Author : Chaitanya Giri

Expert Speak Raisina Debates
Published on Mar 23, 2026 Updated 0 Hours ago

মার্কিন যুদ্ধ বিভাগ গঠনের ফলে স্টেম প্রতিভা অভিবাসনের বিশ্বব্যাপী পুনর্বিন্যাস শুরু হয়েছে।

মার্কিন যুদ্ধ বিভাগ এবং স্টেম পুনর্বিন্যাস

মার্কিন যুক্তরাষ্ট্র  বিভিন্ন ক্ষেত্রে গবেষণা উন্নয়ন (আরঅ্যান্ডডি)-‌ একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী এবং এর সামরিক গবেষণা উন্নয়ন তার মহাশক্তি মর্যাদার একটি মূল চালিকাশক্তি। ২০২২ সালের পরিসংখ্যান অনুসারে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ (ডিওডি) মোট ফেডারেল গবেষণা উন্নয়ন তহবিলের ৩৮ শতাংশ ব্যয় করে ২০২৩ সালে মার্কিন প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা ২০২২ সালের ৭৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৮৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এটি বড় ধরনের সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত দেয়। ২০২৪ সালে, ডিওডি বিশ্বের প্রতিরক্ষা ব্যয়ের প্রায় ৪০ শতাংশের জন্য দায়ী ছিল। দীর্ঘ সময় ধরে, এই ব্যাপক গবেষণা উন্নয়ন ব্যয় বিশ্বজুড়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল গণিত (স্টেম) প্রতিভাদের আকর্ষণ করেছিল, যা মার্কিন প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শক্তিকে শক্তিশালী করেছিল। এই "আমেরিকান স্বপ্ন" স্টেম-এর অত্যাধুনিক প্রান্তে কাজ করার জন্য প্রতিভাদের আকর্ষণ করেছিল, যার মধ্যে বিশ্ববিদ্যালয়, জাতীয় ল্যাব, স্টার্টআপ এবং বড় প্রতিরক্ষা ঠিকাদারদের মাধ্যমে একটি বড় পরোক্ষ ডিওডি ছাপ ছিল। তবে, অনেক দেশীয় এবং আন্তর্জাতিক কারণে এটি এখন যুদ্ধ বিভাগে রূপান্তরিত হয়েছে। এই পরিবর্তনটি এমন এক সময়ে এসেছে যখন মার্কিন রাজনীতি বিদেশী প্রতিভার প্রশ্নে অভ্যন্তরমুখী অনুদার হয়ে উঠছে, যা এই প্রশ্ন উত্থাপন করে যে বিশ্বব্যাপী স্টেম প্রতিভা কি যুদ্ধ বিভাগকে তার পূর্ববর্তী অবতার ডিওডি- মতো ক্ষমতায়িত করবে?



এই নির্দেশিকার লক্ষ্য হল উচ্চ-কর্মক্ষমতাসম্পন্ন বেসামরিক ও সামরিক কর্মীদের উৎসাহিত করা এবং সামগ্রিক কর্মীদের চাপ কমাতে অফবোর্ডিং প্রক্রিয়াগুলিকে সহজতর করা।



সেপ্টেম্বর ২০২৫ তারিখে মার্কিন প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ রাখা হয়, যা ১৯৪৭-পূর্ববর্তী শিরোনামে ফিরে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক স্বাক্ষরিত হোয়াইট হাউস নির্বাহী আদেশে এই বিভাগকে রূপান্তরিত করার লক্ষ্য হিসাবে হোয়াইট হাউস বলেছে, ‘‌‘‌....আমাদের নিজস্ব জাতীয় স্বার্থের উপর মনোযোগ দেওয়া এবং যা আমাদের তা সুরক্ষিত করার জন্য আমাদের যুদ্ধ করার ইচ্ছা প্রাপ্যতার বিষয়টির দিকে প্রতিপক্ষদের দৃষ্টি আকর্ষণ করা।’‌’‌ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা সংক্রান্ত নির্বাহী আদেশগুলি সাধারণত দ্বিদলীয় সম্মতির ভিত্তিতে হয় এবং প্রায়শই প্রত্যাহার করা হয় না। এত গুরুত্বপূর্ণ নাম পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত শীঘ্রই বাতিল করা যাবে না, যেমনটি ১৯৪৭ সালে করা হয়েছিল। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ ১০টি নতুন যুদ্ধ বিভাগের নির্দেশিকা ঘোষণা করেন, যার মধ্যে একটি 'আধুনিক কর্মশক্তি ব্যবস্থাপনা' এখানে প্রাসঙ্গিক। এই নির্দেশিকার লক্ষ্য হল উচ্চ-কর্মক্ষমতাসম্পন্ন বেসামরিক সামরিক কর্মীদের উৎসাহিত করা এবং সামগ্রিক কর্মীদের চাপ কমাতে অপসারণ প্রক্রিয়াগুলিকে সহজতর করা।


স্টেম প্রতিভার মহান আমেরিকান স্বপ্ন

বিংশ শতাব্দীতে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলির স্টেম প্রতিভা, বিশেষ করে সুযোগ এবং স্থিতিশীল প্রগতিশীল ক্যারিয়ারের প্রতিশ্রুতির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এমনকি ঠান্ডা যুদ্ধের সময়ও এই প্রতিভা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়েছিল, এবং আমেরিকান স্বপ্নের প্রাণবন্ততা আর ‘‌ভালর জন্য শক্তি’‌ (‌ফোর্স ফর গুড)‌ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানকে একটি অন্তহীন সীমান্ত হিসেবে তুলে ধরার কারণে আকৃষ্ট হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রায়শই একটি অতিশক্তি (‌হাইপারপাওয়ার)‌ হিসেবে বর্ণনা করা হত; এটি বিশ্বজুড়ে অসংখ্য সংঘাতে জড়িত থাকলেও 'ভালোর জন্য শক্তি' এবং একটি 'প্রতিরক্ষা' শক্তি হিসাবে কাজ করার আখ্যান বজায় রেখেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে আবদ্ধ স্টেম প্রতিভা দুই ধরনের ছিল: একটি যারা তাদের মাতৃভূমির বিরুদ্ধে কোনও বিরাগ ছাড়াই একটি পরিপূর্ণ জীবনের জন্য স্থানান্তরিত হয়েছিল, এবং অন্যটি যারা নিজেদের দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির কারণে স্থানান্তরিত হয়েছিল। যাই হোক, যুদ্ধ সচিবের দেওয়া নির্দেশিকা ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এমন প্রতিভা খুঁজছে যারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত, এবং বুঝিয়ে দেয় যে পরিস্থিতি আর গত ৮০ বছরের মতো হবে না।


গবেষণা ও উন্নয়ন নীতি: বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রপ্তানি

অনেক উন্নয়নশীল অর্থনীতি যারা একসময় মার্কিন স্টেম পাইপলাইন ব্যবহার করত, তারা তখন থেকে মার্কিন গবেষণা উন্নয়ন নীতি থেকে শিক্ষা গ্রহণ করেছে। তারা এখন তাদের নিজস্ব গবেষণা উন্নয়ন নীতি অনুসরণ করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে তৈরি, কিন্তু স্থানীয় বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা এবং সীমিত সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০২৫ সালের অক্টোবরে, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে থান লং উন্নত স্টেম খাতের জন্য উচ্চমানের মানবসম্পদ তৈরির লক্ষ্যে একটি জাতীয় পরিকল্পনার কথা ঘোষণা করেন, যে লক্ষ্য ২০৪৫ সালের দিকে তাকিয়ে নির্ধারিত হয়েছে। প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর নেতৃত্বে নাইজেরিয়ার 'রিনিউড হোপ' অ্যাজেন্ডায়  মিলিয়ন টেকনিক্যাল  ট্যালেন্ট  (৩এমটিটি) প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে, যাতে ভবিষ্যতের জন্য প্রস্তুত কর্মিবাহিনী তৈরি করা যায়। এই নির্দেশিকার লক্ষ্য হল উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন বেসামরিক সামরিক কর্মিবাহিনীকে উৎসাহিত করা এবং সামগ্রিক কর্মীবাহিনী থেকে অতিরিক্ত ওজন কমানোর জন্য অপসারণ প্রক্রিয়াগুলিকে সহজ করা। সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) 'হামদান ট্যালেন্ট স্কেল' নামে পরিচিত তার প্রতিভা-সনাক্তকরণ কর্মসূচির অধীনে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় স্তরে তার দেশীয় প্রতিভা ধরে রাখতে এবং দেশটির সম্পদ-ভিত্তিক থেকে প্রতিভা-ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হওয়ার সময় তাদের প্রশিক্ষিত করতে চায়।



এই নির্দেশিকার লক্ষ্য হল উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন বেসামরিক ও সামরিক কর্মিবাহিনীকে উৎসাহিত করা এবং সামগ্রিক কর্মীবাহিনী থেকে অতিরিক্ত ওজন কমানোর জন্য অপসারণ প্রক্রিয়াগুলিকে সহজ করা।



স্টেম প্রতিভার দ্বিধা: ‌শান্তিবাদী বনাম কট্টরপন্থী

আজ, স্টেম প্রতিভার একাধিক গন্তব্য রয়েছে এবং ক্রমবর্ধমানভাবে তাঁদের দেশেই ধরে রাখা হচ্ছে, কারণ অনেক দেশ প্রগতিশীল সমকালীন জাতীয় নীতি গ্রহণ শুরু করেছে। স্টেম প্রতিভা প্রায়শই আদর্শবাদী এবং শান্তিপূর্ণ, এবং তা বিশ্বব্যাপী কল্যাণের জন্য উৎপাদনশীল প্রচেষ্টার অংশ হতে চায়তা সে টিকা তৈরি হোক, টেকসই প্রযুক্তির অগ্রগতি হোক বা আন্তঃগ্রহ মিশন অনুসরণ করা হোক। এই ধরনের প্রকল্প এখন বেশ কয়েকটি -পশ্চিমী দেশে তাদের নিজস্ব দক্ষতা দিয়ে চালানো সম্ভব। এই আন্তর্জাতিক প্রতিভার একটি নির্দিষ্ট অংশ, যারা একসময় ডিওডি- সঙ্গে সহজেই কাজ করত বা উপকৃত হত, তারা এখন যুদ্ধ বিভাগের সঙ্গে সম্পর্ক এড়িয়ে যেতে পারে, যদিও এই নামকরণ করা বিভাগের হাতে বিশাল সম্পদ আছে। এই শান্তিবাদী মানুষের দলকে তাদের পক্ষে আকর্ষণ করা বা ধরে রাখা কঠিন, যারা প্রতিরক্ষা থেকে আক্রমণের দিকে এগিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছে। তার উপর, মার্কিন সরকার এবং তার মিত্র অংশীদারদের মধ্যে ঘন ঘন ভূ-রাজনৈতিক মতামতের ভিন্নতা দেখা দেওয়ার ফলে প্রতিভাবানদের জন্যতা সে ব্যক্তি, স্টার্টআপ বা বৃহত্তর বাণিজ্যিক প্রতিষ্ঠান যাই হোকনিজেদের প্রতিষ্ঠান, পেশাদার সমাজ, ক্লায়েন্ট এবং অংশীদারদের যুদ্ধ বিভাগের সঙ্গে তাদের সম্পৃক্ততা ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়বে।



এই আন্তর্জাতিক প্রতিভার একটি নির্দিষ্ট অংশ, যারা একসময় ডিওডি-র সঙ্গে সহজেই কাজ করত বা উপকৃত হত, তারা এখন যুদ্ধ বিভাগের সঙ্গে সম্পর্ক এড়িয়ে যেতে পারে, যদিও এই নামকরণ করা বিভাগের হাতে বিশাল সম্পদ আছে।



যাই হোক, যখন  সক্রিয় বা সংরক্ষিত বাহিনী হিসেবে ক্রমসঙ্কুচিত মার্কিন সেনাবাহিনীতে গ্রিন কার্ডধারীদের যোগদানের খবর আসছে, সে সময় এমন আগ্রহী স্টেম পেশাদারেরা থাকতে পারেন যারা সেপ্টেম্বর ২০২৫-এর নির্বাহী আদেশের সঙ্গে একমত হতে দ্বিধা করবেন না। ইউক্রেন যুদ্ধ-পরবর্তী বিশ্বে ভূ-রাজনৈতিক বর্ণালী জুড়ে প্রচুর ভাড়াটে সৈন্য উঠে এসেছে, আর তারা এমন যুদ্ধে লিপ্ত হয়েছে যা তাদের নয়। আসন্ন সংঘাতে শান্তিবাদীদের তুলনায় সংখ্যায় কম হলেও যদি দেখা যায় কিছু স্টেম প্রতিভা উদ্ভাবনী ভাড়াটে, ফ্রিল্যান্সার বা ব্যক্তিগত ঠিকাদার হিসেবে কাজ করছেন, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। এই নমনীয় দলটিই বেসামরিক-সামরিক সংমিশ্রণের সংযোগস্থলে উদ্ভাবনী ভাড়াটে সৈন্য হিসেবে যোগ দিতে পারে, যা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং চিন, রাশিয়া ইউরোপের জন্যও আরও সংগঠিত অপারেশন পেপারক্লিপের মতো হবে।



চৈতন্য গিরি
ওআরএফ-এর সেন্টার ফর সিকিউরিটি, স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজির ফেলো।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.