Author : Shoba Suri

Published on Aug 01, 2025 Updated 0 Hours ago
বিশ্বব্যাপী স্থিতিশীলতার লক্ষ্য অর্জনে ব্লু ফুডের গুরুত্বপূর্ণ ভূমিকা

‘ব্লু ফুড’ শব্দটি জলজ আবাসস্থল থেকে উদ্ভূত বিস্তৃত খাবারকে বোঝায়যেমন মাছ, শেলফিশ, সামুদ্রিক শৈবাল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী। পুষ্টির চাহিদা উন্নত করা এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করার ক্ষমতার দরুন এই খাদ্যগোষ্ঠী আরও সুপরিচিত হয়ে উঠছে। সামুদ্রিক সম্পদের প্রাচুর্যকে কাজে লাগিয়ে ‘ব্লু ফুড’ ধারণাটি স্থিতিশীলতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা ধারণ করে। পুষ্টি-সমৃদ্ধ খাদ্য উৎস হিসাবে এই ধরনের উপকরণ খাদ্য সরবরাহকে বৈচিত্র্যময় করতে পারে, বিশেষ করে সামুদ্রিক শৈবাল বাইভালভ জলজ চাষের মতো কৌশল ব্যবহারের মাধ্যমে। চিরাচরিত ভূমি-ভিত্তিক কৃষিকাজ যেমন কম চাপমুক্ত হতে পারে, তেমন আরও শক্তিশালী বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থা গড়ে উঠতে পারে।

স্থিতিশীল অনুশীলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রতি স্থিতিস্থাপকতা বৃদ্ধিকারী উদ্যোগগুলি দ্বারা মানুষ পরিবেশ উভয়ের জন্য ব্লু ফুডের স্বাস্থ্যগত সুবিধাগুলিও প্রদর্শিত হয়েছে। স্থিতিশীল অনুশীলনের উপর জোর দিয়ে এবং আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করে ব্লু ফুডের স্থিতিস্থাপক খাদ্য ব্যবস্থা উন্নত করা, পরিবেশগত প্রভাব হ্রাস করা এবং বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের স্বাস্থ্যের উন্নতি করার সম্ভাবনা রয়েছে।

ব্লু ফুডের গুরুত্ব

অনেক উপকূলীয় ও নদী-তীরবর্তী অঞ্চলে বসবাসকারী সম্প্রদায়ের জীবনধারা, অর্থনীতি সংস্কৃতি এবং কোটি কোটি মানুষের খাদ্য ও পুষ্টি সুরক্ষার জন্য ব্লু ফুড অপরিহার্য। এগুলি উল্লেখযোগ্য রকমের বৈচিত্র্যময়, প্রায়শই গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট ফ্যাটি অ্যাসিডসম্পন্ন এবং স্থলভিত্তিক প্রাণী থেকে প্রাপ্ত খাদ্যের চেয়ে পরিবেশগত ভাবে বন্ধুত্বপূর্ণ পদ্ধতি ব্যবহার করে তৈরি করা যেতে পারে। অনুমান করা হচ্ছে যে, ২০৩০ সালের মধ্যে ব্লু ফুড বিশ্বব্যাপী গড়ে ২৭% ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ১০০% ভিটামিন বি১২ তৈরি প্রদান করতে সক্ষম হবে। গর্ভবতী মহিলা, ন্তানের জন্ম দিতে উপযোগী বয়সের মহিলা, বয়স্ক ব্যক্তি এবং ছোট শিশুদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুষ্টিগত অভাব দূর করা অত্যন্ত জরুরি।

অনেক উপকূলীয় গ্রাম দ্বীপপুঞ্জের অর্থনীতির জন্য মাছ ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনুমানিক ৩৩ মিলিয়ন মানুষ কেবল মাছ ধরার কাজে নিযুক্ত।

বৈচিত্র্যময় অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত প্রভাবের কারণে ব্লু ফুডের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দেশগুলিকে সাহায্য করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছেযেমন দারিদ্র্যমুক্তি (এসডিজি ১), শূন্য ক্ষুধা (এসডিজি ২), স্বাস্থ্য ও সুস্থতা (এসডিজি ৩), দায়িত্বশীল ব্যবহার এবং উৎপাদন (এসডিজি ১২), জলবায়ু পরিবর্তন (এসডিজি ১৩) এবং জলের নীচে জীবন (এসডিজি ১৩)। প্রচলিত প্রাণিজ প্রোটিনের তুলনায় এগুলিতে কার্বনের উপস্থিতি কম থাকায় উল্লেখযোগ্য পার্থক্য আনতে পারে। উদাহরণস্বরূপ, চাষ করা স্যামনে হাড়বিহীন গরুর মাংসের তুলনায় ৫%-এরও কম কার্বন উপস্থিতি থাকে, যা আমাদের খাদ্যের পরিবেশগত প্রভাব কমানোর জন্য সহজ পদক্ষেপও বটে

নীল অর্থনীতি সামাজিক অগ্রগতি, অর্থনৈতিক সম্প্রসারণ পরিবেশগত সুরক্ষা প্রচারের জন্য সমুদ্র সম্পদ ব্যবহারের উপর দৃষ্টি নিবদ্ধ করে। মাছের পরিমাণ রক্ষা করতে, সমুদ্রের জীববৈচিত্র্য বজায় রাখতে এবং পুনর্জন্মের সুযোগ করে দেয় এমন স্তরে সামুদ্রিক সম্পদের শোষণ সুনিশ্চিত করতে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়ন করতে হবে। অনেক উপকূলীয় গ্রাম দ্বীপপুঞ্জের অর্থনীতির জন্য মাছ ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনুমানিক ৩৩ মিলিয়ন মানুষ কেবল মাছ ধরার কাজে নিযুক্ত। বিশ্বের সর্বাধিক ব্যবসায়িক পণ্যের মধ্যে ব্লু ফুড বিশ্বব্যাপী আনুমানিক ৮০ কোটি মানুষের জীবন ধারণের জন্য দায়ী।

ব্লু ফুড উৎপাদনের পরিবেশগত প্রভাব

ব্লু ফুড থেকে গ্রিনহাউস গ্যাস (জিএইচজি) নির্গমন প্রায়শই স্থলজ মাংসের তুলনায় অনেক কম। বাইভালভ এবং সামুদ্রিক শৈবাল হল অখাদ্য জলজ চাষ ব্যবস্থার উদাহরণ, যেখানে গ্রিনহাউস গ্যাস নির্গমন কম এবং ন্যূনতম মিঠে জল ও জমির দরকার হয়। যে সব প্রাণী জাবর কাটে, সেই সব প্রাণীর মাংস উৎপাদনের তুলনায় জলজ চাষ ব্যবস্থাতেও প্রায়শই কম কার্বন উপস্থিতি থাকে, যা ব্লু ফুডকে প্রোটিনের জন্য আরও স্থিতিশীল উৎস করে তোলে।

জলজ চাষ সামুদ্রিক খাবারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরও বন্য মাছ ধরার প্রয়োজনীয়তা কমিয়ে মাছের সংখ্যা বজায় রাখতে সাহায্য করে।

ব্লু ফুড উৎপাদনের স্থিতিশীল ব্যবস্থাপনা - যার মধ্যে প্রধানত জলজ এবং সামুদ্রিক খাবার অন্তর্ভুক্ত - পরিবেশের উপর বেশ কিছু প্রভাব ফেলে। জলজ চাষ সামুদ্রিক খাবারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরও বন্য মাছ ধরার প্রয়োজনীয়তা কমিয়ে মাছের সংখ্যা বজায় রাখতে সাহায্য করে। উপরন্তু, আমরা জলজ চাষ থেকে উৎপন্ন খাবার আরও বেশি পরিমাণে গ্রহণ করে ভূমিভিত্তিক চাষের চাপ কমাতে পারি।

যাই হোক, প্রায় ৩৪.২% মাছ অতিরিক্ত ধরা হয়, ৫৯.৬% সর্বোচ্চ স্থিতিশীল স্তরে মাছ ধরা হয় এবং সংগৃহীত ৩০ থেকে ৩৫% মাছ নষ্ট হয় বা হারিয়ে যায়। এই অস্থিতিশীল অনুশীলন জলজ বাস্তুতন্ত্রের স্বাস্থ্য এবং সামুদ্রিক জীববৈচিত্র্যকে বিপন্ন করে। সবচেয়ে বড় হুমকি হল মার্কিন যুক্তরাষ্ট্র, চিনরওয়ের মতো প্রধান সামুদ্রিক খাবার উৎপাদনকারী দেশগুলির জন্য, যা এই সম্পদের উপর নির্ভরশীল ৩.২ বিলিয়নেরও বেশি মানুষের খাদ্যের নিরাপত্তা এবং সুরক্ষাকে বিপন্ন করতে পারে। পরিবেশগত চাপগুলি ব্লু ফুডের নিরাপত্তা পরিমাণ উভয়কেই প্রভাবিত করে। কীটনাশক, ভারী ধাতু এবং রোগের মতো দূষণকারী পদার্থ জলজ জীবনের ক্ষতি করতে পারে, যা সম্ভাব্য ভাবে মানব ভোক্তাদের বিপন্ন করে তুলতে পারে।

মাছ ধরার কিছু পদ্ধতি জীববৈচিত্র্যের ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও নীল খাদ্য সরবরাহের বিচক্ষণ ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা যেতে পারে। যথাযথ ভাবে পরিচালিত হলে স্থিতিশীল জলজ চাষ স্থানীয় জীববৈচিত্র্য উন্নত করতে পারে এবং আবাসস্থল পুনরুদ্ধার করতে পারে। জলজ আবাসস্থল প্রাকৃতিক ভাবে কিছু ব্লু ফুড, বিশেষ করে ঝিনুক এবং ঝিনুকের মতো শেলফিশ পরিশোধনের কাজেও সাহায্য করে। যেমন অতিরিক্ত পুষ্টি দূষণকারী পদার্থ দূর করে তারা জলের গুণমান উন্নত করে, যা সামুদ্রিক আবাসস্থলের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী। উদাহরণস্বরূপ, কানাডা শেলফিশ চাষ পদ্ধতি গ্রহণ করেছে, যা স্থানীয় মানুষের অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার পাশাপাশি উপকূলীয় আবাসস্থল পুনরুদ্ধারে সহায়তা করে।

স্থিতিশীল অনুশীলন

স্থিতিশীল মাছ ধরা, জলজ পালন এবং সামুদ্রিক শৈবাল চাষ পদ্ধতিগুলিকে সমর্থন পুরস্কৃত করে সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করা যেতে পারে। সমন্বিত মাল্টি-ট্রফিক জলজ প্রতিপালন, জলজ প্রতিপালন এবং স্থিতিশীল সামুদ্রিক খাবার প্রক্রিয়াকরণের মতো ব্লু ফুড উৎপাদন প্রযুক্তি গবেষণা উন্নয়নে বিনিয়োগ পরিবেশগত প্রভাব হ্রাস করার পাশাপাশি উৎপাদনের পরিমাণও বৃদ্ধি করতে পারে। মাছ ধরার কার্যক্রম থেকে নির্গমন হ্রাস জলবায়ু পরিবর্তনে এই খাতের অবদান হ্রাস করতে পারে এবং দক্ষতা বৃদ্ধি করতে পারে। ফলে জেলে মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য জলবায়ু-অভিযোজিত জীবিকা এবং অনুশীলনগুলিকে উৎসাহিত করলে জলবায়ু পরিবর্তনের স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাবের বিরুদ্ধে স্থিতিস্থাপকতা আরও বৃদ্ধি পাবে এবং স্থিতিশীল ও জলবায়ু-অভিযোজিত মৎস্য ব্যবস্থাপনা বিকাশ করা যাবে, যা পরিবর্তিত পরিবেশগত অবস্থার মুখে মাছের মজু বাস্তুতন্ত্র বজায় রাখতে সহায়তা করে।

জলজ পালনের পরিবেশগত প্রভাব উল্লেখযোগ্য ভাবে হ্রাস করা যেতে পারে এবং অ্যাকোয়াফিডের মাধ্যমে ব্লু ফুড চাষে স্থিতিশীল বৃদ্ধির সুযোগ তৈরি করা যেতে পারে যা উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন, কৃষি উপজাত এবং প্রচলিত মাছের খাবার তেলের পরিবর্তে জীবাণুর মতো স্থিতিশীল উপাদানগুলিকে প্রতিস্থাপন করে।

ব্লু ফুড প্রক্রিয়াকরণের বর্তমান পদ্ধতি - যার মধ্যে জলজ প্রতিপালন এবং মাছ ধরার জন্য উৎপাদন অবতরণের সময় ম্যানুয়াল প্রক্রিয়াকরণ অন্তর্ভুক্ত পরিবেশগত ভাবে স্থিতিশীল, মাত্রাযোগ্য বা যথেষ্ট দক্ষ নয়।

ছোট পরিসরে কর্মরত জেলেদের ন্যায্য বাণিজ্য অনুশীলন, প্রশিক্ষণ এবং সম্পদের সমান প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে সমর্থন করা স্থিতিশীলতা উন্নত করা সম্ভব। ব্লু ফুড প্রক্রিয়াকরণের বর্তমান পদ্ধতি - যার মধ্যে জলজ প্রতিপালন এবং মাছ ধরার জন্য উৎপাদন অবতরণের সময় ম্যানুয়াল প্রক্রিয়াকরণ অন্তর্ভুক্ত পরিবেশগত ভাবে স্থিতিশীল, মাত্রাযোগ্য বা যথেষ্ট দক্ষ নয়। ফলস্বরূপ, এই সমস্যাগুলি মোকাবিলায় ফ্রিজে শুকোনো, উচ্চ-চাপ প্রক্রিয়াকরণ এবং আল্ট্রাসাউন্ড-সহায়তা নিষ্কাশন-সহ নানাবিধ নতুন প্রযুক্তি আবিষ্কার তা ব্যবহার করা হচ্ছে।

প্রতিবন্ধকতা

ব্লু ফুডের সম্ভাব্য সুবিধা থাকা সত্ত্বেও বেশ কয়েকটি প্রতিবন্ধকতা ব্লু ফুডের স্থিতিশীলতা ও প্রভাবকে বাধাগ্রস্ত করে। প্রথমত, স্থায়িত্ব মৎস্য ব্যবস্থাপনার প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করে অতিরিক্ত মাছ ধরা এবং অবৈধ, অপ্রকাশিত অনিয়ন্ত্রিত (আইইউইউ) ভাবে মাছ ধরার বিষয়টি বাস্তুতন্ত্রের অবক্ষয় মাছের মজুতকে আরও খারাপ করে তুলছে। জলের গুণমান, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং জলজ প্রজাতির স্বাস্থ্য সবই ভূমি-ভিত্তিক উৎস থেকে দূষণের দ্বারা প্রভাবিত হয়, যেমন প্লাস্টিক বর্জ্য, কৃষি জলপ্রবাহ এবং শিল্প দূষণকারী। এই সব কিছুই সামুদ্রিক দূষণ এবং আবাসস্থল ধ্বংসেও অবদান রাখে।

জলবায়ু পরিবর্তন নীল খাবার ব্যবস্থাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলে, ঠিক যেমন এটি অন্যান্য খাদ্য ব্যবস্থার ক্ষেত্রেও করে। এটি অনেক দেশে মাছের মজু এবং জলজ বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা স্বাস্থ্যকে ক্রমান্বয়ে বিপন্ন করবে। সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি ও অক্সিজেনমুক্তকরণ প্রজাতির উৎপাদনশীলতা এবং বণ্টনে পরিবর্তন আনে, যা সামুদ্রিক মৎস্য চাষের উপর প্রভাব ফেলে। সমুদ্রের অম্লীকরণ তাপপ্রবাহ বাইভালভ উৎপাদনশীলতা প্রবাল প্রাচীরের মধ্যে থাকা মৎস্য চাষের ক্ষতি করে।

সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি অক্সিজেনমুক্তকরণ প্রজাতির উৎপাদনশীলতা এবং বণ্টনে পরিবর্তন আনে, যা সামুদ্রিক মৎস্য চাষের উপর প্রভাব ফেলে।

প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে ব্লু ফুড উৎপাদনকে আরও স্থিতিশীল করার সম্ভাবনা থাকলেও গবেষণা ও উন্নয়নের জন্য আরও তহবিল প্রয়োজন। সামুদ্রিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনার জন্য শক্তিশালী স্থানীয়, জাতীয় আন্তর্জাতিক শাসনব্যবস্থা প্রয়োজন। তবে অপ্রতুল ব্যবস্থাপনা কাঠামো, বিরোধপূর্ণ আইন শিথিল প্রয়োগ স্থিতিশীল ব্লু ফুড ব্যবস্থার উন্নয়নে বাধা সৃষ্টি করে।

স্থিতিশীল ভবিষ্যতের পথ

ব্লু ফুডের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করার জন্য উদীয়মান বাজার গড়ে তোলা অপরিহার্য। নীতিনির্ধারকদের অবকাঠামোগত বৃদ্ধি, বাজারে প্রবেশাধিকার উন্নত করা এবং পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ব্লু ফুডের সুবিধাগুলি তুলে ধরে ব্লু ফুডের বাজার সম্প্রসারণের উপর মনোনিবেশ করা উচিত। স্থিতিশীল কার্যক্রম প্রচারের জন্য অনুকূল আর্থিক এবং শিক্ষামূলক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। ব্লু ফুড পরিসরে স্থায়িত্ব উদ্ভাবনের প্রতি নিষ্ঠা প্রদর্শনকারী উদ্যোগগুলিকে অনুদান, কম সুদের ঋণ ভর্তুকি জাতীয় আর্থিক প্রণোদনা দেওয়া উচিত।

জলজ সম্পদের উপর নির্ভরশীল সম্প্রদায়গুলিতে অভিযোজনযোগ্যতা স্থিতিস্থাপকতা বৃদ্ধির জন্য, ব্লু ফুড শিল্পের অংশীদারদের সহযোগিতা জোরদার করতে হবে। এর মধ্যে রয়েছে জলজ প্রতিপালন এবং ক্ষুদ্র আকারের মাছ ধরার তহবিল, যা আঞ্চলিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। পরিশেষে, স্থিতিশীল সামুদ্রিক খাবারের পছন্দ সম্পর্কে দায়িত্বশীল ভাবে ভোক্তাদের শিক্ষিত করলে ব্লু ফুডের চাহিদা বৃদ্ধি পেতে পারে।

 


এই প্রতিবেদনটি সর্বপ্রথম প্রকাশিত হয় ইলিউমিনেম-এ।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.