Expert Speak Raisina Debates
Published on May 23, 2026 Updated 0 Hours ago

বিশ্বব্যাপী এসডিজি পর্যালোচনা প্রক্রিয়া অপরিহার্য, কিন্তু ব্রিকস আরও ধারাবাহিক এবং ক্ষেত্র-কেন্দ্রিক সমকক্ষীয় সম্পৃক্ততার মাধ্যমে এর বাস্তবায়নকে শক্তিশালী করতে পারে।

এসডিজি নজরদারি জোরদার করা: ব্রিকস কীভাবে বৈশ্বিক পর্যালোচনার পরিপূরক হতে পারে?

২০৩০ সালের সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য একটি যৌথ কর্মপন্থা হিসেবে ২০১৫ সালে রাষ্ট্রপুঞ্জের অধীনে চালু হওয়া এই ১৭টি লক্ষ্য জাতীয় অগ্রাধিকার এবং সম্মিলিত বৈশ্বিক কর্মকাণ্ডের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। প্রায় এক দশক পর, চিত্রটি মিশ্র। ধারাবাহিক রাজনৈতিক মনোযোগ এবং ক্ষেত্রভিত্তিক উদ্ভাবনের ফলে কিছু দেশ ক্ষেত্রের বাস্তবিক অগ্রগতি হয়েছে। তবে, আর্থিক চাপ, প্রাতিষ্ঠানিক ঘাটতি এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে অন্যগুলি এখনও সংগ্রাম করে চলেছে।

এই অসম অগ্রগতি একটি গভীরতর চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করে। চ্যালেঞ্জটি শুধু সম্পদ বা উচ্চাকাঙ্ক্ষার নয়, বরং প্রাতিষ্ঠানিক সক্ষমতারও। এসডিজি-‌গুলি আইনগতভাবে বাধ্যতামূলক দায়দায়িত্বের পরিবর্তে আন্তর্জাতিক সফট  -এর অধীনে প্রতিশ্রুতি হিসেবে কাজ করে, যা বাস্তবায়নে উৎসাহ জোগাতে রাজনৈতিক সদিচ্ছা, সমকক্ষদের সম্পৃক্ততা এবং পর্যালোচনা প্রক্রিয়ার উপর নির্ভর করে। শুধুমাত্র ঘোষণার উপর ভিত্তি করে স্থিতিশীল উন্নয়ন এগোতে পারে না; এর জন্য এমন ব্যবস্থা প্রয়োজন যা অগ্রগতি পর্যবেক্ষণ করবে, কাঠামোগত প্রতিবন্ধকতা চিহ্নিত করবে, এবং সময়মতো সংশোধনের সুযোগ করে দেবে। ২০৩০ সাল যতই এগিয়ে আসছে এবং এর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হচ্ছে, তত বেশি করে প্রশ্ন উঠছে যে বিদ্যমান পর্যালোচনা ব্যবস্থাগুলি যথেষ্ট কি না, অথবা ব্রিকসের মতো পরিপূরক প্ল্যাটফর্মগুলি বাস্তবায়নকে আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারে কি না।


শুধুমাত্র ঘোষণার উপর ভিত্তি করে স্থিতিশীল উন্নয়ন এগোতে পারে না; এর জন্য এমন ব্যবস্থা প্রয়োজন যা অগ্রগতি পর্যবেক্ষণ করবে, কাঠামোগত প্রতিবন্ধকতা চিহ্নিত করবে, এবং সময়মতো সংশোধনের সুযোগ করে দেবে।


এসডিজি পর্যালোচনা কাঠামোর শক্তি ও সীমাবদ্ধতা

বৈশ্বিক পর্যায়ে, এই পর্যালোচনা কার্যক্রমটি রাষ্ট্রপুঞ্জের স্থিতিশীল উন্নয়ন বিষয়ক উচ্চ-স্তরের রাজনৈতিক ফোরাম (এইচএলপিএফ)-এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। স্বেচ্ছামূলক জাতীয় পর্যালোচনার (ভিএনআর) মাধ্যমে এইচএলপিএফ দৃশ্যমানতা প্রদান করে, সমকক্ষীয়দের মধ্যে শিক্ষাগ্রহণে উৎসাহিত করে, এবং ২০৩০ অ্যাজেন্ডা সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা বজায় রাখে। এর স্বেচ্ছামূলক এবং দেশ-নেতৃত্বাধীন কাঠামো ব্যাপক অংশগ্রহণ এবং জাতীয় মালিকানা বজায় রাখতে সাহায্য করেছে।

এই স্থাপত্যটি কাঠামোবিহীন নয়। মহাসচিবেরস্বেচ্ছামূলক সাধারণ প্রতিবেদন নির্দেশিকা’ এবং ভিএনআর হ্যান্ডবুক  অন্তর্ভুক্তিমূলক প্রমাণ-ভিত্তিক প্রতিবেদনের জন্য বিস্তারিত সহায়তা প্রদান করে, এবং অগ্রগতি ঘাটতি উভয়েরই মূল্যায়নে স্বচ্ছতাকে উৎসাহিত করে। তবুও, এগুলির পরামর্শমূলক বৈশিষ্ট্য বিষয়বস্তু এবং পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে ব্যাপক বিবেচনামূলক ক্ষমতার কারণে বিশ্লেষণমূলক গভীরতা, তুলনাযোগ্যতা এবং ধারাবাহিক অনুসরণের ক্ষেত্রে যথেষ্ট তারতম্য দেখা যায়। চিহ্নিত ঘাটতিগুলি পুনর্বিবেচনার জন্য কোনও পদ্ধতিগত ব্যবস্থার অভাবে, প্রতিবেদনগুলি ক্রমপুঞ্জীভূত না হয়ে খণ্ডিত হয়ে পড়তে পারে, যা ধারাবাহিক নীতি সমন্বয়ের চেয়ে উপস্থাপনাকে বেশি প্রাধান্য দেয়।

এইচএলপিএফ-এর কিছু প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্য এই সীমাবদ্ধতাগুলিকে আরও জোরদার করে ফোরামের সংক্ষিপ্ত বার্ষিক পর্যালোচনার সময়সীমা ধারাবাহিক সংলাপ এবং আরও উচ্চাভিলাষী চুক্তির জন্য প্রায়শই প্রয়োজনীয় আস্থা তৈরিতে বাধা দেয়। প্রায় ২০০টি রাষ্ট্রের মধ্যে ঐকমত্যের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়, যা নির্দিষ্ট পরবর্তী পদক্ষেপগুলিকে দুর্বল করে দিতে পারে। সূচক পরিমাপক নিয়ে বিতর্কগুলি প্রযুক্তিগতভাবে প্রয়োজনীয় হলেও, সেগুলি রাজনৈতিক রূপ ধারণ করার ফলে উচ্চাকাঙ্ক্ষা সংকুচিত হয়েছে এবং নীতি সমন্বয়ের প্রণোদনা কমে গিয়েছে। ফলস্বরূপ, পর্যালোচনা প্রক্রিয়াটি সংশোধনমূলক পদক্ষেপের একটি ব্যবস্থার পরিবর্তে শুধু একটি প্রতিবেদন তৈরির অনুশীলন হিসেবে কাজ করার ঝুঁকিতে রয়েছে।

২০৩০ সাল যতই ঘনিয়ে আসে, এই সীমাবদ্ধতাগুলি ততই স্পষ্ট হয়ে ওঠে। যখন অগ্রগতি থমকে যায়, তখন পদ্ধতিগত ফলো-আপের অভাবে সাময়িক প্রতিবন্ধকতা এবং গভীরতর বাস্তবায়ন ব্যর্থতার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। ২০১৫ সালের আলোচনা সংকীর্ণ রাজনৈতিক আপস থেকে উচ্চাকাঙ্ক্ষাকে রক্ষা করার ক্ষেত্রে টেকসই, প্রমাণ-ভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়ার গুরুত্ব প্রদর্শন করেছে। ২০৩০ সালের পর অনুরূপ কঠোর প্রক্রিয়া ছাড়া, পর্যালোচনা এমন ন্যূনতম-ঐকমত্যভিত্তিক প্রতিবেদনের দিকে ঝুঁকে পড়তে পারে যা ফলাফল নির্ধারণকারী রাজনৈতিক, আর্থিক প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতাগুলির মোকাবিলা না করে শুধুই প্রতিশ্রুতিগুলি পুনর্ব্যক্ত করে। সুতরাং, অ্যাজেন্ডার বিশ্বাসযোগ্যতা প্রদত্ত প্রতিশ্রুতির সংখ্যার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে প্রদর্শনযোগ্য শিক্ষা, স্বচ্ছতা এবং নীতিগত সমন্বয়ের উপর, যা মূল্যায়নকে বাস্তবায়নের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করে।

জলবায়ু সংকট, ঋণ সংকট এবং সংঘাত-চালিত মানবিক সংকটের মতো বর্তমান বৈশ্বিক চাপগুলি  সরকারগুলিকে আরও বেশি করে স্বল্পমেয়াদি সংকট ব্যবস্থাপনার দিকে ঠেলে দিচ্ছে, যা ধারাবাহিকতা, দৃশ্যমানতা এবং তদারকি বজায় রাখে এমন পর্যালোচনা পদ্ধতির গুরুত্ব বাড়িয়ে তুলছে। এইচএলপিএফ-এর মতো সর্বজনীন প্ল্যাটফর্মগুলি বৈধতা এবং অ্যাজেন্ডা নির্ধারণের জন্য অপরিহার্য। তথাপি, আলোচ্যসূচির ব্যাপকতা বৈচিত্র্য সকল প্রেক্ষাপটে বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলির মোকাবিলা করার ক্ষেত্রে যে কোনও একক ফোরামের সক্ষমতাকে সীমিত করে। এটি পরিপূরক পদ্ধতির প্রয়োজনীয়তাকে তুলে ধরে: ছোট সুনির্দিষ্ট গোষ্ঠী, যা কাঠামোগত সমকক্ষ সম্পৃক্ততা এবং সহযোগিতা-ভিত্তিক জবাবদিহি করার ব্যবস্থার মাধ্যমে বৈশ্বিক পর্যালোচনাকে শক্তিশালী করতে পারে।
ব্রিকস কীভাবে একটি পরিপূরক স্তর হিসেবে কাজ করতে পারে?

এই প্রেক্ষাপটে, ব্রিকস একটি সম্ভাব্য বহুপাক্ষিক স্তর প্রদান করে যা রাষ্ট্রপুঞ্জের কাঠামোকে অনুকরণ বা প্রতিস্থাপন না করেই এসডিজি-সংযুক্ত পর্যালোচনাকে শক্তিশালী করতে পারে। বিশ্বের  প্রায় ৪০ শতাংশ জনসংখ্যা  এবং বৈশ্বিক জিডিপির এক-চতুর্থাংশের বেশি প্রতিনিধিত্বকারী ব্রিকস জনসংখ্যাতাত্ত্বিক অর্থনৈতিক গুরুত্বের এক উল্লেখযোগ্য কেন্দ্রীভবনকে প্রতিফলিত করে। এর ক্রমবর্ধমান সদস্যপদ এবং নিয়মিত শীর্ষ সম্মেলন চক্র এটিকে বৈশ্বিক উন্নয়ন শাসনে একটি ক্রমবর্ধমান প্রাসঙ্গিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে।


এই প্রেক্ষাপটে, ব্রিকস একটি সম্ভাব্য বহুপাক্ষিক স্তর প্রদান করে যা রাষ্ট্রপুঞ্জের কাঠামোকে অনুকরণ বা প্রতিস্থাপন না করেই এসডিজি-সংযুক্ত পর্যালোচনাকে শক্তিশালী করতে পারে। বিশ্বের প্রায় ৪০ শতাংশ জনসংখ্যা এবং বৈশ্বিক জিডিপির এক-চতুর্থাংশের বেশি প্রতিনিধিত্বকারী ব্রিকস জনসংখ্যাতাত্ত্বিক ও অর্থনৈতিক গুরুত্বের এক উল্লেখযোগ্য কেন্দ্রীভবনকে প্রতিফলিত করে।



গুরুত্বপূর্ণভাবে, ব্রিকস দেশগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উন্নয়ন পথ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং নীতিগত অগ্রাধিকার। সকল সদস্য সব এসডিজি- ক্ষেত্রে সমভাবে একমত নয়, কিংবা তারা একই গতিতে অগ্রসরও হয় না। পর্যবেক্ষণের ক্ষেত্রে এই বৈচিত্র্য একটি সর্বজনীন পদ্ধতিকে কঠিন করে তোলে, এবং একত্রে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলির মধ্যে আরও সুনির্দিষ্ট প্রেক্ষাপট-সংবেদনশীল পর্যালোচনার প্রয়োজনীয়তাকেও তুলে ধরে। পুরো এসডিজি কাঠামোর সঙ্গে একযোগে যুক্ত হওয়ার চেষ্টার পরিবর্তে, ব্রিকস আলোচনাগুলি ক্রমবর্ধমানভাবে এসডিজি-সংশ্লিষ্ট নির্দিষ্ট ক্ষেত্রগুলির সঙ্গে সংযুক্ত হচ্ছে, যেখানে সহযোগিতার প্রক্রিয়া এবং বাস্তবায়ন প্ল্যাটফর্মগুলি ইতিমধ্যেই গড়ে উঠছে।

এটি বিশেষত সেইসব ক্ষেত্রে প্রাসঙ্গিক যেখানে উন্নয়ন অর্থায়ন, মন্ত্রী পর্যায়ের সমন্বয় এবং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে ব্রিকস সহযোগিতা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। ২০২১ সালের শেষ নাগাদনিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রকল্প পোর্টফোলিও ১১টি এসডিজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল, যার মধ্যে প্রতিশ্রুতিবদ্ধ অর্থায়নের বৃহত্তম অংশ শিল্প, উদ্ভাবন পরিকাঠামো বিষয়ক এসডিজি (২৯ শতাংশ)-এর দিকে চালিত হয়। এর পরেই ছিল টেকসই শহর সম্প্রদায় বিষয়ক এসডিজি ১১ (১৫ শতাংশ), শোভন কাজ অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক এসডিজি (১৪ শতাংশ), এবং সাশ্রয়ী পরিচ্ছন্ন জ্বালানি বিষয়ক এসডিজি (১৩ শতাংশ) এই সামঞ্জস্য বিশেষত পরিচ্ছন্ন জ্বালানি, টেকসই নগর উন্নয়ন এবং জলবায়ু কার্যক্রমের মতো ক্ষেত্রগুলিতে দৃশ্যমান, যেখানে নবায়নযোগ্য জ্বালানি, নগর পরিকাঠামো এবং সবুজ প্রযুক্তিতে এনডিবি-সমর্থিত বিনিয়োগ বৃহত্তর স্বল্প-কার্বন রূপান্তরের লক্ষ্য অর্জনে অবদান রাখে। সদস্য রাষ্ট্রগুলি ব্রিকস নেটওয়ার্ক ইউনিভার্সিটির মতো জ্ঞান-বিনিময় প্ল্যাটফর্ম দ্বারা শক্তিশালী অভ্যন্তরীণ উদ্যোগের মাধ্যমে দারিদ্র্য হ্রাস (এসডিজি ), খাদ্য নিরাপত্তা (এসডিজি ), জনস্বাস্থ্য (এসডিজি ), শিক্ষা (এসডিজি ) এবং লিঙ্গ সমতা (এসডিজি ) অর্জনেও অগ্রগতি করেছে। বৃহত্তর অর্থে, এই উদ্যোগগুলি প্রাতিষ্ঠানিক অংশীদারি, নীতি সমন্বয় এবং ব্রিকসভুক্ত বিভিন্ন ক্ষেত্রের মধ্যে যৌথ উন্নয়ন প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাকে আরও শক্তিশালী করে। এই প্রেক্ষাপটে, ব্যাপক ঘোষণার বাইরে গিয়ে মূল্যায়ন করে দেখতে হবে যে অর্থায়নের প্রতিশ্রুতিগুলি পরিমাপযোগ্য ফলাফলে রূপান্তরিত হচ্ছে কি না, ক্ষেত্রভিত্তিক উদ্যোগগুলি বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলি দূর করছে কি না, এবং সহযোগিতা প্ল্যাটফর্মগুলি সদস্য রাষ্ট্রগুলির মধ্যে নীতির ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করছে কি না।

যেহেতু ব্রিকস একটি ছোট সদস্য ভিত্তি এবং প্রতিষ্ঠিত মন্ত্রী পর্যায়ের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে, তাই বৃহত্তর সর্বজনীন ফোরামের তুলনায় এখানে ঐকমত্য আরও টেকসই এবং শক্তিশালী হতে পারে। এর ভূ-রাজনৈতিক গুরুত্ব একে সীমিত আকার সত্ত্বেও বিপুল সংখ্যক অংশীদারকে একত্রিত করতে সক্ষম করে, যা একে বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা এবং জাতীয় বাস্তবায়নের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার সুযোগ করে দেয়। যেখানে প্রায় ২০০টি দেশ জুড়ে এসডিজি অ্যাজেন্ডার সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করা হয় সেই এইচএলপিএফ-এর বিপরীতে, ব্রিকস একটি ছোট, ক্ষেত্রভিত্তিক কাঠামোর মাধ্যমে কাজ করে। এটি টেকসই সমকক্ষ সম্পৃক্ততা, ফলো-আপে ধারাবাহিকতা এবং রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন পদ্ধতির মধ্যে স্পষ্টতর সংযোগ স্থাপনের বৃহত্তর সম্ভাবনা তৈরি করে। এইচএলপিএফ যদি সর্বজনীন বৈধতা প্রদান করে, তবে ব্রিকস বাস্তবায়নের ধারাবাহিকতায় অবদান রাখতে পারে।

ব্রিকস-নেতৃত্বাধীন এসডিজি পর্যবেক্ষণকে কার্যকর করা

প্রাতিষ্ঠানিকভাবে, ব্রিকস ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তন স্থিতিশীল উন্নয়ন বিষয়ক একটি যোগাযোগ গোষ্ঠী (সিজিসিসিএসডিপরিচালনা করে তবে, এর কার্যক্রমের বেশিরভাগই জলবায়ু-কেন্দ্রিক। অতিরিক্ত প্রাতিষ্ঠানিক সংস্থা তৈরি করার পরিবর্তে সিজিসিসিএসডি- মতো বিদ্যমান ব্যবস্থাগুলি চলতি সহযোগিতা কাঠামোর মধ্যে বৃহত্তর এসডিজি-সংযুক্ত সমন্বয় পর্যালোচনার জন্য একটি প্রবেশপথ হিসেবে কাজ করতে পারে। এটি প্রাতিষ্ঠানিক ভারাক্রান্ততা এড়িয়ে স্থিতিশীল উন্নয়ন সংক্রান্ত আলোচনায় বৃহত্তর ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে। সেইসঙ্গেই এটি নতুন সংস্থা তৈরির পরিবর্তে বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা এবং চলতি সহযোগিতা কাঠামোর মধ্যে এসডিজি-সংযুক্ত পর্যালোচনা কার্যক্রমকে অন্তর্ভুক্ত করার জন্য একটি বাস্তবসম্মত পথ দেখাতে পারে। বৃহত্তর স্থিতিশীল উন্নয়ন পর্যবেক্ষণকে অন্তর্ভুক্ত করার জন্য এর ম্যান্ডেটের একটি পরিমিত সম্প্রসারণ অতিরিক্ত প্রাতিষ্ঠানিক বোঝা তৈরি না করেই ধারাবাহিকতাকে আরও জোরদার করতে পারে।


তার বিদ্যমান সহযোগিতা কাঠামোর মধ্যে সুসংগঠিত এবং প্রমাণ-ভিত্তিক পর্যালোচনা পদ্ধতি অন্তর্ভুক্ত করার মাধ্যমে, ব্রিকস মূল উন্নয়ন ক্ষেত্রগুলিতে ধারাবাহিকতা, তুলনাযোগ্যতা এবং অনুসরণকে শক্তিশালী করতে পারে।



একটি সুসংগঠিত অথচ অভিযোজনযোগ্য সমকক্ষ-পর্যালোচনা ব্যবস্থা বিশ্বাসযোগ্যতাকে আরও শক্তিশালী করতে পারে। প্রতিশ্রুতি, অর্থায়নের প্রবাহ, বাস্তবায়ন সূচক এবং নীতিগত সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত করে এমন সাধারণ টেমপ্লেট ব্যবহার করে সংক্ষিপ্ত বার্ষিক প্রতিবেদন চক্র বিভিন্ন পর্যালোচনা সময়কালে তুলনাযোগ্যতা এবং ধারাবাহিকতা উন্নত করবে। এই হালনাগাদগুলি বিদ্যমান মন্ত্রী পর্যায়ের ট্র্যাকের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে, এবং এইচএলপিএফ-এর মতো বৈশ্বিক পর্যালোচনা প্রক্রিয়ার আগে একত্রিত করা যেতে পারে। এই ধরনের একটি পদ্ধতি বাধ্যতামূলক প্রয়োগ তৈরি করবে না, তবে এটি স্বচ্ছতা শক্তিশালী করতে, নীতি সমন্বয়কে উৎসাহিত করতে, এবং সহযোগিতা-ভিত্তিক জবাবদিহিতার প্রক্রিয়াকে জোরদার করতে পারে।

এইচএলপিএফ-এর মতো সর্বজনীন প্ল্যাটফর্মগুলি বৈধতা, অ্যাজেন্ডা নির্ধারণ এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের জন্য অপরিহার্য। তবে, স্থিতিশীল উন্নয়ন শাসনের ক্রমবর্ধমান জটিলতার জন্য এমন পরিপূরক ব্যবস্থারও প্রয়োজন যা বৈশ্বিক পর্যালোচনা চক্রগুলির মধ্যে বাস্তবায়ন-কেন্দ্রিক সম্পৃক্ততা বজায় রাখতে পারে। এই প্রেক্ষাপটে, ব্রিকস রাষ্ট্রপুঞ্জের কাঠামোকে অনুকরণ বা প্রতিস্থাপন না করেই এসডিজি-সংযুক্ত বাস্তবায়নকে শক্তিশালী করতে পারে। তার বিদ্যমান সহযোগিতা কাঠামোর মধ্যে সুসংগঠিত এবং প্রমাণ-ভিত্তিক পর্যালোচনা পদ্ধতি অন্তর্ভুক্ত করার মাধ্যমে, ব্রিকস মূল উন্নয়ন ক্ষেত্রগুলিতে ধারাবাহিকতা, তুলনাযোগ্যতা এবং অনুসরণকে শক্তিশালী করতে পারে। এর মাধ্যমে, এটি এই বিষয়টিও তুলে ধরতে পারে যে কীভাবে বহুপাক্ষিক প্ল্যাটফর্মগুলি ক্রমবর্ধমান খণ্ডিত বৈশ্বিক ব্যবস্থায় বাস্তবায়নের চ্যালেঞ্জগুলিকে আরও সরাসরি মোকাবিলা করে সর্বজনীন বহুপাক্ষিকতার পরিপূরক হতে পারে।


সান্ড্রা থাচিরিকাল প্রতাপ অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের গবেষণা সহকারী।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.

Author

Sandra Thachirickal Prathap

Sandra Thachirickal Prathap

Sandra Thachirickal Prathap is a Research Assistant with the Observer Research Foundation’s (ORF) Strategic Studies Programme (SSP). Her research examines the geopolitical dynamics of the Global ...

Read More +