ডনবাসে রাশিয়ার ধীর, ক্রমবর্ধমান লাভ ব্যর্থ ব্লিটজক্রিগ থেকে ক্ষয়ক্ষতিকর যুদ্ধে স্থানান্তরের প্রতিফলন, যা মস্কোর সামরিক কৌশলের সীমাবদ্ধতা প্রকাশ করে
ডনবাস অঞ্চল সুরক্ষিত করার জন্য রাশিয়া তার আক্রমণে সীমিত অগ্রগতি অব্যাহত রেখেছে। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গিয়েছে যে মস্কো পোকরোভস্ক দখলের কাছাকাছি পৌঁছে যেতে পারে, তবে স্থলভাগে অগ্রগতি ধীর ও ক্রমবর্ধমান। ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মূল্যায়ন এমন একটি ধরন প্রকাশ করে যা আগে চাল দেওয়ার উদ্যোগ ধরে রেখেও যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্তমূলক সাফল্যের পরিবর্তে ক্ষয়ক্ষতি ঘটানোর কৌশলের প্রতি তাদের পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রাশিয়ার পূর্ণ-আয়তন আক্রমণের চতুর্থ বার্ষিকীর কাছাকাছি আসার সাথে সাথে, এই গতিপথটি স্পষ্ট করে যে মস্কোর অর্জন পরিমাপযোগ্য হলেও সীমাবদ্ধ রয়ে গিয়েছে। বর্তমান বিশ্লেষণটি রাশিয়ার তিনটি পর্যায়ের অভিযান পরীক্ষা করে — পর্যায় ১, পর্যায় ২ এবং পর্যায় ৩ — যেগুলি যথাক্রমে সীমিত লক্ষ্য, ব্লিটজক্রিগ বা চকিত আক্রমণ প্রচেষ্টা এবং যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।
২০১৪ সালে যখন রাশিয়া ক্রিমিয়া এবং ডনবাস অঞ্চলের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলের কিছু অংশ দখল করে, তখন মস্কো ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে খুব কম প্রতিরোধের সম্মুখীন হয়। রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়ার সামরিক বাহিনীর সহায়তায় লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল দখল করে।
প্রথম ধাপ সীমিত লক্ষ্য
২০১৪ সালে যখন রাশিয়া ক্রিমিয়া এবং ডনবাস অঞ্চলের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলের কিছু অংশ দখল করে, তখন মস্কো ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে খুব কম প্রতিরোধের সম্মুখীন হয়েছিল। রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়ার সামরিক বাহিনীর সহায়তায় লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল দখল করে। রাশিয়ার এই সীমিত লক্ষ্য কৌশল কার্যকর ছিল, কারণ ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা অস্তিত্বহীন ছিল, যা রাশিয়াকে উপরোক্ত অঞ্চলগুলিকে দ্রুত সংযুক্তিকরণের সুযোগ করে দেয়। সাধারণত, সীমিত লক্ষ্য কৌশল কার্যকর হয়, কারণ আক্রমণকারী রক্ষককে অপ্রত্যাশিতভাবে আক্রমণ করে কৌশলগত বিস্ময় অর্জন করে, যার ফলে প্রতিপক্ষের যুদ্ধ বাহিনীর মুখোমুখি না হয়ে বা রক্তক্ষয়ী যুদ্ধ এড়িয়ে এবং তাদের ক্ষমতার মোকাবিলা না করেই অনেক অঞ্চল দখল করা যায়। পরিবর্তে, আক্রমণকারী দ্রুত এমন কিছু ভূমি দখল করে যেখানে প্রতিপক্ষের বাহিনী সবচেয়ে দুর্বল। ক্রিমিয়া, লুহানস্ক ও দোনেৎস্কে রাশিয়ার ভূমি দখল রোধ করার জন্য ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা খুব দুর্বল ছিল। ২০১৪ থেকে ২০২২ সালের মাঝামাঝি সময়ে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়াপন্থী মিলিশিয়াদের সঙ্গে লড়াই করছিল, বিশেষ করে দোনেৎস্ক ও লুহানস্কে, এবং এই অঞ্চলগুলি পুনরুদ্ধার করার ক্ষেত্রে বেশ অকার্যকর ছিল। মস্কো এই অঞ্চলগুলি এবং ক্রিমিয়ার রক্ষক হয়ে উঠেছে, যা সীমিত লক্ষ্য কৌশলের একটি মূল নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: আক্রমণকারীর রক্ষকের ভূমিকা গ্রহণ করা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর অকল্পনীয় পূর্ণ-আয়তন আক্রমণের আগে পর্যন্ত কিয়েভের বিরুদ্ধে রাশিয়ার সামরিক কৌশল এখানেই সবচেয়ে কার্যকর এবং নির্ধারক ছিল। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে ইউক্রেনের পক্ষে কাজ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় (জিবিএডি) কিয়েভের ভারী বিনিয়োগ। দ্বিতীয়টি ছিল রাশিয়ার সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ (ইডব্লিউ) আক্রমণের বিরুদ্ধে আরও ভাল প্রস্তুতি এবং বহিরাগত সহায়তা।
দ্বিতীয় পর্যায়: রাশিয়ার ব্লিটজক্রিগ আক্রমণ এবং কেন এটি ব্যর্থ হয়েছে
ইউক্রেনকে পরাজিত করার জন্য রাশিয়ার ব্লিটজক্রিগের (ঝটিকা আক্রমণ) প্রচেষ্টার উদ্দেশ্য সঠিক ছিল, কিন্তু ভাবনা ও বাস্তবায়ন দুর্বল ছিল। জন মেয়ারশাইমার যেমন যথাযথভাবে পর্যবেক্ষণ করেছেন, ব্লিটজক্রিগ "... শত্রুর পশ্চাৎভাগে... গভীর কৌশলগত অনুপ্রবেশ অর্জনের জন্য এমন পথ গ্রহণ করে যেখানে প্রতিরোধ ন্যূনতম"। রাশিয়ানরা স্পেশাল অপারেশন ফোর্স (এসওএফ) এবং সাইবার-আক্রমণ ব্যবহার করে কিয়েভের আত্মসমর্পণকে বাধ্য করার চেষ্টা করেছিল। রাশিয়ার সামরিক বাহিনী দ্রুত কিয়েভ — ইউক্রেনের রাজধানী এবং ভরকেন্দ্র — দখল করার চেষ্টা করেছিল। কিয়েভের কমান্ড অ্যান্ড কন্ট্রোল (সিঅ্যান্ডসি) সিস্টেমে আক্রমণ করে কিয়েভকে দ্রুত দখল করার উদ্দেশ্যটি জেলেনস্কি জমানাকে আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্যে সঠিক হতে পারে। এটি ইউক্রেনের কেন্দ্রীয় রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং তাদের সামনে মোতায়েন থাকা সামরিক কমান্ডারদের থেকে বিচ্ছিন্ন করার জন্য তৈরি করা হয়েছিল। ইউক্রেনের যোগাযোগ গ্রন্থিগুলিতে আক্রমণ করা যুক্তিসঙ্গত ছিল, কিন্তু রাশিয়ানরা ইউক্রেনীয় সাইবার অভিযোজন এবং স্থিতিস্থাপকতা বিবেচনা করতে ব্যর্থ হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই লেখক ২০২৩ সালে একটি বিশ্লেষণে দেখিয়েছিলেন যে, ইলন মাস্কের স্টারলিংক হাই-স্পিড স্পেস-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা হাজার হাজার স্থলভিত্তিক টার্মিনালের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত রাশিয়ার সাইবার ও ইডব্লিউ যুদ্ধের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
ক্রিমিয়া, লুহানস্ক ও দোনেৎস্কে রাশিয়ার ভূমি দখল রোধ করার জন্য ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা খুব দুর্বল ছিল। ২০১৪ থেকে ২০২২ সালের মাঝামাঝি সময়ে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়াপন্থী মিলিশিয়াদের সঙ্গে লড়াই করছিল, বিশেষ করে দোনেৎস্ক ও লুহানস্কে, এবং এই অঞ্চলগুলি পুনরুদ্ধার করার ক্ষেত্রে বেশ অকার্যকর ছিল।
নিশ্চিতভাবেই, কিয়েভ ২০১৪-২০২২ সালের ব্যবধানে নিজেদের আরও ভালভাবে প্রস্তুত করেছিল, যার ফলে তাদের সাইবার এবং যোগাযোগ নেটওয়ার্ক আরও স্থিতিস্থাপক এবং অভিযোজিত হয়েছিল, এবং তা রাশিয়ার আক্রমণের প্রথম কয়েক সপ্তাহে রাশিয়ার সাইবার আক্রমণের বিরুদ্ধে কিয়েভের প্রতিরক্ষায় সহায়তা করেছিল, কিন্তু উল্লেখযোগ্য বহিরাগত সহায়তা ছাড়া এটি স্বাধীনভাবে স্থায়ী হত না। ইউক্রেনের কেন্দ্রীয় নেতৃত্ব এবং সামরিক কমান্ডারদের মধ্যে যোগাযোগ নিষ্ক্রিয় করার জন্য রাশিয়ার সাইবার আক্রমণের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের (ইউএস) নেতৃত্বাধীন উত্তর অ্যাটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, তাতে মস্কোর ব্লিটজক্রিগের প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে ব্যর্থ হয়েছিল। মার্কিন সাইবার কমান্ড (ইউএসসাইবারকম) রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক সাইবার অপারেশন (ডিসিও), অফেন্সিভ অপারেশন (ওসিও) এবং তথ্য যুদ্ধ (আইডব্লিউ) স্থাপন করেছিল। এটি এমন একটি ক্ষেত্র যেখানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রচলিত ভারসাম্য, বিশেষ করে বিমানশক্তি এবং জিবিএডি-তে, এবং ২০২৫ সালের জুনে ইজরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের তুলনা করা সাম্প্রতিক বিশ্লেষণগুলি কিছুটা বিভ্রান্তিকর। এটি রাশিয়ার আক্রমণের পরপরই ইউক্রেনে মার্কিন এবং পশ্চিমী সহায়তা উপেক্ষা করে, যা ইরানের জন্য তার প্রাথমিক পৃষ্ঠপোষক রাশিয়া ও চিনের কাছ থেকে স্পষ্টতই অনুপস্থিত ছিল। ইরান "... [ইজরায়েলের বিরুদ্ধে] বারবার সমর্থনের আহ্বান জানানো সত্ত্বেও রাশিয়া ও চিন উভয়ই তাকে হতাশ করেছিল।" রাশিয়ার বিশেষ বাহিনী কিয়েভে তাদের আক্রমণে ব্যর্থ হয়েছিল, যেখানে ইজরায়েলি বিশেষ বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লঞ্চারকে নিষ্ক্রিয় করেছিল, এবং তাদের বিমান বাহিনী ইরানের সামরিক নেতৃত্বের একটি উল্লেখযোগ্য অংশকে হত্যা করতে সফল হয়েছিল। এছাড়াও, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইউক্রেনীয় বাহিনী একটি গভীরতার প্রতিরক্ষা কৌশল (ডিফেন্স ইন ডেপথ স্ট্র্যাটেজি) অনুসরণ করেছিল, যার মধ্যে কিছু অঞ্চল ছেড়ে দিয়ে তারপর শত্রুকে সু-প্রস্তুত প্রতিরক্ষার বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করাও অন্তর্ভুক্ত ছিল। তারা রাশিয়ার সাঁজোয়া, সচল আর্টিলারি এবং পদাতিক বাহিনীর বিরুদ্ধে, যা রাশিয়া বিভিন্ন অক্ষ বরাবর আক্রমণের জন্য ব্যবহার করেছিল, খারকিভের মতো গুরুত্বপূর্ণ শহরগুলির চারপাশে শক্তিশালী পূর্ব-নির্ধারিত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। এই গভীরতার প্রতিরক্ষা কৌশলটিতে নেটওয়ার্কযুক্ত সফ্টওয়্যার ক্ষমতা-সহ শক্তিশালী ও সচল বিমান প্রতিরক্ষা, সু-প্রস্তুত স্থলভিত্তিক প্রতিরক্ষা, ড্রোন, এবং আক্রমণকারী রাশিয়ার বাহিনীকে যাতে যথেষ্ট মূল্য দিতে হয় এমন কৌশলের দক্ষ ব্যবহার অন্তর্ভুক্ত ছিল।
দ্বিতীয়ত, ব্লিটজক্রিগ কৌশলের জন্য ভরের জায়গায় গতি অপরিহার্য। রাশিয়ার স্থলবাহিনী একাধিক অক্ষ বরাবর আক্রমণ করেছিল এবং কিয়েভ দখল করার চেষ্টা করেছিল, কিন্তু স্থল ও কামান বাহিনীর উপর খুব বেশি নির্ভর করেছিল। রাশিয়ার সামরিক পরিকল্পনাকারীরা আক্রমণের শুরুতে রাশিয়ার বিমান বাহিনীর (রুয়াফ) পূর্ণ শক্তি ব্যবহার এড়িয়ে গেলে মস্কোর সামরিক কৌশল বিশ্বকে বিভ্রান্ত করে তোলে, যদিও তাদের ইউক্রেনীয় প্রতিপক্ষের তুলনায় বিমান শক্তিতে একতরফা পরিমাণগত সুবিধা ছিল। শত্রু বিমান প্রতিরক্ষা (এসইএডি) দমনে রুয়াফ-এর কোনও অভিজ্ঞতা বা মতবাদগত নির্দেশনা ছিল না, যার ফলে দুর্বল পরিকল্পনা এবং বিমান শক্তির সঙ্গে শক্তির ঘনত্বের অভাব রাশিয়ার ব্লিটজক্রিগের মাধ্যমে ইউক্রেনের আত্মসমর্পণকে বাধ্য করার প্রচেষ্টাকে দুর্বল করে দেয়। ব্লিটজক্রিগের জন্য বিমান শক্তি বা ঘনিষ্ঠ বিমান সহায়তা যদি একেবারে অপরিহার্য বলে না ধরা হয় তাহলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি এমন নমনীয়তা, গতি, প্রাণঘাতী ক্ষমতা এবং অভ্রান্ততা প্রদান করে যা স্থল আক্রমণের পরিপূরক।
ইউক্রেনের কেন্দ্রীয় নেতৃত্ব এবং সামরিক কমান্ডারদের মধ্যে যোগাযোগ নিষ্ক্রিয় করার জন্য রাশিয়ার সাইবার আক্রমণের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের (ইউএস) নেতৃত্বাধীন উত্তর অ্যাটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, তাতে মস্কোর ব্লিটজক্রিগের প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে ব্যর্থ হয়েছিল।
টেবিল-১ ক্ষমতার একটি মানদণ্ড জুড়ে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ক্ষমতার বিশাল অসামঞ্জস্যতার আভাস দেয়, যা প্রকাশ করে যে রাশিয়ানরা তাদের সামরিক অভিযানের শুরুতে আক্রমণ করার জন্য তাদের ক্ষমতার উল্লেখযোগ্য ওজন কখনই ব্যবহার করেনি। পরিবর্তে, তারা তাদের বিমান সম্পদ মোতায়েন করার ক্ষেত্রে বা ইউক্রেনের বিরুদ্ধে তাদের বিমান শক্তির সম্পূর্ণ শক্তি বহন করার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছিল। প্রকৃতপক্ষে, তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান — পঞ্চম প্রজন্মের সু-৫৭ — ইউক্রেনের বিরুদ্ধে চলমান বিমান অভিযানে তো দূরের কথা, তাদের প্রাথমিক অভিযানেও ব্যবহার করা হয়নি।
টেবিল ১: ২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক ভারসাম্য

উৎস: সিপরি (২০২০), গ্লোবাল ফায়ারপাওয়ার (২০২২) এবং (আইআইএসএস ২০২১) থেকে লেখকের সংকলন
তৃতীয় পর্যায়: প্রথমে উদ্যোগী হওয়া সত্ত্বেও ক্ষয়ক্ষতির কৌশল
ব্লিটজক্রিগের মাধ্যমে দ্রুত বিজয় অর্জনে ব্যর্থ হওয়ার পর, রাশিয়া এমন একটি কৌশল অবলম্বন করেছে যা দেশের কাছে বেশ পরিচিত এবং স্বাভাবিক। রাশিয়ার সামরিক পরিকল্পনাকারীরা ক্ষয়ক্ষতি ঘটানোর যুদ্ধের আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, যা আজ ইউক্রেনের ডনবাসের আভদিভকা ও পোকরোভস্কের মতো সেট-পিস যুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষকে হতাশ করার প্রচেষ্টা দ্বারা প্রমাণিত হয়েছে। প্রকৃতপক্ষে, একবার ঝটিকা হানার কৌশল ব্যর্থ হলে, এটি সর্বদা ক্ষয়ক্ষতির কৌশলে রূপান্তরিত হয়। আজ, মস্কো নিজেকে ক্ষয়ক্ষতির যুদ্ধে লড়তে দেখে, যদিও রাশিয়া কমপক্ষে জানুয়ারি ২০২৪ সাল থেকে প্রথমে চাল দেওয়ার উদ্যোগটি ধরে রেখেছে।
"প্রথমে চাল দেওয়ার উদ্যোগ" (ইনিশিয়েটিভ), সংজ্ঞাগতভাবে বলতে গেলে এমন চাল বোঝায় যা অনুযায়ী প্রতিপক্ষকে তার পদক্ষেপ সঙ্গতিপূর্ণ করতে হয়। এটি কারো কারো কাছে বিভ্রান্তিকর মনে হতে পারে, তবে এটি রাশিয়ার সামরিক ঐতিহ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪৩ সাল থেকে যুদ্ধক্ষেত্রে জার্মানদের পরাজয়ের পর সোভিয়েত রেড আর্মির হাতে প্রথমে চাল দিতে উদ্যোগী হওয়ার ক্ষমতা ছিল, যা ব্লিটজক্রিগ কৌশল কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত। তবুও সোভিয়েতরা তাদের জার্মান প্রতিপক্ষের সামরিক "পরাক্রম"-এর প্রতি শ্রদ্ধার কারণে তা কাজে পরিণত করা থেকে বিরত ছিল। ব্লিটজক্রিগ সফলভাবে বাস্তবায়নে তাদের পূর্বের ব্যর্থতা সত্ত্বেও আজ এই উদ্যোগের অধিকারী হলেও, রাশিয়ানরা বর্তমানে তাদের ইউক্রেনীয় প্রতিপক্ষের বিরুদ্ধে একই কাজ করছে। তারা ইউক্রেনীয়দের সামরিক সাহসিকতাকের অনিচ্ছাকৃতভাবে সম্মান জানাচ্ছে, এবং জার্মান জেনারেল এরিক ফন ম্যানস্টাইন যাকে বলেছিলেন "স্টিমরোলার কৌশল" তা অনুসরণ করছে — উন্নত সম্পদ ব্যবহার করে সেট-পিস যুদ্ধ এবং পদ্ধতিগত ধ্বংসের মাধ্যমে প্রতিপক্ষকে কার্যকরভাবে পিষে ফেলছে। রাশিয়ানরা জার্মানদের বিরুদ্ধে অতীতে অনুসরণ করা এবং অনুশীলন করা একটি পরিচিত পথে ফিরে এসেছে।
উপসংহার
যুদ্ধটি এখন এক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে — অভিযানটি সীমিত লক্ষ্যবস্তু যুদ্ধ থেকে ঝটিকা আক্রমণ হয়ে এখন রাশিয়ানদের জন্য ক্ষয়ক্ষতি ঘটানোর সামরিক উদ্যোগে রূপান্তরিত হচ্ছে। রাশিয়ানদের নিজস্ব ক্ষমতার পর্যাপ্ত ব্যবহার না করা, এবং আরও খারাপভাবে ইউক্রেনের পশ্চিমী মিত্ররা কী করবে তা অনুমান করতে না পারার কারণে মস্কো এখন ক্ষয়ক্ষতির যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হয়েছে। চলতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভারতের উপর প্রভাব রয়েছে। যুদ্ধরত উভয় দেশই ড্রোনের ব্যবহার সফলভাবে উন্নত করেছে। তবুও তারা বিমানের শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়নি, এবং এটি ইউক্রেনীয়দের জন্য যেমন সত্য, তেমনই রাশিয়ানদের জন্যও। ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) চিফ অফ এয়ার স্টাফ (সিএএস) এ পি সিং সম্প্রতি পর্যবেক্ষণ করেছেন, ধ্বংসাত্মক এবং ঘনীভূত হামলা চালানোর জন্য মানববাহী বিমানশক্তি অপরিহার্য। একক এবং ঝাঁক ড্রোনগুলি সর্বোত্তমভাবে বিভ্রান্তি তৈরি করতে পারে, এবং বৃহত্তর সামরিক প্রচেষ্টায় সহায়তা করতে পারে, তবে আক্রমণাত্মক আঘাতের অভাব থাকে যা মানববাহী বিমানশক্তি শত্রুর উপর নামিয়ে আনে এবং চাপিয়ে দেয়। পরিশেষে, রাশিয়া থেকে পঞ্চম প্রজন্মের বিমান কেনার ক্ষেত্রে ভারতকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে রাশিয়ানরা তাদের চলতি যুদ্ধ প্রচেষ্টায় এগুলি ব্যবহার না করার কারণে।
কার্তিক বোম্মাকান্তি অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.
Kartik is a Senior Fellow with the Strategic Studies Programme. He is currently working on issues related to land warfare and armies, especially the India ...
Read More +