Author : Soma Sarkar

Expert Speak Raisina Debates
Published on May 16, 2026 Updated 0 Hours ago

ভারতীয় শহরগুলি নগর উন্নয়নকে রূপ দিতে ক্রমবর্ধমান ভাবে বৈশ্বিক অংশীদারিত্ব ব্যবহার করছে। তবুও এর পূর্ণ রূপান্তরমূলক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে নগর কূটনীতির জন্য একটি সুসংহত, প্রাতিষ্ঠানিক ভাবে স্থাপিত এবং সমতা-কেন্দ্রিক কাঠামোর দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। 

নগরের পুনর্বিন্যাস: ভারতীয় শহরগুলির রূপান্তরে নগর কূটনীতি

বৈশ্বিক জিডিপির প্রায় ৮০ শতাংশ উৎপাদনকারী শহরগুলি বৈশ্বিক অর্থনৈতিক রূপান্তর এবং ভূ-রাজনৈতিক তাৎপর্যের অগ্রভাগে রয়েছে। এই প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে জলআবাসনপরিবহণ  এবং ডিজিটাল শৃঙ্খল-সহ অবকাঠামো ব্যবস্থা সম্প্রসারণ  আধুনিকীকরণের চ্যালেঞ্জও উঠে আসেযা প্রায়শই সামাজিক-স্থানিক এবং অর্থনৈতিক বৈষম্যের মধ্যে ঘটে। এই দ্বৈততার পরিপ্রেক্ষিতেশহরগুলি যে ধরনের আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা গড়ে তুলতে পারেতা তাদের নির্মাণঅর্থায়ন এবং শাসনের পদ্ধতিকে প্রভাবিত করতে পারে। তাই নগর কূটনীতি সাব-ন্যাশনাল বা উপ-রাষ্ট্রীয় সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ উপশাখা হিসেবে আবির্ভূত হয়েছেযেখানে শহরগুলি বাণিজ্যসংস্কৃতিজলবায়ু কার্যক্রম এবং অবকাঠামোর ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলে। 

ভারতে এটি ঐতিহ্যগত ভাবে রাষ্ট্র-কেন্দ্রিক কূটনৈতিক কাঠামো থেকে আরও বিকেন্দ্রীভূত এবং শৃঙ্খলভিত্তিক সম্পৃক্ততার দিকে একটি ধীর কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তনকে চিহ্নিত করে। প্যারাডিপ্লোমেসির উদীয়মান চর্চা দিল্লি-বেজিং এবং আমদাবাদ-গুয়াংঝৌ-এর মতো সিস্টার-সিটি চুক্তি এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নকে এগিয়ে নিতে ইইউফ্রান্স জার্মানির সহায়তায় পরিচালিত সিটিআইএস .-এর মতো বহুমাত্রিক উদ্যোগে সুস্পষ্ট। একই ভাবেস্মার্ট সিটিজ মিশন এবং অমৃত-এর মতো প্রধান জাতীয় কর্মসূচিগুলি একাধিক বিদেশি সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা সহজতর করেছেযা নগর সমাধানের যৌথ উৎপাদনে সক্ষম করেছে। এই উন্নয়নগুলি সম্পর্কভিত্তিক নগরবাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণযা শহরগুলিকে স্থির ভূখণ্ড হিসেবে নয়বরং পুঁজিজ্ঞান এবং নীতি বিনিময়ের গতিশীল চক্রের মধ্যে প্রোথিত কেন্দ্র হিসেবে বিবেচনা করে। 

প্যারাডিপ্লোমেসির উদীয়মান চর্চা দিল্লি-বেজিং এবং আমদাবাদ-গুয়াংঝৌ-এর মতো সিস্টার-সিটি চুক্তি এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নকে এগিয়ে নিতে ইইউ, ফ্রান্স ও জার্মানির সহায়তায় পরিচালিত সিটিআইএস ২.০-এর মতো বহুমাত্রিক উদ্যোগে সুস্পষ্ট।

তবুও এই সম্পৃক্ততার বেশিরভাগই খণ্ডিত এবং প্রকল্প-চালিত রয়ে গিয়েছে। নগর কূটনীতিকে প্রসারিত করতে আমাদের একটি আরও পদ্ধতিগতবহুমাত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হতে হবেযা প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী করেঅংশীদারিত্বে বৈচিত্র্য আনেসমতার নীতিকে অন্তর্ভুক্ত করে এবং বৈশ্বিক সম্পৃক্ততাকে দীর্ঘমেয়াদি নগর রূপান্তরের  লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে।

শাসনের পুনর্বিন্যাস এবং উপ-রাষ্ট্রীয় শক্তির উত্থান

বিশ্বায়ন শাসনের মাত্রাগত কাঠামোকে মৌলিক ভাবে পুনর্গঠন করেছেযা আন্তর্জাতিক সম্পর্কে কর্তৃত্বের একমাত্র কেন্দ্র হিসেবে জাতি-রাষ্ট্রের প্রাধান্যকে নড়বড়ে করে দিয়েছে। যদিও রাষ্ট্রগুলি আনুষ্ঠানিক সার্বভৌমত্ব বজায় রেখেছে, তবে ক্রমবর্ধমান গবেষণা বহুমাত্রিক শাসনের উত্থানের দিকে ইঙ্গিত করছেযেখানে কর্তৃত্ব অতিরাষ্ট্রীয়জাতীয় এবং উপ-রাষ্ট্রীয় স্তরে ছড়িয়ে পড়েছে। এই পুনর্গঠনের মধ্যে শহরগুলি ক্রমবর্ধমান ভাবে নিজেদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেবিশেষ করে জলবায়ু পরিবর্তননগর বৃদ্ধিঅবকাঠামো এবং জনস্বাস্থ্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায়। নগর কর্তৃপক্ষ প্রায়শই নগর চ্যালেঞ্জ মোকাবিলার অগ্রভাগে থাকে কারণ তারা মানুষ অবকাঠামোর কাছাকাছি থাকে এবং পরিষেবা প্রদানের দায়িত্বে থাকে। সমস্যা নীতি বাস্তবায়ন উভয়ের সঙ্গে এই নৈকট্য প্যারাডিপ্লোমেসির উত্থানকে ত্বরান্বিত করেছেযেখানে শহরগুলি তাদের উন্নয়নমূলক কৌশলগত স্বার্থ এগিয়ে নিতে সরাসরি আন্তর্জাতিক সহযোগিতায় যুক্ত হয়।

বিশ্ব অর্থনীতিতে শহরগুলির কাঠামোগত অবস্থানের মধ্যেই তাদের ক্রমবর্ধমান ভূমিকা নিহিত রয়েছেযেমনটি সাস্কিয়া সাসেনের বৈশ্বিক শহরগুলির আন্তঃরাষ্ট্রীয় অর্থনৈতিক কার্যকলাপ সমন্বয়কারী প্রধান কম্যান্ড নোড বিষয়ক বিশ্লেষণে তুলে ধরা হয়েছে।

বিশ্ব অর্থনীতিতে শহরগুলির কাঠামোগত অবস্থানের মধ্যেই তাদের ক্রমবর্ধমান ভূমিকা নিহিত রয়েছেযেমনটি সাস্কিয়া সাসেনের বৈশ্বিক শহরগুলির আন্তঃরাষ্ট্রীয় অর্থনৈতিক কার্যকলাপ সমন্বয়কারী প্রধান কম্যান্ড নোড বিষয়ক বিশ্লেষণে তুলে ধরা হয়েছে। বহুজাতিক সদর দফতরউন্নত উৎপাদন পরিষেবাঅর্থায়ন এবং তথ্য প্রবাহকে কেন্দ্রীভূত করার মাধ্যমে শহরগুলি কেবল প্রশাসনিক একক হিসেবেই নয়বরং আন্তর্জাতিক অর্থনৈতিক শাসন প্রক্রিয়াকে রূপদানকারী কৌশলগত শক্তি হিসেবেও আবির্ভূত হয়। জলবায়ু সঙ্কটও নগর কূটনীতির একটি প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছেযেখানে শহরগুলি এক বৈপরীত্যপূর্ণ অবস্থানে রয়েছে একদিকে তারা বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রধান উৎসঅন্য দিকে বন্যাচরম তাপপ্রবাহ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ু-জনিত ঝুঁকির ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলির অন্যতম। এই দ্বৈত পরিস্থিতি আন্তঃরাষ্ট্রীয় জলবায়ু শাসনে শহরগুলির আরও প্রত্যক্ষ সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তৈরি করেছেযা প্রায়শই এমন শৃঙ্খলঅংশীদারিত্ব এবং সহযোগিতামূলক প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হয়যা জাতীয় কাঠামোর পাশাপাশি কাজ করে জলবায়ু সমাধান যৌথ ভাবে তৈরি করতে এবং বৈশ্বিক শাসনের একটি আরও বিকেন্দ্রীভূত  শৃঙ্খল-ভিত্তিক মডেলে অবদান রাখে।

উপ-রাষ্ট্রীয় কূটনীতি ও সফট পাওয়ার: সিস্টার-সিটি ব্যবস্থা

সিস্টার বা টুইন-সিটি অংশীদারিত্ব উপ-রাষ্ট্রীয় কূটনীতির অন্যতম দৃশ্যমান কার্যকর রূপের প্রতিনিধিত্ব করেযা শহরগুলিকে আনুষ্ঠানিক রাষ্ট্র-নেতৃত্বাধীন সম্পৃক্ততার বাইরে গিয়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তুলতে সক্ষম করে। শহর-থেকে-শহর দ্বিপাক্ষিক সম্পর্ক উপ-রাষ্ট্রীয় কূটনীতির একটি উৎকৃষ্ট উদাহরণযা দেশের নগরায়ণের অগ্রগতির মাঝে সফট পাওয়ারকে শক্তিশালী করে এমন উন্নয়নমূলক আদান-প্রদানকে উৎসাহিত করে। এগুলি শহরগুলিকে বিশ্বব্যাপী সমকক্ষদের সঙ্গে সরাসরি যুক্ত হতে দেয় এবং এমন সহযোগিতা গড়ে তোলেযা প্রায়শই জাতীয় কূটনৈতিক শৃঙ্খলের মাধ্যমে হওয়া সহযোগিতার চেয়ে বেশি নমনীয়বিষয়-ভিত্তিক এবং বাস্তবায়ন-কেন্দ্রিক হয়।

বাস্তবে এই অংশীদারিত্বগুলি একাধিক ক্ষেত্র জুড়ে বিস্তৃত। উদাহরণস্বরূপবন্দর ব্যবস্থাপনা এবং দুর্যোগ সহনশীলতা বিনিময়ের সুবিধার্থে মুম্বইয়ের ইয়োকোহামার সঙ্গেচলচ্চিত্র বাণিজ্য সংযোগ প্রসারের জন্য লস অ্যাঞ্জেলেসের সঙ্গে এবং দুই বিষয়ের জন্যই বুসানের সঙ্গে টুইন-সিটি সম্পর্ক রয়েছে। বেঙ্গালুরু প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র স্থাপনের জন্য সান ফ্রান্সিসকোর সঙ্গে অংশীদারিত্ব করেছেঅন্য দিকে দিল্লি তার স্টার্টআপ বাস্তুতন্ত্রকে শক্তিশালী করতে জাপানি দক্ষতার উপর নির্ভর করে নগর উন্নয়ন এবং পরিবেশগত স্থিতিশীলতার জন্য টোকিয়োর সঙ্গে অংশীদারিত্ব করেছে। সফট পাওয়ারের উপকরণ হিসেবে এই ব্যবস্থাগুলি ভারতীয় শহরগুলির গতিশীলতাকে তুলে ধরে। উদাহরণস্বরূপমুম্বইয়ের বৈশ্বিক আর্থিক ব্র্যান্ডিং কোনও জবরদস্তি ছাড়াই বিনিয়োগ আকর্ষণ করে।

এই অংশীদারিত্বগুলির একটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তঃশহর শিক্ষা এবং নীতিগত গতিশীলতা সহজতর করার ক্ষেত্রে এদের ভূমিকা। সি৪০ সিটিজ ক্লাইমেট লিডারশিপ গ্রুপের মতো প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব দিল্লিকে একটি শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেযা নিউ ইয়র্কের কাছ থেকে বন্যা-সহনশীল কৌশল ভাগ করে নেয় এবং একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার সমকক্ষদের কাছে তাপপ্রবাহ মোকাবিলার পরিকল্পনা রফতানি করে। স্মার্ট সিটিজ মিশন রকফেলার ফাউন্ডেশনের ১০০ রেজিলিয়েন্ট সিটিজের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে বৈশ্বিক মানদণ্ডকে একীভূত করে। ভারতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-সমর্থিত সিটিআইএস .-এর একটি উৎকৃষ্ট উদাহরণ রয়েছেযা ইন্দোর এবং কোচিকে ইউরোপীয় বর্জ্য থেকে শক্তি উৎপাদন মডেলের সঙ্গে যুক্ত করে এবং শুধুমাত্র প্রযুক্তিগত গ্রহণই নয়বরং শাসনব্যবস্থার অনুশীলনেও সমন্বয় সাধন করে।

এই অংশীদারিত্বগুলির একটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তঃশহর শিক্ষা এবং নীতিগত গতিশীলতা সহজতর করার ক্ষেত্রে এদের ভূমিকা। সি৪০ সিটিজ ক্লাইমেট লিডারশিপ গ্রুপের মতো প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব দিল্লিকে একটি শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে, যা নিউ ইয়র্কের কাছ থেকে বন্যা-সহনশীল কৌশল ভাগ করে নেয় এবং একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার সমকক্ষদের কাছে তাপপ্রবাহ মোকাবিলার পরিকল্পনা রফতানি করে।

নীতি বিনিময়ের বাইরেও দক্ষ শ্রমের আদান-প্রদান আন্তঃশহর শিক্ষার একটি সমান গুরুত্বপূর্ণ মাত্রা। এটি প্রযুক্তিগত দক্ষতার সঞ্চার করেএমনকি স্ক্যান্ডিনেভিয়ার মতো উন্নত অর্থনীতিতেও এমনটা হয়যেখানে বর্তমানে তথ্যপ্রযুক্তিপ্রকৌশলস্বাস্থ্যসেবানির্মাণ এবং পরিবহণ পরিষেবার মতো বিভিন্ন খাতে দক্ষ কর্মীর তীব্র ঘাটতি রয়েছে। এটি শহর-থেকে-শহর অংশীদারিত্বের মধ্যে কাঠামোগতস্বল্পমেয়াদি শ্রম গতিশীলতা দক্ষতা বিনিময় কর্মসূচি বা বৈশ্বিক দক্ষতা অংশীদারিত্বকে অন্তর্ভুক্ত করার একটি সুযোগ তৈরি করে। এই ধরনের বিনিময় পারস্পরিক শিক্ষাকে সহজতর করতে পারেপ্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে পারে এবং এমন আন্তঃদেশীয় শ্রম সংযোগ তৈরি করতে পারেযা প্রেরণকারী গ্রহণকারী উভয় শহরের জন্যই উপকারী। এই প্রেক্ষাপটেশহরগুলি নতুন ধরনের অর্থনৈতিক কূটনীতির মঞ্চ হিসেবেও আবির্ভূত হতে পারেযেখানে শ্রম গতিশীলতা কেবল কর্মশক্তির ঘাটতিই পূরণ করে নাবরং রেমিটেন্স বা বৈদেশিক অর্থপ্রবাহস্বদেশে প্রত্যাবর্তন এবং নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে গ্লোবাল সাউথের জন্য উন্নয়নমূলক বাহ্যিক সুবিধাও তৈরি করে। সাংস্কৃতিক কূটনীতিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই ধরনের বিনিময় আস্থা আরও গভীর করতেআন্তঃদেশীয় সংযোগ শক্তিশালী করতে এবং আরও বলিষ্ঠ পারস্পরিক ভাবে লাভজনক অর্থনৈতিক কূটনীতির সম্ভাবনা বাড়াতে পারে। এই ভাবে নগর কূটনীতি সক্রিয়ভাবে এই সংযোগ তৈরি শক্তিশালী করেযা উভয়ের মধ্যে একটি দ্বিমুখীউভয়কেই সশক্ত করে তোলার মতো সম্পর্কের ইঙ্গিত দেয়।

যেহেতু শহরগুলি ক্রমশ এই জ্ঞান সংক্রান্ত শৃঙ্খলগুলিকে কাজে লাগাচ্ছে, তাই আন্তঃশহর শিক্ষা নগর কূটনীতির একটি মৌলিক স্তম্ভে পরিণত হচ্ছেযা নগর শাসনকে প্রভাবিত করে এবং বিশ্ব অর্থনীতিতে শহরগুলির অবস্থানকে রূপদান করে।

অর্থনৈতিক অবস্থান নির্ধারণের হাতিয়ার হিসেবে নগর কূটনীতি

নগর কূটনীতি ক্রমশ একটি কৌশলগত উপকরণে পরিণত হয়েছেযার মাধ্যমে শহরগুলি আঞ্চলিক বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় নিজেদের অবস্থান তৈরি করে। বিনিয়োগ প্রসারের প্রচলিত ধারণার বাইরে গিয়েএটি নগর সরকারগুলিকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণশিল্প ক্লাস্টার লালনবৈশ্বিক মূল্য শৃঙ্খলে একীভূত হওয়া এবং তাদের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর মাধ্যমে সক্রিয় ভাবে নিজেদের অর্থনৈতিক গতিপথ নির্ধারণে সক্ষম করে। এমন এক সময়ে যখন শহরগুলি পুঁজিপ্রতিভা এবং প্রযুক্তির জন্য প্রতিযোগিতা করছেতখন উপ-রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পৃক্ততা তাদের সুযোগউদ্ভাবন এবং স্থিতিশীলতার কেন্দ্র হিসেবে নিজেদের স্বতন্ত্র ভাবে তুলে ধরতে সাহায্য করে।

শহরগুলির অর্থনৈতিক অবস্থান নির্ধারণের একটি প্রধান দিক হল বহুপাক্ষিক প্রতিষ্ঠান এবং দ্বিপাক্ষিক সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রযুক্তিগত দক্ষতা একত্র করার ক্ষমতা। এই অংশীদারিত্বগুলি অবকাঠামো বিনিয়োগজলবায়ু অর্থায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এবং একই সঙ্গে বৈশ্বিক মান সুশাসনের অনুশীলনকে প্রতিষ্ঠা করে। জাপান ভারতের একটি প্রধান অবকাঠামো অংশীদারযা সম্প্রতি নগর পরিবহণস্বাস্থ্য এবং কৃষিক্ষেত্রে বড় প্রকল্পগুলিতে অর্থায়নের জন্য প্রায় ১৬,৪২০ কোটি ভারতীয় টাকা (প্রায় ১৭৪ মিলিয়ন মার্কিন ডলার) সরকারি উন্নয়ন সহায়তা (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বা ওডিএ) ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। বৃহৎ বিনিয়োগের বাইরেআমদাবাদ-হামামাৎসু সিস্টার-সিটি অংশীদারিত্বের মতো উপ-জাতীয় সহযোগিতাগুলি তুলে ধরে যেকী ভাবে শহর-থেকে-শহর কূটনীতি প্রযুক্তিগত বিনিময়খাতভিত্তিক উদ্ভাবন এবং স্থিতিশীল অবকাঠামো সবুজ উন্নয়নের দিকে স্থানীয় ভাবে ভিত্তিযুক্ত রূপান্তরকে উৎসাহিত করে।

জাপান ভারতের একটি প্রধান অবকাঠামো অংশীদার, যা সম্প্রতি নগর পরিবহণ, স্বাস্থ্য এবং কৃষিক্ষেত্রে বড় প্রকল্পগুলিতে অর্থায়নের জন্য প্রায় ১৬,৪২০ কোটি ভারতীয় টাকা (প্রায় ১৭৪ মিলিয়ন মার্কিন ডলার) সরকারি উন্নয়ন সহায়তা (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বা ওডিএ) ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

নগর কূটনীতির মাধ্যমে অর্থনৈতিক সম্পৃক্ততা কেবল দ্বিপাক্ষিক আলাপচারিতার মধ্যেই সীমাবদ্ধ নয়এটি স্থিতিশীল উন্নয়ন এবং উদ্ভাবনকে কেন্দ্র করে বহুপাক্ষিক সহযোগিতা পর্যন্ত বিস্তৃত। নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত-ডেনমার্ক অংশীদারিত্ব বারাণসীতে স্মার্ট ল্যাবরেটরি অন ক্লিন রিভার্স (এসএলসিআর) প্রতিষ্ঠার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (আইআইটি-বিএইচইউ), ভারত সরকার এবং ডেনমার্ক সরকারের মধ্যে একটি সহযোগিতার পথ সুগম করেছেযা দেখিয়েছে কী ভাবে আন্তর্জাতিক গবেষণা উদ্ভাবন বাস্তুতন্ত্র গড়ে তোলার জন্য শহুরে প্রতিবন্ধকতাগুলিকে কাজে লাগানো যেতে পারে। একই ভাবেসবুজ হাইড্রোজেন সহযোগিতা  উদ্ভাবনকে ত্বরান্বিত করার জন্য ভারত নেদারল্যান্ডসের মধ্যে সহযোগিতাকার্বন নিঃসরণ হ্রাস এবং চক্রাকার অর্থনীতির মতো উদীয়মান বৈশ্বিক অগ্রাধিকারগুলির সঙ্গে নগর উন্নয়নকে সমন্বিত করার ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে। 

সুতরাংনগর কূটনীতি অর্থনৈতিক অবস্থান নির্ধারণের একটি বহুমাত্রিক হাতিয়ার হিসেবে কাজ করেযা অবকাঠামোগত উন্নয়নশিল্প প্রবৃদ্ধিপ্রযুক্তিগত উদ্ভাবন এবং স্থিতিশীল রূপান্তরকে সংযুক্ত করে। তবে এই ধরনের অংশীদারিত্ব নতুন প্রবৃদ্ধির পথ উন্মোচন করলেওতা পুঁজি-নিবিড় খাতগুলিকে অগ্রাধিকার দিতে পারেঅসম উন্নয়নকে আরও শক্তিশালী করতে পারে এবং বাহ্যিক পক্ষগুলির উপর নির্ভরশীলতা তৈরি করতে পারে। তাই চ্যালেঞ্জটি হল নগর কূটনীতিকে কেবল বিনিয়োগ আকর্ষণের জন্য নয়বরং অন্তর্ভুক্তিমূলকস্থিতিস্থাপক এবং ভবিষ্যৎ-প্রস্তুত শহুরে অর্থনীতি গঠনে কাজে লাগানো।

উপসংহার: বহুত্ববাদী বিশ্বে শহরগুলির কূটনৈতিক ভূমিকা 

একটি আন্তঃসংযুক্ত সঙ্কটপ্রবণ বৈশ্বিক প্রেক্ষাপটে পথ চলতে গিয়ে ভারতীয় শহরগুলির জন্য নগর কূটনীতি একটি কেন্দ্রীয় হাতিয়ার হিসেবে আবির্ভূত হচ্ছে। তবুও এটি খণ্ডিত এবং বাহ্যিক ভাবে অর্থায়িত উদ্যোগের উপর ব্যাপক ভাবে নির্ভরশীল। সিস্টার-সিটি অংশীদারিত্ব এবং বৈশ্বিক শৃঙ্খলগুলির সম্পৃক্ততা বৃদ্ধি করলেও অপ্রতুল প্রাতিষ্ঠানিক সংহতি এবং সীমিত ধারাবাহিকতার কারণে এদের রূপান্তরমূলক সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। নগর কূটনীতিকে শক্তিশালী করার জন্য পৌরসভারাজ্য এবং জাতীয় স্তরে উন্নততর সমন্বয়ের পাশাপাশি স্থানীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সুসংহত কাঠামো প্রয়োজন। উত্তর-দক্ষিণ সংযোগের বাইরে গিয়ে আরও পারস্পরিক দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার দিকে বৈচিত্র্য আনা অপরিহার্য। পরিশেষে বলা যায়শহরগুলিকে অবশ্যই বৈশ্বিক সম্পৃক্ততাকে স্থানীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবেযা আন্তর্জাতিক সহযোগিতার আরও কৌশলগতঅন্তর্ভুক্তিমূলক এবং প্রেক্ষাপট-সচেতন রূপ নিশ্চিত করবে।

 


সোমা সরকার অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের আরবান স্টাডিজ প্রোগ্রামের অ্যাসোসিয়েট ফেলো।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.