Published on Jul 22, 2025 Updated 0 Hours ago
কৃত্রিম বুদ্ধিমত্তা-পারমাণবিক সম্পর্ককে শক্তিশালী করা: উপসাগরীয় দেশগুলিতে এআই অবকাঠামোর জন্য পারমাণবিক শক্তির কৌশলগত সমন্বিতকরণ

জনসাধারণের বিবৃতিতে ভবিষ্যতের নীতিগত দিকনির্দেশনার ইঙ্গিত দেওয়া হলেও মার্কিন এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটের ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধি এবং পারমাণবিক শক্তির নবজাগরণ’কে উদ্দীপিত করার সাম্প্রতিক আহ্বান - বিশেষ করে ক্রমবর্ধমান এআই গ্রহণের প্রেক্ষাপটে - এই অঞ্চল এবং এর আন্তর্জাতিক অংশীদারিত্বের জ্বালানির প্রেক্ষিত কোন দিকে এগোতে পারে, তার একটি শক্তিশালী সঙ্কেত দেয়। এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব কাতারে সেক্রেটারি রাইটের সাম্প্রতিক সফরে জ্বালানি সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল এবং ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের এই অঞ্চল সফরেটিকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

গত কয়েক বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পণ্য পরিষেবাগুলি বিপণনের গুঞ্জনেই আর সীমাবদ্ধ থাকেনি, বরং বিশ্বের সকল প্রধান অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত কর্মসূচির বিশেষ উপকরণ হয়ে উঠেছে। ২০২৫ সালে এআই উন্নয়ন আর বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে সীমাবদ্ধ নেই এবং ভূ-রাজনৈতিক নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় শিল্প সরকার উভয় ক্ষেত্রেই একটি কেন্দ্রীয় অবস্থান দখল করে আছে। যে কোন অর্থনীতির জন্য এআই-এর মাত্রার সাফল্য বা ব্যর্থতার একটি সংজ্ঞায়িত কারণ হল এআই প্রশিক্ষণ এবং কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টারের চাহিদা মেটাতে শক্তি অবকাঠামো ব্যবহার করার ক্ষমতা।

আন্তর্জাতিক শক্তি সংস্থার একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে ডেটা সেন্টারগুলির দ্বারা বিশ্বব্যাপী বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ছিল মোট বৈশ্বিক বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১.৫ শতাংশ (৪১৫ টিডব্লিউএইচ)প্রতিবেদনে বলা হয়েছে যে, গত পাঁচ বছরে ডেটা সেন্টারগুলির দ্বারা বিদ্যুৎ ব্যবহার প্রতি বছর ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ক্রমবর্ধমান শক্তিশালী এআই বিকাশের প্রতিযোগিতার আবহে ২০৩০ সালের মধ্যে ৯৪৫-১২৬০ টিডব্লিউএইচ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর কটি প্রতিবেদনে ২০২৩ সালের স্তর থেকে ২০৩০ সালের মধ্যে ডেটা সেন্টারের জ্বালানি চাহিদা ১৬০-১৬৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে।

জ্বালানি মিশ্রণের পুনর্বিবেচনা

ডেটা সেন্টারগুলি নিঃসন্দেহে জ্বালানি বা শক্তির অপচয়কারী। চিরাচরিত ভাবে, এআই উন্নয়ন এবং প্রয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি কম্পিউটেশন বা গণনা সংক্রান্ত খরচ উল্লেখযোগ্য ভাবে কমিয়েছে, যার ফলে দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং যা শক্তির চাহিদার ভারসাম্য বজায় রেখেছে। যাই হোক, সাম্প্রতিক বছরগুলিতে এআই প্রচারণার ফলে ক্রমবর্ধমান শক্তিশালী এআই ভিত্তিগত মডেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং এআই উন্নয়ন ভূ-রাজনৈতিক কৌশলগত গুরুত্ব অর্জন করেছেদক্ষতা বৃদ্ধি এআই পণ্য পরিষেবার চাহিদা আরও বাড়িয়ে তুলতে পারে। সরবরাহের দিক থেকে দেখলে, অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই যুক্তি দিয়েছেন যে, অ্যালগরিদমিক শুদ্ধিকরণ এবং মডেল আর্কিটেকচারে উদ্ভাবনের পাশাপাশিই ‘ব্যয় দক্ষতা বৃদ্ধি সম্পূর্ণ ভাবে স্মার্ট মডেলদের প্রশিক্ষণের জন্য নিবেদিত। ক্রমবর্ধমান স্মার্ট এআই এবং ডেটা সেন্টারের চাহিদা উন্নয়ন বর্তমান বিদ্যুৎ ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।

 Powering The Ai Nuclear Nexus Strategic Integration Of Nuclear Energy For Ai Infrastructure In Gulf Nations

সূত্র: ইপক এআই

ডেটা সেন্টার থেকে ক্রমবর্ধমান শক্তির চাহিদা বজায় রাখার জন্য একটি বৈচিত্র্যময়, নির্ভরযোগ্য ও স্থিতিশীল শক্তি মিশ্রণের প্রয়োজন। ডেটা সেন্টারের জ্বালানি চাহিদার প্রায় অর্ধেকই পুনর্নবীকরণযোগ্য, স্টোরেজ এবং বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে পূরণ করা হয়। ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পুনর্নবীকরণযোগ্য উৎপাদনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রতিযোগিতা সত্ত্বেও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি তাদের বিরতিহীন প্রকৃতি, ভূমি ঘনত্ব, উচ্চ অবকাঠামোগত ব্যয় গ্রিডের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে সীমিত। পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্রাকৃতিক গ্যাস স্বল্প থেকে মধ্যমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হলেও ক্রমবর্ধমান স্বীকৃতি রাজনৈতিক গতি ভূ-তাপীয় এবং পারমাণবিক প্রযুক্তির দিকে পরিচালিত করছে, যা ডেটা সেন্টারগুলির তরফে উচ্চ-ঘনত্ব, সর্বদা চালু থাকা শক্তির চাহিদার জন্য দীর্ঘমেয়াদি, কম-কার্বন নির্ভরযোগ্য উৎস।

চিত্ররেখ: নতুন ডেটা সেন্টার-চালিত বিদ্যুৎ চাহিদার জন্য ক্ষমতা প্রদান করতে পারে এমন প্রযুক্তির আপেক্ষিক লেনদেন

 Powering The Ai Nuclear Nexus Strategic Integration Of Nuclear Energy For Ai Infrastructure In Gulf Nations

সূত্র: গোল্ডম্যান স্যাকস গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চ

পারমাণবিক নবজাগরণ

এআই-পারমাণবিক সম্পর্ক নিঃসন্দেহে আমাদের তাৎক্ষণিক মনোযোগের দাবি রাখে। বিশেষ করে অন-সাইট বিদ্যুৎ উৎপাদনের  জন্য পারমাণবিক শক্তি ছোট মডিউলার পারমাণবিক চুল্লি (এসএমআর) ডেটা সেন্টারগুলি কৌশলগত প্রয়োজনীয়তা পূরণের জন্য কার্যকর সম্পদ হতে পারে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

চিরাচরিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি উচ্চ ব্যয়, রাজনৈতিক জটিলতা দীর্ঘ সময় ধরে সীমাবদ্ধ থাকলেও দ্রুত স্থাপনা, ছোট পরিসরে উপস্থিতি এবং ডেটা সেন্টারগুলির জন্য অন-সাইট উৎপাদন সম্ভাবনার কারণে এসএমআরগুলি ক্রমশ ছোট ও সংহত বিকল্প হিসাবে জনপ্রিয় হয়ে উঠছে। ডেটা সেন্টারগুলির সঙ্গে তাদের সান্নিধ্য ট্রান্সমিশন অবকাঠামোর প্রয়োজনীয়তা দূর করে শক্তি সরবরাহকারী অপারেটরদের উল্লেখযোগ্য খরচ বাঁচাতে পারে, বিশেষ করে যখন বিদ্যুৎ গ্রিডগুলি ইতিমধ্যেই উল্লেখযোগ্য চাপের মধ্যে রয়েছেআইইএ রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, পরিকল্পিত ডেটা সেন্টার প্রকল্পগুলির ২০ শতাংশ গ্রিড সীমাবদ্ধতার কারণে বিলম্বিত হতে পারে শুধুমাত্র উন্নত অর্থনীতিতে নতুন ট্রান্সমিশন লাইন তৈরি করতে চার থেকে আট বছর সময় লাগে। একই ভাবে, গত তিন বছরে গুরুত্বপূর্ণ গ্রিড উপাদানগুলির জন্য অপেক্ষার সময়ও দ্বিগুণ হয়েছে। দ্রুত বিদ্যুদয়ন এবং জ্বালানি নিরাপত্তার মতো অন্যান্য জাতীয় অগ্রাধিকারের সঙ্গে আপস না করেই এবং এসএমআর এই ধরনের বিলম্ব এড়াতে, গ্রিডের বোঝা কমাতে এবং জীবাশ্ম জ্বালানির উপর  নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে।

বিনিয়োগের পরিসর এবং প্রাথমিক পদক্ষেপ

সম্প্রতি ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে, অন্যান্য বৃহৎ জ্বালানি সংস্থার মধ্যে গুগল, মেটা এবং অ্যামাজন এআই উন্নয়নের জন্য জ্বালানি চাহিদা মেটাতে ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী পারমাণবিক ক্ষমতা তিন গুণ করার প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেছে। সর্বোপরি, প্রযুক্তি সংস্থা পারমাণবিক শক্তি সরবরাহকারীদের মধ্যে অংশীদারিত্ব গড়ে উঠছেউদাহরণস্বরূপ বলা  যায় মাইক্রোসফ্ট কনস্টেলেশন, গুগল কাইরোস পাওয়ার এবং অ্যামাজন ডোমিনিয়ন এনার্জির মধ্যে হওয়া অংশীদারিত্বের কথা।

সরকারি ভাবে বিনিয়োগের ক্ষেত্রে পশ্চিম গ্লোবাল সাউথ জুড়ে প্রধান অর্থনীতিগুলি তাদের এআই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য পারমাণবিক শক্তি ব্যবহারে এগিয়ে যাচ্ছে। ২০২৫ সালের প্যারিস এআই অ্যাকশন সামিট (পিএআইএএস) চলাকালীন ফ্রান্স সংযুক্ত যুক্তরাষ্ট্র-ভিত্তিক ফ্লুইডস্ট্যাকের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে এবং একটি এআই সুপারকম্পিউটার নির্মাণের জন্য ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যা ফ্রান্সের পারমাণবিক শক্তি অবকাঠামো কাজে লাগবে। পিএআইএএস অঞ্চলগুলির মধ্যে প্রযুক্তিগত জোটের বিকাশেও অনুঘটক হিসেবে কাজ করেছে। যেমন ফ্রান্স সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে এআই-নির্দিষ্ট এক গিগাওয়াট ডেটা সেন্টার তৈরির জন্য একটি কাঠামো চুক্তি হয়েছে, যার জন্য ৩০-৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এই চুক্তিটি সংযুক্ত আরব আমিরশাহির তরফে আর কটি বড় বিনিয়োগকেই দর্শায়, যা এআই প্রযুক্তিতে প্রাথমিক ভাবে গ্রহণকারী বিনিয়োগকারী।

সংযুক্ত আরব আমিরশাহিতে এআই-র প্রতি আগ্রহের কারণে এসএমআর এবং মাইক্রো-রিঅ্যাক্টরগুলিতে বিনিয়োগ এবং গবেষণা ও উন্নয়নের পাশাপাশি এমিরেটস নিউক্লিয়ার এনার্জি কোম্পানির (ইএনইসি) মতো উদ্যোগগুলি ক্রমবর্ধমান ডেটা সেন্টারের চাহিদা মেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিকল্পনা করছে।

এই অঞ্চলে আবার সভেরিন ওয়েলথ ফান্ডস সক্রিয় ভাবে এআই এবং ডিজিটাল অবকাঠামো বিনিয়োগ করছে। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড গুগল-এর সঙ্গে অংশীদারিত্বে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের একটি এআই হাব চালু করবে এবং দেশটি ডেটা সেন্টার তৈরির জন্য অ্যামাজন ওয়েব সার্ভিসেস থেকে . বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আকর্ষণ করেছে। এআই সংস্থা আবুধাবির জি৪২ মাইক্রোসফটের তরফে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে। ইতিমধ্যেকাতারের জাতীয় এআই কৌশল এআই-চালিত ক্লাউড অবকাঠামোতে বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে।

পারমাণবিক শক্তি, বিশেষ করে এসএমআর, এই অঞ্চলের দূষণহীন জ্বালানির দিকে পরিবর্তনকে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে। এর নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরব।

উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীল ও প্রচুর বিদ্যুৎ সরবরাহ, সহায়ক নিয়ন্ত্রক পরিবেশ, সক্রিয় সরকারি নীতি, জমির প্রাপ্যতা ও দূষণহীন জ্বালানি উৎসের প্রতি প্রতিশ্রুতি অঞ্চলটিকে ডেটা সেন্টার উন্নয়নের জন্য একটি অনুকূল গন্তব্য করে তুলেছে। পারমাণবিক শক্তি, বিশেষ করে এসএমআর, এই অঞ্চলের দূষণহীন জ্বালানির দিকে পরিবর্তনকে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে। এর নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরব। মরক্কো, বাহরাইন, কাতার মিশর-সহ এমইএনএ অঞ্চলের অন্যান্য দেশও এই উদীয়মান পরিবর্তনে যোগদানের উদ্দেশ্যে এসএমআর-এর উন্নয়ন করার পথ খুঁজছে।

ভারতও বিশ্বব্যাপী এআই মূল্য শৃঙ্খলে একটি শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হচ্ছে। ভারতের একটি দেশীয় সরবরাহ শৃঙ্খল তৈরি করার উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে, যা সেমিকন্ডাক্টর ফ্যাব, ডেটা সেন্টার, ফাউন্ডেশন এআই মডেলগুলিকে সমন্বিত করবে এবং ২০৪৭ সালের মধ্যে এআই স্ট্যাককে জ্বালানি হিসেবে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি সরবরাহ করতে সক্ষম করবে। বিশ্বব্যাপী উত্তর এবং দক্ষিণ গোলার্ধ জুড়ে এআই-এর দৌড়ে জয়লাভের চালিকাশক্তি পারমাণবিক শক্তির প্রতি আগ্রহ পুনরুজ্জীবিত করার নিম্নমুখী প্রভাব ফেলছে।

নীতি কাঠামো গঠন এবং উদীয়মান এআই-পারমাণবিক সমন্বয়ের রূপরেখা সংজ্ঞায়িত করার ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ গ্রহণকারীদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নীতিগত সুপারিশ

১. এআই-পারমাণবিক ইন্টিগ্রেশন হাব

সংযুক্ত আরব আমিরশাহির মতো উপসাগরীয় দেশগুলি এআই দৌড়ে প্রধান দেশ হিসেবে জায়গা করে নিয়েছে এবং একই সঙ্গে পারমাণবিক শক্তি উৎপাদনেও অগ্রগতি করছে, যার ফলে বারাকাহ পারমাণবিক শক্তি কেন্দ্র এখন দেশের জ্বালানি চাহিদার এক-চতুর্থাংশ পূরণ করতে প্রস্তুত। এআই দৌড়ে সংযুক্ত আরব আমিরশাহির অবস্থান শক্তিশালী করার জন্য নিয়ন্ত্রকদের সংযুক্ত আরব আমিরশাহির জ্বালানি কৌশল ২০৫০-এর ভবিষ্যতের পুনরাবৃত্তিতে এআই খাতের প্রক্ষেপিত শক্তি চাহিদা অন্তর্ভুক্ত করা উচিত। বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের জন্য ডেটা সেন্টার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সরাসরি বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) বিবেচনা করা উচিত, যাতে এই অঞ্চলের দূষণহীন শক্তির প্রতি প্রতিশ্রুতি জোরদার করা যায়। সর্বোপরি, ডেটা সেন্টারগুলিকে স্থানীয় গ্রিডগুলিতে চাপ যোগ করা থেকে বিরত রাখতে - যা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এআই নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় - নিয়ন্ত্রকদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ইন্টিগ্রেশন হাবগুলিতে ডেটা সেন্টার স্থাপনের জন্য উৎসাহিত করা উচিত, যা শহরের পরিধি এবং শক্তি অবকাঠামোর সংযোগস্থলে অবস্থিত, বিশেষ করে যেখানে বিদ্যুৎ কেন্দ্র (পারমাণবিক ভাবে বা অন্য কোনও ভাবে) এবং এআই ডেটা সেন্টারের সহ-অবস্থান সম্ভব হয়, অন্তত পক্ষে যতক্ষণ না এসএমআর-এর মাত্রা অবধি পোঁছনো সম্ভব হয়।

২. আন্তর্জাতিক সহযোগিতা

পারমাণবিক সম্প্রসারণ বৃদ্ধি, খরচ কমানো এবং এর দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সুনিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের জন্য আমরা যে বর্তমান বৈশ্বিক লড়াই দেখতে পাচ্ছি, ঠিক তেমনই পারমাণবিক শক্তির একটি মূল উপাদান ইউরেনিয়াম ক্রমবর্ধমানভাবে কেন্দ্রীভূত হচ্ছে।

পারমাণবিক ফিডস্টক সরবরাহের জন্য তিনটি মূল প্রক্রিয়া প্রয়োজন: ইউরেনিয়াম উৎপাদন, ইউরেনিয়াম রূপান্তর এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এই প্রক্রিয়াগুলি খুব কম জায়গাতেই একসঙ্গে করা হয়, যার ফলে আন্তঃসীমান্ত পরিবহণ সমন্বয় প্রয়োজন। বর্তমানে ইউরোপ আমেরিকা ইউরেনিয়াম  উৎপাদনের ৩০ শতাংশ, ইউরেনিয়াম রূপান্তর ক্ষমতার ৫৬ শতাংশ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতার ৪১%-এর জন্য দায়ী। এর বিপরীতে, চি, রাশিয়া কাজাখস্তান সম্মিলিত ভাবে ইউরেনিয়াম সরবরাহের প্রায় ৪৬ শতাংশ, ইউরেনিয়াম রূপান্তর ক্ষমতার ৪৪ শতাংশ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতার ৫৯ শতাংশ নিয়ন্ত্রণ করে। ভবিষ্যতের পারমাণবিক শক্তি সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে নিয়ন্ত্রক, শাসন এবং লাইসেন্সিং কাঠামোকে সুবিন্যস্ত করা; ক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান ভাগ করে নেওয়া; পারমাণবিক প্রযুক্তির সুসংত স্থাপনা শাসনকে নিশ্চিতকারী পারমাণবিক প্রতিষ্ঠান স্থাপন করা এবং পারমাণবিক শক্তি ব্যবস্থার ভিত্তি হিসাবে নিরাপত্তা, জবাবদিহিতা স্থিতিস্থাপকতা প্রচার করা।

বিশ্বের ৫০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী চিন ছাড়াও উদীয়মান উন্নয়নশীল অর্থনীতির দেশগুলিতে বাস করলেও তাদের কাছে বিশ্বব্যাপী ডেটা সেন্টারের ক্ষমতার ১০ শতাংশেরও কম রয়েছে। ভবিষ্যৎ ক্রমশ এআই-চালিত হয়ে উঠছে এবং যে সব দেশ ডেটা সেন্টার স্থাপন করছে, তারা অসামঞ্জস্যপূর্ণ ভূ-রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব অর্জন করবে। জ্বালানি ডিজিটাল ভবিষ্য ক্রমশ একত্রিত হচ্ছে এবং উদীয়মান অর্থনীতিগুলিকে এআই-পারমাণবিক সংযোগকে কাজে লাগাতে হবে বিকশিত বিশ্ব ব্যবস্থায় নিজেদের পরিসর সুনিশ্চিত করতে তাদের বিনিয়োগ আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা দরকার।

 


এই প্রতিবেদনটি সর্বপ্রথম প্রকাশিত হয় ওআরএফ মিডল ইস্ট-এ।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.

Authors

Siddharth Yadav

Siddharth Yadav

Siddharth Yadav is a PhD scholar with a background in history, literature and cultural studies. He acquired BA (Hons) and MA in History from the ...

Read More +
Mannat Jaspal

Mannat Jaspal

Mannat Jaspal is currently serving as a Director & Fellow - Climate and Energy, at the ORF Middle East, UAE. Her research delves into the ...

Read More +