Author : Nandan Dawda

Published on Dec 20, 2025 Updated 0 Hours ago

পিএম-ইবাস সেবা প্রকল্পটি আর্থিক উদ্ভাবনের সঙ্গে স্থায়িত্বের মিশ্রণ ঘটায়, যাতে ভারতের পরিচ্ছন্ন, অন্তর্ভুক্তিমূলক স্থিতিস্থাপক নগর গতিশীলতার দিকে পরিবর্তন ত্বরান্বিত হয়।

পিএম-ইবাস সেবা: বৈদ্যুতিক গণপরিবহণের পথে ভারতের যাত্রা সুগম করা

বিশ্বব্যাপী পরিচ্ছন্ন নগর পরিবহণের উপর ক্রমবর্ধমান মনোযোগ বিদ্যুদয়িত গণপরিবহণের দিকে একটি আদর্শ পরিবর্তনকে সক্ষম করেছে। ভারতে, যেটি একটি দ্রুত বর্ধনশীল নগর জনসংখ্যার দেশ যার জরুরিভাবে পরিবেশবান্ধব পরিবহণ বিকল্পের প্রয়োজন, তার বৈদ্যুতিক যানবাহন (ইভি)-বান্ধব উদ্যোগগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে পিএম-ইবাস  সেবা বৈদ্যুতিক বাস ব্যবহার উৎসাহিত করে নগর বাস পরিবহণ ব্যবস্থাকে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে।

পিএম-ইবাস সেবা হল বর্তমান পাবলিক বাস বহরে বৈদ্যুতিক বাসের নিরবচ্ছিন্ন একীকরণের মাধ্যমে সিটি বাস নেটওয়ার্কের অপারেটিং ক্ষমতা বৃদ্ধির জন্য একটি বিস্তৃত কর্মসূচি এর পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলটি শহরগুলিতে বৈদ্যুতিক বাস বহর পরিচালনার জন্য অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স (ওইএম) এবং মালিকদের শক্তিকে একত্রিত করে।

এর কার্যকারিতা এবং আয়তনযোগ্যতা সহজতর করার জন্য, এই প্রকল্পটি প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে ১০০ শতাংশ কেন্দ্রীয় সহায়তা (সিএ) প্রদান করে, যার মধ্যে রয়েছে বিহাইন্ড-‌দ্য-‌মিটার বিদ্যুৎ ব্যবস্থা, চার্জিং স্টেশন এবং সিভিল ডিপো সুবিধা। তাছাড়া, আর্থিক ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে, এই প্রকল্পটি ভ্রমণ করা দূরত্বের উপর নির্ভর করে কার্যকরী ভর্তুকি প্রদান করে। এই আর্থিক সহায়তা ১০ বছর বা ৩১ মার্চ ২০৩৭ পর্যন্ত, যেটি আগে হয়, সেই মেয়াদ পর্যন্ত দেওয়া হবে। ভর্তুকি হার বৈদ্যুতিক বাসের আকারের উপর ভিত্তি করে স্থির করা হয়: সাধারণ (১২ মিটার) বাসের জন্য প্রতি কিলোমিটারে ২৪ টাকা, মিডি ( মিটার) বাসের জন্য প্রতি কিলোমিটারে ২২ টাকা, এবং মিনি ( মিটার) বাসের জন্য প্রতি কিলোমিটারে ২০ টাকা। বিভিন্ন ভৌগোলিক প্রশাসনিক ইউনিটেররাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল (ইউটি) এবং পাহাড়ি বা উত্তর-পূর্বাঞ্চলীয় ইউনিটরেফারেন্সের ভিত্তিতে ছাড়ের সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

এর কার্যকারিতা এবং আয়তনযোগ্যতা সহজতর করার জন্য, এই প্রকল্পটি প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে ১০০ শতাংশ কেন্দ্রীয় সহায়তা (সিএ) প্রদান করে, যার মধ্যে রয়েছে বিহাইন্ড-‌দ্য-‌মিটার বিদ্যুৎ ব্যবস্থা, চার্জিং স্টেশন এবং সিভিল ডিপো সুবিধা।



এই কৌশলগত পরিকল্পনাটি পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি (পিটিএ)- প্রাথমিক মূলধন ব্যয় হ্রাস করবে, এবং একইসঙ্গে চলতি সহায়তার মাধ্যমে বৈদ্যুতিক বাস বহরের দীর্ঘমেয়াদি পরিচালনা আর্থিক কার্যকারিতা নিশ্চিত করবে।

পিএমএম প্রকল্পের মাধ্যমে অর্থপ্রদানের নিরাপত্তা

,৪৩৫.৩৩ কোটি টাকার বাজেট ব্যয়ের মাধ্যমে, পিএম-ইবাস সেবা- লক্ষ্য হল পেমেন্ট ডিফল্ট ঝুঁকি মোকাবিলা করা যা এতদিন পর্যন্ত বৈদ্যুতিক বাসের ব্যাপক স্থাপনাকে বাধাগ্রস্ত করেছে। এই প্রকল্পটি ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ পর্যন্ত পাঁচ বছরে ৩৮,০০০-এরও বেশি -বাস অধিগ্রহণ এবং পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রদান করেছে। এই নীতিগত পদক্ষেপটি সরাসরি বৈদ্যুতিক পাবলিক ট্রান্সপোর্টের বিকাশকে ধীর করে দেওয়া অর্থায়ন ঝুঁকির বিরুদ্ধে লড়াই করে।

এই প্রকল্পের পিছনে একটি শক্তিশালী পেমেন্ট গ্যারান্টি মডেল রয়েছে। যদি কোনও ওইএম-কে একটি খেলাপি পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি (পিটিএ) দ্বারা অর্থপ্রদান না করা হয়, তাহলে কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড (সিইএসএল) ওই ওইএম-কে সময়মতো অর্থপ্রদান করার জন্য একটি নিবেদিত তহবিলের মাধ্যমে ব্যবস্থা নেয়। খেলাপি পিটিএ-‌ দায়িত্ব হল ৯০ দিনের মধ্যে এই তহবিল পরিশোধ করা। যদি সেই অর্থপ্রদানও না-‌করা হয়, তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এটি সম্পন্ন করার জন্য একটি সরাসরি ডেবিট ম্যান্ডেট (ডিডিএম) চালু করতে পারে। এর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বছরের মার্জিনাল কস্ট অফ ফান্ড-ভিত্তিক লেন্ডিং রেট (এমসিএলআর)-‌এর উপর ভিত্তি করে একটি বিলম্বিত-পরিশোধ সারচার্জ (এলপিএস) নির্ধারণ করতে হবেযা বার্ষিক চক্রবৃদ্ধির সাথে সাথে প্রতি বছর অতিরিক্ত শতাংশ।


,৪৩৫.৩৩ কোটি টাকার বাজেট ব্যয়ের মাধ্যমে, পিএম-ইবাস সেবা- লক্ষ্য হল পেমেন্ট ডিফল্ট ঝুঁকি মোকাবিলা করা যা এতদিন পর্যন্ত বৈদ্যুতিক বাসের ব্যাপক স্থাপনাকে বাধাগ্রস্ত করেছে। এই প্রকল্পটি ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ পর্যন্ত পাঁচ বছরে ৩৮,০০০-এরও বেশি -বাস অধিগ্রহণ এবং পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রদান করেছে।



এই প্রক্রিয়াটি, -বাস চুক্তির আর্থিক কার্যকারিতা উন্নত করে, ওইএম-এর জন্য কাউন্টারপার্টি ঝুঁকি হ্রাস করে, এবং শিল্পে বিনিয়োগকে আরও আকর্ষণীয় করে তোলে। আর্থিক নিরাপত্তা উন্নত করে, এই প্রকল্পটি ভারতীয় ইভি শিল্পে প্রবেশে আগ্রহী বিদেশী সংস্থাগুলি সহ বিস্তৃত পরিসরের বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য উপযুক্ত।

পিএম -‌বাস সেবা প্রকল্পের বর্তমান অবস্থা

,৮২৫টি -বাস সহ পরিকল্পনার প্রথম পর্যায়ে এর সম্ভাব্য আকার এবং জীবাশ্ম জ্বালানি নির্ভরতা হ্রাসে এর অবদানের একটি আভাস পাওয়া যায়। বর্তমান গ্রিড সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, বাসগুলি ডিজেল বাসের তুলনায় জীবনকালে গ্রিনহাউস গ্যাস নির্গমন প্রায় ১৯ শতাংশ কমাবে। ১২ বছরে, তারা ,২০০ টন এনওএক্স এবং ৭০০ টন সিও নির্গমন রোধ করবে, যার ফলে নগরীর বায়ুর মান এবং জনস্বাস্থ্য উন্নত হবে। উপরন্তু, এই পরিকল্পনা ৪৫,০০০ থেকে ৫৫,০০০ সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করবে, যার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে।

সাম্প্রতিক পদক্ষেপগুলি রাজ্য স্তরে গৃহীত বৈচিত্র্যময় এবং গতিশীল কৌশলগুলির প্রতিফলন। কেন্দ্র চণ্ডীগড়ের জন্য ৩২৮টি -বাস অনুমোদন করেছে, যা যে কোনও শহরের জন্য অনুমোদিত সর্বোচ্চ সংখ্যক -বাস। কেন্দ্রীয় সরকারও এই বাসগুলির ক্রয়ের জন্য অর্থায়ন করছে। অন্যদিকে, কর্ণাটকে ম্যাঙ্গালুরু কর্তৃপক্ষ একটি ভিন্ন পদ্ধতির পক্ষে রয়েছে, যেখানে বেসরকারি অপারেটরদের নয় বরং রাজ্য সরকারগুলিকে ভর্তুকি প্রদান করা হয়। কর্তৃপক্ষ দাবি করে যে এটি রাষ্ট্র পরিচালিত পরিবহণ কার্যক্রম বৃদ্ধি করবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সহজ করবে। এই উদাহরণগুলি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত নীতি, আঞ্চলিক প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার, এবং সর্বোত্তম শাসন পদ্ধতির চলতি বিবর্তনের মধ্যে জটিল মিথস্ক্রিয়া নির্দেশ করে।


বর্তমান গ্রিড সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, বাসগুলি ডিজেল বাসের তুলনায় জীবনকালে গ্রিনহাউস গ্যাস নির্গমন প্রায় ১৯ শতাংশ কমাবে। ১২ বছরে, তারা ,২০০ টন এনওএক্স এবং ৭০০ টন সিও নির্গমন রোধ করবে।



এগিয়ে যাওয়ার পথ

নিম্নলিখিত কৌশলগত উন্নতিগুলি পিএম -‌বাস সেবা- সম্ভাবনা সর্বাধিক করতে পারে:

প্রথমত, পেমেন্ট সিকিউরিটি মেকানিজম (পিএসএম)-‌এর উচ্চতর ব্যবহারকে উৎসাহিত করা এবং এর এসক্রো মডেলগুলিকে আরও সহজ করে তোলা ওইএম-এর জন্য ঝুঁকি প্রিমিয়াম কমিয়ে আনবে এবং বাজারে অংশগ্রহণ বৃদ্ধি করবে।

দ্বিতীয়ত, সরকারকে প্রতিটি শহরের নির্দিষ্ট চাহিদা অনুসারে বিদ্যুৎ সরবরাহ কাঠামো পরিকল্পনা তৈরি করতে হবে যাতে ডিপো বিদ্যুদয়ন এবং চার্জিংশিডিউল অপ্টিমাইজেশন দ্রুত করা যায়।

তৃতীয়ত, কেন্দ্রকে হুইলচেয়ার র‍্যাম্প এবং অগ্রাধিকার আসন সহ অ্যাক্সেসিবিলিটি বৈশিষ্ট্যগুলির বাস্তবায়ন পর্যবেক্ষণ করার জন্য একটি জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং চালু করা -বাসগুলির পরিবেশগত কর্মক্ষমতা মূল্যায়ন করতে হবে।

চতুর্থত, রাজ্য-স্তরের প্রতিষ্ঠানগুলিকে ভর্তুকির হাইব্রিড মডেলগুলি পরীক্ষা করার জন্য উৎসাহিত করা উচিত, যা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর দক্ষতাকে কাজে লাগায়, যেখানে পাবলিক এজেন্সিগুলি ফোকাসড ক্ষেত্রগুলিতে উচ্চতর শাসন ফলাফল অর্জনের জন্য কঠোর পর্যবেক্ষণ প্রয়োগ করে।

পরিশেষে, গবেষণা সহযোগিতা সহজতর করার মাধ্যমে প্রকল্পের আর্থিক স্বাস্থ্য এবং নির্গমনের প্রভাবের দীর্ঘমেয়াদি বিশ্লেষণ সম্ভব হতে পারে। ভবিষ্যতের আয়তনবৃদ্ধি এবং নীতি নির্ধারণের জন্য এই ধরনের তথ্য একটি দৃঢ় প্রমাণ ভিত্তি তৈরি করবে।

উদ্ভাবনী পাবলিক সেক্টর মডেল (পিএসএম) দ্বারা স্থাপিত পিএম -‌বাস সেবা প্রকল্পটি ভারতের আগেকার নগর পরিবহণ নীতি থেকে একটি উল্লেখযোগ্য প্রস্থান। এই প্রকল্পটি পরিবেশগত স্থায়িত্ব এবং সামাজিক ন্যায্যতার আদর্শের সঙ্গে আর্থিক সৃজনশীলতাকে সুসংহত করে। ঝুঁকি-নিরোধক পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের অধীনে হাজার হাজার বৈদ্যুতিক বাস পরিচালনার মাধ্যমে প্রকল্পটি পরিচ্ছন্ন এবং আরও অন্তর্ভুক্তিমূলক নগর পরিবহণের দিকে উত্তরণকে চালিত করছে।

উদ্ভাবনী পাবলিক সেক্টর মডেল (পিএসএম) দ্বারা স্থাপিত পিএম -‌বাস সেবা প্রকল্পটি ভারতের নগর পরিবহণ নীতি থেকে একটি উল্লেখযোগ্য প্রস্থান। এই প্রকল্পটি পরিবেশগত স্থায়িত্ব এবং সামাজিক ন্যায্যতার আদর্শের সঙ্গে আর্থিক সৃজনশীলতাকে সুসংহত করে।



এই প্রকল্পটি অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করবে এবং নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। এই প্রকল্প থেকে আরও তথ্য পাওয়া এবং অপারেটিং মডেলগুলি অপ্টিমাইজ করার সাথে সাথে ভারত সবুজ গতিশীলতার ক্ষেত্রে বিশ্বনেতা হয়ে উঠছে। নতুন প্রযুক্তি আমদানির পাশাপাশি, পিএম -‌বাস সেবা একটি বৃদ্ধিযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই গণপরিবহণ ব্যবস্থা তৈরি করছে যা সমগ্র বিশ্বের জন্য নগর নীতি উদ্ভাবনের একটি মডেল হয়ে উঠতে পারে।



নন্দন এইচ দাওরা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের নগর অধ্যয়ন প্রোগ্রামের একজন ফেলো।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.