Author : Eric L. Hyman

Published on Jan 14, 2026 Updated 0 Hours ago
জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য পরামিতিক বিমা

এই প্রতিবেদনটি সর্বপ্রথম প্রকাশিত হয় ওআরএফ মিডল ইস্ট-এ।

 

জলবায়ু ঝুঁকি মোকাবিলার জন্য বিমা একটি কার্যকর কৌশল হতে পারে কারণ এটি ঝুঁকিগুলিকে একত্রিত করে এবং তার বোঝা ভাগ করে নিয়ে ভয়াবহ ক্ষতি এড়াতে সাহায্য করে তবে এর জন্য প্রাথমিক খরচের প্রয়োজন হয়। প্রচলিত (ক্ষতিভিত্তিকবিমা নির্দিষ্ট ঝুঁকি থেকে সৃষ্ট প্রকৃত ক্ষতির একটি অংশ পরিশোধ করে। প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য এতে একটি ব্যয়বহুলসময়সাপেক্ষ এবং সংঘাতপ্রবণ দাবি সমন্বয় প্রক্রিয়ার প্রয়োজন হয়। বেশির ভাগ ক্ষেত্রেনিম্ন মধ্যম আয়ের দেশগুলিতে প্রচলিত বিমা শুধুমাত্র আনুষ্ঠানিক খাতের সংস্থাসরকারি অবকাঠামো এবং তুলনামূলক ভাবে সচ্ছল পরিবারগুলির জন্যই উপলব্ধ। জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত ঝুঁকি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এগুলির জন্য প্রচলিত বিমা ক্রমশ ব্যয়বহুল বা সহজলভ্যতার ঊর্ধ্বে ওঠার সম্ভাবনা রয়েছে। প্যারামেট্রিক ইনশিওরেন্স বা পরামিতিক বিমা ব্যবহারিক মাত্রার নবায়নযোগ্য শক্তিক্ষুদ্র কৃষিকাজ এবং জলবায়ু অভিযোজনের জন্য প্রকৃতি-ভিত্তিক সমাধানগুলির ক্ষেত্রে বিমার খরচ এবং সরবরাহের ঘাটতি কমাতে সাহায্য করতে পারে।

পরামিতিক বিমা বিমাকারীদের আগে থেকে স্থির করা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। এই অর্থপ্রদান স্থানীয় আবহাওয়া বা জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্যের (ট্রিগারসঙ্গে যুক্ত থাকে এবং ট্রিগারের বিভিন্ন স্তরে এর পরিমাণ পরিবর্তিত হয়। সাধারণত, বিমাকারীর ঝুঁকি এবং ক্রেতার জন্য প্রিমিয়ামের খরচ কমাতে সর্বোচ্চ অর্থপ্রদানের একটি পরিমাণ নির্দিষ্ট করা থাকে। এই  অর্থপ্রদানগুলি শুধুমাত্র অস্বাভাবিক স্তরের ঝুঁকি মোকাবিলার জন্য উদ্দিষ্ট। যেহেতু পরামিতিক বিমার জন্য কোনও দাবি সমন্বয় প্রক্রিয়ার প্রয়োজন হয় নাতাই প্রশাসনিক খরচ কম হয় এবং অর্থপ্রদান আরও দ্রুত করা যায়।

জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত ঝুঁকি বৃদ্ধির সঙ্গে সঙ্গে এগুলির জন্য প্রচলিত বিমা ক্রমশ ব্যয়বহুল বা সহজলভ্যতার ঊর্ধ্বে ওঠার সম্ভাবনা রয়েছে।

প্রচলিত এবং পরামিতিক উভয় ধরনের বিমাকারীই সাধারণত বড় সংস্থাবহুজাতিক বা আঞ্চলিক সংস্থাগুলির কাছ থেকে পুনঃবিমা কিনে থাকে। পুনঃবিমা একটি সীমিত ভৌগোলিক এলাকা বা খাতে কভারেজ প্রদানের সহপরিবর্তনশীল ঝুঁকি হ্রাস করেযেখানে একই ধরনের ঝুঁকি থাকে যা একই সঙ্গে ঘটার সম্ভাবনা থাকে।

নবায়নযোগ্য শক্তির জন্য পরামিতিক বিমা (আরই)

জলবিদ্যুৎসৌর এবং বায়ু শক্তি হল বিরতিহীন সম্পদযা বিদ্যুৎ উৎপাদনে দৈনিকমরসুমি এবং বার্ষিক পরিবর্তনের অধীন। উচ্চ তাপমাত্রা বাষ্পীভবন বাড়িয়ে দেয় এবং বড় খরার সময় জলাধারের সঞ্চয় অপ্রতুল হতে পারে। জলবিদ্যুতের ঝুঁকি কমানোর জন্য অতিরিক্ত সক্ষমতা তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল। বিপরীত ভাবেবন্যা জলাধারে পলি জমার পরিমাণ বাড়িয়ে দিতে পারেযা কার্যকর সঞ্চয় ক্ষমতা হ্রাস করে। মেঘলা বা বৃষ্টির আবহাওয়া ফটোভোলটাইক বা কেন্দ্রীভূত সৌর সিস্টেমের জন্য সৌর প্রবাহ কমিয়ে দেয়। অপ্রতুল বাতাস বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেয় এবং অতিরিক্ত বাতাস টারবাইনগুলির ক্ষতি করতে পারে বা সেগুলি বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। 

এই পরিবর্তনশীলতা উৎপাদিত বিদ্যুতের পরিমাণ এবং সময়ের ক্ষেত্রে বড় ধরনের ওঠানামা ঘটাতে পারে। সরবরাহ ঝুঁকি স্বাধীন বিদ্যুৎ উৎপাদকদের জন্য বিশেষ ভাবে গুরুতরযাদের সঞ্চালন বিতরণ  সংস্থাগুলির সঙ্গে দীর্ঘমেয়াদি বিক্রয় চুক্তি (পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট) থাকে। এটি সরবরাহকারীদের প্রত্যাশিত রাজস্ব (বিক্রয়ের পরিমাণ এবং মরসুমি বা সময়-নির্দিষ্ট মূল্য) হ্রাস করে। এর ফলে চুক্তিবদ্ধ সরবরাহ পূরণে ব্যর্থতার জন্য উচ্চ জরিমানা (নগদ অর্থ প্রদান বা অন্য উৎস থেকে বিদ্যুৎ কেনার বাধ্যবাধকতা) হতে পারে। এটি সময়মতো ব্যাঙ্ক ঋণ পরিশোধের ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে (খেলাপি বা বিলম্ব জরিমানা) এবং ইক্যুইটি বিনিয়োগকারীদের লাভের পরিমাণ কমিয়ে দিতে পারে। তবে সরবরাহ ঝুঁকি সে সব বিদ্যুৎ সংস্থাগুলিকেও প্রভাবিত করে যারা তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে এবং জাতীয় বা উপ-জাতীয় বিতরণ গ্রিডে তাদের মোট উৎপাদনের একটি বড় অংশ সরবরাহ করে। 

পরামিতিক বিমা অপ্রত্যাশিত নগদ প্রবাহের সমস্যার আর্থিক ঝুঁকি কমাতে পারেযা ব্যবসার কার্যকারিতাকে বিপন্ন করে। যেহেতু ব্যবহারিক মাত্রার নবায়নযোগ্য শক্তিকেন্দ্রগুলির জন্য সাধারণ রাজস্ব এবং পরিশোধের সময়কাল এক মাসতাই খরচ মেটানোর জন্য ওঠানামাকারী রাজস্বকে স্থিতিশীল করার ক্ষমতা গুরুত্বপূর্ণএমনকি যদি এর জন্য অতিরিক্ত খরচও হয়।

পরামিতিক বিমার নিয়মাবলিতে প্রায়শই প্রাকৃতিক সম্পদের প্রবাহের বিভিন্ন স্তরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অর্থ প্রদানের পরিমাণ নির্দিষ্ট করা থাকে।

পরামিতিক বিমা বিমাধারীদের একটি পূর্বনির্ধারিত, নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে, যখন বৃষ্টিপাত, বাতাস বা সৌর প্রবাহের মতো নবায়নযোগ্য শক্তির সম্পদের প্রবাহ অপ্রতুল বা অতিরিক্ত পরিমাণে একটি সম্মত সীমায় পৌঁছয়, যা স্থানীয় প্রামাণ্য রেকর্ডে নথিভুক্ত থাকে। 

পরামিতিক বিমার নিয়মাবলিতে প্রায়শই প্রাকৃতিক সম্পদের প্রবাহের বিভিন্ন স্তরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অর্থ প্রদানের পরিমাণ নির্দিষ্ট করা থাকে। সাধারণত এই অর্থ প্রদান প্রকৃত ক্ষতির শুধুমাত্র একটি অংশই পূরণ করে। 

একটি বৃহৎ আকারের জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য পরামিতিক বিমা কী ভাবে কাজ করে তার একটি কাল্পনিক উদাহরণ নীচে দেওয়া হল। একটি এক বছরের পরামিতিক বিমার পলিসির খরচ ,০০০,০০০ মার্কিন ডলার। জলবিভাজিকা এলাকাটিতে ছয় মাসের শুষ্ক মরসুমে গড় বৃষ্টিপাত হয় ৯০০ মিমি। বিমার অর্থ প্রদানের জন্য ট্রিগার স্তর হল শুষ্ক মরসুমের বৃষ্টিপাত ৭৫০ মিমি-এর কম হওয়া। ট্রিগার স্তরের নীচে প্রতি মিমি বৃষ্টির জন্য বিমার অর্থ প্রদানের পরিমাণ হল ১০০,০০০ মার্কিন ডলার এবং ৬০০ মিমি বৃষ্টির নীচে কোনও অতিরিক্ত অর্থ প্রদান করা হবে না। ৭৫০ মিমি শুষ্ক মরসুমের বৃষ্টিপাতে বার্ষিক জলবিদ্যুৎ বিক্রয় থেকে ৪১.৬১০ মিলিয়ন মার্কিন ডলার৭২০ মিমি বৃষ্টিপাতে ৩৩.২৮৮ মিলিয়ন মার্কিন ডলার এবং ৬০০ মিমি বৃষ্টিপাতে .৩২২ মিলিয়ন মার্কিন ডলার আয়ের প্রত্যাশা করা হয়।

এই উদাহরণ অনুযায়ীশুষ্ক মরসুমে ৬০০ মিমি বা তার কম বৃষ্টি হলে বিমার অর্থ প্রদানের পরিমাণ ১৫ মিলিয়ন মার্কিন ডলার৭২০ মিমি বৃষ্টিতে মিলিয়ন মার্কিন ডলার এবং ৭৫০ মিমি বৃষ্টিতে মার্কিন ডলার। যে বছর শুষ্ক মরসুমে ৭২০ মিমি বৃষ্টি হয়সেই বছর জলবিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ বিক্রয় করে এবং বিমার অর্থ প্রদান করে মোট আয় দাঁড়ায় ৩৬.২৮৮ মিলিয়ন মার্কিন ডলার। সেই বছর বিমার খরচ ছিল মিলিয়ন মার্কিন ডলার কিন্তু বিমা থেকে মাত্র মিলিয়ন মার্কিন ডলার পাওয়া যায় তাই বিমা কেনা একটি অলাভজনক সিদ্ধান্ত বলে প্রমাণিত হয়। তবে যে বছর শুষ্ক মরসুমে ৬০০ মিমি বৃষ্টি হয়সেই বছর মোট আয় হবে মাত্র ২৩.৩২২ মিলিয়ন মার্কিন ডলার কিন্তু .৩২২ মিলিয়ন মার্কিন ডলারের বিমার অর্থ প্রদান বিমার খরচকে ছাড়িয়ে যায় (যা বিমাকে একটি লাভজনক সিদ্ধান্তে পরিণত করে) যেহেতু নবায়নযোগ্য শক্তির সরবরাহকারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিতে পারে নাতাই বিমা কেনা লাভজনক হবে কি নাতা তারা জানে না। তবে ব্যবসার সম্ভাব্য নেতিবাচক ফলাফলের অনিশ্চয়তা কমাতে তারা বিমা চাইতে পারে। বেশ কয়েকটি আন্তর্জাতিক পুনঃবিমা সংস্থা (জিকিউব, মিউনিখ আরই এবং সুইস আরইনিম্নমধ্যম এবং উচ্চ আয়ের দেশগুলিতে বৃহৎ নবায়নযোগ্য শক্তি উৎপাদনকারীদের জন্য পরামিতিক বিমা প্রদান করে এবং এমনটা করে সাধারণত দেশীয় বিমা সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে। দেশীয় বিমা সংস্থাগুলি সাধারণত সংশ্লিষ্ট দেশের ঝুঁকি কমানোর জন্য একজন আন্তর্জাতিক অংশীদার চায়। নবায়নযোগ্য শক্তি উৎপাদনের জন্য পরামিতিক বিমা একটি কাস্টমাইজড পণ্য এবং এর বার্ষিক প্রিমিয়াম সাধারণত ন্যূনতম ১০০,০০০ মার্কিন ডলার হয়ে থাকে। বিমাকারীরা পলিসির মেয়াদ এক বছরে সীমিত করে এবং প্রতি বছর পলিসির মূল্য পুনর্নির্ধারণ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রতি তাদের ঝুঁকি হ্রাস করে।

পরামিতিক বিমার প্রসারের ক্ষেত্রে কিছু বাজারগত চ্যালেঞ্জ রয়েছে। নিম্ন আয়ের দেশগুলিতে নবায়নযোগ্য শক্তি উৎপাদনকারীদেশীয় বিমা সংস্থা এবং বিমা শক্তি নিয়ন্ত্রক সংস্থাগুলি প্রায়শই এই পণ্যটির সঙ্গে অপরিচিত থাকে। প্রিমিয়ামের খরচ এবং বিমার মূল্য সম্পর্কে অনিশ্চয়তা প্রধান সীমাবদ্ধতা। কিছু এলাকায় জলবায়ু ঝুঁকি মূল্যায়নের জন্য পর্যাপ্ত জলবায়ু-সংক্রান্ত স্টেশন বা রিমোট সেন্সিং ডেটা না- থাকতে পারে। নবায়নযোগ্য শক্তি সরবরাহকারীরা বিমা কেনার চেয়ে রিজার্ভ তহবিলক্রেডিট লাইননতুন ঋণ বা বিদ্যমান ঋণের পুনঃআলোচনার মাধ্যমে নগদ প্রবাহের ঝুঁকি পরিচালনা  করাকে কম ব্যয়বহুল মনে করতে পারে। বিশেষ করেক্ষুদ্র আকারের নবায়নযোগ্য শক্তি সরবরাহকারীরা এই বিমা কিনতে কম ইচ্ছুক বা সক্ষম হতে পারে। কাস্টমাইজড পণ্যের লেনদেন খরচ এবং সীমিত বিক্রয়ের পরিমাণের কারণে বিমা বা পুনঃবিমা সংস্থাগুলির জন্য এই পলিসিগুলি প্রদান করা যথেষ্ট লাভজনক না- হতে পারে। আন্তর্জাতিক বিমা সংস্থার অংশগ্রহণের ক্ষেত্রে আইনি বাধা এবং রেট অনুমোদনের সিদ্ধান্তে বিমার খরচ পুনরুদ্ধারের চেষ্টাকারী নবায়নযোগ্য শক্তি সরবরাহকারীদের জন্য নিয়ন্ত্রক বাধাও থাকতে পারে।

নবায়নযোগ্য শক্তি সরবরাহকারীরা বিমা কেনার চেয়ে রিজার্ভ তহবিল, ক্রেডিট লাইন, নতুন ঋণ বা বিদ্যমান ঋণের পুনঃআলোচনার মাধ্যমে নগদ প্রবাহের ঝুঁকি পরিচালনা করাকে কম ব্যয়বহুল মনে করতে পারে।

তা সত্ত্বেও ঋণ পরিশোধের ঝুঁকি কমানোর জন্য নবায়নযোগ্য শক্তি খাতের ঋণগ্রহীতাদের পরামিতিক বিমা কিনতে বাধ্য করা বা তাদের প্রণোদনা দেওয়ার জন্য ব্যাংকগুলোর কিছু প্রেরণা থাকা উচিত। একাধিক নবায়নযোগ্য শক্তি উৎপাদন ইউনিটের মালিকদের একত্রিত কভারেজ কেনার অনুমতি দিয়ে এবং নবায়নযোগ্য শক্তি শিল্প সমিতিগুলোকে সদস্যদের কাছে গ্রুপ পলিসি বিক্রি করতে উৎসাহিত করার মাধ্যমে লেনদেন খরচ কমানো যেতে পারে।

কৃষি ক্ষুদ্রবীমা

আবহাওয়া-সূচকযুক্ত বিমা ফসল বা পশুপালনের কৃষকদের অস্বাভাবিক আবহাওয়ার ঘটনা থেকে বড় ধরনের আয় ক্ষতির ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। বিমাকারীরা ক্ষুদ্র কৃষকদেরবিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের বিমা করার ক্ষেত্রে উচ্চ লেনদেন খরচের সম্মুখীন হন। নিম্ন আয়ের দেশগুলির ক্ষুদ্র কৃষকদের কাছে বাজার দরে আবহাওয়া-সূচকযুক্ত বিমা অত্যন্ত ব্যয়বহুল মনে হতে পারে। পরামিতিক বিমা দাবি নিষ্পত্তির খরচ দূর করে এবং লেনদেনের খরচ কমায়। উন্নয়ন সহায়তা সংস্থা বা সরকারগুলি প্রায়শই কিছু খরচ বা ঝুঁকির ভার বহন করে বা ভর্তুকি দেয়। সরকারি বা বেসরকারি (এনজিও) প্রকল্প বা সমবায় সমিতি এবং কৃষক সমিতির মাধ্যমে কাজ করেও লেনদেনের খরচ কমানো যেতে পারে।

কিছু দাতা প্রকল্প নিম্ন আয়ের কৃষকদের জন্য কয়েকটি বিকল্প রেখেছে: ) ফসল বিক্রির পর হাতে নগদ টাকা থাকলে আগে থেকে সম্মত ক্ষুদ্রবিমার প্রিমিয়াম পরিশোধ করা) শ্রমের মাধ্যমে খরচ পরিশোধ করাবা বিমার প্রিমিয়ামকে কৃষি ঋণের সঙ্গে একত্রিত করা। তবে ক্ষুদ্রবিমা শুধুমাত্র চলমান উন্নয়ন সহায়তা সংস্থাসরকার বা এনজিও- সম্পৃক্ততা থাকলেই বেসরকারি বিমাকারীদের জন্য লাভজনক হতে পারেযা এর পরিধি বৃদ্ধি এবং স্থায়িত্ব অর্জনের ক্ষেত্রে একটি উদ্বেগের বিষয়। আবহাওয়া-সূচকযুক্ত বিমা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বা কৃষি উন্নয়ন ব্যাংকগুলোর জন্য একটি সম্ভাব্য অতিরিক্ত পরিষেবা হতে পারে। জলবায়ু অভিযোজন কৌশল হিসেবে আবহাওয়া-সূচকযুক্ত বিমার কার্যকারিতা বাড়ানো যেতে পারে জলবায়ু আবহাওয়ার তথ্য সংগ্রহ এবং তথ্য আদান-প্রদান উন্নত করার মাধ্যমেযা কৃষকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে (কেনিয়ায় এই পদ্ধতি বাস্তবায়ন করা হয়েছে) একটি ন্যূনতম গুণমান মান (এমকিউএস) সাধনী অনুমান করতে পারে যেকৃষি সূচক বিমা কৃষকদের জন্য উপকারী হবে কি না এবং এটি পূর্ব দক্ষিণ আফ্রিকায় ব্যবহৃত একটি গুণমান সূচক বিমা সার্টিফিকেশন (কিউইউআইআইসি) ব্যবহার ভিত্তিও বটে।

প্রকৃতি-ভিত্তিক সমাধানের জন্য পরামিতিক বিমা

মেক্সিকোতে কুইন্টানা রু কোরাল রিফ ইন্স্যুরেন্স ভেহিকেল প্রবাল প্রাচীরে ঘূর্ণিঝড়ের ক্ষতির জন্য পরামিতিক বিমা প্রদান করেছেযেখানে প্রবাল প্রাচীর পুনরুদ্ধারের জন্য অর্থ প্রদান করা হয়। একটি উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা ট্রাস্ট (সিজেডেমটিতহবিল প্রবাল প্রাচীর থেকে উপকৃত সম্পত্তি মালিকদের প্রদত্ত কর থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে বিমার প্রিমিয়াম পরিশোধ করে।

একই ভাবেমেসোআমেরিকান রিফ (এমএআরইন্স্যুরেন্স প্রোগ্রাম একটি ইনস্যুরেসিলিয়েন্স সলিউশনস ফান্ডের প্রিমিয়াম সহায়তায় চারটি দেশে (বেলিজগুয়াতেমালাহন্ডুরাস এবং মেক্সিকো) ঘূর্ণিঝড়-পরবর্তী প্রবাল প্রাচীর পুনরুদ্ধারে সহায়তা করেছে।

একটি উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা ট্রাস্ট (সিজেডেমটিতহবিল প্রবাল প্রাচীর থেকে উপকৃত সম্পত্তি মালিকদের প্রদত্ত কর থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে বিমার প্রিমিয়াম পরিশোধ করে।

কনজারভেশন ইন্টারন্যাশনাল এবং সুইস ফাউন্ডেশন ফিলিপিন্সে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের জন্য পরামিতিক বিমার একটি পাইলট প্রকল্প চালু করেছেযা ব্লু কার্বন ক্রেডিট বিক্রি এবং বন্যাজনিত ক্ষতির দাবির ঝুঁকি কমার ফলে উপকৃত হওয়া বিমা সংস্থাগুলির পরিবেশগত পরিষেবার জন্য প্রদত্ত অর্থ দ্বারা অর্থায়ন করা হয়েছে। মধ্যস্থতাকারীরা এই পদ্ধতিটি অন্যান্য এশীয় দেশে প্রসারিত করার পরিকল্পনা করছে।

ভবিষ্যৎ প্রচেষ্টা 

ইনস্যুরেসিলিয়েন্স গ্লোবাল পার্টনারশিপ ২০২৫ সালের মধ্যে ১৫০ মিলিয়ন মানুষের কাছে বিমা এবং জলবায়ু স্থিতিস্থাপকতার সুবিধা প্রসারিত করার একটি লক্ষ্য নির্ধারণ করেছে। তবে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সহায়তা হ্রাসের কারণে ভবিষ্যতের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারেযা বিমাকারী এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির বেসরকারি খাতের উদ্যোগের গুরুত্ব বাড়িয়ে তুলবে।

ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট ফোরামের একটি অন্তর্ভুক্তিমূলক বিমা ওয়ার্কিং গ্রুপ রয়েছেযা দেশভিত্তিক বিশ্লেষণ বাজার মূল্যায়নসহায়ক পরিবেশ সংস্কার, সওয়ালপরিমাপযোগ্য পণ্যের বিকাশপ্রমাণ সংগ্রহ জ্ঞান ভাগ করে নেওয়া এবং বিমাকারী উন্নয়ন সহায়তা সংস্থাগুলির একটি বৈশ্বিক মঞ্চকে উৎসাহিত করে।

 


এই প্রতিবেদনটি সর্বপ্রথম প্রকাশিত হয় ওআরএফ মিডল ইস্ট-এ।

 

নিবন্ধে প্রকাশিত মতামত লেখক(দের) ব্যক্তিগত

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.