Author : Atul Kumar

Expert Speak Raisina Debates
Published on Jan 31, 2026 Updated 7 Hours ago

সিএমসি-র অভ্যন্তরে শি-র করা শুদ্ধি অভিযান যোগ্যতার চেয়ে আনুগত্যকে অগ্রাধিকার দেয়, যা সম্ভবত পিএলএ-র নেতৃবৃন্দের সংহতি এবং কার্যকারিতাকে দুর্বল করে দেবে।

পিএলএ-র কাগুজে বাঘ: শি চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশন  ভেঙে দিলেন

২০২৬ সালের ২০ জানুয়ারি চিনের শীর্ষ দুই সামরিক কর্মকর্তা জেনারেল ঝাং ইউঝিয়া  লিউ ঝেনলি চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম সেন্ট্রাল কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের (ফোর্থ প্লেনারি সেশনমনোভাব নিরীক্ষণের জন্য আয়োজিত একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেননি। সতর্ক ভাবে নিয়ন্ত্রিত চিনের রাজনৈতিক ব্যবস্থায় দুই কর্মকর্তার অনুপস্থিতি পরের সন্ধ্যার মধ্যেই তীব্র জল্পনা-কল্পনার জন্ম দেয়যা থেকে ধারণা করা হয় যেদুজনেই আসলে তদন্তের আওতায় রয়েছেন ২৪ জানুয়ারি চিনের মিনিস্ট্রি অফ ন্যাশনাল ডিফেন্স এই গুজবেই সিলমোহর দেয় যেপার্টির শৃঙ্খলা আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগে দুই কর্মকর্তা সত্যিই তদন্তাধীন ছিলেন।

এই ঘটনাটি চিনে বেসামরিক-সামরিক সম্পর্কের অবস্থা নিয়ে অনিশ্চয়তাকে আরও উস্কে দিয়েছে। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) মধ্যে শি জিনপিংয়ের দীর্ঘস্থায়ী দুর্নীতিবিরোধী অভিযান  বার সামরিক বাহিনীর কম্যান্ড বা নেতৃবৃন্দের কাঠামোর শীর্ষ পর্যায়ে পৌঁছেছে বলে মনে হচ্ছে। তাই এই নিবন্ধটি তিনটি আন্তঃসম্পর্কিত প্রশ্নের মূল্যায়ন করে: শুদ্ধি অভিযানের বর্তমান পর্বটি কি দুর্নীতির প্রতি একটি আকস্মিক প্রতিক্রিয়ানা কি এটি শি- শাসনামলে পার্টি-সেনা সম্পর্কের একটি কাঠামোগত অংশশীর্ষ নেতৃবৃন্দের অপসারণ কি অভিজাতদের মধ্যে বিভেদপ্রাতিষ্ঠানিক অবিশ্বাস বা অভ্যুত্থানের গতিশীলতার মাধ্যমে শাসনব্যবস্থার নিরাপত্তার ঝুঁকি তৈরি করেএবং পরিশেষেনেতৃত্বের ঘন ঘন অপসারণ সময়ের সঙ্গে সঙ্গে পিএলএ- যুদ্ধ সক্ষমতা, নেতৃবৃন্দের সংহতি এবং কর্মীদের মনোবলকে কী ভাবে প্রভাবিত করে?

ঝাং এবং লিউ উভয়ই চিন-ভিয়েতনাম সংঘাতের সময়কার পিএলএ-র হাতেগোনা যুদ্ধ-অভিজ্ঞ কর্মকর্তাদের অন্যতম এবং তাঁরা বছরের পর বছর ধরে ঘনিষ্ঠ ভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে পিএলএ-তে শি জিনপিংয়ের বারবার দুর্নীতিবিরোধী অভিযানের সময় তাঁদের অবদান ছিল উল্লেখযোগ্য।

 

শি জিনপিংয়ের সর্বশেষ দমন অভিযানে তদন্তের আওতায় শীর্ষ নেতারা

চিনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) একমাত্র অবশিষ্ট ভাইস-চেয়ারম্যান এবং পলিটব্যুরোর একমাত্র সামরিক প্রতিনিধি ঝাং ইউঝিয়া সম্ভবত তাঁর কর্মজীবনের শিখরে ছিলেন। সিএমসি সদস্য এবং জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের প্রধান লিউ ঝেনলি যুদ্ধ অভিযানযৌথ যুদ্ধ পরিচালনাইউনিট চলাচল এবং গোয়েন্দা তথ্যের জন্য দায়বদ্ধ ছিলেন। ঝাং এবং লিউ উভয়ই চিন-ভিয়েতনাম সংঘাতের সময়কার পিএলএ- হাতেগোনা যুদ্ধ-অভিজ্ঞ কর্মকর্তাদের অন্যতম এবং তাঁরা বছরের পর বছর ধরে ঘনিষ্ঠ ভাবে সহযোগিতা করেছেনবিশেষ করে পিএলএ-তে শি জিনপিংয়ের বারবার দুর্নীতিবিরোধী অভিযানের সময় তাঁদের অবদান ছিল উল্লেখযোগ্য।

ছাড়াওঝাং হলেন ‘রেড নোবিলিটি’- অংশ এবং শি জিনপিংয়ের বাল্যবন্ধু; তাঁদের দুজনের বাবাই একই সেনা ইউনিটে কাজ করেছেন এবং তাঁদের মধ্যে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক ছিল। স্বাভাবিক ভাবেই৭৬ বছর বয়সে পিএলএ- অবসরের বয়সসীমা অতিক্রম করার পরেও শি জিনপিং দুর্নীতিবিরোধী অভিযানের নামে পিএলএ- বহু জেনারেল অ্যাডমিরালকে অপসারণ করার সময় ঝাং-কে সিএমসি-তে তাঁর বিশ্বস্ত ক্ষমতার ভিত্তি হিসেবেই বহাল রেখেছিলেন

পিএলএ-তে নেতৃত্ব নির্মূলের দুই প্রবাহ

শি জিনপিং-এর অঙ্গুলিহেলনে ২০১৪-১৮ সালে প্রথম নেতৃত্ব নির্মূলের প্রবাহ ঘটেযেখানে তিনি জিয়াং জেমিন-যুগের সেই দুর্নীতিগ্রস্ত গেঁড়ে বসা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেন, যাঁরা হু জিনতাওয়ের কর্তৃত্ব মূল উদ্যোগগুলিকে দুর্বল করে দিয়েছিলেন এবং নস্যাৎ করেছিলেন। ২০২৩ সাল থেকে চলমান দ্বিতীয় প্রবাহে শি জিনপিং তাঁর নিজের পৃষ্ঠপোষকতার শৃঙ্খলের সিনিয়র সামরিক কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত করেছেন। সব মিলিয়ে শি জিনপিংয়ের যুগে পিএলএ- ১১০ জনেরও বেশি শীর্ষ কর্মকর্তা ক্ষমতাচ্যুত হয়েছেন। কিছু বিশিষ্ট নাম সারণি এবং - তালিকাভুক্ত করা হয়েছেযা এই নির্মূল অভিযানের ব্যাপক প্রকৃতিকেই প্রতিফলিত করে।

সারণি ১: অভিযুক্ত সিএমসি ভাইস চেয়ারম্যানগণ: শি জিনপিং যুগ

বর্ষ

অভিযুক্ত ভাইস চেয়ারম্যান

বর্তমান অবস্থা

২০১৪

জু কাইহাউ

মৃত

২০১৫

গুও বোঝিয়ং

কারাবন্দি

২০২৫

হে ওয়েইদং

তদন্তাধীন

২০২৬

ঝাং ইউঝিয়া

তদন্তাধীন

সারণি ২: অভিযুক্ত সিএমসি সদস্যবৃন্দ: শি জিনপিং যুগ

বর্ষ

নাম

পদ

বর্তমান অবস্থা

২০১৭

ঝাং ইয়াং

পলিটিক্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) প্রাক্তন ডিরেক্টর

আত্মহত্যা করেছেন

২০১৮

ফাং ফেংশুই

জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের (জেএসডি) প্রাক্তন প্রধান

যাবজ্জীবন কারাদণ্ড

২০২৪

লি শাংফু

প্রাক্তন ডিফেন্স মিনিস্টার

তদন্তাধীন

২০২৪

ওয়েই ফেংহে

প্রাক্তন ডিফেন্স মিনিস্টার

তদন্তাধীন

২০২৫ সালের অক্টোবর

মিয়াও হুয়া

পিডব্লিউডি- ডিরেক্টর

তদন্তাধীন

২০২৫ সালের ডিসেম্বর

ওয়াং রেনহুয়া

পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স

বরখাস্ত করা হয়েছে

২০২৬ সালের জানুয়ারি

লিউ ঝেনলি

জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের (জেএসডি) প্রধান

তদন্তাধীন

সারণি : অভিযুক্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা: শি জিনপিং যুগ

২০১৪

লিউ ঝেং

জেনারেল লজিস্টিকস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর

২০১৬

ওয়াং জিয়াংপিং

পিপলস আর্মড পুলিসের প্রাক্তন কম্যান্ডার

২০১৬

তিয়ান জুকুয়ান

নৌবাহিনীর প্রাক্তন পলিটিক্যাল কমিসার

২০২৩

লি ইউচাও

রকেট ফোর্সের কম্যান্ডার

২০২৩

ঝোউ ইয়ানিং

রকেট ফোর্সের প্রাক্তন কম্যান্ডার

২০২৩

শু ঝংবু

রকেট ফোর্সের পলিটিক্যাল কমিসার

২০২৩

দিং লাইহাং

পিএলএ- এয়ার ফোর্সের প্রাক্তন কম্যান্ডার

২০২৩

জু শিনচুন

নেভি- সাউথ সি ফ্লিট-এর কম্যান্ডার

২০২৪

ফেং

রকেট ফোর্সের ডেপুটি কম্যান্ডার

২০২৪

জু কিয়াংশেং

স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের কম্যান্ডার

২০২৫

ওয়াং শুবিন

সাদার্ন থিয়েটারের কম্যান্ডার

২০২৫

কিং শুতং

পিএলএ গ্রাউন্ড ফোর্সের পলিটিক্যাল কমিসার

২০২৫

ইউয়ান হুয়াঝি

পিএলএ নেভির পলিটিক্যাল কমিসার

২০২৫

ওয়াং চুনিং

পিপলস আর্মড পুলিসের কম্যান্ডার

২০২৫

লিন শিয়াংগ্যাং

ইস্টার্ন থিয়েটারের কম্যান্ডার

২০২৫

ওয়াং হুবিন

রকেট ফোর্সের কম্যান্ডার

 

নিছকই সাধারণ ঘটনা নয়

ঝাং-কে লক্ষ্যবস্তু করে শি দেখিয়েছেন যেচিনের কোনও ব্যক্তিই ধরাছোঁয়ার বাইরে নন এবং প্রত্যেকেই ঝুঁকিপূর্ণএমনকি যদি তাঁরা আজীবনের মিত্রও হন। ছাড়াওএই শুদ্ধি অভিযানটি পরিচালনা করছে সিসিপি- কার্যালয়যারা ঝাংয়ের বিরুদ্ধে চেয়ারম্যানের দায়িত্ব ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগ এনেছে। এটি আসলে ঝাংয়ের দ্বারা শি- সর্বোচ্চ কর্তৃত্বকে চ্যালেঞ্জ করারই একটি প্রচ্ছন্ন ইঙ্গিত এবং তাই এই ঘটনাটিতে একটি রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের সুস্পষ্ট লক্ষণ রয়েছে। সর্বোপরিপিএলএ একটি অত্যন্ত গোপনীয় সংস্থা এবং চিরাচরিত ভাবে প্রায়শই পার্টির উদ্যোগের বিরোধিতা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেএমনকি মাও সেতুংয়ের যুগেও এমনটা হয়েছে। অতএব ব্যক্তিত্ব  স্বাধীন চিন্তার প্রকাশকেও এখন অবাধ্যতা হিসেবে ব্যাখ্যা করা যেতে পারেবিশেষ করে শি- মতো ব্যক্তি করতেই পারেনযিনি আগামী বছরের নেতৃত্ব পরিবর্তনের আগে যারপরনাই শঙ্কিত হয়ে পড়েছেন।

এই শুদ্ধি অভিযানটি পরিচালনা করছে সিসিপি- কার্যালয়যারা ঝাংয়ের বিরুদ্ধে চেয়ারম্যানের দায়িত্ব ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগ এনেছে। এটি আসলে ঝাংয়ের দ্বারা শি- সর্বোচ্চ কর্তৃত্বকে চ্যালেঞ্জ করারই একটি প্রচ্ছন্ন ইঙ্গিত এবং তাই এই ঘটনাটিতে একটি রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের সুস্পষ্ট লক্ষণ রয়েছে।

এই তদন্তের আর একটি লক্ষ্যণীয় বৈশিষ্ট্য হল একাধিক অভিযোগের বিষয়ে গণমাধ্যমে ধাপে ধাপে তথ্য প্রকাশযার মধ্যে রয়েছে পারমাণবিক গোপনীয়তা ফাঁসপদোন্নতিতে দুর্নীতি এবং মামলার জন্য উল্লেখিত অন্যান্য কারণ। তবে এটি বেজিংয়ের গোপন উদ্বেগ এবং শীর্ষ পর্যায়ের দফায় দফায় অপসারণের জন্য একটি দুর্বল যুক্তিকেও দর্শায় যেমনটা ধারণা করা হয়েছিলঝাং এবং  লিউয়ের বিরুদ্ধে অত্যন্ত গুরুতরদেশদ্রোহী আচরণের অভিযোগ আনা হচ্ছেযার উদ্দেশ্য হল অভিজাত ভিন্নমতাবলম্বীসাধারণ কর্মী এবং বৃহত্তর সামরিক সম্প্রদায়… সকলকেই শৃঙ্খলার মধ্যে আনা।

আত্ম-বিপ্লব: আসল প্রশ্নটা কী?

১৯৪৫ সালে মাও সেতুং কেভ ডুয়েলিং কোয়েশ্চেন উত্থাপন করেনযার সারমর্ম ছিল: ‘একটি বিপ্লবী দল ক্ষমতায় আসার পরযখন তারা গুহা ছেড়ে দেশ শাসন করতে শুরু করেতখন কী ভাবে অবক্ষয় থেকে নিজেদের রক্ষা করতে পারে?’ মাও তিনটি পদ্ধতির পরামর্শ দিয়েছিলেন: স্থায়ী বিপ্লবআদর্শগত শুদ্ধি এবং সংগ্রামের মাধ্যমে আত্ম-রূপান্তর। এটি কার্যকর ভাবে সিসিপি- মধ্যে একটি অবরুদ্ধ মানসিকতার জন্ম দেয়যা দলটির নেতৃত্বের প্রজন্মগত পরিবর্তনের মধ্য দিয়েও টিকে আছে।

এই মৌলিক প্রশ্নের প্রতি শি-এর প্রতিক্রিয়া তাঁর আত্ম-বিপ্লব (সেলফ রেভোলিউশনধারণার মধ্যে নিহিত: দুর্নীতি  আনুগত্যহীনতাকে শাসনের ব্যর্থতা হিসেবে নয়বরং অস্তিত্বের জন্য রাজনৈতিক হুমকি হিসেবে বিবেচনা করা। তাই শি নজরদারিশৃঙ্খলাভয় এবং আমলাতান্ত্রিক অনুপ্রবেশের মাধ্যমে একটি উল্লম্ব আত্ম-বিপ্লব (ভার্টিকাল সেলফ রেভোলিউশনপরিচালনা করেনঅর্থনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে প্রযুক্তিগত নিয়ন্ত্রণ বজায় রাখেন এবং রাজনৈতিক সামরিক ক্ষেত্রে আদর্শগত বিশুদ্ধতা বৃদ্ধি করেন। এটি তাঁর বাস্তব বা কাল্পনিক শত্রুদের জন্য অবিরাম অনুসন্ধানেরও ভিত্তিযেমন জ্যাক মা- মতো কর্পোরেট ক্ষমতাধরদের নিয়ন্ত্রণ করাবিদেশে ভিন্নমতাবলম্বীদের উপর নজর রাখা এবং প্রাক্তন প্রেসিডেন্ট হু জিনতাও-এর মতো প্রবীণ রাজনীতিবিদদের কোণঠাসা করা।

তাই শি নজরদারি, শৃঙ্খলা, ভয় এবং আমলাতান্ত্রিক অনুপ্রবেশের মাধ্যমে একটি উল্লম্ব আত্ম-বিপ্লব (ভার্টিকাল সেলফ রেভোলিউশন) পরিচালনা করেন, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে প্রযুক্তিগত নিয়ন্ত্রণ বজায় রাখেন এবং রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে আদর্শগত বিশুদ্ধতা বৃদ্ধি করেন। এটি তাঁর বাস্তব বা কাল্পনিক শত্রুদের জন্য অবিরাম অনুসন্ধানেরও ভিত্তি।

তাঁর দুর্নীতিবিরোধী অভিযানগুলি স্থায়ী সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশযা বিশেষ করে পিএলএ-তে হাজার হাজার ‘বাঘ মাছিকে (টাইগার অ্যান্ড ফ্লাই… অর্থাৎ সে ক্ষমতার যত উপরেই থাক, বা নেহাতই তৃণমূল স্তরেজালে জড়িয়েছে এবং কাউকেই ছাড়েনি। ধীরে ধীরে শি জিনপিং তাঁর দুর্নীতি দমনকারী দলের ঝাং শেংমিন ছাড়া পুরো সিএমসি-কেই ভেঙে দিয়েছেন। যদি ঝাং  লিউকে রেহাই না দেওয়া হয়তবে এই নিশ্চয়তা নেই যেঝাং শেংমিন নিজেও শেষ পর্যন্ত রক্ষা পাবেন। চিনের ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছেযখনই আনুগত্য বা অব্যাহত উপযোগিতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, তখনই সম্রাট নিজের শীর্ষ সহযোগী অনুগামীদের, তাঁদের পরিবার এবং পৃষ্ঠপোষকতার শৃঙ্খল সমেত নির্মূল করেছেন। 

শাসনব্যবস্থার নিরাপত্তা

সাম্প্রতিক এই শুদ্ধি অভিযান পিএলএ-তে উদ্বেগ সৃষ্টি করবে এবং পদোন্নতি, নেতৃবৃন্দের কাঠামো প্রতিষ্ঠানের উপর আস্থা ক্ষুণ্ণ করবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সিএমসি। শি জিনপিং শেষ পর্যন্ত সিএমসি-কে পুরনো নেতৃবৃন্দের রাজনীতি থেকে কলঙ্কমুক্ত তরুণ প্রজন্মের সামরিক কর্মকর্তাদের দিয়ে পূরণ করার চেষ্টা করবেন যা বেশ কঠিন যাচাই-বাছাই প্রক্রিয়া। এমনকি ভবিষ্যতে আরও উদ্যোগী নিয়োগপ্রাপ্তরাও তাঁদের পূর্বসূরিদের দুর্দশা দেখে সতর্ক হতে পারেন।

তবে সামরিক বাহিনী থেকে অভ্যুত্থানের ভয় বা শি জিনপিংয়ের জন্য তাৎক্ষণিক নেতৃত্বের হুমকি তেমনটা নেই কারণ পিএলএ প্রাতিষ্ঠানিক ভাবে থিয়েটার কম্যান্ড  পার্টি-নিয়ন্ত্রিত অঙ্গগুলিতে বিভক্ত এবং সমান্তরাল কম্যান্ড কাঠামোর মাধ্যমে শি জিনপিংয়ের কাছে জবাবদিহি করতে বাধ্য। তা সত্ত্বেও অভিজাতদের মধ্যে বিভাজন ঘটবে কারণ বরখাস্ত হওয়া জেনারেলদের সঙ্গে মিত্র বা তাঁদের দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নিরাপত্তাহীনতা বা কোণঠাসা বোধ করতে পারেনযা দলবাজিকে উস্কে দেবে এর ফলে ক্ষুদ্র পর্যায়ে অবাধ্যতাতথ্য ফাঁসনির্দেশ বাস্তবায়নে ধীরগতি এবং সংহতির অভাব দেখা দিতে পারেযার দরুন পিএলএ- অভ্যন্তরে ব্যাপক অবিশ্বাস দানা বাঁধবে

উপসংহার: পিএলএ-র দুর্দশা

পিএলএ এমন একটি পর্যায়ে প্রবেশ করছে বলে মনে হচ্ছে যেখানে প্রাতিষ্ঠানিক সংহতিপেশাদারিত্ব এবং উচ্চ নেতৃবৃন্দের কার্যকারিতা ভঙ্গুর হয়ে উঠতে পারে। রাজনৈতিক কাজ এবং আদর্শগত বিশুদ্ধতার উপর অত্যধিক জোর দেওয়ার ফলে নেতৃবৃন্দের পরিবর্তে পলিটিক্যাল কমিসাররা পিএলএ-তে আধিপত্য বিস্তার করার ঝুঁকির সামনে রয়েছেন। বিশেষজ্ঞদের চাইতেও লাল আদর্শের প্রতি প্রাধান্য (রেড ওভার এক্সপার্টনীতির উপর এই নতুন করে জোর দেওয়ার মনোভাব দীর্ঘমেয়াদে সামগ্রিক ভাবে নেতিবাচক হবে।

সামরিক কর্মকর্তারা ঝুঁকি না-ও নিতে পারেন এবং রাজনৈতিক ভাবে নিরাপদ অধস্তনদের পদোন্নতি হতে পারে, যা সামরিক সক্ষমতার ধীরে ধীরে ক্ষয় ঘটাবে।

পিএলএ তার সামরিক সাধনী এবং মানব সম্পদের মধ্যে উল্লেখযোগ্য ভারসাম্যহীনতার সম্মুখীন। যদিও এর অস্ত্রশস্ত্র বাহিনীর কাঠামো দ্রুত আধুনিকীকরণ করা হয়েছেতবে কম্যান্ডের গুণমান এবং পেশাদারিত্ব এখনও নিম্ন মানেরই রয়ে গিয়েছে। যদি শুদ্ধি অভিযানের বর্তমান ধারা অব্যাহত থাকে, তা হলে চিনা সামরিক বাহিনীকে শক্তিশালী মনে হলেও এটি ক্রমশ কাগুজে বাঘের বাহিনীতে পরিণত হতে পারে যা শৃঙ্খলাপরায়ণ হলেও উদ্যোগস্বাধীন অন্তর্দৃষ্টি এবং নেতৃত্ব প্রদান সংক্রান্ত উদ্ভাবনের ক্ষেত্রে পিছিয়ে থাকবে

পদোন্নতির জন্য শি জিনপিংয়ের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত আনুগত্য সম্ভবত সাংগঠনিক নিয়ম এবং পেশাগত যোগ্যতাকে ছাপিয়ে যাবে। সামরিক কর্মকর্তারা ঝুঁকি না- নিতে পারেন এবং রাজনৈতিক ভাবে নিরাপদ অধস্তনদের পদোন্নতি হতে পারেযা সামরিক সক্ষমতার ধীরে ধীরে ক্ষয় ঘটাবে। কম্যান্ডাররা প্রতিকূল ফলাফল তুলে ধরতে দ্বিধা করতে পারেন ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে এবং যৌথ অভিযান পরিচালনা করা আরও কঠিন হয়ে পড়বে। ফলস্বরূপপিএলএ একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে নির্ভরযোগ্য হলেও যুদ্ধক্ষেত্রে এর সক্ষমতা আপসের মুখেই পড়বে এই গতিপ্রকৃতি আঞ্চলিক নিরাপত্তার উপর নিঃসন্দেহে বড় প্রভাব ফেলবে। 

 


অতুল কুমার অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের ন্যাশনাল সিকিউরিটি এবং চায়না স্টাডিজের গবেষক

 

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.

Author

Atul Kumar

Atul Kumar

Atul Kumar is a Fellow in Strategic Studies Programme at ORF. His research focuses on national security issues in Asia, China's expeditionary military capabilities, military ...

Read More +