Author : Anulekha Nandi

Published on Dec 03, 2025 Updated 0 Hours ago

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন তাদের কৌশলগত প্রযুক্তি সক্ষমতা তৈরি করে এআই দৌড়ে তাদের অবস্থান সুদৃঢ় করার জন্য ভিন্ন ভিন্ন পন্থা গ্রহণ করেছে। ভারতকে নিজস্ব উদ্ভাবন ক্ষমতা সুরক্ষিত রাখা, নির্মাণ করা এবং সম্প্রসারণের জন্য এই জটিল পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র-চিন এআই বিভাজনের মধ্যে দিয়ে এগিয়ে চলা: ভারতের জন্য অগ্রাধিকার

মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএস) ২৩ জুলাই ২০২৫ তারিখে তাদের এআই অ্যাকশন প্ল্যান চালু করে মাত্র তিন দিন পরে, ২৬ জুলাই ২০২৫ তারিখে, চিন সাংহাইতে আয়োজিত ২০২৫ সালের বিশ্ব এআই সম্মেলনে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা শাসনের জন্য তাদের অ্যাকশন প্ল্যান প্রকাশ করে দুটি পদ্ধতির মধ্যে মূল পার্থক্য হল যে মার্কিন যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির জন্য ক্রমবর্ধমানভাবে অভ্যন্তরের দিকে তাকাচ্ছে, আর চিন বহুপাক্ষিক অংশীদারিত্বকে কাজে লাগানোর জন্য বাইরের দিকে তাকাচ্ছেযা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং ডিজিটাল সিল্ক রোড (ডিএসআর)-‌এর মতো প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে বছরের পর বছর ধরে বিকশিত হয়েছে।

গুরুত্বপূর্ণভাবে, এআই নীতি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য নিরবচ্ছিন্ন উদ্ভাবনের বিষয় হলেও চিনের দৃষ্টিভঙ্গি রয়েছে সরাসরি এআই নিয়ন্ত্রণের উপর। উন্নয়ন এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য বেজিং একটি বিশ্বব্যাপী এআই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করেছে বিশ্বব্যাপী মান সংস্থাগুলিতে তার ক্রমবর্ধমান প্রভাব এবং মান-নির্ধারণ প্রক্রিয়াগুলিকে বদলানোর প্রচেষ্টার সঙ্গে মিলিতভাবে চিন এখন কীভাবে এআই পরিচালনা করা উচিত তার উপর দৃষ্টি নিবদ্ধ করছে।


গুরুত্বপূর্ণভাবে, এআই নীতি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য নিরবচ্ছিন্ন উদ্ভাবনের বিষয় হলেও চিনের দৃষ্টিভঙ্গি রয়েছে সরাসরি এআই নিয়ন্ত্রণের উপর।



দৌড় জয়েরজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এআই কর্মপরিকল্পনা তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি: উদ্ভাবন, পরিকাঠামো নিরাপত্তা। এই তিনটি স্তম্ভের অগ্রগতি সর্বত্র নিয়ন্ত্রণমুক্তকরণের উপর ভিত্তি করে তৈরি, তা সে এআই নিয়ন্ত্রণের ক্ষেত্রেই হোক বা ডেটা সেন্টার তৈরির জন্য পরিবেশগত নিয়ন্ত্রণের ক্ষেত্রেই হোক। এটি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করা, বিদ্যমান ত্রুটিগুলি দূর করা এবং মার্কিন উদ্ভাবনকে তার প্রতিপক্ষদের থেকে দূরে রাখার প্রস্তাব দ্বারা পরিপূরণ করা হয়।।


মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিযোগিতা ক্ষমতা বৃদ্ধির জন্য একটি কৌশলগত পদ্ধতি হিসাবে নিয়ন্ত্রণমুক্তকরণকে সমর্থন করছে, তবে "সম্পূর্ণ এআই প্রযুক্তি স্ট্যাকহার্ডওয়্যার, মডেল, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন এবং মান" — রপ্তানির উপর এবং সেইসঙ্গে ওপেন সোর্স ওপেন ওয়েট এআই-এর উপর তার মনোযোগ, বিশ্বজুড়ে ডিপসিক-এর অসাধারণ সাফল্য গ্রহণের একটি ইঙ্গিত। ডিপসিক মার্কিন-ভিত্তিক হাইপারস্কেলারদের দ্বারা প্রদত্ত পণ্য পরিষেবার একটি আবরণের অংশ হিসাবেও সংহত, যার অর্থ এটি এখন ক্লাউড কোম্পানিগুলির দ্বারা প্রদত্ত এআই পরিকাঠামোতে অন্তর্নির্মিত।


চিনের সাম্প্রতিক এআই কৌশলটি প্রশাসন আন্তর্জাতিক সহযোগিতার উপরও জোর দিচ্ছে, যা প্রযুক্তিকে কৌশলগতভাবে ব্যবহারের প্রয়াসের তীব্রভাবে বিপরীত। বেজিংয়ের আন্তর্জাতিক সহযোগিতার প্রস্তাবগুলি বিআরআই ডিএসআরের মতো কৌশলগত পরিকাঠামো প্রকল্পগুলি নির্মাণের দৃঢ়তার উপর ভিত্তি করে তৈরি। দুটি অর্থনৈতিক এবং এআই শক্তির মধ্যে লড়াইয়ের কারণে, ভারতকে অবশ্যই নিজস্ব স্থান তৈরি করতে হবে।

শাসন, গ্রহণ এবং বাজারে অনুপ্রবেশ

এআই সিস্টেম পরিচালনার জন্য প্রক্রিয়া বিকাশ একটি মূল্যবোধ-পূর্ণ অনুশীলনএটি নির্ধারণ করে যে একটি এআই সিস্টেম কীভাবে বিকশিত হবে এবং স্থাপনা বাস্তবায়নের উপর এর কী প্রভাব পড়বে। অধিকতর গ্রহণ এবং ব্যবস্থার প্রতি আস্থাবৃদ্ধির জন্য শাসন কাঠামো গুরুত্বপূর্ণ। শাসন ব্যবস্থার বিকাশের মধ্যে প্রযুক্তিগত নির্দিষ্টকরণ মান নির্ধারণ করা, এবং উন্নয়ন স্থাপনার পদ্ধতি সম্পর্কিত প্রক্রিয়াগুলির তদারকি অন্তর্ভুক্ত রয়েছে।

চিন তার আন্তর্জাতিক প্রকল্প, যেমন বিআরআই এবং ডিএসআর-এর মাধ্যমে যে নির্ভরশীলতার কাঠামো তৈরি করেছে, তা সামাজিক, প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক নিয়মের বিস্তারের ভিত্তি তৈরি করে, যা বিশ্ব বাজারে চিনা পণ্য এবং পরিষেবাগুলির জন্য ঘর্ষণমুক্ত প্রাপ্যতা এনে দেয়। ওয়েব .-এর সময় বিগ টেক সোশ্যাল মিডিয়া পণ্য পরিষেবাগুলির উত্তরাধিকার প্রভাবের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যেমন তার এআই শিল্প তৈরি করেছিল, তেমনই চিন কৌশলগত নির্ভরতার ব্যবস্থা তৈরি করে তার উত্তরাধিকার তৈরি করেছে।

চিনা এআই কৌশলের একটি মূল দিক হল গ্লোবাল সাউথের দেশগুলিতে প্রযুক্তিগত সহায়তা প্রসারিত করার প্রস্তাব। চিনের সাম্প্রতিক এআই-এর উপর পলিটব্যুরোর অধ্যয়ন অধিবেশনে গ্লোবাল সাউথকে সমর্থন করার দৃঢ় ইচ্ছা প্রদর্শন করা হয়েছে এবং কথা তুলে ধরা হয়েছে যে কীভাবে বেজিং উদ্ভাবনের বিপরীতে ব্যবহার এবং বাজারে প্রবেশের মাধ্যমে এআই প্রতিযোগিতায় জয়লাভ করার লক্ষ্য রাখে।



চিনা এআই কৌশলের একটি মূল দিক হল গ্লোবাল সাউথের দেশগুলিতে প্রযুক্তিগত সহায়তা প্রসারিত করার প্রস্তাব।



বছরের পর বছর ধরে, আন্তর্জাতিক মান নির্ধারণকারী সংস্থা এবং ডিজিটাল শাসন প্রতিষ্ঠানগুলিতে চিনের প্রভাব ক্রমবর্ধমান, যার মূল অংশীদারেরা কৌশলগত নেতৃত্বের পদে অধিষ্ঠিত। এআই শাসনে বেজিংয়ের বর্ধিত প্রভাব বাণিজ্য দ্বন্দ্ব হ্রাস করবে এবং চিনা সংস্থাগুলির জন্য উন্মুক্ত বাজার তৈরি করবে বলে আশা করা হচ্ছে।


অন্যদিকে, মার্কিন এআই কর্মপরিকল্পনার অধীনে প্রস্তাবগুলি হোয়াইট হাউসের পদক্ষেপের দ্বারা নির্ধারিত বলে মনে হচ্ছে, যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের "ছোট চুক্তি", যার মধ্যে ফেডারেল সরকারকে রাজস্বের ১৫ শতাংশ কাট দিয়ে এনভিডিয়া এবং এএমডি- চিনে এইচ২০ এবং এমআই৩০৮ চিপ বিক্রি পুনরায় শুরু করা অন্তর্ভুক্ত। এইচ২০ চিপটি বিশেষভাবে রপ্তানি নিয়ন্ত্রণ বিধিনিষেধ মেনে চিনা বাজারের জন্য তৈরি করা হয়েছিল। এর আগে ট্রাম্প প্রশাসন এনভিডিয়া-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বছরের শুরুতে তার বিক্রয় বন্ধ করতে বলেছিল।


উল্লেখযোগ্যভাবে, এইচ২০ হল সেই মিশ্রণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চিপ যা ডিপসিক-এর উপর প্রশিক্ষণপ্রাপ্ত বলে দাবি করা হয়েছে, যদিও এর গণনা ক্ষমতা যা ঘোষিত তার থেকে অনেক বেশি বলে অনুমান করা হচ্ছে। প্রশ্নটি রয়ে গেছে যে এটি কি একটি অ্যাডহক ছাড় নাকি স্বতন্ত্র চুক্তির জন্য একটি নজির, যা প্রস্তাবিত রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারে।


ভারতের মূল্যবোধভিত্তিক নেতৃত্ব

ভারত একটি উদ্ভাবনী-বান্ধব শাসন পদ্ধতি এবং বিদ্যমান আইনগুলিকে কাজে লাগানোর প্রস্তাবিত কাঠামোর প্রতি তার সমর্থন প্রকাশ করেছে, একই সাথে মডেল, ডেটা গণনার ক্ষেত্রে তার অভ্যন্তরীণ ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবস্থা নিচ্ছে যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র চিনের দুটি এআই অর্থনীতি তাদের বিদ্যমান শক্তির উপর ভিত্তি করে বৈদেশিক নীতির অ্যাজেন্ডা প্রতিষ্ঠা করেছে। এই প্রেক্ষাপটে, ভারতকে এমন ক্ষেত্রগুলি চিহ্নিত এবং সংজ্ঞায়িত করতে হবে যেখানে এটি অভ্যন্তরীণ সক্ষমতা জোরদার করতে পারে, এবং একই সঙ্গে গ্লোবাল সাউথে মূল্যভিত্তিক এআই নেতৃত্বের পথ প্রশস্ত করতে পারে।



ভারতকে এমন ক্ষেত্রগুলি চিহ্নিত এবং সংজ্ঞায়িত করতে হবে যেখানে এটি অভ্যন্তরীণ সক্ষমতা জোরদার করতে পারে, এবং একই সঙ্গে গ্লোবাল সাউথে মূল্যভিত্তিক এআই নেতৃত্বের পথ প্রশস্ত করতে পারে।



ভারতের ডিজিটাল গণ-‌পরিকাঠামোটি কাঠামো উপাদানগুলির মিতব্যয়ী উদ্ভাবনের উপর ভিত্তি করে তৈরি, যা বাস্তবায়নকারী দেশগুলির বাস্তবতার সঙ্গে সহজেই খাপ খাইয়ে নেওয়া যেতে পারে। এটি নির্ভরশীলতার কাঠামো তৈরি না করে সার্বভৌমত্বকে সম্মান করে, এবং তার উদ্ভাবন প্রযুক্তিগত নেতৃত্বের ভিত্তি তুলে ধরে। উন্নয়নশীল দেশের বাস্তবতার সঙ্গে মানানসই প্রযুক্তিগত সরঞ্জামগুলি তৈরি করার জন্য ভারতের এই গতিবেগ গড়ে তোলা উচিত, যেমন আইআইটি মাদ্রাজের কম্প্যাক্ট এআই জিরোহ ল্যাবস, যা স্থানীয় কম্পিউটারে এলএলএম-গুলিকে পরিচালনা করতে সক্ষম করে। এটি বিশ্বব্যাপী এআই শাসন পরিচালনার মূল দিকগুলিতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ঐকমত্য গড়ে তোলার প্রচেষ্টার দ্বারা পরিপূরণ করতে হবে, যার মধ্যে প্রযুক্তিগত সরঞ্জাম   স্পেসিফিকেশন, মান নিয়মগুলির সংজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।


বিশ্বব্যাপী এআই অ্যাজেন্ডার একটি মূল দিক হিসাবে শাসনকে অবহেলার ঘটনা চিনকে গ্লোবাল সাউথের উপর তার প্রযুক্তিগত নেতৃত্বকে পোক্ত করবে, যা বিশাল অব্যবহৃত বাজারগুলিকে অন্তর্ভুক্ত করে। এই বর্ধিত বাজারে প্রবেশ নতুন দিল্লিকে একটি অসুবিধার মধ্যে ফেলবে, বিশেষ করে এমন এক সময়ে যখন ভারতীয় প্রযুক্তিগত উদ্ভাবনগুলি গ্লোবাল সাউথের জন্য উন্নয়নের ফলাফল ত্বরান্বিত করার সম্ভাবনা প্রদর্শন করেছে।



অনুলেখা নন্দী অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সেন্টার ফর সিকিউরিটি, স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজির ফেলো।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.