Expert Speak Raisina Debates
Published on Apr 28, 2026 Updated 0 Hours ago

চিনের সিইডব্লিউসি পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রযুক্তি-চালিত প্রবৃদ্ধি, নির্দিষ্ট বৈদেশিক বিনিয়োগ এবং কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত দেয়।

এটি ‘চায়না ক্রনিকলস’ সিরিজের ১৮৯তম পর্ব।

অর্থনৈতিক মন্দা ব্যবস্থাপনা, নিরাপত্তা ও কৌশল: প্রসঙ্গ চিনের সিইডব্লিউসি

গত বছরের একেবারে শেষে চিনের রাজনৈতিক ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ ঘটনা  সেন্ট্রাল ইকোনমিক ওয়ার্ক কনফারেন্স বা কেন্দ্রীয় অর্থনৈতিক কর্ম সম্মেলনের দিকে সকলের মনোযোগ ছিল। এটি এমন একটি সম্মেলনযেখানে চিনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) নেতৃত্ব দেশের অর্থনীতির অবস্থাএর উপর প্রভাব ফেলতে পারে এমন অভ্যন্তরীণ বাহ্যিক কারণসমূহ এবং এর ভবিষ্যৎ গতিপথ নিয়ে আলোচনা করে। এটি একটি বন্ধদ্বার বৈঠক হলেও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর ভাষণ এবং গণমাধ্যমের ভাষ্য অর্থনীতির নীতিগত দিকনির্দেশনা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে।

চিনের অর্থনীতির উপর ভূ-রাজনৈতিক চাপ

গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যে অর্থনৈতিক অ্যাজেন্ডা নির্ধারণী বৈঠকটি অনুষ্ঠিত হয়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আশা করা হয়েছিল যেওয়াশিংটনের নতুন প্রশাসন চিনের দিকে মনোযোগ দেবে। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই ট্রাম্প তাঁর আমেরিকা ফার্স্ট বাণিজ্য নীতি ঘোষণা করেনযেখানে প্রযুক্তি হস্তান্তরমেধাস্বত্ব লঙ্ঘনতৃতীয় দেশে রফতানি এবং বৈষম্যমূলক বাণিজ্য অনুশীলনের সঙ্গে সম্পর্কিত চিনের কার্যকলাপ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়। ওয়াশিংটন বাণিজ্য ঘাটতি, চিনের মুদ্রা সংক্রান্ত কারসাজি এবং উৎপাদনের জন্য ভর্তুকি নিয়ে আলোচনা করতে আগ্রহী ছিল। ট্রাম্প প্রশাসন অন্যান্য দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণের পথ বেছে নেয়যার ফলস্বরূপ এপ্রিল মাসে ব্যাপক মুক্তি দিবস শুল্ক ঘোষণা করা হয় এবং পরবর্তীতে নির্বাচিত কিছু দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করা হয়। কৌশলগত অর্থনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে চিনা অর্থনীতির বিরুদ্ধে একটি নির্দিষ্ট হাতিয়ার হিসেবে শুল্ক আরোপ করা হয়েছিল। ধারাবাহিক প্রতিশোধমূলক পদক্ষেপেমার্কিন শুল্ক এক পর্যায়ে ১৪৫ শতাংশে উন্নীত হয়যা চিনকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করতে প্ররোচিত করে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ায় শি জিনপিং এবং ট্রাম্পের বৈঠকের পর চিন  মার্কিন যুক্তরাষ্ট্র অক্টোবর মাসে শুল্ক কমানোর বিষয়ে পারস্পরিক সম্মতিতে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছয়।

সম্মেলনে ‘নতুন গুণগত উৎপাদন শক্তি’র (新质生产力) ধারণাটি অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী পর্যায়ের একটি নির্ধারক স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে। অর্থনীতিবিদরা এবং সিপিসির প্রাতিষ্ঠানিক আলোচনায় বৈপ্লবিক প্রযুক্তিগত অগ্রগতি, স্থিতিশীল উপাদান বণ্টনের নতুন রূপ এবং গভীর শিল্পোন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা-চালিত প্রবৃদ্ধিকে বর্ণনা করার জন্য প্রায়শই এর উল্লেখ করা হয়।

ডিসেম্বরে সিপিসি পলিটব্যুরোর বৈঠক অনুষ্ঠিত হয় এবং এর সারসংক্ষেপে বলা হয় যে, ‘অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক অর্থনৈতিক বাণিজ্য অঙ্গনের উদ্যোগসমূহের’ পাশাপাশি উন্নয়ন নিরাপত্তার মধ্যে সমন্বয় উন্নত করার জন্য প্রচেষ্টা চালানো উচিত। এই শব্দচয়ন থেকে বোঝা যায় যেসিপিসির মূল্যায়ন এখনও এটাই যে আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ একটি চ্যালেঞ্জ হিসেবেই থেকে যাবে। বর্তমান ‘অর্থনৈতিক ভাবে পরস্পর নির্ভরশীল’ বিশ্ব ব্যবস্থায়প্রতিষ্ঠিত অর্থনীতিগুলির সঙ্গে বাণিজ্য যুদ্ধ উদীয়মান পতনশীল শক্তিগুলির মধ্যে ভূ-রাজনৈতিক অবস্থান নির্ধারণের কেন্দ্রবিন্দুতে থাকবে।

প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে প্রযুক্তিগত উদ্ভাবন

সম্মেলনে নতুন গুণগত উৎপাদন শক্তি (质生产力ধারণাটি অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী পর্যায়ের একটি নির্ধারক স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে। অর্থনীতিবিদরা এবং সিপিসির প্রাতিষ্ঠানিক আলোচনায় বৈপ্লবিক প্রযুক্তিগত অগ্রগতি, স্থিতিশীল উপাদান বণ্টনের নতুন রূপ এবং গভীর শিল্পোন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা-চালিত প্রবৃদ্ধিকে বর্ণনা করার জন্য প্রায়শই এর উল্লেখ করা হয়। কৌশলগত উদীয়মান শিল্প কৃত্রিম বুদ্ধিমত্তাকোয়ান্টাম কম্পিউটিংজৈবপ্রযুক্তিনতুন শক্তিউন্নত উপকরণ এবং বাণিজ্যিক মহাকাশ ভবিষ্যৎ প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। এই প্রবৃদ্ধি মোট উপাদান উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে চালিত হবে বলে আশা করা হচ্ছেযা প্রযুক্তিউদ্ভাবন ব্যবস্থাপনার মাধ্যমে সম্পদের আরও দক্ষ ব্যবহারের ফলে অর্থনৈতিক উৎপাদনে অর্জিত লাভ পরিমাপ করে। এর পাশাপাশি দক্ষতার উন্নয়নও ঘটবে। একই সময়েউৎপাদনকৃষি এবং পরিষেবা খাতের মতো চিরাচরিত ক্ষেত্রগুলি পরিত্যক্ত না হয়ে ডিজিটাল সবুজ রূপান্তরের মধ্য দিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নীতিগত অগ্রাধিকার হিসেবে অভ্যন্তরীণ চাহিদা

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভ্যন্তরীণ চাহিদাবিশেষ করে পারিবারিক ভোগব্যয় সম্প্রসারণের উপর নতুন করে জোর দেওয়া। চিন বিষয়ে সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাঙ্কের একটি নথি অনুসারেদুর্বল ভোগব্যয় একটি কাঠামোগত প্রতিবন্ধকতায় পরিণত হয়েছেযা জনসংখ্যার বার্ধক্যআয়ের অনিশ্চয়তাআয় বৈষম্য এবং আবাসন খাতের মন্দার দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে আরও তীব্র হয়েছে এবং সামগ্রিক অর্থনৈতিক মন্দায় অবদান রাখছে। চিনের বাণিজ্য মন্ত্রণালয় (এমওএফসিওএমকর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে উচ্চ মূল্যের স্থিতিশীল পণ্য ইলেকট্রনিক্স ক্রয়ে প্রণোদনা দিতে এবং ট্রেড-ইন কর্মসূচিকে সমর্থন করতে উৎসাহিত করা হয়েছে। পরিষেবা খাতে, চিন বয়স্কদের যত্নক্যাটারিংপর্যটন এবং শিক্ষার মতো শিল্পের জন্য বিশেষভাবে তৈরি আর্থিক পণ্যগুলিতে উদ্ভাবনকে উৎসাহিত করতে চায়। শি জিনপিংয়ের বক্তৃতা লেখাগুলির সারসংক্ষেপ করে কিউশিতে (সিপিসি- জার্নাল) প্রকাশিত একটি নিবন্ধে যুক্তি দেওয়া হয়েছে যেস্থিতিশীলতা এবং অর্থনৈতিক নিরাপত্তার উপর এর প্রভাব বিবেচনা করে অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ একটি কৌশলগত অপরিহার্য বিষয়।

চিন বিষয়ে সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাঙ্কের একটি নথি অনুসারে, দুর্বল ভোগব্যয় একটি কাঠামোগত প্রতিবন্ধকতায় পরিণত হয়েছে, যা জনসংখ্যার বার্ধক্য, আয়ের অনিশ্চয়তা, আয় বৈষম্য এবং আবাসন খাতের মন্দার দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে আরও তীব্র হয়েছে এবং সামগ্রিক অর্থনৈতিক মন্দায় অবদান রাখছে।

চায়না ডেইলি এবং কিউশি-তে প্রকাশিত ভাষ্যগুলিতে জোর দেওয়া হয়েছে যেভোগ বৃদ্ধি কেবল ভর্তুকির বিষয় নয়বরং পারিবারিক আয় বাড়ানোসামাজিক সুরক্ষার উন্নতি করা এবং সতর্কতামূলক সঞ্চয় কমানোর বিষয়। এই ভোগ-চালিত কাঠামোগত পরিবর্তন দ্বৈত সঞ্চালন কৌশলের সঙ্গে নিবিড় ভাবে সামঞ্জস্যপূর্ণযার অধীনে অভ্যন্তরীণ অর্থনৈতিক চক্র (内循মূল ভিত্তি হয়ে ওঠে এবং আন্তর্জাতিক সঞ্চালন (外循দ্বারা সমর্থিত হয়। এই পদ্ধতির জন্য একটি একীভূত জাতীয় বাজার তৈরি করাহুকো (পারিবারিক নিবন্ধন) ব্যবস্থা ভেঙে দেওয়াসরবরাহ ব্যবস্থার সংযোগ উন্নত করা এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।

প্রযুক্তি-চালিত শিল্প রূপান্তর

প্রযুক্তিগত উদ্ভাবনকে কেন্দ্র করে একটি আধুনিক শিল্প ব্যবস্থা প্রতিষ্ঠা ত্বরান্বিত করার জন্য সম্মেলনের আহ্বানকে ব্যাপক ভাবে রফতানি নিয়ন্ত্রণসরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং পশ্চিমি শক্তিগুলির দ্বারা বেজিংয়ের দৃষ্টিতে ‘প্রযুক্তিগত প্রতিবন্ধকতা প্রতিক্রিয়া হিসাবে ব্যাখ্যা করা হয়। এই দৃষ্টিকোণ থেকে দেখলেসম্মেলনটি কেবল একটি অর্থনৈতিক ফোরাম ছিল নাবরং একটি খণ্ডিত বৈশ্বিক ব্যবস্থার প্রতি একটি কৌশলগত প্রতিক্রিয়া ছিল। নতুন যুগে চিনের জাতীয় নিরাপত্তা২০২৫ শীর্ষক দলিলে যেমনটা তুলে ধরা হয়েছেদেশীয় উদ্ভাবনী পরিকাঠামোকে শক্তিশালী করাগুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করা এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো শুধু অর্থনৈতিক নীতিরই নয়জাতীয় নিরাপত্তারও অপরিহার্য উপাদান।

দেশীয় উদ্ভাবনী পরিকাঠামোকে শক্তিশালী করা, গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করা এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো শুধু অর্থনৈতিক নীতিরই নয়, জাতীয় নিরাপত্তারও অপরিহার্য উপাদান।

দিকেসম্মেলনের ‘কার্যকর ভাবে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ব্যবহার করা নির্দেশনাটি এই স্বীকৃতিকেই প্রতিফলিত করে যেবিদেশি পুঁজিপ্রযুক্তি এবং ব্যবস্থাপনাগত দক্ষতা এখনও গুরুত্বপূর্ণবিশেষ করে যখন বৈশ্বিক সংস্থাগুলি তাদের সরবরাহ শৃঙ্খল পুনর্মূল্যায়ন করছে। তবে এই উন্মুক্ততা ক্রমশই বাছাইমূলক এবং কৌশলগত হয়ে উঠছে। চিনের শিল্পোন্নয়নের লক্ষ্যগুলির পরিপূরক বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আবার অন্য দিকে সংবেদনশীল কৌশলগত খাতগুলিকে আরও কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুতরাং, চিন যখন ২০২৬ সালে প্রবেশ করছেতখন এটি তার পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা উন্মোচনের আগে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেযা এই দশকের শেষ পর্যন্ত চলবে। এই অর্থনৈতিক রূপরেখাটি ২০২৭ সালের ২১তম পার্টি কংগ্রেসের জন্যও মঞ্চ প্রস্তুত করবেযেখানে শি জিনপিং সম্ভবত তার চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন্দ্রীয় অর্থনৈতিক কর্ম সম্মেলনে যেমনটা ব্যক্ত করা হয়েছেপঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার দীর্ঘমেয়াদি লক্ষ্য আরও উচ্চাভিলাষীচিনের প্রবৃদ্ধির মডেলকে নতুন করে ঢেলে সাজানোপ্রযুক্তিগত স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বৈশ্বিক পরিবেশের জন্য অর্থনীতিকে নতুন অবস্থানে নিয়ে আসা।

 


কল্পিত এ মানকিকর অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের ফেলো।

অমিত রঞ্জন অলোক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের রিসার্চ ইন্টার্ন।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.

Authors

Kalpit A Mankikar

Kalpit A Mankikar

Kalpit A Mankikar is a Fellow with Strategic Studies programme and is based out of ORFs Delhi centre. His research focusses on China specifically looking ...

Read More +
Amit Ranjan Alok

Amit Ranjan Alok

Amit Ranjan Alok is a Research Intern at ORF. He is a second-year PhD candidate in Chinese political economy at the Centre for East Asian ...

Read More +