Author : Soumya Awasthi

Expert Speak Raisina Debates
Published on Mar 23, 2026 Updated 0 Hours ago

নোসেক-এর তথ্য ফাঁস দর্শায় যে, বেসরকারি উদ্যোগগুলি রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে কাজ করে এবং নজরদারি, তথ্য সংগ্রহ ও সম্ভাব্য আক্রমণাত্মক অভিযানগুলিকে সমর্থন করে।

 

নোসেক এবং চিনের তথ্য ব্যবস্থা

চিনের তথ্য নিয়ন্ত্রণের পরিসর দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী নজরদারির আওতায় রয়েছে তবুও চিনা সাইবার নিরাপত্তা সংস্থা নোসেক-এর সাম্প্রতিক তথ্য ফাঁস বেজিংয়ের সাইবার-শাসন মডেলকে ভিত্তি করে রাষ্ট্র-কর্পোরেট সম্পর্কের বিষয়ে একটি নতুন অভিজ্ঞতামূলক পরিসর প্রদান করে। এই তথ্য ফাঁসটি ২০২৩ সালের পূর্ববর্তী লঙ্ঘন থেকে উদ্ভূত বলে মনে হলেও উদ্ধারকৃত নথিপত্র চিনা রাষ্ট্রের নিরাপত্তা  গোয়েন্দা ব্যবস্থার সঙ্গে নিবিড় ভাবে সম্পৃক্ত একটি কর্পোরেট অবকাঠামো প্রকাশ করে। এতে জুমআই-এর মতো নজরদারি মঞ্চের উল্লেখ রয়েছে - যা ভারত-সহ বেশ কয়েকটি দেশে বিশ্বব্যাপী দুর্বলতার নিরীক্ষণের সাধনী এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর মানচিত্রায়ন হিসেবে কাজ করে। এই উদ্ঘাটনগুলি পুনরায় নিশ্চিত করে যেচিনের সাইবার পরিসর কেবল বাণিজ্যিক ক্ষেত্রের মধ্যেই কাজ করে নাবরং রাষ্ট্রীয় ক্ষমতার সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ  বিদেশি তথ্য কার্যক্রমের সক্রিয়কারী হিসেবে কাজ করে।

অভ্যন্তরীণ ভাবে, এটি তথ্য পরিবেশের উপর বিধিনিষেধ আরোপ করে, সেটিকে নিয়ন্ত্রণ করে, আন্তর্জাতিক ভাবে এটি বিশ্বব্যাপী আলোচনাকে নতুন আকার দেওয়ার জন্য আখ্যানমূলক যুদ্ধকে সহজতর করে।

এই ঘটনাটি কেবল একটি তথ্য-নিরাপত্তা পর্বেই সীমাবদ্ধ নয়যা চিনের গ্রেট ফায়ারওয়াল কৌশলের কাঠামোনিয়ন্ত্রণ এবং প্রক্ষেপণের দ্বৈত ব্যবস্থার চিত্রকে তুলে ধরে। অভ্যন্তরীণ ভাবেএটি তথ্য পরিবেশের উপর বিধিনিষেধ আরোপ করে, সেটিকে নিয়ন্ত্রণ করেআন্তর্জাতিক ভাবে এটি বিশ্বব্যাপী আলোচনাকে নতুন আকার দেওয়ার জন্য আখ্যানমূলক যুদ্ধকে সহজতর করে। সম্মিলিত ভাবে এই প্রক্রিয়াগুলি বিশ্বব্যাপী গণতান্ত্রিক সমাজে স্বচ্ছতা  বহুত্ববাদকে চ্যালেঞ্জ করে এমন একটি পরিশীলিত ভুয়ো তথ্যের বাস্তুতন্ত্রের মেরুদণ্ড গঠন করে।

নোসেক-এর তথ্য ফাঁস এবং রাষ্ট্র-কর্পোরেট চক্র

চিনা প্রযুক্তি সংস্থাগুলি তেমন স্বয়ংক্রিয় ভাবে কাজ করে না; বরং তাদের আইনি  রাজনৈতিক পরিবেশ রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবাগুলির সঙ্গে সহযোগিতাকে বাধ্যতামূলক করে চলে। নোসেক-এর ঘটনা এই নির্ভরতাকেই দর্শায় মিনিস্ট্রি অফ পাবলিক সিকিউরিটি এবং পিপলস লিবারেশন আর্মির (পিএলএসঙ্গে সংস্থাটির সহযোগিতা প্রতিরক্ষামূলক সাইবার অভিযান এবং আক্রমণাত্মক গোয়েন্দা তথ্য সংগ্রহের মধ্যকার পার্থক্যকে অস্পষ্ট করে দেয়। সর্বোপরি, ফাঁসে উদ্ধৃত তথ্য-সংগ্রহের সাধনীগুলিসামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যপাসওয়ার্ড  কর্পোরেট মেটাডেটাকে একত্রিত করে এবং বিশ্বব্যাপী প্রভাব  গুজব প্রচারণায় ব্যবহৃত কৌশলগুলিকে প্রতিফলিত করে।

সেই অর্থে দেখলেনোসেক ফাঁসগুলি রাষ্ট্র-সমর্থিত প্রভাব শৃঙ্খলের উপর অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের তরফে উঠে আসা ফলাফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একসঙ্গে তারা একটি স্পষ্ট রাষ্ট্র-কর্পোরেট সংযোগকে প্রকাশ করেযেখানে চিনা প্রযুক্তি সংস্থাগুলির বাণিজ্যিক সাধনী  তথ্য অবকাঠামো নিয়মিত ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়যা সমন্বিত ডিজিটাল ক্রিয়াকলাপগুলিকে সক্ষম করে এবং প্রযুক্তিগত ক্ষমতামনস্তাত্ত্বিক বার্তাপ্রেরণ এবং আখ্যানমূলক নিয়ন্ত্রণকে সমন্বিত করে।

গ্রেট ফায়ারওয়াল এবং নিয়ন্ত্রণের কাঠামো

গ্রেট ফায়ারওয়াল অফ চায়না (জিএফডব্লিউসেন্সরশিপ এবং নজরদারির প্রাতিষ্ঠানিকীকরণের প্রতীক। তথ্য শৃঙ্খলা জোরদার করার জন্য জিএফডব্লিউ আইনিপ্রযুক্তিগত এবং আদর্শগত উপাদানগুলিকে একীভূত করে। এটি বহিরাগত বিষয়বস্তুকে বাদ দিয়েবিদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নিষিদ্ধ করে এবং রাজনৈতিক ভাবে সংবেদনশীল উপাদানগুলিকে পদ্ধতিগত ভাবে মুছে ফেলে। এটি কোনও নিষ্ক্রিয় বাধা নয়বরং একটি অভিযোজিতমেশিন-লার্নিং দ্বারা গঠিত ব্যবস্থাযা রিয়েল-টাইম হস্তক্ষেপ করতে সক্ষম।

অভ্যন্তরীণ ভাবেএই ধরনের নিয়ন্ত্রণ সাইবার-পরিসরে একটি ‘কর্তৃত্ববাদী স্থিতিস্থাপকতা’ তৈরি করে। রাষ্ট্রীয় শক্তি এবং তাদের কর্পোরেট অংশীদাররা একটি ছদ্ম-বহুত্ববাদী পরিবেশ তৈরি করেযা অরাজনৈতিক বিষয়গুলিতে সীমিত বিতর্কের সুযোগ করে দেয় এবং ভিন্ন মতকে নির্মূল করে। এই বাস্তুতন্ত্রের মধ্যে নোসেক-এর মতো সংস্থাগুলি তথ্য সংগ্রহ  আচরণগত পর্যবেক্ষণের জন্য অবকাঠামো সরবরাহ করে। কর্পোরেট উপকরণ  ফাঁস হওয়া প্রযুক্তিগত বিবরণ দর্শায় যে, জুমআই এবং উইচ্যাট-এর মতো সাইবার-প্রতিরক্ষা সাধনী হিসাবে বাজারজাত করা পণ্যগুলি বাস্তবে দ্বৈত কার্য সম্পাদন করে এবং কেবল শৃঙ্খল সুরক্ষার জন্যই নয়বরং বৃহৎ আকারের অনুসন্ধান  সম্ভাব্য ব্যবস্থার শোষণের জন্যও কাজ করে।

রাষ্ট্রীয় শক্তি এবং তাদের কর্পোরেট অংশীদাররা একটি ছদ্ম-বহুত্ববাদী পরিবেশ তৈরি করে, যা অরাজনৈতিক বিষয়গুলিতে সীমিত বিতর্কের সুযোগ করে দেয় এবং ভিন্ন মতকে নির্মূল করে।

সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়নার (সিএসিঅধীনে এই ক্ষমতাগুলির কেন্দ্রীকরণ ‘সাইবার সার্বভৌমত্ব দর্শনকে প্রতিফলিত করে। চাইনিজ কমিউনিস্ট পার্টি (সিসিপিদাবি করে যেপ্রতিটি রাষ্ট্রের তার সীমানার মধ্যে তথ্য নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছেযা জাতীয় নিরাপত্তার সম্প্রসারণ হিসাবে কার্যকর ভাবে ইন্টারনেট শাসনকে পুনঃসংজ্ঞায়িত করে। ভাবে এটি রাষ্ট্রকে আদর্শগত বলপ্রয়োগের একটি শাখা হিসাবে বেসরকারি শিল্পকেও সমন্বিত করতে সক্ষম করে।

অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ: ফায়ারওয়ালের নেপথ্যে উৎপাদন সংক্রান্ত ঐকমত্য

চিনের অভ্যন্তরীণ তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা কেবল সেন্সরশিপ হিসেবে নয়বরং আখ্যান নির্মাণের কাজও করে। কিংপ্যান এবং রবার্টস-এর (২০১৭) মতেসরকার-নির্দেশিত ভাষ্যকাররাযাঁরা ‘ফিফটি সেন্ট আর্মি’ নামে পরিচিত - প্রতি বছর লক্ষ লক্ষ পোস্ট তৈরি করেন। এগুলি সমালোচকদের সঙ্গে তর্ক করার জন্য নয়বরং বিনোদনজাতীয়তাবাদ বা নৈতিক ক্ষোভের মাধ্যমে জনসাধারণের মনোযোগ বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়।

এই ধরনের কৌশল নিঃসন্দেহে কৌশলগত বিভ্রান্তির একটি রূপ। অরাজনৈতিক বা দেশপ্রেম সংক্রান্ত বিষয়বস্তু দিয়ে অনলাইন পরিসরগুলিকে ভরিয়ে দিয়ে শাসকগোষ্ঠী প্রকাশ্য সংঘাত ছাড়াই ভিন্নমত পোষণকারীদের কণ্ঠস্বরকে দমন করে। ফলস্বরূপতথ্যের পটভূমি প্ররোচনামূলক কর্তৃত্ববাদকে সমর্থন করে এটি এমন একটি প্রশাসনিক মডেলযা কেবল জোর করে বলার পরিবর্তে আবেগপূর্ণ গল্প বলার মাধ্যমে সদিচ্ছামূলক সম্মতির প্রত্যাশা করে

নোসেক ফাঁসে বর্ণিত নজরদারি  তথ্য-বিশ্লেষণ মঞ্চগুলি উন্নততর প্রচারের অবিচ্ছেদ্য অংশ। তারা রাষ্ট্রকে আবেগ পর্যবেক্ষণ করতেসম্ভাব্য মতামত পোষণকারী নেতাদের শনাক্ত করতে এবং সেই অনুযায়ী বার্তা পরিবর্তন করার সুযোগ করে দেয়। ভাবে ডিজিটাল প্রযুক্তি প্রচারণাকে কেবল ব্যাপকই নয়বরং ব্যক্তিগত স্তরেও উন্নীত করে

গণতান্ত্রিক ব্যবস্থার উপর প্রভাব 

চিনা বিভ্রান্তিকর তথ্যের বিস্তার গণতন্ত্রের জন্য অনন্য প্রতিকূলতা তৈরি করে। মুক্তমনা সমাজগুলি স্বচ্ছতা  মত প্রকাশের স্বাধীনতার উপর নির্ভর করে এবং এই একই মূল্যবোধ তাদেরকে কারসাজির সামনে দুর্বল করে তোলে। চিনা কার্যক্রমগুলি নির্মিত আখ্যানের সঙ্গে খাঁটি অভিযোগ মিশিয়ে এই দুর্বলতাকে কাজে লাগায়যার ফলে গণতান্ত্রিক আলোচনার বিশ্বাসযোগ্যতা হ্রাস পায়।

কাঠামোগত অসামঞ্জস্যতাও বজায় রয়েছে কারণ চিন একটি ঐক্যবদ্ধরাষ্ট্র-চালিত তথ্য ব্যবস্থা পরিচালনা করেযেখানে গণতন্ত্রকে নাগরিক স্বাধীনতার সঙ্গে হস্তক্ষেপের ভারসাম্য বজায় রাখতে হয়।

তা ছাড়া, দ্বিধাবিভক্ত প্রশাসনিক কাঠামো এবং গণমাধ্যমের বাস্তুতন্ত্রের কারণে বিভ্রান্তিকর তথ্যের প্রতি গণতান্ত্রিক প্রতিক্রিয়া প্রায়শই ব্যর্থ হয়। ইউরোপীয় ইউনিয়ন ইস্ট স্ট্র্যাটকম টাস্ক ফোর্স এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস-এর (ইইএএসমতো পাল্টা প্রচারণা ব্যবস্থা চালু করলেও সেগুলি প্রতিক্রিয়াশীল  বিক্ষিপ্ত রয়ে গিয়েছে। কাঠামোগত অসামঞ্জস্যতাও বজায় রয়েছে কারণ চিন একটি ঐক্যবদ্ধরাষ্ট্র-চালিত তথ্য ব্যবস্থা পরিচালনা করেযেখানে গণতন্ত্রকে নাগরিক স্বাধীনতার সঙ্গে হস্তক্ষেপের ভারসাম্য বজায় রাখতে হয়।

নোসেক পর্বটি এই অসামঞ্জস্যতার মাত্রাকে আরও স্পষ্ট করে তোলে। যখন একটি বেসরকারি সাইবার নিরাপত্তা সংস্থা কার্যকর ভাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একটি শাখা হিসেবে কাজ করেতখন সরকারি  বেসরকারিআইনি  গোয়েন্দা ব্যবস্থার মধ্যকার সীমানা ঝাপসা হয়ে যায়। এই সমন্বয় চিনকে তথ্য ক্ষেত্রে একটি কৌশলগত সুবিধা প্রদান করে, পরিশীলিত আখ্যান যুদ্ধের ক্ষমতা বৃদ্ধি করেযেমনটা গণতন্ত্রগুলির পক্ষে তাদের নীতির সঙ্গে আপস না করে করা সম্ভব নয়

বাহ্যিক হস্তক্ষেপ: বৈদেশিক নীতি হিসেবে বিভ্রান্তি

বেজিং তার সীমানার বাইরেও ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য একই তথ্যমূলক সাধনী ব্যবহার করে। সিজিটিএন, জিনহুয়া এবং চায়না ডেইলি- মতো রাষ্ট্রীয় গণমাধ্যমগুলি নিয়ন্ত্রিত আখ্যানের জন্য বিশ্বব্যাপী চ্যানেল জুড়ে পরিবেশন করতে ব্যবহৃত হয়যা চিনকে একটি দায়িত্বশীল এবং হিতৈষী শক্তি হিসেবে উপস্থাপন করে।

এই সরকারি চ্যানেলগুলির সঙ্গে সমান্তরাল ভাবে গোপন প্রভাব বিস্তারকারী কার্যক্রমগুলি বিভ্রান্তি ছড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদমকে কাজে লাগায়। গ্রাফিকা রিপোর্ট (২০২০স্প্যামোফ্লাজ ড্রাগন নেটওয়ার্ককে চিহ্নিত করেছেযারা চিনা সরকারের আখ্যান প্রচার  পশ্চিমি সমালোচকদের অসম্মান করার জন্য একাধিক প্ল্যাটফর্ম জুড়ে জাল অ্যাকাউন্ট ব্যবহার করেছিল।

চিনা তথ্য প্রচারণা ‘গণনামূলক প্রচারণা’-এর একটি বৈশিষ্ট্যকে তুলে ধরেযা জনমতকে নিয়ন্ত্রণ করার জন্য অটোমেশন  তথ্য বিশ্লেষণের কৌশলগত ব্যবহার দ্বারা পরিচালিত হয়। চিনা প্রচারণাগুলি তাৎক্ষণিক প্ররোচনা কম এবং গণতান্ত্রিক তথ্য ব্যবস্থার উপর আস্থা নষ্ট করার লক্ষ্যে আসীন। পরস্পরবিরোধী দাবি দিয়ে ডিজিটাল পরিসরগুলিকে ভরিয়ে দিয়ে তারা নিন্দাবাদ এবং আপেক্ষিকতাবাদকে উস্কে দেয়

ডিজিটাল সিল্ক রোড এবং ফায়ারওয়াল মডেলের রফতানি

চিনের প্রভাব কেবল তথ্য প্রবাহের মধ্যেই সীমাবদ্ধ নয়এটি ইন্টারনেটের ভৌত এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতেও বিস্তৃত। ডিজিটাল সিল্ক রোড উদ্যোগের মাধ্যমে চিনা সংস্থাগুলি উন্নয়নশীল দেশগুলিতে টেলিযোগাযোগ অবকাঠামোনজরদারি প্রযুক্তি  প্রশিক্ষণ কর্মসূচি রফতানি করে এবং একটি কর্তৃত্ববাদী শিক্ষার সুযোগ তৈরি করেযা অংশীদার রাষ্ট্রগুলিকে চিনের ডিজিটাল শাসনের মডেলের প্রতিলিপি তৈরি করতে সক্ষম করে তোলে।

নোসেক-এর তথ্য ফাঁস দর্শিয়েছে যেকী ভাবে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের জন্য পরিকল্পিত প্রযুক্তিগত সমাধানকেযেমন দুর্বলতার মানচিত্রায়ন এবং আচরণগত বিশ্লেষণ – আন্তর্জাতিক ভাবে নিরাপত্তা পরিষেবা হিসাবে বাজারজাত করা যেতে পারে।

সাইবার সার্বভৌমত্বের ধারণা প্রচার করে বেজিং ইন্টারনেট নিয়ন্ত্রণকে দমনের পরিবর্তে রাষ্ট্রীয়তার বৈধ অভিব্যক্তি হিসেবে পুনর্বিন্যাস করেছে। এই আখ্যান জাতীয় নিরাপত্তার আড়ালে ভিন্নমত দমন করতে চাওয়া শাসকদের কাছে আবেদন জানায়। নোসেক-এর তথ্য ফাঁস দর্শিয়েছে যেকী ভাবে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের জন্য পরিকল্পিত প্রযুক্তিগত সমাধানকেযেমন দুর্বলতার মানচিত্রায়ন এবং আচরণগত বিশ্লেষণ – আন্তর্জাতিক ভাবে নিরাপত্তা পরিষেবা হিসাবে বাজারজাত করা যেতে পারে। বাস্তবে গ্রেট ফায়ারওয়াল কর্তৃত্ববাদী স্থিতিস্থাপকতার জন্য একটি বিশ্বব্যাপী রফতানি ব্র্যান্ড হয়ে ওঠে।

নৈতিক এবং ভূ-রাজনৈতিক মাত্রা

চিনের তথ্য ব্যবস্থার নৈতিক প্রভাবও গভীর। অভ্যন্তরীণ ভাবেএটি নাগরিকদের চিরস্থায়ী নজরদারি  আচরণগত প্রকৌশলের অধীনস্থ করে তোলে; এবং আন্তর্জাতিক ভাবে এটি জ্ঞানতাত্ত্বিক বিশ্বাসকে অস্থিতিশীল করে। গ্রেট ফায়ারওয়াল এবং এর বাহ্যিক শাখাগুলি স্বতঃস্ফূর্ত ভাবে স্বাধীনতার প্রচার করে না; বরং তারা এর নিয়ন্ত্রকের উদ্দেশ্যকে আরও বাড়িয়ে তোলে, যা অদ্ভুত বৈপরীত্যের প্রতীক হয়ে ওঠে।

ভূ-রাজনৈতিক ভাবেতথ্যের উপর চিনের নিয়ন্ত্রণ কূটনৈতিক জবরদস্তির হাতিয়ার হিসেবে কাজ করে। চিনা প্রযুক্তির উপর নির্ভরশীল রাষ্ট্র  কর্পোরেশনগুলি সেন্সরশিপ এবং আনুগত্যের আদর্শগত কাঠামোতে জড়িয়ে পড়ার ঝুঁকি নেয়। ডিজিটাল সিল্ক রোডের মাধ্যমে সাইবার-গভর্ন্যান্স নীতিমালার রফতানি উদার গণতান্ত্রিক মূল্যবোধের জন্য একটি সূক্ষ্ম অথচ সুদূরপ্রসারী চ্যালেঞ্জ।

নোসেক-এর ফাঁসগুলি এমন একটি ব্যবস্থাকে উন্মোচিত করেছেযা বাণিজ্যিক উদ্ভাবনকে রাজনৈতিক নজরদারির সঙ্গেপ্রতিরক্ষামূলক সাইবার নিরাপত্তাকে আক্রমণাত্মক শোষণের সাথে এবং জাতীয় নিরাপত্তাকে আদর্শগত নিয়ন্ত্রণের সঙ্গে সমন্বিত করেছে স্বচ্ছতার অনুপস্থিতি নিশ্চিত করে যেচিনের অভ্যন্তরে এবং চিন সম্পর্কে দুই ধরনেরই আখ্যানই সিসিপি- ইচ্ছা অনুযায়ী চালনা করা হয়েছে

উপসংহার

নোসেক-এর তথ্য ফাঁস চিনের তথ্য আধিপত্যের বৃহত্তর কৌশলের একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র চিত্র তুলে ধরে এটি এমন একটি প্রযুক্তিগত বাস্তুতন্ত্রকে প্রকাশ করেযেখানে বেসরকারি উদ্যোগগুলি রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে কাজ করে এবং নজরদারিতথ্য একত্রিতকরণ  সম্ভাব্য আক্রমণাত্মক অভিযানগুলিকে সমর্থন করে।

ভারত একটি বহু-স্তরীয় ব্যবস্থা তৈরি করেছেযা ডিজিটাল নিরাপত্তা বাস্তুতন্ত্রের মেরুদণ্ড গঠন করে তবে কখনও কখনও এটি একটি ঐক্যবদ্ধ সমন্বয় ব্যবস্থা ছাড়াই কাজ করে। অতএবএই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ভারতকে একটি ঐক্যবদ্ধ ডিজিটাল সমন্বয় কাঠামোর মাধ্যমে তার সাইবার-পরিসরকে আরও স্থিতিস্থাপক করে তুলতে হবে। অপারেশন সিঁদুর এবং নির্বাচনের মরসুমের মতো সঙ্কটের সময় দ্রুত গতিতে ছড়িয়ে পড়া গুজবের মতো সাধনীর উপর ব্যাপক সতর্কতা গড়ে তোলার মাধ্যমে আন্তঃসংস্থা সহযোগিতাকে ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক করে তোলা উচিত।

একই সময়েভারত আরও কাঠামোগত তথ্য বিনিময় এবং ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)  সংশ্লিষ্ট অংশীদার দেশগুলির মধ্যে সহযোগিতার চুক্তির জন্য তার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা সুনিশ্চিত করতে পারে।

পরিশেষে, চিনের কর্তৃত্ববাদী তথ্য মডেল এবং উদার গণতান্ত্রিক উন্মুক্ততার মধ্যে প্রতিযোগিতা কেবল একটি ভূ-রাজনৈতিক লড়াই নয়বরং সত্যের নির্মাণ করবে না কি প্রকৃত সত্যকে তুলে ধরবে, সেই সংক্রান্ত একটি নৈতিক লড়াইও বটে।

 


সৌম্য অবস্থি অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের সেন্টার ফর সিকিউরিটি, স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজির ফেলো।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.

Author

Soumya Awasthi

Soumya Awasthi

Dr Soumya Awasthi is a Fellow, Centre for Security, Strategy and Technology at the Observer Research Foundation. Her work focuses on the intersection of technology and ...

Read More +