চিনের উন্নত দূরপাল্লার আঘাত হানার সক্ষমতার মোকাবিলা করার জন্য ভারতীয় বিমান বাহিনীর জরুরি ভিত্তিতে একটি আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি উপযুক্ত ডেলিভারি প্ল্যাটফর্ম তৈরি করা প্রয়োজন।
ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একাধিক দুর্বলতা আছে, কিন্তু দুটি সমস্যার দিকে নজর দেওয়াই হচ্ছে না — একটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল (এএলসিএম), এবং একটি বোমারু বিমান যা এটি ছুঁড়তে পারে। আজ আইএএফ এই যুগ্ম চ্যালেঞ্জের মুখোমুখি। এই দুর্বলতা পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের (পিএলএএএফ) এই ক্ষেত্রে সক্ষমতার অগ্রগতির প্রেক্ষিতে বিশেষভাবে চোখে পড়ে। ভারতে এএলসিএম এবং এটি ছুঁড়তে পারে এমন একটি বোমারু বিমান/ফাইটারের বাস্তব উন্নয়নমূলক অগ্রগতির কোনও তথ্য তো দূরের কথা, প্রকৃত অর্থে কোনও আলোচনা বা সরকারি ঘোষণাও শোনা যায়নি। অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এডিই) দ্বারা তৈরি ‘নির্ভয়’ হল একটি সাবসনিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ১,০০০ কিলোমিটার। এর টেরেন-হাগিং এবং সি-স্কিমিং ক্ষমতাও রয়েছে।
অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এডিই) দ্বারা তৈরি ‘নির্ভয়’ হল একটি সাবসনিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ১,০০০ কিলোমিটার। এর টেরেন-হাগিং এবং সি-স্কিমিং ক্ষমতা রয়েছে।
২০১০ সালের গোড়ার দিকে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ‘নির্ভয়’ এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল (এএলসিএম) প্রোগ্রামের উন্নয়ন শুরু করে। ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে, ডিআরডিও চারবার এটি পরীক্ষা করেছিল, যার মধ্যে মাত্র একটি পরীক্ষা সফল হয়েছিল ২০১৭ সালের নভেম্বরে। আইএএফ একটি এএলসিএম সক্ষমতা অর্জনে আগ্রহী ছিল, যা একবার ব্যাপক পরীক্ষার পরে বিশ্বাসযোগ্য হয়ে উঠলে বিশেষভাবে পরিবর্তিত সুখোই-৩০ এমকেআই থেকে ভূপৃষ্ঠে অবস্থিত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে স্ট্যান্ড-অফ রেঞ্জে উৎক্ষেপণ করা সম্ভব হবে। ২০১৮ সালের গোড়ার দিকে, তৎকালীন এয়ার চিফ মার্শাল (এসিএম) বি এস ধানোয়া আইএএফ থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্ভয়ের এএলসিএম সংস্করণের ত্বরান্বিত উন্নয়ন তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করেছিলেন। ডিআরডিও আইএএফ-এর সঙ্গে একমত হয়েছিল ২০২০ সালে একটি পরীক্ষামূলক ড্রপ পরিচালনা (বিমান থেকে ছোঁড়া), এবং ২০২১ সালের মধ্যে এটির পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য। তবুও অগ্রগতির কোনও প্রমাণ পাওয়া যায়নি। একাধিক ব্যর্থতা এবং সাফল্যের পর, ডিআরডিও ২০২০ সালের অক্টোবরে ‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত ও চিনের মধ্যে সীমান্ত সংকটের চরম সময়ে , যা সেই গ্রীষ্মের শুরুতে চিনের কারণে তৈরি হয়েছিল। ডিআরডিও-র গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট (জিটিআরই) দ্বারা তৈরি একটি নতুন দেশীয় স্মল টার্বো ফ্যান ইঞ্জিন (এসটিইএফ) ব্যবহার করা সত্ত্বেও ১,০০০ কিলোমিটার (কিমি) পাল্লা এবং ম্যাক ০.৭ গতির এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়।
নির্ভয়ের কাছে প্রজেক্টাইলের নৌ ও স্থল উভয় ধরনের আক্রমণ ব্যবস্থা রয়েছে। প্রকৃতপক্ষে, সীমিত সংখ্যক ভূমি আক্রমণ সংস্করণ এলএসি বরাবর স্থলভিত্তিক প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণের জন্য মোতায়েন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রের নৌ সংস্করণটি সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল (এসএলসিএম) হিসাবে তৈরি করা হচ্ছে। নির্ভয় এসটিইএফ, যাকে 'মানিক' নামেও ডাকা হয়, এবং রিসার্চ সেন্টার ইমারত (আরসিআই) দ্বারা নির্মিত একটি উন্নত রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) সিকারের মতো বাস্তব প্রযুক্তিগত মানদণ্ড তৈরি করেছে। তবে, ক্ষেপণাস্ত্রটির আকাশে উৎক্ষেপিত রূপটিই এখনও পর্যন্ত সবচেয়ে বড় হতাশা এবং ভারতের ক্ষেপণাস্ত্র শক্তির দুর্বলতা। ডিআরডিও এবং আইএএফ-এর দিক থেকে এএলসিএম বা বায়ুবাহিত প্ল্যাটফর্মের জন্য প্রযুক্তিগত মানদণ্ড পূরণে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। তার উপর, প্রতিরক্ষা মন্ত্রক (এমওডি) ও ডিআরডিও-র সম্ভাব্য বা নির্ধারিত পরীক্ষার বিষয়ে সরকারি বিবৃতি স্পষ্টতই অনুপস্থিত। এটি অনেক প্রশ্ন উত্থাপন করে। নির্ভয়ের এএলসিএম রূপটি কি পরিত্যক্ত, নাকি এটি একটি অগ্রাধিকার নয়? নির্ভয় এএলসিএম-এ আরও বিনিয়োগের ক্ষেত্রে বাধা কী? যদি কোনও সীমাবদ্ধতা থাকে, তাহলে তা কি আর্থিক না প্রযুক্তিগত না উভয়ের সংমিশ্রণ? এগুলি প্রাসঙ্গিক প্রশ্ন যেগুলি উত্তর দাবি করে।
নির্ভয় এসটিইএফ, যাকে 'মানিক' নামেও ডাকা হয়, এবং রিসার্চ সেন্টার ইমারত (আরসিআই) দ্বারা নির্মিত একটি উন্নত রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) সিকারের মতো বাস্তব প্রযুক্তিগত মানদণ্ড তৈরি করেছে।
ইতিমধ্যে, পিএলএএএফ তার এইচ-৬কে বোমারু বিমান নিয়ে এগিয়ে চলেছে, যা রাশিয়ান টিইউ-১৬ 'ব্যাজার' বোমারু বিমানের একটি ডেরিভেটিভ। এইচ-৬কে অত্যন্ত উন্নত টার্বোফ্যান ইঞ্জিন এবং একটি উন্নত ফ্লাইট ডেক দিয়ে সজ্জিত, এবং বায়ুবাহিত ক্ষেপণাস্ত্র সরবরাহ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। যা সিজে-১০এ এইচ-৬কে-এর এএলসিএম, বা সিজে-১০কে নামে পরিচিত, এটি সিজে-১০ বা কেডি-২০ শ্রেণির ক্রুজ ক্ষেপণাস্ত্রের অংশ, যা 'হোনহিয়াও' ক্রুজ ক্ষেপণাস্ত্র পরিবারের অন্তর্গত ভূমিভিত্তিক ডেরিভেটিভ থেকে উদ্ভূত। এইচ-৬কে বোমারু বিমানের সুবিধা হল এটি সিজে-১০এ-র স্ট্যান্ড-অফ রেঞ্জ ১,৫০০ কিলোমিটার থেকে ৪,০০০ কিলোমিটার পর্যন্ত প্রসারিত করে। পিএলএএএফ-এর এইচ-৬কে বোমারু বিমানগুলি চিনের অন্তর্দেশীয় অঞ্চল বা আকাশসীমার মধ্যে থেকেই ভারতের ভূপৃষ্ঠ বা স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম, শুধু ভারতের দিকে এলএসি-র কাছাকাছি জায়গায় নয়, বরং সমানভাবে ভারতীয় ভূমি ও ভূখণ্ডের গভীরেও। আইএএফ যুদ্ধবিমানগুলির দ্বারা এইচ-৬কে-কে আটকানো, হালকাভাবে বলতে গেলে, খুব কঠিন হবে। এই লেখক প্রায় পাঁচ বছর আগে যেমনটি দেখেছিলেন, আইএএফ-এর পিএলএএএফ-এর এইচ-৬কে বোমারু বিমানগুলিকে আটকানো এবং আক্রমণ করার মতো পরিসর নেই।
সুতরাং, একটি ভারতীয় এএলসিএম এবং একটি বোমারু বিমান অর্জন আরও জরুরি, কারণ এটি চিনকে কৌশলগত গভীরতা থেকে বঞ্চিত করে। একটি বোমারু প্ল্যাটফর্ম বা এমনকি ভারতের পশ্চাদভূমি থেকে যুদ্ধবিমানের ব্যবহারযোগ্য এএলসিএম ক্ষমতা আইএএফ-কে শুধু এলএসি-এর আশেপাশের কৌশলগত চিনা সামরিক লক্ষ্যবস্তুগুলিতেই নয়, সেইসঙ্গে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল (টিএআর), জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল (এক্সএআর), ইউনান, কিংহাই ও সিচুয়ান প্রদেশের গভীরতা ও প্রস্থ জুড়ে কৌশলগত লক্ষ্যবস্তুগুলিতে আঘাত করতে সক্ষম করবে। যোগাযোগ, কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র সাইলো, প্রাথমিক সতর্কতা রাডার, মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান ঘাঁটি, গোলাবারুদ ডিপো, অস্ত্র উৎপাদন কেন্দ্র ও বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সেতু, রেল ও সড়কপথের মতো গুরুত্বপূর্ণ চিনা পরিকাঠামো — এই সমস্ত চিনা কৌশলগত লক্ষ্যগুলিতে পৌঁছতে পারে এমন গভীর অনুপ্রবেশ ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা প্রয়োজন। চলতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে দূরপাল্লার হামলার গুরুত্ব ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে, এবং দেখা যাচ্ছে রাশিয়ানরা পশ্চিম-সমর্থিত ইউক্রেনীয় গভীর আঘাতের ক্ষমতা সম্পর্কে ভীত, যা রাশিয়ার প্রতিরক্ষা শিল্প ঘাঁটি এবং অর্থনীতির ক্ষতি করেছে। প্রকৃতপক্ষে, চিনের বিদ্যমান এএলসিএম ক্ষমতা ইতিমধ্যেই ভারতীয় ভূমি জুড়ে ছড়িয়ে থাকা স্থির এবং চলমান লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে আক্রমণ করার পর্যাপ্ত সুযোগ প্রদান করে। আরও ভয়ঙ্করভাবে, পিএলএএএফ এখন এইচ৬-এন তৈরি করেছে, যা হল এইচ-৬কে এর একটি পরিমার্জিত সংস্করণ। এর যুদ্ধ ব্যাসার্ধ ৩,৫০০ কিলোমিটার এবং এটি সিএইচ-এএস-এক্স নামক একটি এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (এএলবিএম) উৎক্ষেপণ করতে সক্ষম, যা ৩,০০০ কিলোমিটার পরিসরের সঙ্গে হাইপারসনিক গতিতে ব্যবহারযোগ্য। এটিতে একটি রিসেসড ওয়েপন বে রয়েছে, যা একে উন্নত অ্যারোডাইনামিক কর্মক্ষমতা প্রদান করে, যার ফলে এটি একটি নিম্ন রাডার ক্রস সেকশন (আরসিএস) এবং একটি আধা-কনফর্মাল ফিউজলেজ পায়। ফলস্বরূপ এইচ৬-এন বহন করতে পারে এএলসিএম-গুলি সহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র।
একটি ভারতীয় এএলসিএম এবং একটি বোমারু বিমান অর্জন আরও জরুরি, কারণ এটি চিনকে কৌশলগত গভীরতা থেকে বঞ্চিত করে।
ভারত, তার পক্ষ থেকে, ২০২৪ সালের নভেম্বরে ১,৫০০ কিলোমিটার পাল্লার একটি হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। এর উড়ানের মধ্যে কৌশলগত দক্ষতা রয়েছে, যা এটিকে দ্রুত গতিপথ পরিবর্তন করতে সক্ষম করে। কিন্তু তারপর থেকে আর কোনও পরীক্ষা করা হয়নি। কিছু প্রতিবেদন অনুসারে, অতিরিক্ত ওজন এবং আকারে বড় হওয়ার কারণে আইএএফ এখন সিএইচ-এএস-এক্স-এর সঙ্গে তুলনীয় ক্ষেপণাস্ত্র তো দূরের কথা, কোনও আকাশ থেকে উৎক্ষেপিত হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিষয়েই উৎসাহী নয়। ডিআরডিও-এর বর্তমান প্রচেষ্টা স্থলভিত্তিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ বলে মনে হচ্ছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নির্বিশেষে, আইএএফ, ডিআরডিও ও প্রতিরক্ষা মন্ত্রককে স্পষ্ট করে বলতে হবে যে সাবসনিক নির্ভয় এএলসিএম এখনও একটি সক্রিয় কর্মসূচি কি না, এবং এর ডেলিভারি প্ল্যাটফর্ম কী হতে চলেছে।
কার্তিক বোম্মাকান্তি অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের সিনিয়র ফেলো।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.
Kartik is a Senior Fellow with the Strategic Studies Programme. He is currently working on issues related to land warfare and armies, especially the India ...
Read More +