-
CENTRES
Progammes & Centres
Location
চার্লি কার্কের হত্যার ঠিক আগে সিওল এবং টোকিও সফর প্রশান্ত মহাসাগরের উভয় পক্ষের আন্দোলনের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককেই দর্শিয়েছিল।
২০১০ সালে শুরু হয়েছিল মেক আমেরিকা গ্রেট এগেন (এমএজিএ বা মাগা) আন্দোলন, যা মার্কিন সাম্রাজ্যের পুরনো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল এবং দেশটিকে উৎপাদন, উদ্ভাবন এবং প্রযুক্তিতে বিশ্বনেতা করে তুলেছিল। তবে এর মূলে মাগা ছিল আরও অনেক বেশি কিছু। এটি অভিবাসন-বিরোধী এবং বিশ্বায়ন-বিরোধী মনোভাবের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল এবং পাশাপাশি খ্রিস্টীয় মূল্যবোধকেও প্রচার করেছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রে মাগা আন্দোলনের সাফল্য দেখে, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো দেশগুলিতেও একই ধরনের আন্দোলন জোরদার হয়ে উঠেছিল।
এই দু’টি দেশে রক্ষণশীলতাকে জনপ্রিয় করার প্রয়াসে অতি-দক্ষিণপন্থী আন্দোলনগুলি মাগা আন্দোলন থেকে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা নিয়েছিল, যদিও কিছু পরিবর্তন করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে - যেখানে মাগা বিশ্বায়নের বিরোধিতার উপর জোর দিয়েছিল - কোরিয়া এবং জাপানের রক্ষণশীল আন্দোলনগুলি লিঙ্গ, অভিবাসন এবং রাজনৈতিক অভিযোগের উপর জোর দিয়েছিল। এই আন্দোলনগুলি তাদের বিশ ও তিরিশের দশকের তরুণদের অভিযোগের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যারা মূলধারার রাজনীতিবিদদের দ্বারা অবহেলিত বোধ করে।
জাপানে সানসেইতো নামে একটি অতি-দক্ষিণপন্থী দল মাগা-র প্লেবুক থেকে ইঙ্গিত গ্রহণ করে ‘জাপানিজ ফার্স্ট’-এর পক্ষে ওকালতি করে এবং অভিবাসন-বিরোধী ও বিশ্বায়ন-বিরোধী বার্তা প্রচার করে। এটি কিছু রক্ষণশীলদের মধ্যেও অনুরণিত হয়েছে, যা দলটিকে জাপানের রাজনীতিতে যথেষ্ট ব্যবধান অর্জনে সহায়তা করেছে।
কার্ক মাগা মতাদর্শের একজন বিশিষ্ট প্রবক্তা ছিলেন। তাঁর মৃত্যু কোরিয়ান এবং জাপানি রক্ষণশীল আন্দোলনের মধ্যে সহানুভূতি অর্জন করেছিল, যা উত্তর-পূর্ব এশিয়ায় মাগা এবং এর দ্বারা অনুপ্রাণিত আন্দোলনের মধ্যে ক্রমবর্ধমান সংযোগ এবং তাদের মধ্যে আদান-প্রদানের বিষয়টি তুলে ধরে।
দক্ষিণ কোরিয়ায় রাজনীতিবিদ, ধর্মীয় নেতা এবং মিডিয়ার সমন্বয়ে গঠিত রক্ষণশীল বাস্তুতন্ত্র সমর্থিত যুব আন্দোলনের মাধ্যমে একই রকম রক্ষণশীল আন্দোলন গড়ে উঠছে। এই আন্দোলনগুলি ষড়যন্ত্র তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি, যা বিকল্প তথ্য দ্বারা তীব্রতর ও রক্ষণশীল মিডিয়া দ্বারা জনপ্রিয় হয়ে ওঠে।
এই বিভিন্ন দেশে মাগা এবং অনুরূপ আন্দোলনগুলি সমান্তরাল ভাবে বৃদ্ধি পেলেও সম্প্রতি একটি ক্রমবর্ধমান আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় সংযোগ আবির্ভূত হয়েছে, বিশেষ করে চার্লি কার্কের মৃত্যুর পর। কার্ক মাগা মতাদর্শের একজন বিশিষ্ট প্রবক্তা ছিলেন। তাঁর মৃত্যু কোরিয়ান এবং জাপানি রক্ষণশীল আন্দোলনের মধ্যে সহানুভূতি অর্জন করেছিল, যা উত্তর-পূর্ব এশিয়ায় মাগা এবং এর দ্বারা অনুপ্রাণিত আন্দোলনের মধ্যে ক্রমবর্ধমান সংযোগ এবং তাদের মধ্যে আদান-প্রদানের বিষয়টি তুলে ধরে।
কার্ক তাঁর মৃত্যুর কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়া এবং জাপান সফর করেছিলেন। তিনি বিল্ড আপ কোরিয়া ২০২৫-এ অংশ নিয়েছিলেন – যা দক্ষিণ কোরিয়ায় একটি রক্ষণশীল সম্মেলন - যেখানে ২০০০ তরুণ অংশগ্রহণ করেছিলেন। সানসেইতোতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে টোকিও যাওয়ার আগে তিনি কোরিয়া গিয়েছিলেন। সিওলে তিনি চিনের প্রভাব, খ্রিস্টীয় মূল্যবোধ এবং ‘জীবনপন্থী’ হওয়ার অর্থ কী, তা নিয়ে বিস্তৃত প্রসঙ্গে মাগা আলোচনার বিষয়গুলি পুনরাবৃত্তি করেছিলেন।
একই রকম মন্তব্য করেছেন বিশিষ্ট মাগা কৌশলবিদ এবং ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র স্টিভ ব্যানন। এক সাক্ষাৎকারে ব্যানন বলেছেন, ‘এটা দুঃখজনক যে, চিনা কমিউনিস্ট পার্টির অনুগত একটি বামপন্থী দল ক্ষমতা দখল করেছে’, যা আপাতদৃষ্টিতে ডেমোক্র্যাটিক পার্টি অফ কোরিয়ার কথা উল্লেখ করে। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জে-মিয়ং দলের একজন সদস্য। ব্যানন আরও বলেন, ‘আপনার [দক্ষিণ কোরিয়ার] নির্বাচনে হস্তক্ষেপ করে তাকে রীতিমতো চুরি করা হয়েছে’।
সিওল সম্মেলনে অন্য বক্তারা অর্থাৎ জ্যাক পোসোবিক, স্টিভ ব্যাননের মেয়ে মরিন ব্যানন এবং ট্রাম্পের মিত্র অ্যালেক্স ব্রুসউইটজও একই রকম যুক্তি তুলে ধরেন। গত বছর ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এই ধরনের অনুষ্ঠান - যেখানে মাগা আন্দোলনের প্রভাবশালী প্রতিনিধিরা বক্তব্য রাখেন - দক্ষিণ কোরিয়ায় মাগা-অনুপ্রাণিত আদর্শের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, যা তাদের বিশ ও তিরিশের দশকের তরুণদের প্রভাবিত করছে।
রাজনৈতিক মতামত বিনিময়ের পাশাপাশি এটি রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান, মিডিয়া সংস্থা এবং যুব আন্দোলন-সহ উভয় দেশের রক্ষণশীল আন্দোলনের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংযোগ তৈরি করছে। উদাহরণস্বরূপ, ব্রুসউইটজ এবং মরিন ব্যানন বিল্ড আপ কোরিয়া উপদেষ্টা বোর্ডে রয়েছেন। একই ভাবে, বিল্ড আপ কোরিয়ার সভাপতি এবং প্রতিষ্ঠাতা মিনা কিমও স্টিভ ব্যাননের মতো বিশিষ্ট মাগা ব্যক্তিত্বের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত।
মাগা সমর্থকরা কূটনৈতিক সম্পর্ককেও প্রভাবিত করে। লি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে জয়লাভের পর হোয়াইট হাউসের কর্মকর্তারা নির্বাচনে চিনা হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বিল্ড আপ কোরিয়ার সভাপতি এবং প্রতিষ্ঠাতা মিনা কিমও স্টিভ ব্যাননের মতো বিশিষ্ট মাগা ব্যক্তিত্বের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত।
দক্ষিণ কোরিয়া সফরকালে কার্ক একজন এমবিসি প্রতিবেদককে এমন ধারণা দিয়েছিলেন যে, ট্রাম্প তাঁর কথা শুনেই চলেন। কার্কের মাধ্যমে কোরিয়ান রক্ষণশীলরা যুক্তিসঙ্গত ভাবে তাঁদের এই বার্তাই ছড়িয়ে দিয়েছেন যে, দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল আইনের শিকার, ঠিক যেমন ট্রাম্প অভিশংসন এবং ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন। এই বার্তাটি ট্রাম্প ও লি-র সাম্প্রতিক মার্কিন সফরে কথোপকথনের অংশ হয়ে ওঠে। কোরিয়ান প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছিলেন, ‘দক্ষিণ কোরিয়ায় কী চলছে? মনে হচ্ছে এটি নির্মূল করার সংস্কার বা বিপ্লব’।
জাপানে কার্ক অভিবাসন এবং বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে মাগার মতামত পুনরাবৃত্তি করেছিলেন, দেশটির অতি-দক্ষিণপন্থী আন্দোলনের সঙ্গে তাঁর সংহতি প্রকাশ করেছিলেন। সিএনএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘জাপানে এই ক্রমবর্ধমান রাজনৈতিক আন্দোলন চলছে। আমরা যে জিনিসগুলিতে বিশ্বাস করি, তার জন্য জাপানও লড়াই করছে। তা দেখে আমি সত্যিই রোমাঞ্চিত।’
এই সব কিছুই দর্শায় যে, মার্কিন যুক্তরাষ্ট্রে অতি-দক্ষিণপন্থী আন্দোলন এবং তার এশীয় মিত্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে আদর্শগত আদান-প্রদান গভীরতর হচ্ছে। এই ধরনের মতবিনিময় এবং সম্মেলন ক্রমশ নিয়মিত হয়ে উঠছে। তাই মাগা এবং উত্তর-পূর্ব এশিয়ার অতি-দক্ষিণপন্থী আন্দোলনের মধ্যে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংযোগ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া এবং জাপানের অতি-ডানপন্থীদের জন্য এই ধরনের সংযোগগুলি তাদের মতামতের বৈধ স্বীকৃতি হিসেবে কাজ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মাগা সমর্থন এই অতি-দক্ষিণপন্থী আন্দোলনগুলিকে প্রান্ত থেকে মূলধারায় স্থানান্তরিত করতে সাহায্য করেছে, যা তাদেরকে রাজনৈতিক আলোচনার আরও রাজনৈতিক ভাবে গ্রহণযোগ্য এবং বিশিষ্ট অংশ করে তুলেছে। এটি সানসেইতোর ক্ষেত্রেও দেখা যেতে পারে, যে অভিবাসন সম্পর্কে মতামত বৈধতা অর্জন করেছে এবং যার ফলে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মতো মূলধারার দলগুলি অভিবাসন-পন্থী যে কোনও বার্তা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে।
আমরা সম্ভবত জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অতি-দক্ষিণপন্থী আন্দোলনের মধ্যে শক্তিশালী আদর্শিক এবং প্রাতিষ্ঠানিক সংযোগ দেখতে পাব।
এই প্রতিবেদনটি সর্বপ্রথম প্রকাশিত হয় সাউথ চায়না মর্নিং পোস্ট-এ।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.
Abhishek Sharma is a Junior Fellow with the ORF’s Strategic Studies Programme. His research focuses on the Indo-Pacific regional security and geopolitical developments with a ...
Read More +