Published on Nov 19, 2025 Updated 0 Hours ago

প্যারিসের এক দশক পর, কপ৩০-কে জলবায়ু প্রতিশ্রুতিগুলিকে পরিমাপযোগ্য স্বাস্থ্য সুরক্ষায় রূপান্তরিত করতে হবে, এবং অভিযোজন পরামিতি, স্বচ্ছ প্রতিবেদন উষ্ণায়নের মানবিক ক্ষতি মোকাবিলায় স্থিতিস্থাপক ব্যবস্থা স্থাপন করতে হবে।

কপ৩০-এর কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্য: যা গুরুত্বপূর্ণ তা তুলে ধরা

এই নিবন্ধটি এক্সপেক্টেশনস ফ্রম কপ৩০- অংশ।


একবিংশ শতাব্দীতে  জলবায়ু পরিবর্তন মানব জীবন, স্বাস্থ্য, জীবিকা এবং সুস্থতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বজুড়ে, চরম আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ধরন জলবায়ু-সংবেদনশীল রোগের বোঝা বৃদ্ধি করছে এবং তীব্র তাপ থেকে মৃত্যুহার বৃদ্ধি করছে খরা খাদ্য জল নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে, বন্যা সংক্রামক রোগের প্রাদুর্ভাব ডেকে আনছে, আর তীব্র ঝড় স্বাস্থ্য পরিষেবাগুলিকে বিধ্বস্ত করছে। এই প্রভাবগুলি আমাদের বিশ্বব্যাপী জলবায়ু প্রতিক্রিয়ায় একটি বিপজ্জনক ব্যবধান প্রকাশ করে:  অভিযোজন প্রচেষ্টা ক্রমবর্ধমান স্বাস্থ্য হুমকির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি।

২০১৫ সালের প্যারিস চুক্তির অধীনে প্রতিষ্ঠিত প্রথম গ্লোবাল স্টকটেক এই বিষযটি প্রকাশ করেছে। এর অফিসিয়াল ডিসিশন রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, জলবায়ু প্রভাব প্রতিটি অঞ্চলে অনুভূত হলেও বর্তমান অভিযোজন প্রতিক্রিয়াগুলি খণ্ডিত, ক্রমবর্ধমান এবং অসমভাবে বিতরণ করা হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য অভিযোজন পিছিয়ে পড়েছে; প্রায় . বিলিয়ন মানুষ এখন জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থা এই চাপ মোকাবিলা করার জন্য প্রস্তুত নয়। ২০৩০ সালের মধ্যে অভিযোজনের জন্য উন্নয়নশীল দেশগুলির বার্ষিক আনুমানিক ২১৫-৩৮৭ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। কিন্তু, প্রকৃত তহবিল অনেক কম।

এই পটভূমিতে, দুবাইতে অনুষ্ঠিত কপ২৮ (জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের (ইউএন) ফ্রেমওয়ার্ক কনভেনশন-‌এর পক্ষগুলির সম্মেলন) জলবায়ু-স্বাস্থ্য সম্পর্ক স্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়েছে। রাষ্ট্রপুঞ্জের জলবায়ু কূটনীতিতে সেখানে প্রথমবারের মতো স্বাস্থ্য কেন্দ্রবিন্দুতে স্থান করে নেয়: সম্মেলনে একটি নিবেদিতপ্রাণ স্বাস্থ্য দিবস এবং  একটি উচ্চস্তরের জলবায়ু-স্বাস্থ্য মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়, এবং ১৪৩টি দেশ জলবায়ু স্বাস্থ্য সংক্রান্ত প্রথম ঘোষণাপত্রে স্বাক্ষর করে তার উপর, কপ২৮- গৃহীত নতুন সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য বৈশ্বিক কাঠামো, জলবায়ু ঝুঁকি মূল্যায়ন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০৩০ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, যার মধ্যে জলবায়ু ধাক্কার বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করাও অন্তর্ভুক্ত।


২০২৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন দ্বিগুণ করার পূর্ববর্তী প্রতিশ্রুতি অপূর্ণ থাকার সময় কপ৩০ অনুষ্ঠিত হচ্ছে, এবং সম্ভবত তা কম হবে (২০২৩ সালের মধ্যে, উন্নয়নশীল দেশগুলির জন্য ৪০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রার মাত্র ২৬ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হয়েছে)



ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ জলবায়ু-স্বাস্থ্য অ্যাজেন্ডার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। গ্লোবাল স্টকটেক স্পষ্ট করেছে যে স্বাস্থ্য অভিযোজন জলবায়ু উচ্চাকাঙ্ক্ষার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। সম্মেলনকে অবশ্যই এই স্বীকৃতিকে ফলাফলে রূপান্তরিত করতে হবে, অনুচ্ছেদ -‌এর মধ্যে পরিমাপযোগ্য স্বাস্থ্য ফলাফলগুলিকে  বৈশ্বিক অভিযোজন লক্ষ্য (জিজিএ) সূচকগুলির একটি মূল সেটের মাধ্যমে অন্তর্ভুক্ত করে, অনুচ্ছেদ ১৩-‌ অধীনে স্বচ্ছভাবে তাদের প্রতিবেদন তৈরি করে, এবং জনস্বাস্থ্য ব্যবস্থার বাস্তবতার সঙ্গে উদীয়মান হানি ক্ষয়ক্ষতির কাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করে। চ্যালেঞ্জটি ঐতিহ্যবাহী স্বাস্থ্য হুমকির বাইরেও বিস্তৃত, যার মধ্যে রয়েছে জীবাশ্ম-জ্বালানি নির্ভরতা, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ (এএমআর), মাইক্রোপ্লাস্টিক এক্সপোজার এবং এমনকি নতুন চাপ, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টারের জল-ক্ষুধার্ত সম্প্রসারণ যা ইতিমধ্যেই খরার কারণে চাপে থাকা জলস্তরের সাথে প্রতিযোগিতা করে।

স্বাস্থ্য অভিযোজন ব্যবধান

স্বাস্থ্য অভিযোজন ব্যবধান পূরণের জন্য কপ৩০ একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। একটি গুরুত্বপূর্ণ মাইলফলক প্রত্যাশিত হল একটি বিস্তৃত জিজিএ কাঠামো গ্রহণ, যার মধ্যে থাকবে নির্দিষ্ট লক্ষ্য সূচক। বছরের পর বছর ধরে কাজ করার পর, পক্ষগুলি সাতটি বিষয়ভিত্তিক ক্ষেত্রে (জল, খাদ্য, বাস্তুতন্ত্র এবং স্বাস্থ্যের মতো ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে) একত্রিত হয়েছে, এবং অগ্রগতি পরিমাপের জন্য প্রায় ১০০টি সূচকের একটি সেট  তৈরি করেছে। কপ৩০- এই কাঠামো চূড়ান্ত করা হলে অভিযোজন পরিকল্পনার সকল স্তরে স্বাস্থ্যকে একীভূত করার জন্য একটি নীলনকশা তৈরি করা যেতে পারে। উদাহরণস্বরূপ, প্রস্তাবিত স্বাস্থ্য সূচকগুলির মধ্যে একটি হল তাপ-সম্পর্কিত পেশাগত আঘাত এবং মৃত্যুর বার্ষিক হারের পরিবর্তন, যা একটি বাস্তব সূচক যা দেশগুলিকে চরম তাপের কারণে মানুষের ক্ষতি পর্যবেক্ষণ এবং হ্রাস করতে উৎসাহিত করবে।

এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্যভাবে সহায়তা বৃদ্ধির প্রয়োজন হবে। জলবায়ু অর্থায়নে অভিযোজন দীর্ঘদিন ধরেই প্রশমনের দুর্বল সম্পর্কিত ভাই; বর্তমানে,  সরকারি জলবায়ু অর্থায়নের মাত্র এক-তৃতীয়াংশ অভিযোজনের জন্য বরাদ্দ করা হয়েছে, এবং ২০২৩ সালে সমস্ত জলবায়ু অর্থায়নের মাত্র শতাংশ অভিযোজন প্রকল্পে যেতে পারে। ২০২৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন দ্বিগুণ করার পূর্ববর্তী প্রতিশ্রুতির অপূর্ণ থাকার সময় কপ৩০ অনুষ্ঠিত হচ্ছে, এবং সম্ভবত তা কম হবে (২০২৩ সালের মধ্যে, উন্নয়নশীল দেশগুলির জন্য ৪০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রার মাত্র ২৬ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হয়েছে)


স্বাস্থ্য ফলাফল অভিযোজন সাফল্যের জন্য একটি স্বজ্ঞাত মাপকাঠি। যদি পক্ষগুলি কপ৩০- জিজিএ- অধীনে স্বাস্থ্য পরামিতির একটি ভাগাভাগি করা সেটের বিষয়ে একমত হয়, তাহলে তারা তাদের জাতীয় প্রতিবেদন এবং স্টকটেক অবদানে এগুলি অন্তর্ভুক্ত করতে পারে।



তবে, আজকাল বেশিরভাগ রিপোর্টিং নির্গমন হ্রাসের উপর কেন্দ্রীভূত; অভিযোজন এবং স্থিতিস্থাপকতার জন্য পরামিতি অনেক কম মানসম্মত। এখানেই স্বাস্থ্যকে একীভূত করা একটি পার্থক্য তৈরি করতে পারে। স্বাস্থ্য ফলাফল অভিযোজন সাফল্যের জন্য একটি স্বজ্ঞাত মাপকাঠি। যদি পক্ষগুলি কপ৩০- জিজিএ- অধীনে স্বাস্থ্য পরামিতির একটি ভাগাভাগি করা সেটের বিষয়ে একমত হয়, তাহলে তারা তাদের জাতীয় প্রতিবেদন এবং স্টকটেক অবদানে এগুলি অন্তর্ভুক্ত করতে পারে। উদাহরণস্বরূপ, দেশগুলি তাপ-সম্পর্কিত মৃত্যুহার, বা জলবায়ু-স্থিতিস্থাপক মান অর্জনকারী হাসপাতালের সংখ্যা, বা সময়ের সাথে সাথে জলবায়ু-সংবেদনশীল রোগের ঘটনা সম্পর্কিত প্রবণতাগুলি রিপোর্ট করতে পারে। এই ধরনের তথ্য জলবায়ু অগ্রগতির শুষ্ক হিসাব-নিকাশে একটি মানবিক মাত্রা যুক্ত করবে, যা নতুন অঞ্চলে তাপ-সম্পর্কিত মৃত্যু বা ম্যালেরিয়া পুনরুত্থানের ক্ষেত্রে সরকারগুলিকে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করবে।

কী গুরুত্বপূর্ণ তা পরিমাপ করা

ফলাফলের বাইরেও, পক্ষগুলি স্বাস্থ্য খাতে অভিযোজিত ক্ষমতার জন্য পরামিতি স্থাপন করতে পারে। উদাহরণস্বরূপ, জলবায়ু-স্থিতিস্থাপক পরিকাঠামো-‌সহ (উদাহরণস্বরূপ বন্যা প্রতিরক্ষা, তাপপ্রবাহের জন্য ব্যাকআপ পাওয়ার, টেকসই শীতলকরণ ব্যবস্থা) স্বাস্থ্যসেবা সুবিধার শতাংশ একটি সূচক হতে পারে।

গুরুত্বপূর্ণভাবে, যে কোনও গৃহীত পরামিতি স্বচ্ছতা কাঠামোর মাধ্যমে রিপোর্ট করা উচিত। ২০২৪ সাল থেকে, বর্ধিত স্বচ্ছতা কাঠামো দেশগুলিকে দ্বিবার্ষিক স্বচ্ছতা প্রতিবেদন (বিটিআর) জমা দিতে অনুরোধ করে, যাতে অভিযোজন তথ্য অন্তর্ভুক্ত থাকে। যদি কপ৩০ স্পষ্ট নির্দেশিকা প্রদান করে যে পক্ষগুলি "সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি পরিমাপ করে - মানুষের স্বাস্থ্য" এবং তাদের প্রতিবেদনে স্বাস্থ্য সূচকগুলির একটি মূল সেট অন্তর্ভুক্ত করে, তাহলে এটি জলবায়ু অগ্রগতি সম্পর্কে আমাদের সম্মিলিত বোধগম্যতাকে ব্যাপকভাবে উন্নত করবে। এটি ২০২৮ সালের গ্লোবাল স্টকটেক (দ্বিতীয় স্টকটেক)-‌ শুধু কত গিগাটন নির্গমন হ্রাস করা হয়েছিল তা নয়, জলবায়ু পদক্ষেপের (বা নিষ্ক্রিয়তার) ফলে কত জীবন রক্ষা করা হয়েছিল বা হারিয়েছিল তার উত্তর দিতে সক্ষম করবে।

জলবায়ু ভবিষ্যৎ এবং ঝুঁকির পরবর্তী তরঙ্গ

কপ৩০-এর অতীতের দিকে তাকালে এটা স্পষ্ট যে জলবায়ু এবং স্বাস্থ্যের মধ্যে বাস্তবিক সম্পর্ক উপলব্ধি করার জন্য বিভিন্ন ক্ষেত্রে টেকসই প্রচেষ্টার প্রয়োজন  হবে। দুটি সংকট, জলবায়ু সংকট এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট, একে অপরের সঙ্গে জড়িত। সংকট স্তূপীকৃত হওয়ার অর্থ হল আমাদের কৌশলগুলি ব্যাপক হতে হবে। উদাহরণস্বরূপ, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং পরিবর্তিত বৃষ্টিপাতের ধরন  শুধু রোগের দ্রুত বিস্তারেই অবদান রাখে না, বরং এএমআর-এর অবনতিতেও অবদান রাখে: এটি বিশ্বাস করা হয় যে বন্যা অ্যান্টিবায়োটিক-রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ছড়িয়ে দিতে পারে  যদি পয়ঃনিষ্কাশন মিশে যায় সেই জল ব্যবহারকারী সম্প্রদায়ের সঙ্গে সেক্ষেত্রে একই সঙ্গে আরও ঘন ঘন সংক্রমণের ফলে অ্যান্টিবায়োটিক ব্যবহার তীব্র হবে, যা ফলস্বরূপ রেজিস্ট্যান্স বৃদ্ধি করবে।


কপ২৮-এর ফলাফল নথিতে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে, যা ইঙ্গিত করে যে সীমাবদ্ধতা ছাড়াই কয়লা, তেল এবং গ্যাসের যুগের অবসান ঘটছে। যদিও বিবৃতিটি সূক্ষ্ম ছিল, তবুও এতে কিছু ফাঁক রয়েছে এবং কপ৩০-এর অবশ্যই এই বিতর্কিত বিষয়টি আবার মোকাবিলা করা উচিত।



জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া আগামী দিনে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি জলবায়ু পরিবর্তন এবং তীব্র স্বাস্থ্য সমস্যার মূল। কপ২৮-এর ফলাফল নথিতে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে, যা ইঙ্গিত করে যে সীমাবদ্ধতা ছাড়াই কয়লা, তেল এবং গ্যাসের যুগের অবসান ঘটছে। যদিও বিবৃতিটি সূক্ষ্ম ছিল, তবুও এতে কিছু ফাঁক রয়েছে এবং কপ৩০-এর অবশ্যই এই বিতর্কিত বিষয়টি আবার মোকাবিলা করা উচিত। স্বাস্থ্য-সম্পর্কিত দৃষ্টিভঙ্গির পাশাপাশি, এটি প্লাস্টিক উৎপাদন এবং তেল শিল্প থেকে বায়ুমণ্ডলে নির্গত অন্যান্য বিষাক্ত পদার্থও হ্রাস করবে। বর্তমানে, ৯৯ শতাংশেরও বেশি প্লাস্টিক জীবাশ্ম জ্বালানি ফিডস্টক থেকে উদ্ভূত হয় এবং সমগ্র প্লাস্টিক চক্র (উৎপাদন থেকে বর্জ্য পোড়ানো পর্যন্ত) গ্রিনহাউস নির্গমনের একটি প্রধান উৎস। গ্রিনহাউস গ্যাসের মধ্যে রয়েছে মাইক্রোপ্লাস্টিক দূষণ, যা জল, মাটি এবং এমনকি বাতাসেও ছড়িয়ে পড়ে। এটি মানব স্বাস্থ্য সম্পর্কেও বেশ কিছু উদ্বেগ উত্থাপন করে (ফুসফুসের প্রদাহ থেকে সম্ভাব্য  এন্ডোক্রাইন ব্যাঘাত‌‍‌‍ পর্যন্ত)

দিগন্তের উদীয়মান চ্যালেঞ্জগুলির জন্য সতর্ক নজরদারি প্রয়োজন। সমাজ যখন অভিযোজিত হবে এবং প্রযুক্তিগত সমাধানগুলি প্রসারিত হয়, তখন নতুন পরিবেশগত স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ, ডিজিটালাইজেশন এবং এআই-এর জন্য চাপ, যদিও অনেক দিক থেকে উপকারী, শক্তি-ক্ষুধার্ত এআই ডেটা সেন্টারগুলির বৃদ্ধির দিকে চালিত করছে। এই বিশাল সার্ভার ফার্মগুলি তাপ উৎপন্ন করে এবং প্রায়শই জল-ভিত্তিক শীতলকরণের উপর নির্ভর করে, এবং অনেকগুলি জল-অভাবী এলাকায় নির্মিত হচ্ছে। বৃহৎ এআই-কেন্দ্রিক ডেটা সেন্টারগুলি প্রতিদিন বহু লক্ষ গ্যালন জল ব্যবহার করতে পারে, যা কয়েক হাজার মানুষের চাহিদার সমান।

মূল বিষয় হল জলবায়ু সমাধান, এবং নতুন শিল্পগুলির জনস্বাস্থ্য বা স্থিতিস্থাপকতাকে দুর্বল করা উচিত নয়। আরও উচ্চ-প্রযুক্তির ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে, এই ধরনের উন্নয়নের স্থায়িত্ব মূল্যায়ন করার জন্য জলবায়ু-স্বাস্থ্য লেন্সকে বিবেচনা করতে হবে। বিশ্ব এমন একটি জলবায়ু নীতি বহন করতে পারে না যা তার মানুষের ক্ষতির প্রতি অন্ধ হয়ে থাকবে, অথবা এমন একটি স্বাস্থ্য নীতি যা ঘরে জলবায়ু ক্ষতির সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জগুলির হিসাব রাখতে ব্যর্থ হয়। স্বাস্থ্য অগ্রাধিকারের সঙ্গে অভিযোজন স্বচ্ছতার প্রচেষ্টাকে  সুসঙ্গতভাবে সারিবদ্ধ করে, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে জলবায়ু ক্ষতির জন্য ত্রাণ তহবিল প্রদানের মাধ্যমে, দেশগুলি জলবায়ু কর্মকাণ্ডকে শুধু নির্গমন বক্ররেখা এবং তাপমাত্রার গ্রাফ নয়, বরং মানুষের বেঁচে থাকা এবং মর্যাদার গল্পে পরিণত করতে পারে। যেমনটি বলা হয়, "যা পরিমাপ করা হয় তার ব্যবস্থাপনা হয়" সঠিক জিনিসগুলি পরিমাপ করে এবং ইতিবাচক স্বাস্থ্য ফলাফলের দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে, কপ৩০ নিশ্চিত করতে সাহায্য করতে পারে যে জলবায়ু পরিবর্তনের যুগে মানবতা শুধু বেঁচেই থাকে না, বরং সমৃদ্ধ হয়।



কে এস উপলব্ধ গোপাল অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্বাস্থ্য উদ্যোগের সহযোগী ফেলো।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.