Author : Shoba Suri

Published on Nov 20, 2025 Updated 0 Hours ago

খাদ্য ব্যবস্থাগুলি জলবায়ু কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে স্থানান্তরিত হয়েছে কারণ কপ৩০ স্থিতিস্থাপকতা প্রশমনের জন্য প্যারিস কাঠামোর মধ্যে কৃষিকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে

প্যারিস থেকে বেলেম: জলবায়ু-স্থিতিশীল খাদ্য ভবিষ্যৎ গড়ে তোলা

এই নিবন্ধটি এক্সপেক্টেশনস ফ্রম কপ৩০- অংশ।


২০১৫ সালে যখন প্যারিস চুক্তি গৃহীত হয়, তখন বিশ্বব্যাপী জলবায়ু আলোচনায় খাদ্য ব্যবস্থা একটি প্রান্তিক স্থান দখল করেছিল। তবুও গত দশকে বিশ্ব শিখেছে যে, তাপমাত্রা বৃদ্ধি সীমিত করার লক্ষ্য (ধারা ২) এবং স্থিতিস্থাপকতা অভিযোজন ক্ষমতা জোরদার করার লক্ষ্য (ধারা ৭) বৃদ্ধি, বাণিজ্য খাদ্য  গ্রহণের সঙ্গে অবিচ্ছেদ্য। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস (জিএইচজি) নির্গমনের প্রায় এক তৃতীয়াংশের জন্য কৃষি দায়ী হলেও জলবায়ু প্রভাবগুলি উৎপাদন হ্রাস করছে, সরবরাহ শৃঙ্খল ব্যাহত করছে এবং খাদ্য নিরাপত্তাহীনতা তীব্রতর করছে - বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতির ক্ষুদ্র চাষীদের জন্য। অতএব, গত দশকে ধীরে ধীরে কিন্তু সিদ্ধান্তমূলক পুনর্গঠন দেখা গিয়েছে: কৃষিকে জলবায়ু পরিবর্তনের শিকার হিসেবে দেখা থেকে অভিযোজন প্রশমন উভয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হিসেবে স্বীকৃতি দেওয়া। কপ৩০-এর জন্য বেলেমে পক্ষগুলি যখন মিলিত হচ্ছে, তখন চ্যালেঞ্জ হল এই স্বীকৃতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করা - প্যারিস কাঠামোর অধীনে রাজনৈতিক ঘোষণাগুলিকে একটি কাঠামোগত কর্মসূচিতে রূপান্তর করা এবং জলবায়ু-স্মার্ট কৃষি মাত্রায়নের জন্য, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করার জন্য এবং উষ্ণায়নের বিশ্বে জীবিকা রক্ষা করার জন্য ধারা ৯-এ অন্তর্ভুক্ত আর্থিক প্রবাহকে সারিবদ্ধ করা। কপ২৮- স্থিতিশীল কৃষি, স্থিতিস্থাপক খাদ্য ব্যবস্থা জলবায়ু কর্মকাণ্ড সম্পর্কিত সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) ঘোষণাপত্র জলবায়ু কর্মসূচির কেন্দ্রবিন্দুতে খাদ্য ও কৃষিকে উন্নীত করেছে। ১৫০টিরও বেশি দেশ কর্তৃক অনুমোদিত এই ঘোষণাপত্র স্বীকৃতি দিয়েছে যে, প্যারিস চুক্তির দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের যে কোনও পথে কৃষি ও খাদ্য ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে হবে এবং এটি ২০২৫ সালের মধ্যে জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি), জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) দীর্ঘমেয়াদি কৌশলগুলিতে এই খাতগুলিকে একীভূত করার আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মোড় চিহ্নিত করেছে: প্যারিস চুক্তির তাপমাত্রা এবং অভিযোজন লক্ষ্য অর্জনের জন্য খাদ্য ব্যবস্থা অপরিহার্য এই রাজনৈতিক স্বীকৃতি।

গত দশকে ধীরে ধীরে কিন্তু সিদ্ধান্তমূলক পুনর্গঠন দেখা গিয়েছে: কৃষিকে জলবায়ু পরিবর্তনের শিকার হিসেবে দেখা থেকে অভিযোজন প্রশমন উভয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হিসেবে স্বীকৃতি দেওয়া।

তবে রাজনৈতিক ঘোষণাগুলি এখন রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) কাঠামোর মধ্যে প্রাতিষ্ঠানিক কর্মসূচিতে রূপান্তরিত হতে হবে। বেলেমে কপ৩০-এর সময় যত এগিয়ে আসছে, এটি দুবাইয়ের গতিকে কাঠামোগত, সম্পদপূর্ণ জবাবদিহিতামূলক কর্মকাণ্ডে রূপান্তরিত করার প্রথম বাস্তব সুযোগ উপস্থাপন করে।

প্যারিস কাঠামোর মধ্যে খাদ্য ব্যবস্থা সংযুক্তকরণ

প্রাতিষ্ঠানিকীকরণ শুরু হয় কৃষি ও খাদ্য ব্যবস্থার উপর একটি নিবেদিতপ্রাণ ইউএনএফসিসিসি কর্মসূচি তৈরির মাধ্যমে, যা অভিযোজন সংক্রান্ত বৈশ্বিক লক্ষ্য (জিজিএ) কাঠামোর অনুরূপ কিন্তু সরাসরি প্রশমন অভিযোজন ফলাফল উভয়ের সঙ্গেই যুক্ত। এই ধরনের একটি কর্মসূচি একটি স্পষ্ট আদেশ, সময়সীমা (২০২৫-২০৩০) এবং সহায়ক সংস্থাগুলির মাধ্যমে প্রতিবেদন চ্যানেল প্রতিষ্ঠা করে সংযুক্ত আরব আমিরশাহির ঘোষণার দৃষ্টিভঙ্গিকে আনুষ্ঠানিক আকার দেবে। এটি বিশ্বব্যাপী ভাণ্ডারের সঙ্গে কৃষি-সম্পর্কিত পদক্ষেপগুলিকে সমন্বয় করবে এবং খাদ্য ব্যবস্থা কী ভাবে নির্গমন অভিযোজন ব্যবধান বন্ধ করতে অবদান রাখে, তার পদ্ধতিগত মূল্যায়ন সক্ষম করবে। এই কর্মসূচিটি তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি করা উচিত: জাতীয় জলবায়ু পরিকল্পনায় খাদ্য ব্যবস্থাকে একীভূত করা, ক্ষুদ্র চাষীদের জন্য অভিযোজন অর্থায়ন সংগঠিত করা এবং কৃষি স্থিতিস্থাপকতার জন্য পরিমাপ, প্রতিবেদন যাচাইকরণ (এমআরভি) ব্যবস্থা শক্তিশালী করা। সংযুক্ত আরব আমিরশাহির সভাপতিত্বের অধীনে চালু হওয়া টেকনিক্যাল কোঅপারেশন কোলাবোরেটিভ, অংশীদারদের সমন্বয় এবং বাস্তবায়ন ট্র্যাকিংয়ের জন্য একটি প্রাথমিক মডেল প্রদান করে।

অর্থ ও নীতিগত প্রতিশ্রুতির মাধ্যমে জলবায়ু-স্মার্ট কৃষি মাত্রায়ন

সর্বোপরি, উদ্দেশ্যকে প্রভাবে রূপান্তরিত করার জন্য কপ৩০-কে অনুচ্ছেদ -এর অধীনে জলবায়ু অর্থ প্রবাহ পুনর্গঠন করতে হবে, যাতে তারা স্পষ্ট ভাবে কৃষি ক্ষুদ্র চাষীদের অভিযোজনকে মোকাবিলা করে। বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নের শতাংশেরও কম কৃষি খাদ্য ব্যবস্থাকে সমর্থন করে এবং মাত্র . শতাংশ ক্ষুদ্র উৎপাদনকারীদের কাছে পৌঁছয়। এই ভারসাম্যহীনতা অভিযোজন প্রশমন উভয়কেই দুর্বল করে। ক্ষুদ্র চাষীরা খুব কমই বৃহৎ ঋণ বা কার্বন-ক্রেডিট বাজারে প্রবেশ করে। কপ৩০-এর উচিত জাতীয় সত্তা, সমবায় গ্রামীণ আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে তহবিল পরিচালনার জন্য সরাসরি লব্ধতামূলক পদ্ধতির জন্য নির্দেশিকা প্রাতিষ্ঠানিকীকরণ করা। মিশ্র-অর্থায়ন প্রক্রিয়া, প্রথম-ক্ষতির গ্যারান্টি এবং জলবায়ু-ঝুঁকি সংক্রান্ত বিমা কৃষকদের ঋণের ফাঁদ থেকে রক্ষা করার সময় বিনিয়োগকে ঝুঁকিমুক্ত করতে পারে।

বর্তমানে বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নের শতাংশেরও কম কৃষি খাদ্য ব্যবস্থাকে সমর্থন করে এবং মাত্র . শতাংশ ক্ষুদ্র উৎপাদনকারীদের কাছে পৌঁছয়।

জনসাধারণের পণ্য জ্ঞান ব্যবস্থা সক্রিয়করণে বিনিয়োগ

তৃতীয় বিষয়টি জলবায়ু স্মার্ট কৃষি (সিএসএ) মাত্রায়নকে কেন্দ্র করে, যার জন্য কৃষি-স্তরের হস্তক্ষেপের চেয়েও বেশি উদ্যোগ প্রয়োজন। এই ধরনের উদ্যোগের জন্য যন্ত্রপাতি নির্ভর করে সক্ষমকরণ ব্যবস্থার উপর - গ্রামীণ অবকাঠামো, গবেষণা, সম্প্রসারণ এবং ডিজিটাল পরিষেবা। জনসাধারণের বিনিয়োগের উচিত ফসল কাটার পরবর্তী ক্ষতি কমাতে এবং জলবায়ু-বান্ধব পণ্যের জন্য বাজার আকর্ষণ তৈরি করতে স্থিতিস্থাপক বীজ ব্যবস্থা, মাটি ও জল সংরক্ষণ, কৃষি-আবহাওয়া নেটওয়ার্ক বাজারে প্রবেশাধিকার সংক্রান্ত অবকাঠামোকে অগ্রাধিকার দেওয়া। এই ধরনের বিনিয়োগ ছাড়া সিএসএ খণ্ডিত অস্থিতিশীল থাকে। ইউএই ঘোষণায় স্পষ্ট ভাবে কৃষিতে অভিযোজন প্রশমন ত্বরান্বিত করার জন্য উদ্ভাবন, গবেষণা এবং জ্ঞান বিনিময় বৃদ্ধি আহ্বান জানানো হয়েছে।

অন্তর্ভুক্তি, সমতা এবং স্থানীয় শাসন নিশ্চিত করা

সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্র জুড়ে নারী, যুব আদিবাসী উৎপাদকরা ক্ষুদ্র কৃষির মেরুদণ্ড গঠন করলেও ঋণ, জমি সম্প্রসারণের ক্ষেত্রে তাঁরাই সবচেয়ে কঠিন বাধার সম্মুখীন হন। দুর্বল গোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা পুষ্টি অগ্রাধিকারের জন্য ইউএই ঘোষণার অঙ্গীকার অবশ্যই একটি কার্যকরী প্রয়োজনীয়তা হয়ে উঠবে। কপ৩০ সকল খাদ্য-ব্যবস্থার অর্থায়নে লিঙ্গ-প্রতিক্রিয়াশীল বাজেট অন্তর্ভুক্তিমূলক শাসনের মানদণ্ড বাধ্যতামূলক করতে পারে। লিঙ্গ-সমতা সামাজিক-অন্তর্ভুক্তির ফলাফল প্রদর্শনের জন্য সরাসরি প্রবেশাধিকারক্ষম সংস্থাগুলিকে বাধ্যতামূলক করা উচিত। এ ছাড়াও স্থানীয় আঞ্চলিক কৃষক সংগঠনগুলিকে অভিযোজন প্রকল্পগুলি বিন্যাস পরিচালনা করার জন্য ক্ষমতায়িত করতে হবে এবং মালিকানা জবাবদিহিতা জোরদার করতে হবে।

সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্র জুড়ে নারী, যুব আদিবাসী উৎপাদকরা ক্ষুদ্র কৃষির মেরুদণ্ড গঠন করলেও ঋণ, জমি সম্প্রসারণের ক্ষেত্রে তাঁরাই সবচেয়ে কঠিন বাধার সম্মুখীন হন।

নীতিগত সমন্বয় এবং বাজার সমন্বয়

পরিশেষে কপ৩০-এর উচিত জলবায়ু লক্ষ্যের সঙ্গে কৃষি ভর্তুকি, বাণিজ্য খাদ্য-নিরাপত্তা ব্যবস্থাগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য জাতীয় নীতি পর্যালোচনার আহ্বান জানানো। বর্তমান অনেক প্রণোদনা উচ্চ-জিএইচজি ইনপুট একক চাষকে উৎসাহিত করে। কৃষি-পরিবেশগত, বৈচিত্র্যময় পুনর্জন্মমূলক অনুশীলনের লক্ষ্যে জনসাধারণের সমর্থন পুনর্নির্দেশ করা প্রশমন অভিযোজন উভয়ই লাভজনক হতে পারে। সংযুক্ত আরব আমিরশাহির ঘোষণাপত্র ইতিমধ্যেই সরকারগুলিকে এই উদ্দেশ্যে নীতি জনসাধারণের সমর্থন পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

মূলত, অনুচ্ছেদ এবং -এর লক্ষ্যগুলি বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থাকে কার্বনমুক্ত বৈচিত্র্যময় না করে এবং কৃষি এটি টিকিয়ে রাখা ক্ষুদ্র চাষীদের স্থিতিস্থাপকতা শক্তিশালী না করে অর্জন করা যাবে না। প্যারিস কাঠামোর মধ্যে আনুষ্ঠানিক ভাবে খাদ্য ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে, পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করে এবং জলবায়ু-স্মার্ট কৃষি মাত্রায়নের জন্য সম্পদ সংগ্রহ করে, বিশ্ব সম্প্রদায় একটি জলবায়ু-স্থিতিস্থাপক, খাদ্য-নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি পূরণ করতে পারে, যেখানে প্রশমন অভিযোজন মানুষ এবং পৃথিবী উভয়কেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাতে হাত ধরে কাজ করে।

 


শোভা সুরি অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো।

 


নিবন্ধে প্রকাশিত মতামত লেখক(দের) ব্যক্তিগত।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.