Author : Shoba Suri

Expert Speak Raisina Debates
Published on Apr 10, 2026 Updated 0 Hours ago

ভারতের ব্যাপক খাদ্য-নিরাপত্তা কাঠামো দেশব্যাপী অধিকার প্রসারিত করেছে, কিন্তু প্রকৃত পুষ্টিগত সমতা অর্জনের জন্য প্রয়োজন বঞ্চনার মোকাবিলা, খাদ্যাভ্যাসের বৈচিত্র্য বৃদ্ধি, এবং স্থিতিস্থাপক জনসম্প্রদায়-কেন্দ্রিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলা

অধিকার থেকে সমতার দিকে: ভারতে খাদ্যের অধিকারের অগ্রগতি

খাদ্য সুরক্ষার ক্ষেত্রে ভারতের অগ্রগতি অনস্বীকার্যজাতীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ, ২০১৩)-এর মাধ্যমে খাদ্যের অধিকারের আইনি স্বীকৃতি একটি বৃহৎ পরিসরের লক্ষ্যভিত্তিক গণবণ্টন ব্যবস্থা (টিপিডিএস), এবং মিড-ডে মিল (বর্তমানে পিএম-পোশন)  সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবা (আইসিডিএস)- মতো পরিপূরক কর্মসূচিগুলি অধিকারের এক নিবিড় কাঠামো তৈরি করেছে,‌ যা কোটি কোটি মানুষের কাছে পৌঁছয় কিন্তু শুধুমাত্র অধিকারই সকলের জন্য পর্যাপ্ত, নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের ন্যায়সঙ্গত প্রাপ্তি নিশ্চিত করে না অধিকারকে সমতায় রূপান্তরিত করতে হলে ভারতকে অবশ্যই বঞ্চনা, খাদ্যের নিম্নমান, আঞ্চলিক সামাজিক বৈষম্য, এবং জলবায়ু বাজার থেকে উদ্ভূত আকস্মিক ধাক্কাগুলির মোকাবিলা করতে হবে

আমাদের অবস্থান: পরিধি এবং বিদ্যমান ঘাটতিসমূহ

এনএফএসএ জনসংখ্যার একটি বিশাল অংশের জন্য ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের নিশ্চয়তা দিয়েছিল (অগ্রাধিকার এবং অন্ত্যোদয় অন্ন যোজনা বিভাগের অধীনে গ্রামীণ জনসংখ্যার ৭৫ শতাংশ এবং শহুরে জনসংখ্যার ৫০ শতাংশ পর্যন্ত এর অন্তর্ভুক্ত), এবং খাদ্য অধিকারের জন্য একটি বিধিবদ্ধ ভিত্তি তৈরি করেছিল পরিপূরক পরিষেবা বিতরণ ব্যবস্থার পরিধি প্রসারিত হয়েছে, এবং সরকারি স্বচ্ছতা পোর্টালগুলিতে ২০ কোটিরও বেশি রেশন কার্ড এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ব্যবস্থায় তালিকাভুক্ত প্রায় ৮০ কোটি সুবিধাভোগীর তথ্য দেখা যাচ্ছে, যা যে কোনও দেশের প্রেক্ষিতে এক অভূতপূর্ব মাত্রা এই ব্যাপকতা সত্ত্বেও, অপুষ্টি এবং খাদ্য নিরাপত্তাহীনতা এখনও অনেক বেশি জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (এনএফএইচএস-, ২০১৯-২১) অনুসারে, পাঁচ বছরের কম বয়সী প্রতি তিনটি শিশুর মধ্যে প্রায় একটি শিশু খর্বকায় (প্রায় ৩৫. শতাংশ), এবং প্রতি পাঁচটি শিশুর মধ্যে প্রায় একটি কৃশকায়,[] যা দীর্ঘস্থায়ী এবং তীব্র অপুষ্টির ইঙ্গিত দেওয়ার পাশাপাশি পুষ্টিকর খাদ্য, যত্ন পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে গভীর বৈষম্য প্রতিফলিত করে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ১২৩টি দেশের মধ্যে ভারতকে ১০২তম স্থানে রেখেছে, যেখানে ক্ষুধার মাত্রাকে 'গুরুতর' হিসাবে বর্ণনা করা হয়েছে এবং এটিকে একটি বহুমাত্রিক সমস্যা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে


যদিও এনএফএসএ এবং টিপিডিএস চাল ও গমের মতো ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের মাধ্যমে ব্যাপক আওতা নিশ্চিত করে, কিন্তু এগুলির শক্তিশালী খাদ্যশস্য-কেন্দ্রিক কাঠামোর কারণে পুষ্টির পর্যাপ্ততা নিশ্চিত হয় না। অনেক পরিবার তাদের মৌলিক ক্যালোরির চাহিদা পূরণ করলেও, অণুপুষ্টি (‌মাইক্রোনিউট্রিয়েন্ট)‌ গ্রহণ এবং খাদ্যের বৈচিত্র্যে উল্লেখযোগ্য ঘাটতি রয়ে গিয়েছে।


কেন শুধু প্রাপ্য সুবিধাই যথেষ্ট নয়

যদিও এনএফএসএ এবং টিপিডিএস চাল গমের মতো ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের মাধ্যমে আওতার ব্যাপকতা নিশ্চিত করে, কিন্তু এগুলির শক্তিশালী খাদ্যশস্য-কেন্দ্রিক কাঠামোর কারণে পুষ্টির পর্যাপ্ততা নিশ্চিত হয় না অনেক পরিবার তাদের মৌলিক ক্যালোরির চাহিদা পূরণ করলেওঅণুপুষ্টি (‌মাইক্রোনিউট্রিয়েন্ট)‌ গ্রহণ এবং খাদ্যের বৈচিত্র্যে উল্লেখযোগ্য ঘাটতি রয়ে গিয়েছে ডাল, শাকসবজি, ফল, দুধ এবং অন্যান্য পুষ্টি-ঘন বা পুষ্টিবর্ধিত খাদ্যের সহজলভ্যতা সীমিতই থেকে যায় ডিজিটাইজেশন এবং আধার সংযোগের ফলে কিছু ঘাটতি কমলেও বাদ পড়ার ত্রুটিগুলি থেকেই গিয়েছেঅভিবাসী শ্রমিক বা অনানুষ্ঠানিক ভাড়াটে, যাদের কাছে হালনাগাদ কাগজপত্র নেই, এবং প্রান্তিক জাতি/আদিবাসীরা এখনও এই ব্যবস্থার বাইরে থেকে যায় বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যস্তরের ভিন্নতা এবং প্রশাসনিক জটিলতা প্রান্তিক পর্যায়ের বঞ্চনাকে আরও বাড়িয়ে তোলে ফলস্বরূপ, খাদ্য নিরাপত্তাহীন বা পুষ্টিগতভাবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলি পদ্ধতিগত, প্রযুক্তিগত এবং লজিস্টিক চ্যালেঞ্জের কারণে খাদ্য সুরক্ষা জাল থেকে বাদ পড়ে যায় পুষ্টিগত ফলাফলগুলি বৃহত্তর নির্ধারকগুলিকেই প্রতিফলিত করে, কারণ খর্বতা এবং কৃশতা শুধু খাদ্যের সহজলভ্যতার সঙ্গেই নয়, বরং যুক্ত থাকে মাতৃপুষ্টি, স্যানিটেশন, স্বাস্থ্য পরিষেবা, পরিচর্যার পদ্ধতি এবং নারীর স্বাধিকারের সঙ্গেও সামাজিক নির্ধারকসমূহ এবং লিঙ্গভিত্তিক পারিবারিক বণ্টনের কারণে প্রায়শই প্রাপ্য সুবিধাগুলি ন্যায্য খাদ্যাভ্যাস নিশ্চিত করতে পারে না পরিশেষে, জলবায়ু অর্থনৈতিক অভিঘাত বিভিন্ন ধরনের খাদ্যের উৎপাদন এবং ক্রয়ক্ষমতা উভয়কেই বিপন্নতার মুখে ফেলে এফএও-এর খাদ্য মূল্য সূচক নথিভুক্ত করেছে যে, কীভাবে অভিঘাতগুলি পুষ্টিসমৃদ্ধ পণ্যের আপেক্ষিক মূল্য প্রাপ্যতাকে পরিবর্তিত করে, যা ঝুঁকিপূর্ণ পরিবারগুলির জন্য খাদ্যাভ্যাসের বৈচিত্র্যকে ক্ষুণ্ণ করে স্থিতিস্থাপকতার জন্য হয় হস্তান্তরের বৈচিত্র্যকরণ (ডাল/দুগ্ধজাত পণ্য/পুষ্টিবর্ধিত খাদ্য), নগদ অর্থ প্রদান, অথবা এমন অভিঘাত-প্রতিক্রিয়াশীল ব্যবস্থার প্রয়োজন যা মূল্যবৃদ্ধির সময়ে পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা রক্ষা করে

শাসনব্যবস্থা, স্থানীয় খাদ্য ব্যবস্থা এবং জনসম্প্রদায়ের অংশগ্রহণ শক্তিশালীকরণ

খাদ্যের অধিকারের কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজন শক্তিশালী শাসনব্যবস্থা, বৈচিত্র্যময় খাদ্য ব্যবস্থা, এবং জনসম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ যদিও জাতীয় খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩ (এনএফএসএঅভিযোগ নিষ্পত্তি এবং সামাজিক নিরীক্ষাকে বাধ্যতামূলক করেছে, এই ব্যবস্থাগুলি প্রায়শই অপ্রতুল সম্পদ বা নিষ্ক্রিয়তার শিকার হয়, যা তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা জবাবদিহিতাকে ক্ষুণ্ণ করে তার উপর, গণবণ্টন ব্যবস্থার (পিডিএস) প্রধান মনোযোগ চাল গমের উপর থাকায়মোটা দানার শস্যের অনুমতি থাকলেও এনএফএসএ-  সুবিধাভোগীদের খাদ্যের বৈচিত্র্য সীমিত হয়ে পড়েছে গণবণ্টন ব্যবস্থার পাশাপাশি স্কুল-ফিডিং এবং শিশু-পুষ্টি কর্মসূচিতে  বাজরা, ডাল এবং অন্যান্য পুষ্টিকর মোটা দানার শস্য অন্তর্ভুক্ত করা হলে,   তা পুষ্টির মান উন্নত করতে পারে, ক্ষুদ্র কৃষকদের সহায়তা করতে পারে, এবং জল-নিবিড় ফসলের সঙ্গে সম্পর্কিত পরিবেশগত চাপ কমাতে পারে পরিশেষে, শহুরে খাদ্য নিরাপত্তাহীনতাবিশেষ করে অভিবাসী এবং অনানুষ্ঠানিক কর্মীদের মধ্যেমোকাবিলার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন, যেমন স্থানান্তরযোগ্য অধিকার (ওএনওআরসি- মাধ্যমে), শহুরে জনসম্প্রদায় রান্নাঘর, বিকেন্দ্রীভূত সংগ্রহ এবং পৌরসভা পুষ্টি কর্মসূচির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়


গণবণ্টন ব্যবস্থার পাশাপাশি স্কুল-ফিডিং এবং শিশু-পুষ্টি কর্মসূচিতে বাজরা, ডাল এবং অন্যান্য পুষ্টিকর মোটা দানার শস্য অন্তর্ভুক্ত করা হলে তা পুষ্টির মান উন্নত করতে পারে, ক্ষুদ্র কৃষকদের সহায়তা করতে পারে, এবং জল-নিবিড় ফসলের সঙ্গে সম্পর্কিত পরিবেশগত চাপ কমাতে পারে।



ভবিষ্যৎ কর্মপন্থা: খাদ্যের ন্যায়সঙ্গত অধিকারের দিকে একটি নীতিগত রূপরেখা

ভারত এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে খাদ্য নিরাপত্তার ভিত্তি স্থাপিত হয়েছে, কিন্তু খাদ্যের অধিকারের প্রতিশ্রুতি অসম্পূর্ণই থেকে যাবে যদি না অধিকার-ভিত্তিক ব্যবস্থাগুলি সমতার চালিকাশক্তিতে পরিণত হয় অধিকার-ভিত্তিক দৃষ্টিভঙ্গি শুধু শস্য বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না; এটি অবশ্যই নিশ্চিত করবে যে প্রত্যেক ব্যক্তিনারী, শিশু বা শ্রমিকযেন একটি নিরাপদ, বৈচিত্র্যময় এবং পুষ্টিকর খাদ্যের সুযোগ পায়, যা তাদের সুস্থ উৎপাদনশীল জীবনযাপনে সক্ষম করে তোলে এটি অর্জনের জন্যনীতিকে অবশ্যই দীর্ঘস্থায়ী বঞ্চনার মোকাবিলা, স্থানীয় খাদ্য অর্থনীতিকে শক্তিশালী করা, এবং কৃষি সামাজিক সুরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দুতে পুষ্টিকে অন্তর্ভুক্ত করার দিকে দৃঢ়ভাবে পরিবর্তিত হতে হবে একইভাবে গুরুত্বপূর্ণ হল বিকেন্দ্রীভূত এবং সম্প্রদায়-চালিত খাদ্য ব্যবস্থায় বিনিয়োগ করার প্রয়োজনীয়তা ক্ষুদ্র কৃষক, নারী সমবায় এবং কৃষক-উৎপাদক সংগঠনগুলি থেকে স্থানীয়ভাবে খাদ্য সংগ্রহ খাদ্যের বৈচিত্র্য বাড়াতে পারে, পাশাপাশি গ্রামীণ জীবনযাত্রাকে শক্তিশালী করতে পারে এবং জলবায়ু-সম্পর্কিত বিপর্যয় থেকে জনসম্প্রদায়কে রক্ষা করতে পারে ভারতকে অবশ্যই অভিঘাত-সহনশীল নীতি গ্রহণ করতে হবে, যা সংকটের সময় ঝুঁকিপূর্ণ পরিবারগুলিকে সুরক্ষা দেবে পরিশেষে, পুষ্টি কল্যাণের পথে দেশের যাত্রায় কেউ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করার মাধ্যমে ভারতকে পুষ্টিগত সমতার দিকে এগিয়ে যেতে হবে



শোভা সুরি অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্বাস্থ্য উদ্যোগের সিনিয়র ফেলো


 [১]   উচ্চতার তুলনায় কম ওজন

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.