উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও ইকোওয়াস রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক বৈষম্য-সহ বিভিন্ন চ্যালেঞ্জের সঙ্গে যুঝছে, যার সব ক’টি কারণই আঞ্চলিক সংহতিকে চাপের মুখে ফেলেছে।
নাইজেরিয়ার লাগোসে প্রথম প্রতিষ্ঠার পাঁচ দশক পর ২০২৫ সালের মে মাসে ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) ৫০তম বার্ষিকী উদযাপন করছে। ১৯৭৫ সালের ২৮ মে ১৫টি পশ্চিম আফ্রিকান দেশ দ্বারা প্রতিষ্ঠিত ইকোওয়াস আঞ্চলিক অর্থনৈতিক সমন্বিতকরণ ও স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। ১৯৭৭ সালে কেপ ভার্দে এতে যোগদান করে, ২০০০ সালে ইসলামিক প্রজাতন্ত্র মৌরিতানিয়া তার সদস্যপদ প্রত্যাহার করে নেয় এবং ২০১৭ সালে একটি সংহতি চুক্তির মাধ্যমে পুনরায় যুক্ত হয়। ২০২৫ সালের ২২ এপ্রিল ঘানার আক্রা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের পাশাপাশি সুবর্ণ জয়ন্তীতে ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য শক্তিশালী হয়ে ওঠার’ লক্ষ্য নির্ধারণ করে সদস্য রাষ্ট্রগুলিতে বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রাথমিক ভাবে অর্থনৈতিক সহযোগিতার উপর কেন্দ্রীভূত ইকোওয়াস উদীয়মান রাজনৈতিক, নিরাপত্তা ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য ভাবে বিকশিত হয়েছে। এই রূপান্তরের জন্য ১৯৭৫ সালের লাগোস চুক্তিকে কৃতিত্ব দেওয়া যেতে পারে, যার নেতৃত্বে ছিলেন নাইজেরিয়ার জেনারেল ইয়াকুবু গোওন এবং টোগোর প্রেসিডেন্ট নাসিংবে এয়াদেমা। গুরুত্বপূর্ণ মাইলফলকগুলির মধ্যে রয়েছে লাগোস প্ল্যান অফ অ্যাকশন (১৯৮০), যা অর্থনৈতিক স্বনির্ভরতার পক্ষে ছিল এবং আবুজা চুক্তি (১৯৯১), যা ইকোওয়াস-কে বৃহত্তর মহাদেশীয় সমন্বিতকরণ প্রচেষ্টার সঙ্গে সংযুক্ত করেছিল। ১৯৯৩ সালের সংশোধিত চুক্তিটি শান্তি ও নিরাপত্তার জন্য এর মতাদেশ প্রসারিত করেছিল এবং ২০০১ সালের গণতন্ত্র ও সুশাসন সম্পর্কিত প্রোটোকল অসাংবিধানিক ক্ষমতার স্থানান্তর রোধ করার জন্য কাঠামো নির্ধারণ করেছিল।
গুরুত্বপূর্ণ মাইলফলকগুলির মধ্যে রয়েছে লাগোস প্ল্যান অফ অ্যাকশন (১৯৮০), যা অর্থনৈতিক স্বনির্ভরতার পক্ষে ছিল এবং আবুজা চুক্তি (১৯৯১), যা ইকোওয়াস-কে বৃহত্তর মহাদেশীয় সমন্বিতকরণ প্রচেষ্টার সঙ্গে সংযুক্ত করেছিল।
ইকোওয়াস বর্তমানে একটি জটিল প্রাতিষ্ঠানিক শৃঙ্খলের মাধ্যমে কাজ করে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানদের কর্তৃত্ব, মন্ত্রী পরিষদ, ইকোওয়াস কমিশন, কমিউনিটি পার্লামেন্ট এবং ইকোওয়াস কোর্ট অফ জাস্টিস ও ওয়েস্ট আফ্রিকান হেলথ অর্গানাইজেশন-এর (ডব্লিউএএইচও) মতো বিশিষ্ট সংস্থা। নাইজেরিয়ার আবুজায় অবস্থিত এই প্রতিষ্ঠানগুলি সমন্বিতককরণকে এগিয়ে নিয়ে যেতে, দ্বন্দ্বের মোকাবিলা করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে উন্নত করতে সহযোগিতামূলক ভাবে কাজ করে।
৫০তম বার্ষিকী উদযাপন ইকোওয়াস-এর দ্বৈত সাফল্য ও বিদ্যমান চ্যালেঞ্জের উত্তরাধিকারকে তুলে ধরেছে।
উল্লেখযোগ্য অর্জন সত্ত্বেও আঞ্চলিক সম্প্রদায় রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ, অর্থনৈতিক বৈষম্য ও সামরিক নেতৃত্বাধীন সরকারগুলির সঙ্গে সাম্প্রতিক সময়ে উত্তেজনার সম্মুখীন হয়েছে। ষষ্ঠ দশকে প্রবেশের সঙ্গে সঙ্গে ইকোওয়াস-কে গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে হবে, অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে হবে এবং ঐক্য পুনরুদ্ধার করতে হবে। কৌশলগত সংস্কার ও সদস্য রাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে ইকোওয়াস আঞ্চলিক সমন্বিতকরণ এবং অভিন্ন সাধারণ সমৃদ্ধির চালিকাশক্তি হিসেবে তার প্রাসঙ্গিকতাকে আরও জোরদার করতে পারে।
অর্জন এবং চ্যালেঞ্জ: ৫০ বছরে একটি মিশ্র উত্তরাধিকার
১. অর্থনৈতিক সমন্বিতকরণ: নিয়মাবলি থেকে অনুশীলন
ইকোওয়াস-এর অন্যতম প্রধান নীতি – ফ্রি মুভমেন্ট প্রোটোকল (১৯৭৯) - আঞ্চলিক গতিশীলতাকে রূপান্তরিত করেছে। একটি স্পষ্ট সাফল্যের আখ্যান হিসেবে তুলে ধরা যায় আইভরি কোস্ট এবং মালির মধ্যে কৌমাসি-বামাকো বাণিজ্য করিডোরের কথা, যেখানে সুবিন্যস্ত সীমান্ত প্রক্রিয়া ২০২০ সাল থেকে পরিবহণ সংক্রান্ত বিলম্ব ৪০ শতাংশ কমিয়েছে এবং কৃষি পণ্য ও টেক্সটাইলের বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করেছে।
ইকোওয়াস ট্রেড লিবারেলাইজেশন স্কিম-এর (ইটিএলএস) অধীনে ঘানার নির্মাতা কান্তানকা ইলেকট্রনিক্স সফল ভাবে নাইজেরিয়া ও টোগোতে ভোক্তা ইলেকট্রনিক্স বিক্রয় সম্প্রসারণ করেছে এবং আঞ্চলিক বাজারে শুল্ক-মুক্ত প্রবেশাধিকার লাভ করেছে। ইটিএলএস সুবিধার কারণে সংস্থাটি তিন বছরে ৬০ শতাংশ রাজস্ব বৃদ্ধির কথা জানিয়েছে।
ওয়েস্ট আফ্রিকান পাওয়ার পুল (ডব্লিউএপিপি) আর একটি উল্লেখযোগ্য বিষয়। ওএমভিজি ইন্টারকানেকশন প্রকল্পের মাধ্যমে গাম্বিয়া ও গিনি-বিসাউয়ের মতো দেশগুলি এখন আঞ্চলিক শক্তি গ্রিডের সঙ্গে সংযুক্ত, বিদ্যুৎহীনতার সমস্যাটি আশ্চর্য রকমের কমাতে পেরেছে এবং ডিজেল আমদানির উপর নির্ভরতা হ্রাস করেছে।
২. শান্তি ও নিরাপত্তা: দ্রুত প্রতিক্রিয়া এবং রাজনৈতিক স্থিতিশীলতা
শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ইকোওয়াস বিশ্বাসযোগ্য নেতৃত্ব প্রদর্শন করেছে। গাম্বিয়ায় ইকোওয়াস-এর হস্তক্ষেপ (২০১৭) ছিল একটি উল্লেখযোগ্য উদাহরণ। প্রাক্তন প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মেহ নির্বাচনী পরাজয় মেনে নিতে অস্বীকৃত হলে ইকোওয়াস অপারেশন রিস্টোর ডেমোক্রেসির অধীনে একটি সামরিক অভিযান মোতায়েন করে, যা জাম্মেহকে রক্তপাত ছাড়াই পদত্যাগ করতে বাধ্য করে। শান্তিপূর্ণ রূপান্তরের দরুন প্রেসিডেন্ট আদামা ব্যারো দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হন এবং সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা সম্ভব হয়, যার ফলে ইকোওয়াস বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করে।
একই ভাবে, ইকোমগ-এর মাধ্যমে লাইবেরিয়া (১৯৮৯-১৯৯৭) এবং সিয়েরা লিওনে (১৯৯০-এর দশক) ইকোওয়াস অরাজকতা হ্রাস করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। ইকোওয়াস-এর পর্যবেক্ষক মিশন ও রাজনৈতিক সম্পৃক্ততার দ্বারা সমর্থিত হওয়ার দরুন উভয় দেশে সংঘাত-পরবর্তী নির্বাচন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতায় অবদান রাখে।
ইসিসিএএস-এর সহযোগিতায় তৈরি ইয়াউন্ডে কোড অফ কনডাক্ট সামুদ্রিক নিরাপত্তায় কার্যকর প্রমাণিত হয়েছে। ২০২৪ সালে ইকোওয়াস গিনি উপসাগরে শূন্য জলদস্যুতার ঘটনা রেকর্ড করে, যেখানে ২০২০ সালে ৩৭টি ঘটনা ঘটেছিল। ইকোওয়াস নৌ প্রশিক্ষণের সঙ্গে সমন্বিত ভাবে নাইজেরিয়ার তরফে ‘ডিপ ব্লু প্রজেক্ট’-এর ব্যবহার এই পরিবর্তনের মূল কারণ ছিল।
শান্তিপূর্ণ রূপান্তরের দরুন প্রেসিডেন্ট আদামা ব্যারো দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হন এবং সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা সম্ভব হয়, যার ফলে ইকোওয়াস বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করে।
মানব উন্নয়ন: কার্যকর সামাজিক বিনিয়োগ
২০১৪ সালে লাইবেরিয়া, গিনি এবং সিয়েরা লিওনে ইবোলা প্রাদুর্ভাবের সময় ইকোওয়াস-এর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে সামাজিক খাতের জন্য। ইকোওয়াস জরুরি প্রতিক্রিয়া দল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় সরবরাহ, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) সরবরাহ এবং মোবাইল ক্লিনিকগুলির সমন্বয় সাধন করেছিল। সঙ্কট-পরবর্তী একটি পর্যালোচনায় দেখা গিয়েছে যে, ইকোওয়াস-এর প্রাথমিক অংশগ্রহণ অন্যান্য পশ্চিম আফ্রিকান রাজ্যে ইবোলার বিস্তার হ্রাস করেছে।
শিক্ষা অবশ্যই আর একটি উজ্জ্বল দিক। ২০১৯ সালে চালু হওয়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ইকোওয়াস স্কলারশিপ প্রোগ্রাম ৫০০ জনেরও বেশি পশ্চিম আফ্রিকান শিক্ষার্থীকে নাইজেরিয়া ও ঘানায় উন্নত স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) ডিগ্রি অর্জন করতে সাহায্য করেছে। এই কর্মসূচির প্রাক্তন শিক্ষার্থীরা স্থানীয় প্রযুক্তিগত বাস্তুতন্ত্রকে উৎসাহিত করে কুমাসি হাইভ এবং সিসিহাব লাগোস-এর মতো উদ্ভাবনী কেন্দ্রগুলিতে অবদান রেখেছেন।
২০২৩ সালে ইকোওয়াস ব্যাঙ্ক ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট-এর (ইবিআইডি) সহায়তায় ৩৮০ মিলিয়ন মার্কিন ডলারের বিদ্যুদয়ন উদ্যোগের মাধ্যমে সেনেগাল, বেনিন ও বুরকিনা ফাসো জুড়ে ১৫০টি গ্রামীণ স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে সৌরশক্তিচালিত বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছিল, যা মাতৃত্বকালীন যত্ন ও ডিজিটাল শিক্ষার প্রবেশাধিকার বৃদ্ধি করেছিল।
কাঠামোগত চ্যালেঞ্জের কারণে সীমায়িত সাফল্য
ইকোওয়াস-এর সাফল্য উল্লেখযোগ্য হলেও প্রতিটি কেস স্টাডি অন্তর্নিহিত সীমাবদ্ধতাগুলিকেই প্রকাশ্যে এনে দিয়েছে, যা এই অঞ্চলের সমন্বিতকরণ ও স্থিতিস্থাপকতাকে বাধাগ্রস্ত করে চলেছে।
• অর্থনৈতিক সমন্বিতকরণ: কাঠামোগত বাধাগুলির মধ্যেও লাভ
কুমাসি-বামাকো বাণিজ্য করিডোর দেখিয়েছে যে, কী ভাবে আন্তঃসীমান্ত গতিশীলতা বাণিজ্যকে বাড়িয়ে তুলতে পারে। তবে ফ্রি মুভমেন্ট প্রোটোকল সত্ত্বেও ব্যবসায়ীরা প্রায়শই সীমান্ত কর্মকর্তাদের দ্বারা দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ করে। ২০২৩ সালে বর্ডারলেস অ্যালায়েন্স ইকোওয়াস বাণিজ্য পথে প্রতি ১০০ কিলোমিটারে গড়ে পাঁচটি অবৈধ চেকপয়েন্ট রয়েছে, যা পরিবহণ খরচ ও পণ্য সরবরাহের ক্ষেত্রে বিলম্বকে বাড়িয়ে তুলেছে।
কানতানকা ইলেকট্রনিক্স আঞ্চলিক বাজারগুলিতে প্রবেশের জন্য ইকোওয়াস বাণিজ্য উদারীকরণ প্রকল্প (ইটিএলএস) ব্যবহার করলেও তারা নাইজেরিয়ায় পণ্য সার্টিফিকেশন বিলম্ব এবং শুল্ক বাধা-সহ অ-শুল্ক বাধারও সম্মুখীন হয়েছে। এই চ্যালেঞ্জগুলি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলিকে (এসএমই) এই প্রকল্পটি সম্পূর্ণ রূপে ব্যবহার করতে নিরুৎসাহিত করে। সর্বোপরি, সদস্য রাষ্ট্রগুলির মাত্র একটি অংশ ইটিএলএস বিধানগুলিকে বাস্তবায়ন করেছে, যা দুর্বল প্রাতিষ্ঠানিক সমন্বয়কে প্রতিফলিত করে।
ডব্লিউএপিপি-র আন্তঃসংযোগ সাফল্য অবকাঠামোগত ঘাটতি ও অবিশ্বস্ত জাতীয় গ্রিডের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। গিনি-বিসাউয়ের মতো দেশগুলি এখনও কম সঞ্চালন ক্ষমতার দরুন যুঝছে, যার ফলে শক্তি-বণ্টন অসঙ্গতিপূর্ণ। উপরন্তু, জাতীয় সুবিধাগুলির মধ্যে আন্তঃদেশীয় অর্থপ্রদানে বিলম্ব বিদ্যুৎ বিনিময়ের আর্থিক কার্যকারিতাকে হ্রাস করে।
• শান্তি ও নিরাপত্তা: হস্তক্ষেপের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক পরিণতি
গাম্বিয়ায় ২০১৭ সালের ইকোওয়াস সামরিক হস্তক্ষেপকে ব্যাপক ভাবে কূটনৈতিক সাফল্য বলে মনে করা হয়। তবে এটি আঞ্চলিক শান্তিরক্ষা সক্ষমতার জন্য নাইজেরিয়া ও সেনেগালের উপর অতিরিক্ত নির্ভরতাকে দর্শায়। ছোট রাষ্ট্রগুলির অর্থপূর্ণ ভাবে অংশগ্রহণের জন্য যৌক্তিক সম্পদের অভাব ছিল, যা ইকোওয়াস-এর নিরাপত্তা কাঠামোয় অসম বোঝার সমস্যাকেই তুলে ধরে।
লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে ইকোমগ-এর উপস্থিতি অপরিহার্য ছিল। তবে সমালোচকরা শান্তিরক্ষীদের তরফে মানবাধিকার লঙ্ঘন এবং সংঘর্ষ-পরবর্তী পুনর্গঠন তহবিলের অভাবের দিকে ইঙ্গিত করেছেন। উভয় দেশেই প্রাক্তন যোদ্ধাদের পুনঃসমন্বিতকরণের বিষয়টি অসম ছিল এবং ইকোওয়াস দীর্ঘমেয়াদি শান্তি বজায় রাখার জন্য রাষ্ট্রপুঞ্জ (ইউএন) এবং দাতা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করতে অসুবিধার মুখে পড়েছিল।
ছোট রাষ্ট্রগুলির অর্থপূর্ণ ভাবে অংশগ্রহণের জন্য যৌক্তিক সম্পদের অভাব ছিল, যা ইকোওয়াস-এর নিরাপত্তা কাঠামোয় অসম বোঝার সমস্যাকেই তুলে ধরে।
সামুদ্রিক নিরাপত্তায় অগ্রগতি সত্ত্বেও চ্যালেঞ্জগুলি অব্যাহত রয়েছে। ইয়াউন্ডে কোড অফ কনডাক্টের কার্যকারিতা নির্ভর করে মধ্য আফ্রিকান রাজ্যের অর্থনৈতিক সম্প্রদায় (ইসিসিএএস) এবং জাতীয় নৌবাহিনীর সঙ্গে তার সফল সহযোগিতার উপর। কিন্তু আন্তঃসংস্থা প্রতিদ্বন্দ্বিতা এবং সম্পদের সীমাবদ্ধতা গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও সমন্বিত টহল দেওয়ার বিষয়টিকে বাধা দিয়েছে। সীমিত নৌ সম্পদের কারণে টোগো ও বেনিনের মতো ছোট দেশগুলি এখনও ঝুঁকিপূর্ণ।
• মানব উন্নয়ন: প্রবেশাধিকার এবং স্থিতিশীলতা সংক্রান্ত উদ্বেগ
২০১৪ সালে ইবোলা সঙ্কটের সময় ইকোয়াস-এর প্রাথমিক প্রতিক্রিয়া ভাইরাস নিয়ন্ত্রণে সাহায্য করেছিল। তবে প্রাদুর্ভাবের ফলে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি দুর্বল সমন্বয় ও জরুরি চিকিৎসা সরবরাহের সীমিত সম্পদের কথাও প্রকাশ্যে এসেছিল। ডব্লিউএএইচও-র সেই সময়ে আঞ্চলিক অতিমারি প্রস্তুতি পরিকল্পনার অভাব ছিল, যা প্রশাসন এবং লজিস্টিক সংক্রান্ত ত্রুটিকেই দর্শায়।
ইইউ-ইকোওয়াস বৃত্তি কর্মসূচি শিক্ষার প্রবেশাধিকার প্রসারিত করেছে, কিন্তু মেধা পাচারের সমস্যাগুলি রয়েই গিয়েছে। অনেক বৃত্তিপ্রাপ্ত ব্যক্তি বিদেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তাঁরা দেশে সীমিত গবেষণা অবকাঠামো ও চাকরির সুযোগের কথা উল্লেখ করেছেন। এটি স্থানীয় সক্ষমতা তৈরির লক্ষ্যকে দুর্বল করে দেয়।
অনেক বৃত্তিপ্রাপ্ত ব্যক্তি বিদেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তাঁরা দেশে সীমিত গবেষণা অবকাঠামো ও চাকরির সুযোগের কথা উল্লেখ করেছেন।
৩৮০ মিলিয়ন মার্কিন ডলারের বিদ্যুদয়ন উদ্যোগটি শত শত গ্রামীণ স্কুল ও ক্লিনিকগুলিতে পৌঁছেছে। তবুও অনেক কারিগরি কর্মী এবং সরঞ্জাম মেরামতের জন্য তহবিলের অভাবের কারণে রক্ষণাবেক্ষণের সমস্যাকে এড়িয়ে যাওয়া যায় না। স্থিতিশীল বিনিয়োগ ছাড়া এই প্রকল্পগুলির দীর্ঘমেয়াদি কার্যকারিতা অনিশ্চিত রয়ে গিয়েছে।
বর্তমান দুর্দশা
• মালি, নাইজার ও বুরকিনা ফাসোর প্রত্যাহার- ২০২০ সাল থেকে এই অঞ্চলে ছ’টি সফল ও দু’টি প্রচেষ্টার অভ্যুত্থান এবং ২০২৫ সালের ২৯ জানুয়ারি ইকোওয়াস থেকে সাহেল স্টেটস-এর (এইএস) জোট - মালি, নাইজার এবং বুরকিনা ফাসো – আনুষ্ঠানিক ভাবে বেরিয়ে যাওয়া আঞ্চলিক সংহতির জন্য একটি উল্লেখযোগ্য আঘাত। ইকোওয়াস নিষেধাজ্ঞা, অনুভূত পশ্চিমি সারিবদ্ধতা এবং আঞ্চলিক নিরাপত্তাহীনতা মোকাবিলায় ব্যর্থতার কথা উল্লেখ করে এই প্রত্যাহার আফ্রিকান শান্তি ও নিরাপত্তা কাঠামোর মধ্যে গভীর ভাঙনকেই প্রকাশ্যে এনে দেয়। বিশ্লেষকরা আফ্রিকান মহাদেশীয় মুক্ত বাণিজ্য অঞ্চলে (আফসিএফটিএ) সম্ভাব্য ব্যাঘাতের বিষয়ে সতর্ক করেছেন এবং একই সঙ্গে বহুপাক্ষিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছেন।
• অর্থনৈতিক সমন্বিতকরণ- ইটিএলএস আঞ্চলিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং আন্তঃআফ্রিকান বাণিজ্য বৃদ্ধি করেছে। তবে এর প্রভাব ক্রমাগত অ-শুল্ক বাধা ও অপ্রতুল অবকাঠামোর কারণে সীমিত। সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সামষ্টিক অর্থনৈতিক অগ্রাধিকার ও আর্থিক নীতির ভিন্নতার কারণে বহুল প্রত্যাশিত ‘ইকো’ মুদ্রা স্থবির রয়ে গিয়েছে। নানাবিধ প্রচেষ্টা সত্ত্বেও নিরবচ্ছিন্ন বাণিজ্য ও আর্থিক অভিসারণ অধরাই রয়ে গিয়েছে।
• নিরাপত্তা ও শান্তিরক্ষা- লাইবেরিয়া থেকে গাম্বিয়া পর্যন্ত ইকোমগ-এর শান্তিরক্ষা মিশনের উত্তরাধিকার ইকোওয়াস-এর সিদ্ধান্তমূলক ভাবে কাজ করার অনন্য ক্ষমতাকে দর্শায়। তবে এইএস-এর প্রস্থান এবং সাহেলে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব-সহ বর্তমান চ্যালেঞ্জগুলি এই উত্তরাধিকারকে হুমকির মুখে ফেলে। অসঙ্গতিপূর্ণ তহবিল, অসম সৈন্য অবদান এবং রাজনৈতিক মতবিরোধ আন্তঃদেশীয় হুমকির প্রতি ঐক্যবদ্ধ প্রতিক্রিয়াকে বাধা দেয়।
• অভিবাসন এবং রেমিট্যান্স- ইকোওয়াস-এর মধ্যে অবাধ চলাচল অর্থনৈতিক অভিবাসন ও আঞ্চলিক জীবিকার জন্য গুরুত্বপূর্ণ রেমিট্যান্স প্রবাহকে সহজতর করেছে। সাহেলিয়ান রাজ্যগুলির মূল প্রত্যাহার শ্রমবাজারকে বিভক্ত করা এবং রেমিট্যান্স ব্যাহত করার ঝুঁকি তৈরি করেছে, বিশেষ করে নাইজেরিয়া ও আইভরি কোস্টের মতো কেন্দ্রীয় অর্থনীতিতে।
• প্রাতিষ্ঠানিক সংস্কার এবং গণতান্ত্রিক নীতিমালা- ইকোওয়াস পার্লামেন্ট-সহ অভ্যন্তরীণ কণ্ঠস্বর সাহসী প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রত্যাশী। প্রস্তাবগুলির মধ্যে রয়েছে ইকোওয়াস আদালত ও পার্লামেন্টকে শক্তিশালী করা, প্রতিষ্ঠা চুক্তি সংশোধন করা এবং সম্প্রদায়ের উপর কর আরোপের মাধ্যমে আর্থিক স্বায়ত্তশাসন সুনিশ্চিত করা। গণতান্ত্রিক পশ্চাদপসরণ এবং সামরিক দখল ২০০১ সালের গণতন্ত্র ও সুশাসন প্রোটোকল বাস্তবায়নের উপরও নতুন করে জোর দিয়েছে।
• কূটনৈতিক প্রচেষ্টা এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি- সেনেগালের প্রেসিডেন্ট বাসিরো ডিওমায়ে ফায়ে আঞ্চলিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে হুন্তা-নেতৃত্বাধীন রাষ্ট্রগুলিকে সম্পৃক্ত করে একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁর প্রচারণা বিভাজনের বদলে নরম কূটনীতির গুরুত্বের উপর জোর দেয়। তবে অন্যান্য সদস্য রাষ্ট্রের বাকি নেতাদেরও এগিয়ে আসতে হবে।
প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পরও ইকোওয়াস আফ্রিকার আরও সফল এবং বহুমুখী আঞ্চলিক সম্প্রদায়গুলির অন্যতম। এটি তুলনামূলক ভাবে সু-প্রাতিষ্ঠানিক ও প্রতিক্রিয়াশীল। অবশ্য কিছু ত্রুটি রয়েছে। বর্তমানে এটি নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ এবং এর সদস্য ও আফ্রিকান ইউনিয়নের কাছ থেকে ক্রমবর্ধমান প্রত্যাশার সম্মুখীন। কার্যকর থাকার জন্য ইকোওয়াস-কে সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে এবং যে কোনও রাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরতা এড়িয়ে চলতে হবে। সাহেলের মতো আরও দেশের প্রস্থান রোধ করার জন্য বৃহত্তর অভ্যন্তরীণ ঐক্য অপরিহার্য। জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, অতিমারি, অভিবাসন ও যুব কর্মসংস্থান… আধুনিক চ্যালেঞ্জগুলি মোকাবিলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইকোওয়াস-কে শক্তিশালী করা কেবল এর প্রাসঙ্গিকতাকেই সুনিশ্চিত করবে না, বরং আফ্রিকান একীকরণের বৃহত্তর লক্ষ্যগুলিকেও সমর্থন জোগাবে।
গুরজিৎ সিং জার্মানি, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, আসিয়ান এবং আফ্রিকান ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।
The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.
Gurjit Singh has served as Indias ambassador to Germany Indonesia Ethiopia ASEAN and the African Union. He is the Chair of CII Task Force on ...
Read More +