Author : N. Vedachalam

Expert Speak Raisina Debates
Published on Mar 27, 2026 Updated 0 Hours ago

ডিজিটাল টুইনস রিয়েল-টাইম পর্যবেক্ষণ, ভবিষ্যদ্বাণীমূলক অন্তর্দৃষ্টি এবং স্ব-নিরাময় সক্ষম করে ভারতের স্মার্ট গ্রিডগুলিকে বুদ্ধিমান, স্থিতিস্থাপক শক্তি ব্যবস্থায় পরিণত করতে পারে

ভারতের স্মার্ট গ্রিড রূপান্তরের জন্য ডিজিটাল টুইনস

ক্রমবর্ধমান ডিকার্বনাইজেশন এবং বিকেন্দ্রীকরণের কারণে ভারতের জ্বালানি ভূদৃশ্য দ্রুত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান ডিজিটালাইজেশন, ইন্টারনেট-অফ-থিংস (আইওটি)-‌এর ব্যবহার, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশের সময়ে স্মার্ট গ্রিড (এসজি) বাস্তবায়নের চলমান প্রচেষ্টা এনে দেবে স্টোকাস্টিক পুনর্নবীকরণযোগ্য শক্তি (আরই) উৎস ও ছত্রাকের মতো ক্রমবর্ধমান মাইক্রো-গ্রিডের কার্যকর সংযুক্তিকরণের সক্ষমতা, যা গ্রিড-চালিত বৈদ্যুতিক যানবাহন, গ্রিড স্থিতিস্থাপকতা, নিরাপত্তা এবং স্থায়িত্ব বৃদ্ধির কাজে লাগবে। ডেটা স্বচ্ছতার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সম্পদের ব্যবহার, এবং সেইসঙ্গে বাণিজ্যিকীকরণযোগ্যতা আর টেকসই শক্তি ব্যবস্থা অর্জনের জন্য কাঠামোগুলিকে আদর্শ স্তরে নিয়ে যাওয়ার কৌশল বাস্তবায়নে সহায়তা করে এসজি। একটি সাধারণ এসজি (চিত্র ১) সাতটি পরিসর (‌ডোমেন)‌ নিয়ে গঠিত হবে, যার মধ্যে শক্তি ও তথ্য প্রবাহ থাকবে। বাস্তবায়ন কাঠামোতে চারটি স্তর রয়েছে। লাল রেখাগুলি উত্তরাধিকারসূত্রে শক্তি প্রবাহকে নির্দেশ করে এবং নীল রেখাগুলি তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরিকাঠামোর মাধ্যমে সমস্ত পরিসরে তথ্য প্রবাহের প্রতিনিধিত্ব করে, যার ফলে তারা একটি এসজি-র জন্য প্রয়োজনীয় বুদ্ধিমত্তা প্রদান করতে এবং মিথস্ক্রিয়ায় যুক্ত হতে পারে।

Digital Twins For India S Smart Grid Transformation

চিত্র ১। একটি এসজি-র সাধারণ কাঠামো

এসজি বাস্তবায়ন কাঠামোর মধ্যে রয়েছে উপলব্ধি (‌পারসেপশন)‌, নেটওয়ার্ক, প্ল্যাটফর্ম এবং প্রয়োগ (‌অ্যাপ্লিকেশন)‌ স্তর (চিত্র ১)। উপলব্ধি স্তরে, পাওয়ার নেটওয়ার্কের সমস্ত উপাদান আন্তঃসংযুক্ত থাকে, যাতে গ্রিডের অবস্থা সম্পূর্ণরূপে দৃশ্যমান হয়। নেটওয়ার্ক স্তর সর্বব্যাপী এবং সার্বক্ষণিক, এবং তা নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করে। প্ল্যাটফর্ম স্তর ডিজিটাল ব্যবস্থাপনা সক্ষম করে, যা গ্রিডকে নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। গতিশীল পর্যবেক্ষণযোগ্যতার (রিয়েল-টাইমে পরিবর্তনগুলি বোঝার) মাধ্যমে শীর্ষ প্রয়োগ স্তরটি বুদ্ধিমত্তা / স্মার্ট ক্ষমতা যেমন শক্তি/বিদ্যুৎ চাহিদা প্রতিক্রিয়া, স্থিতিস্থাপকতা (প্রাকৃতিক দুর্যোগ, সরঞ্জাম ব্যর্থতা বা সাইবার আক্রমণের কারণে ব্যাঘাত থেকে দ্রুত পুনরুদ্ধার করার ক্ষমতা) বাস্তবায়নকে সহজতর করে, বাজারের গতিশীলতা বিশ্লেষণ করে (বিদ্যুৎ সরবরাহ এবং চাহিদাকে প্রভাবিত করে এমন কারণগুলির মিথস্ক্রিয়া), আর তার পাশাপাশি প্রযুক্তিগত-অর্থনৈতিক সুযোগগুলি সনাক্ত করে (যেমন মাইক্রোগ্রিড অন্তর্ভুক্তি, বিকেন্দ্রীভূত পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবস্থা এবং যানবাহন-থেকে-গ্রিড/ভি২জি প্রযুক্তি)। সাইবার নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ দিক যার ব্যবহার সকল স্তরে নিশ্চিত করতে হবে, এবং তার জন্য ফায়ারওয়াল, অনুপ্রবেশ সনাক্তকরণ ব্যবস্থা এবং ডেটা এনক্রিপশন ব্যবহার করতে হবে। এর লক্ষ্য অননুমোদিত প্রবেশ এবং ডেটা লঙ্ঘন রোধ করা, যা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করতে পারে এবং সংবেদনশীল ডেটার গোপনীয়তা এবং অখণ্ডতাকে ক্ষুণ্ণ করতে পারে।

বিশ্বব্যাপী বাস্তবায়িত ১৮০টি স্মার্ট গ্রিড প্রকল্পের ক্ষেত্রে একটি শক্তিশালী, বুদ্ধিমান এবং সুরক্ষিত গ্রিড তৈরির জন্য কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদ্ধতির ফলে ১৫ শতাংশ শক্তি সাশ্রয় এবং ২০ শতাংশ নির্গমন হ্রাস পেতে পারে, যার ফলে প্রায় পাঁচ বছরের মধ্যে বিনিয়োগের উপর রিটার্ন পাওয়া যাবে।

২০১৫ সালে ভারত সরকার কর্তৃক শুরু হওয়া জাতীয় স্মার্ট গ্রিড মিশন (এনএসজিএম) মূলত উপলব্ধি স্তর (চিত্র ১) বাস্তবায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যার মধ্যে একটি উন্নত মিটারিং পরিকাঠামো (এএমআই) এবং শক্তিশালী আইসিটি অন্তর্ভুক্ত রয়েছে, যা কিনা কার্যকর এসজি বাস্তবায়নের মেরুদণ্ড তৈরি করে। উপলব্ধি স্তরের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে, গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড সঞ্চালন স্তরে সিঙ্ক্রো-ফ্যাজার (টাইম-স্ট্যাম্পড গ্রিড অপারেটিং প্যারামিটার) ব্যবহার করে ওয়াইড এরিয়া ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড কন্ট্রোল (ডব্লিউএএমসিপিএস) এর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, এবং ৬০টি সিঙ্ক্রো-ফ্যাজার পরিমাপ ইউনিট (পিএমইউ) পরিচালনা করছে।

ইউনিফাইড রিয়েল টাইম ডায়নামিক স্টেট মেজারমেন্ট (ইউআরটিডিএসএম) প্রকল্পের অধীনে, পাওয়ার গ্রিড ৪০০ কেভির বেশি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করার জন্য ১৭৪০টি পিএমইউ স্থাপন করছে, এবং ৩৪ টি নিয়ন্ত্রণ কেন্দ্রসহ ৩৫৬ টি সাবস্টেশনে সামগ্রিক নেটওয়ার্কের বর্ধিত গতিশীল সুরক্ষার নজরদারি ও ভিজ্যুয়ালাইজেশন নিশ্চিত করছে। ২০২৫ সালের গোড়ার দিকে, ৪০০ কেভি লাইনে স্থাপন করা ১০৯৩ টি এবং ৭৬৫ কেভি লাইনে ১৪৮ টি পিএমইউ জাতীয় পর্যায়ে গ্রিড নজরদারির ব্যবস্থা করেছে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত, গ্রাহক পর্যায়ে প্রায় ২৫ মিলিয়ন স্মার্ট মিটার স্থাপন করা হয়েছিল, এবং এর গতি ত্বরান্বিত করা প্রয়োজন। ভারত সরকার ২০২১ সালে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম (আরডিএসএস) চালু করে, যার লক্ষ্য শুধু আঞ্চলিক স্মার্ট মিটার স্থাপন এবং রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক সহায়তা প্রদানই নয়, বরং ভারতের অভ্যন্তরে স্মার্ট মিটার উৎপাদনের জন্য দেশীয় উৎপাদন ক্ষমতা সম্প্রসারণও।


ডিজিটাল টুইন (‌ডিটি) হল একটি ভৌত ব্যবস্থা বা প্রক্রিয়ার একটি ভার্চুয়াল, রিয়েল-টাইম প্রতিরূপ যা সেন্সর থেকে ডেটা ব্যবহার করে তার বাস্তব-বিশ্বের প্রতিরূপের আচরণ এবং কর্মক্ষমতা প্রতিফলিত করে।



উপলব্ধি স্তরের চলতি বাস্তবায়নের পাশাপাশি নেটওয়ার্ক স্তর / আইসিটি এবং পরবর্তী উচ্চধারার স্তরগুলির সঙ্গে উপলব্ধির ব্যবহারিক বাস্তবায়ন বোঝার জন্য, এনএসজিএম-এর অধীনে আঞ্চলিক গ্রিডগুলিতে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের ১২টি এসজি ডেমনস্ট্রেশন পাইলট প্রকল্প গ্রহণ করা হচ্ছে। মানেসর (হরিয়ানা)-‌এর এসজি নলেজ সেন্টার রূপান্তরকে সমর্থন করে এবং প্রশিক্ষণ পরিকাঠামো পরিচালনা করে। এই এসজি পাইলটগুলি স্মার্ট মিটারিং, রেডিও ফ্রিকোয়েন্সি/পাওয়ার লাইন যোগাযোগ/জিপিআরএস যোগাযোগ, সর্বোচ্চ লোড ব্যবস্থাপনা, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার মনিটরিং ইউনিট, নেট মিটারিং, আউটেজ ম্যানেজমেন্ট সিস্টেম এবং ছাদের উপরে সৌর সংযোগকে অন্তর্ভুক্ত করে। এটি এসজি বাস্তবায়নের জন্য ভারতের সামগ্রিক পদ্ধতি প্রদর্শন করে।

ডিজিটাল টুইন (‌ডিটি) হল একটি ভৌত ব্যবস্থা বা প্রক্রিয়ার একটি ভার্চুয়াল, রিয়েল-টাইম প্রতিরূপ যা সেন্সর থেকে ডেটা ব্যবহার করে তার বাস্তব-বিশ্বের প্রতিরূপের আচরণ এবং কর্মক্ষমতা প্রতিফলিত করে (চিত্র ২)। ডিটি-‌কে এসজি-‌র সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অপারেশন কর্মীরা রিয়েল-টাইমে গ্রিডের স্বাস্থ্য পর্যবেক্ষণ করার পাশাপাশি গ্রিডে পরিবর্তন/সম্প্রসারণের প্রভাব অনুকরণ করতে পারে (বৃহৎ আকারের পুনর্নবীকরণযোগ্য ইন্টিগ্রেশন সহ), আবহাওয়ার ঘটনা বা সাইবার-আক্রমণের প্রতি স্থিতিস্থাপকতা পরীক্ষা করতে পারে, পূর্বাভাসমূলক রক্ষণাবেক্ষণ করতে পারে, উন্নত দক্ষতা এবং নির্ভরযোগ্যতার জন্য গ্রিড অপারেশনগুলিকে আদর্শ স্তরে নিয়ে যেতে পারে, এবং ভৌত ব্যবস্থা বা নীতিগত সিদ্ধান্তে পরিবর্তন বাস্তবায়নের আগে অবহিত সিদ্ধান্ত নিতে পারে।

এসজি বাস্তবায়ন ভৌত বিদ্যুৎ নেটওয়ার্কের সঙ্গে রিয়েল-টাইম মিথস্ক্রিয়ার সুযোগ করে দেয়, অন্যদিকে ডিটি একটি ভার্চুয়াল প্রতিরূপ তৈরি করতে সাহায্য করে যা ভৌগোলিক তথ্য ব্যবস্থা, প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ ডেটা, এবং সেন্সর, শক্তি মিটার, অ্যাকচুয়েটর এবং ফিল্ড কন্ট্রোলার থেকে অপারেশনাল সুপারভাইজারি কন্ট্রোল এবং ডেটা অর্জন সহ বিভিন্ন উৎস থেকে তথ্য আপডেট করে। ডিটি-তে এআই ক্ষমতা যুক্ত করা হলে তা স্থিতিস্থাপকতা অর্জন এবং রিয়েল-টাইমে কার্যকরভাবে বিদ্যুৎ নেটওয়ার্ক পরিচালনা করার পাশাপাশি দীর্ঘমেয়াদি কৌশল বাস্তবায়নের সমাধান প্রদান করে। প্রযুক্তিগত পরিপক্বতা এবং প্রয়োগের উপর ভিত্তি করে, ডিটি-গুলিকে বর্ণনামূলক (‌ডেসক্রিপটিভ)‌, তথ্যবহুল (‌ইনফরমেটিভ)‌, পূর্বাভাসমূলক (‌প্রেডিকটিভ)‌, নির্দেশমূলক (‌প্রেসক্রিপটিভ)‌ এবং জ্ঞানীয় (‌কগনিটিভ)‌ ধরনের মধ্যে শ্রেণিবদ্ধ করা হয়েছে। পরিপক্ব জ্ঞানীয় ডিজিটাল টুইনস (সিডিটি) অদূর ভবিষ্যতে আত্মসচেতন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে, নিজেরাই সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।

Digital Twins For India S Smart Grid Transformation

চিত্র ২. এআই-সক্ষম ডিজিটাল টুইনের স্থাপত্য

ডিটি-‌র সুবিধাগুলি অর্জনের জন্য, বিশ্বজুড়ে বিভিন্ন বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক এবং এসজিতে ডিটি প্রয়োগ করা হচ্ছে। জাপান এবং সিঙ্গাপুরে ব্যবহৃত পূর্বাভাসমূলক ডিটি বিদ্যুৎ নেটওয়ার্কগুলি ট্রান্সমিশন সম্পদ পর্যবেক্ষণ করে এবং চরম আবহাওয়ার ঝুঁকি এবং অনুরূপ সম্পদের ঐতিহাসিক কর্মক্ষমতার উপর ভিত্তি করে বিভ্রাটের পূর্বাভাস দেয়। যুক্তরাজ্যে (ইউকে) ইউটিলিডাটা এবং সেন্স-‌এর সঙ্গে মিলিতভাবে ন্যাশনাল গ্রিড সাবস্টেশন থেকে গ্রাহকদের কাছে বিদ্যুৎ প্রবাহ, ভোল্টেজ এবং পরিকাঠামোর স্বাস্থ্য মানচিত্রায়িত করার জন্য একটি ডিটি স্থাপনের পরিকল্পনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে (ইউএস) সান দিয়েগো গ্যাস অ্যান্ড ইলেকট্রিক একটি এআই সিস্টেম তৈরি করেছে যা পরিকাঠামো পর্যবেক্ষণ করে এবং স্থানীয় বিদ্যুৎ কোম্পানিগুলিকে সম্ভাব্য ব্যর্থতার বিষয়ে আগে থেকেই সতর্ক করে বিদ্যুৎ বিভ্রাট এড়ায়। স্টেট গ্রিড কর্পোরেশন অফ চায়না (এসজিসিসি) তার গ্রিড পরিকাঠামোর কর্মক্ষমতা মডেল এবং বিশ্লেষণ করতে, ত্রুটি সনাক্তকরণ উন্নত করতে এবং প্রাকৃতিক দুর্যোগ ও দ্রুত নগরায়ণের প্রতিক্রিয়ায় গ্রিড স্থিতিস্থাপকতা বাড়াতে ডিটি ব্যবহার করে। টেনেটটি (ইউরোপীয় বিদ্যুৎ ট্রান্সমিশন সিস্টেম অপারেটর) গ্রিডের উপর নবায়নযোগ্য শক্তি (আরই) উৎসের প্রভাব উন্নত করার জন্য, এবং জার্মানি ও প্রতিবেশী দেশগুলির মধ্যে আন্তঃসীমান্ত শক্তি প্রবাহকে সর্বোত্তম করার জন্য ডিটি মোতায়েন করেছে।


গ্রিডের স্থিতিস্থাপকতা এবং পরিবর্তনের প্রভাব বোঝার জন্য একাধিক ভবিষ্যদ্বাণী-‌করা-‌কঠিন এমন "কি-যদি" পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সিডিটি প্রায় রিয়েল-টাইমে, অনেক সময় থাকতেই, পাওয়ার গ্রিড বিশ্লেষণ করতে সাহায্য করতে পারে।



গ্রিডের স্থিতিস্থাপকতা এবং পরিবর্তনের প্রভাব বোঝার জন্য একাধিক ভবিষ্যদ্বাণী-‌করা-‌কঠিন এমন ধরনের "কি-যদি" পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সিডিটি প্রায় রিয়েল-টাইমে, অনেক সময় থাকতেই, পাওয়ার গ্রিড বিশ্লেষণ করতে সাহায্য করতে পারে। পিএমইউ থেকে প্রাপ্ত এই পরিমাপগুলি, স্মার্ট মিটারের মতো অন্যান্য তথ্য উৎসের সঙ্গে মিলিত হয়ে সিডিটি-‌কে ভৌত গ্রিডের আচরণ ঘনিষ্ঠভাবে প্রতিফলিত করতে সক্ষম করে, এবং উন্নত পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও আদর্শ স্তরে উন্নীত করাকে সহজতর করে। সিডিটি বর্ধিত পরিস্থিতিগত সচেতনতা, উন্নত গ্রিড স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতা, রিয়েল-টাইম ভবিষ্যদ্বাণী, গতিশীল সুরক্ষা সমন্বয়, রিয়েল-টাইমে অপ্টিমাইজড গ্রিড অপারেশন, সাইবার নিরাপত্তা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সিমুলেশন পরিচালনার জন্য সক্ষম করবে (চিত্র ৩)।

Digital Twins For India S Smart Grid Transformation
‌চিত্র ৩। স্মার্ট গ্রিডে জ্ঞানীয় (‌কগনিটিভ)‌ ডিটি-‌র ভূমিকা

একটি এসজিতে, শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক, আন্তঃকার্যক্ষমতা মান এবং একটি এআই-সক্ষম প্রয়োগ স্তর সহ পিএমইউ-ফিড সিডিটি বিভিন্ন গ্রিড উপাদান এবং সিস্টেমের নিরবচ্ছিন্ন সংযুক্তকরণ সক্ষম করবে, যার ফলে আরও বুদ্ধিমান, স্থিতিস্থাপক এবং দক্ষ এসজি তৈরি হবে। আধুনিক বিদ্যুৎ ব্যবস্থায় সময়-ক্ষণস্থায়ী (মাইক্রোসেকেন্ড থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত) প্রভাব সঠিক ও উচ্চ-বিশ্বস্ত সিডিটি মডেল ব্যবহার করে বিশ্লেষণ করা যেতে পারে। উচ্চ-পরিমাণ ডেটা পরিস্থিতিতে, বিশেষ করে নেটওয়ার্ক কনজেশনের সময়, গুরুত্বপূর্ণ স্থিতিস্থাপক ক্রিয়াকলাপের জন্য রিয়েল-টাইম যোগাযোগ এবং কম বিলম্ব নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতার সঙ্গে মনোযোগ প্রয়োজন।

প্রতিক্রিয়াসম্পন্ন গ্রিডকে একটি সক্রিয় এবং বুদ্ধিমান এসজি-‌তে রূপান্তর করায় সমর্থন দেওয়া ছাড়াও, একটি মেশিন-লার্ন্ট প্রেসক্রিপটিভ টুইন (নন-রিয়েল টাইমে) ইনস্টলড পাওয়ার উৎপাদন ক্ষমতা, বর্তমান বিদ্যুৎ উৎপাদন পোর্টফোলিও (কয়লা, জল, সৌর এবং বায়ু), মূলধনী ব্যয় (ক্যাপেক্স) এবং একাধিক প্রচলিত নীতি বিবেচনা করবে, একটি স্থিতিস্থাপক এসজি টোপোলজি অর্জনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং কৌশলগত সম্প্রসারণের জন্য সম্পদের প্রয়োজনীয়তা (ভূমি, জল, সঞ্চালন, বিনিয়োগ) সংজ্ঞায়িত করবে। বিদ্যুৎ উৎপাদন পোর্টফোলিও, সম্ভাব্য চাহিদা পরিবর্তন, এবং ওপেক্স ও গ্রিড-স্থিতিশীলতার প্রয়োজনীয়তা বিবেচনা করে, এআই-সক্ষম সিডিটি রিয়েল-টাইমে গ্রিড অপারেশনগুলিকে সমর্থন করতে পারে, সেরা প্রযুক্তি-অর্থনৈতিক শক্তি সম্পদের জন্য পরামর্শ প্রদান করে (চাহিদা পূরণের প্রতিক্রিয়া হিসাবে), আগ্রহ উদ্রেককারী "কি-যদি" পরিস্থিতি অনুকরণ করার জন্য গতিশীল পর্যবেক্ষণযোগ্যতা এবং গ্রিড ফল্টের সময় নিরাময় সিদ্ধান্তগুলিকে সমর্থন করে। স্ব-নিরাময় বলতে একটি সিস্টেমের পাওয়ার নেটওয়ার্কের একটি ত্রুটিপূর্ণ অংশকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন করার ক্ষমতা বোঝায়, যা সুস্থ অংশগুলিকে কাজ চালিয়ে যেতে দেয়। রিয়েল-টাইম দৃশ্যমানতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সম্ভাব্য ত্রুটি বা অদক্ষতাগুলিকে উল্লেখযোগ্য সমস্যায় পরিণত হওয়ার আগে সনাক্ত করতে সহায়তা করে। এই সক্রিয় পদ্ধতি ডাউনটাইম হ্রাস করে এবং গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়ায়। (চিত্র ৪)।


সিডিটি আরই উৎসগুলির সংযুক্তকরণের মডেল তৈরি করতে পারে, নতুন নীতি বা বাজারের অবস্থার প্রভাব মূল্যায়ন করতে পারে, এবং বিতরণকৃত আরই সম্পদের পরিচালনাকে আদর্শ স্তরে নিয়ে যেতে পারে। এই ক্ষমতাটি একটি এসজি পরিবেশে বিশেষভাবে গুরুত্বপূর্ণ,  যেখানে সিদ্ধান্তগুলি জটিল পরিবর্তনশীল এবং রিয়েল-টাইম প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার জন্য দায়ী থাকে। বিভিন্ন কারণ কীভাবে শক্তি খরচকে প্রভাবিত করে তা অনুধাবনের মাধ্যমে ইউটিলিটিগুলি সর্বোচ্চ বিদ্যুৎ লোডকে আরও ভালভাবে পরিচালনা করতে পারে, শক্তির খরচ কমাতে পারে, এবং ব্যক্তিগতকৃত পরিষেবার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি বাড়াতে পারে।

Digital Twins For India S Smart Grid Transformation

চিত্র ৪. পরিকল্পনা থেকে সামগ্রিক গ্রিড নিশ্চিতকরণ পর্যন্ত ডিটি-র ভূমিকা

এআই-সক্ষম স্ব-সচেতন ডিটি সিস্টেমের ব্যাঘাত বা সাইবার-আক্রমণের সময় স্ব-নিরাময়ের দিকে (মানুষের হস্তক্ষেপ ছাড়াই) পদক্ষেপ করতে পারে। এটি উন্নত ত্রুটি সনাক্তকরণ এবং বিচ্ছিন্নকরণ কৌশল সক্ষম করতে পারে, যা ইউটিলিটিগুলিকে বৃহৎ গ্রিডের ত্রুটিগুলি দ্রুত সনাক্ত করতে এবং প্রশমিত করতে (পুনরাবৃত্তি রোধ করতে) সহায়তা করে। ত্রুটির অবস্থা এবং প্রতিক্রিয়া কৌশল অনুকরণ করে, একটি স্ব-সচেতন ডিটি আরও শক্তিশালী গ্রিড স্থাপত্য এবং জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনার বিকাশকে সমর্থন করতে পারে, এবং প্রাকৃতিক দুর্যোগ, সাইবার আক্রমণ ও অন্যান্য ব্যাঘাতের বিরুদ্ধে সামগ্রিক গ্রিড স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে।


এআই-সক্ষম স্ব-সচেতন ডিটি সিস্টেমের ব্যাঘাত বা সাইবার-আক্রমণের সময় স্ব-নিরাময়ের দিকে (মানুষের হস্তক্ষেপ ছাড়াই) পদক্ষেপ করতে পারে।



ভারতে এসজি বাস্তবায়নের অগ্রগতির সময় ভারতীয় বিদ্যুৎ নেটওয়ার্কের ডিজিটাল টুইন (যাকে টুইন অফ টুইনস হিসেবে দেখা যেতে পারে)‌-‌এর উন্নয়ন, যা এসজি-‌র প্রয়োগ স্তরে বাস্তবায়িত হবে, ভারতের জন্য একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত, টেকসই ও স্থিতিস্থাপক শক্তি বাস্তুতন্ত্রে রূপান্তরে সহায়তা করবে।



ডঃ এন বেদচলম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির সিনিয়র বিজ্ঞানী এবং প্রোগ্রাম ডিরেক্টর, যা ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সমুদ্র গবেষণা কেন্দ্র। তিনি পূর্বে বিড়লা গ্রুপ, জেনারেল ইলেকট্রিক এবং অ্যালস্টম পাওয়ার কনভার্সন ফ্রান্সের সঙ্গে কাজ করেছেন।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.