Published on Sep 03, 2025 Updated 0 Hours ago

উন্নত বাহ্যিক উপস্থিতি সত্ত্বেও চিনের অস্ত্রসমূহ যুদ্ধে তেমন ফলাফল প্রদান করতে পারেনি।

চিনা বিশ্বাসযোগ্যতার ঘাটতি

চিনের প্রতিরক্ষা রফতানি চিরাচরিত ভাবে বিশ্বাসযোগ্যতার ঘাটতির মুখোমুখি হয়েছে, যার মূলে রয়েছে ক্রমাগত কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতার সমস্যা। তাইল্যান্ড আলজেরিয়ার মতো বারংবার একই ঘটনাপ্রবাহ - যেমন চিনা অস্ত্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদানগুলিকে পশ্চিমি বিকল্পগুলির সঙ্গে প্রতিস্থাপন করা - পদ্ধতিগত ত্রুটি স্থায়ী সন্দেহকেই দর্শায়। পূর্ববর্তী বছরগুলিতে আফ্রিকান দেশগুলিতে স্থলযুদ্ধ মঞ্চের অভিযানমূলক ব্যর্থতার পাশাপাশি আকাশবাহিত প্রাথমিক সতর্কতা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পাকিস্তানে ফ্রিগেট রফতানিতে প্রযুক্তিগত ত্রুটির মতো ঘটনাগুলির দরুন এই মনোভাব আরও জোরদার হয়েছে।

যাই হোক, ভারত ও পাকিস্তানের মধ্যে অপারেশন সিঁদুর সংঘর্ষের সময় সবচেয়ে উল্লেখযোগ্য ধাক্কাটি প্রকাশ্যে আসে, যেখানে চিনা ব্যবস্থাগুলি বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে জানা গিয়েছে। এই পর্বটি প্রতিযোগিতামূলক প্রতিরক্ষা রফতানি বজায় রাখার জন্য চিনের ক্ষমতা নিয়ে সন্দেহ উস্কে দিয়েছে এবং চিনের বৃহত্তর সামরিক-শিল্প জটিলতা স্থিতিস্থাপকতা নিয়ে প্রশ্ন তুলেছে

যুদ্ধে নির্ভরশীলতা প্রকাশ

২০০০ সালের গোড়ার দিক থেকে চিন পাকিস্তানের প্রধান প্রতিরক্ষা অংশীদার হয়ে উঠেছে, যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যকে উল্লেখযোগ্য ভাবে পুনর্গঠন করেছে। স্টকহলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে, অপারেশন সিঁদুরের সময় পর্যন্ত পাকিস্তানের প্রতিরক্ষা মজুতের ৮১% চিন থেকে এসেছিল। এটি কেবল অস্ত্র বাণিজ্যই নয়, গভীর কৌশলগত নির্ভরতাকেও দর্শায়।

অপারেশন সিঁদুরের সময় চিনা সহায়তা এমনকি মহাকাশ সঙ্কেতক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হয়েছিল। বেজিং স্যাটেলাইট রিকনেসান্স, রিয়েল-টাইম টার্গেটিং ডেটা এবং স্যাটেলাইট-ভিত্তিক যোগাযোগের জন্য সুরক্ষিত আল্ট্রা সেট সরবরাহ করেছিল। পাকিস্তান সেনাবাহিনীর মাধ্যমে পাঠানো এই গোয়েন্দা তথ্যের কিছু অংশ এমনকি সন্ত্রাসবাদীদের কাছেও পৌঁছেছে বলে জানা গিয়েছে

পাকিস্তানের যুদ্ধক্ষেত্রে চিনা ব্যবস্থার প্রাধান্য ছিল: জে-১০সি এবং জেএফ-১৭ যুদ্ধবিমান, জেওয়াই-২৭এ দূরপাল্লার বিমান নজরদারি রাডার এবং বিভিন্ন ধরনের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ফতে রকেটগুলি চিনের এ৩০০ রকেট সিস্টেমের আদলে তৈরি করা হয়েছিল। চিনা এসএইচ-১৫ স্ব-চালিত কামানগুলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ব্যবহার করা হয়েছিল। বেজিংয়ের সিএইচ-৪ এবং উইং লুং সিরিজের মতো ড্রোনগুলি ছিল গুরুত্বপূর্ণ সম্পদ, যা একটি বিস্তৃত রাডার গ্রিড দ্বারা সমর্থিত ছিল।

এই অস্ত্রভাণ্ডার কেবল কৌশলগত নয়, এটি কাঠামোগত পরিবর্তনগুলিকেও প্রকাশ্যে এনে দিয়েছে। চিরাচরিত ভাবে পাকিস্তান বিমান প্রতিরক্ষার জন্য চিনের বিমান বাহিনীর উপর নির্ভর করত, যেখানে স্থল-ভিত্তিক ব্যবস্থাগুলি একটি গৌণ ভূমিকা পালন করত। চিন কম্প্রিহেনসিভ লেয়ার্ড ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স (সিএলআইএডি) তৈরি করতে এবং এয়ার ডিফেন্স গ্রাউন্ড এনভায়রনমেন্ট সিস্টেম-কে (এডিজিইএস) পাকিস্তানের অবস্থানের কেন্দ্রীয় উপাদানগুলিতে প্রসারিত করতে সহায়তা করেছিল। মিয়ানওয়ালিতে জেওয়াই-২৭এ রাডারটি অত্যন্ত উচ্চ ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ) মাত্রায় পরিচালিত হয়েছিল এবং ৫০০ কিলোমিটার পর্যন্ত স্টেলথ বিমানের উপর নজরদারি  চালাতে পেরেছিল। চিনের ওয়াইএলসি সিরিজের রাডারগুলি - যা গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছিল - পাকিস্তানের এডিজিইএস শৃঙ্খলের মূল অংশ ছিল। পাকিস্তানের সিএলআইএডি প্রায় সম্পূর্ণ রূপে চিনা হার্ডওয়্যার দিয়ে তৈরি করা হয়েছিল: উচ্চ এবং মাঝারি উচ্চতার কভারেজের জন্য এইচকিউ-৯পি ও এইচকিউ-১৬, স্বল্প-পাল্লার সুরক্ষার জন্য এইচকিউ-১৭, এফএফএম-৯০ এবং এফএন-৬।

অপারেশন সিঁদুরের সময় চিনা সহায়তা এমনকি মহাকাশ সঙ্কেতক্ষেত্র পর্যন্ত  বিস্তৃত হয়েছিল। বেজিং স্যাটেলাইট রিকনেসান্স, রিয়েল-টাইম টার্গেটিং ডেটা এবং স্যাটেলাইট-ভিত্তিক যোগাযোগের জন্য সুরক্ষিত আল্ট্রা সেট সরবরাহ করেছিল। পাকিস্তান সেনাবাহিনীর মাধ্যমে পাঠানো এই গোয়েন্দা তথ্যের কিছু অংশ এমনকি সন্ত্রাসবাদীদের কাছেও পৌঁছেছে বলে জানা গিয়েছে

যাই হোক, যখন আসল পরীক্ষার সময় এসেছিল, তখন চিনা অস্ত্র ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্র জুড়ে ব্যর্থ হয়েছিল। ড্রোনগুলিকে জ্যাম করা হয়েছিল, রাডারগুলিকে নিরপেক্ষ করা হয়েছিল এবং ক্ষেপণাস্ত্র ব্যাটারিগুলিও নিতান্তই দুর্বল ছিল। বহুল প্রচারিত এডিজিইএস এবং সিএলআইএডি বাস্তব যুদ্ধে ভেঙে পড়েছিল। চিন-উত্পাদিত সমন্বিতকরণ সে দেশের উপর পাকিস্তানের গভীর সামরিক নির্ভরতায় কেন্দ্রীভূত এবং শ্রেষ্ঠত্বের উপর নয়। আর ইসলামাবাদের জন্য কৌশলগত সারিবদ্ধতা সাফল্যের পরিবর্তে হার্ডওয়্যার সরবরাহ করার সঙ্গে সঙ্গে নির্ভরতার আসল মূল্য প্রকট হয়ে ওঠে।

চিনের নিরাপত্তার আশঙ্কা

চিনা গণমাধ্যমে ভাষ্যকাররা অপারেশন সিঁদুরের সময় চিনা অস্ত্রের  দুর্বল কর্মক্ষমতার জন্য পাকিস্তানের দুর্বল প্রশিক্ষণ সীমিত কর্মীদের দক্ষতাকে দায়ী করেছেন। তবে সামগ্রিক ফলাফল চিনের প্রতিরক্ষা উৎপাদনে আরও গভীর ত্রুটিকে প্রকাশ্যে এনে দিয়েছে। এই অভিযান চিনে তৈরি নানা অস্ত্রের ক্ষমতা এবং যুদ্ধ নির্ভরযোগ্যতার গুরুতর ফাঁকগুলিকে উন্মোচিত করেছে।

উদ্ভাবনের লক্ষণ রয়েছে - বেসামরিক-সামরিক সংমিশ্রণ চিনা  নির্মাতাদের অস্ত্র পরিকল্পনায় উন্নত বেসামরিক প্রযুক্তি সংহত করতে সহায়তা করেছে। তবুও এই অর্জনগুলি দীর্ঘস্থায়ী বিশ্বাসযোগ্যতার আশঙ্কা দ্বারা আবৃত।

চিনের রাষ্ট্র-অধ্যুষিত সামরিক-শিল্পক্ষেত্র দীর্ঘদিন ধরে এমন অস্ত্র তৈরি করে আসছে, যা বাহ্যিক ভাবে পশ্চিমি বা মার্কিন সিস্টেমের পাশাপাশি বিজ্ঞাপনে বিজ্ঞাপিত নানা উপাদানের সঙ্গে সাযুজ্যপূর্ণ। তবুও এই সিস্টেমগুলির বেশির ভাগই কখনও যুদ্ধে পরীক্ষিত হয়নি। প্রকৃত যুদ্ধ তথ্য ছাড়া তাদের প্রকৃত কর্মক্ষমতা অনুমানমূলক রয়ে গিয়েছে। তা ছাড়া চিনের প্রতিরক্ষা খাতে দুর্নীতি একটি সুপরিচিত বিষয়, যা উৎপাদনের মান অখণ্ডতা নিয়ে সন্দেহ তৈরি করে। আপস করা এবং নিম্নমানের সিস্টেমের ঝুঁকি এখনও বেশি।

তবুও এটি বেজিংকে তার পিপলস লিবারেশন আর্মি-তে (পিএলএ) এই অস্ত্রগুলি অন্তর্ভুক্ত করা বা বন্ধুত্বপূর্ণ সরকার কিংবা তহবিল প্রদানকারীদের কাছে রফতানি করা থেকে বিরত রাখেনি। মে মাসের সংঘর্ষে ব্যবহৃত বেশিরভাগ সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং রাডার চিনের নিজস্ব বিমান-প্রতিরক্ষা শৃঙ্খলের একটি কেন্দ্রীয় অংশ। জেওয়াই-২৭এ রাডার তাইওয়ান ভারতের বিপরীতে মোতায়েন করা হয়েছে। ৫০০টিরও বেশি জে-১০ ফাইটার পিএলএ-র পরিষেবায় রয়েছে। পিএল-১৫ হল এর আদর্শ দৃশ্যমান-পাল্লার ক্ষেপণাস্ত্র।

পাকিস্তান রফতানিকৃত বিভিন্ন ধরনের অস্ত্র পেলেও নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বেগ চিনের নিজস্ব সংস্করণগুলিতেও ছড়িয়ে পড়ে। উদাহরণস্বরূপ, বেজিং সন্দেহ করে যে, মস্কো বিপরীত প্রকৌশলের ঝুঁকি এড়াতে একটি ডাউনগ্রেডেড এস-৪০০ সিস্টেম সরবরাহ করেছে, অন্য দিকে ভারত সম্পূর্ণ রূপে সক্ষম সংস্করণ পেয়েছে। ফলস্বরূপ, চিন নিজে একটি জটিল ধাঁধায় জড়িয়ে পড়েছে - তার অভ্যন্তরীণ সিস্টেমগুলি প্রায়শই অপ্রয়োজনীয় ত্রুটির ঝুঁকির সামনে অরক্ষিত এবং তার আমদানিকৃত সিস্টেমগুলি সক্ষমতার ক্ষেত্রে সীমাবদ্ধ। সমস্যাটিকে আরও জটিল করে তুলে ১৯৮৯ সালের তিয়ানানমেন ক্র্যাকডাউনের পর থেকে পশ্চিমিদের অস্ত্র নিষেধাজ্ঞা চিনের উন্নত অস্ত্রের লব্ধতাকে বাধাগ্রস্ত  করে চলেছে।

উদ্ভাবনের লক্ষণ রয়েছে - বেসামরিক-সামরিক সংমিশ্রণ চিনা নির্মাতাদের অস্ত্র পরিকল্পনায় উন্নত বেসামরিক প্রযুক্তি সংহত করতে সহায়তা করেছে। তবুও এই অর্জনগুলি দীর্ঘস্থায়ী বিশ্বাসযোগ্যতার আশঙ্কা দ্বারা আবৃত। ফলস্বরূপ, একটি মূল প্রশ্ন থেকেই যায়: পিএলএ কি ভবিষ্যতে চিনা কমিউনিস্ট পার্টি যে যুদ্ধগুলি লড়তে চায়, সেগুলিতে লড়াই করতে এবং সেই ধরনের যুদ্ধে জয়লাভ করতে সত্যিই প্রস্তুত?

ভারতের জন্য শিক্ষা

অপারেশন সিঁদুর চারটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করেছে। প্রথমত, চিপাকিস্তান এখন একটি কার্যত সামরিক অংশীদারিত্ব গড়ে তুলেছে, যা মহাকাশ, গোয়েন্দা তথ্য, নজরদারি এবং গোয়েন্দা, সাইবার, ইলেকট্রনিক যুদ্ধ যোগাযোগের ক্ষেত্রে সক্ষমতাকে সমন্বিত করছে। চিন প্রকাশ্য সমর্থন এড়িয়ে গেলেও নীরবে পাকিস্তানের হাতকে শক্তিশালী করেছে। দ্বিতীয়ত, উন্নত বাহ্যিক উপস্থিতি সত্ত্বেও চিনা অস্ত্রসমূহ যুদ্ধে খারাপ ফলাফল প্রদান করেছে। বেজিং এখন তার সিস্টেম উন্নত করার জন্য যুদ্ধক্ষেত্রের তথ্য অধ্যয়ন করতে আগ্রহী। তৃতীয়ত, ভারতের দেশীয় অস্ত্র উন্নত হচ্ছে এবং যুদ্ধ ক্ষমতা ও রফতানির সম্ভাবনা উভয়ই বৃদ্ধি করছে। পরিশেষে, ভারতকে অবশ্যই বিদেশি সহযোগিতা অনুসরণ করার সময় স্থানীয় অস্ত্র উন্নয়নকে তীব্রতর করতে হবে। নির্ভরযোগ্য দেশীয় ব্যবস্থার সময়োপযোগী অন্তর্ভুক্তি এখন ভারতের সামরিক কৌশলগত প্রস্তুতির কেন্দ্রবিন্দু।

 


এই প্রতিবেদনটি সর্বপ্রথম প্রকাশিত হয় ফিন্যানশিয়াল এক্সপ্রেস-এ।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.