Author : Nimisha Chadha

Expert Speak Health Express
Published on Mar 30, 2026 Updated 0 Hours ago

ভারতের সিএসআর, মিশ্র অর্থায়ন এবং প্রভাব বিনিয়োগের ক্রমবর্ধমান বাস্তুতন্ত্র স্বাস্থ্য পরিকাঠামো, উদ্ভাবন এবং পরিষেবা সরবরাহকে শক্তিশালী করার সুযোগ উপস্থাপন করে।

বাজেটের ঊর্ধ্বে উঠে: ভারতের স্বাস্থ্য অর্থায়ন ঘাটতির জন্য বেসরকারি মূলধনকে একত্রিত করা

সাম্প্রতিক বছরগুলিতে ভারত স্বাস্থ্য অর্থায়ন সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রদর্শন করলেও এটি সর্বজনীন স্বাস্থ্য কভারেজ (ইউনিভার্সাল হেলথ কভারেজ বা ইউএইচসিঅর্জন থেকে অনেকটা দূরে রয়েছে। বাজেট বৃদ্ধি সত্ত্বেও ব্যবস্থার একটি বড় অংশ এখনও ঘাটতি নিয়ে কাজ করেযা উচ্চাকাঙ্ক্ষা এবং ফলাফলের মধ্যে ব্যবধানকেই দর্শায় সরকারি স্বাস্থ্য ব্যয় (গভর্নমেন্ট হেলথ এক্সপেন্ডিচার বা জিএইচই) আর্থিক বছর ২০১৮ (এফওয়াই১৮)- মোট দেশজ উৎপাদনের (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি) . শতাংশ থেকে আর্থিক বছর ২০২৪- . শতাংশে উন্নীত হয়েছে। আর্থিক বছর ২০২১ এবং আর্থিক বছর ২০২৫-এর (বাজেট অনুমান) মধ্যে জিএইচই ১৮ শতাংশ চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হারে বৃদ্ধি পেয়েছেযা . লক্ষ কোটি টাকা থেকে . লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে। এফওয়াই২২-এর মধ্যে মোট স্বাস্থ্য ব্যয়ের জিএইচই- অংশও ৪৮ শতাংশে (এফওয়াই১৫- ২৯ শতাংশ থেকে) বৃদ্ধি পেয়েছেযেখানে ক্ষমতা-বহির্ভূত ব্যয় (আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার বা ওওপিই) ৩৯. শতাংশে (এফওয়াই১৪- ৬৪. শতাংশ থেকে) হ্রাস পেয়েছেযা সরকারি ভাবে অর্থায়িত বিমা প্রকল্পগুলি দ্বারা সমর্থিত।

তবে এই অগ্রগতি সত্ত্বেও জিএইচই জাতীয় স্বাস্থ্য নীতি (এনএইচপি২০১৭ সালের জিডিপি- . শতাংশের সুপারিশের নিচেই থেকেছেযা বর্তমান ব্যয়  নীতিগত লক্ষ্যগুলির মধ্যে একটি স্থায়ী ব্যবধানকে দর্শায় সর্বোপরিবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডব্লিউএইচওমতেভারতের ইউএইচসি পরিষেবা কভারেজ সূচক - আর্থিক সুরক্ষার পরিবর্তে পরিষেবা পাওয়ার জন্য এক ধরনের প্রক্সি - ২০২৩ সালে ৬৯ শতাংশে (-১০০ মাত্রার মধ্যে) দাঁড়িয়েছে। ডব্লিউএইচও- তরফে করা ইউএইচসি কাঠামোয় অভিযোজিত একটি গবেষণায় উল্লেখযোগ্য ভৌগোলিক এবং সম্পদ-ভিত্তিক বৈষম্য পাওয়া গিয়েছে, যেখানে দেখা গিয়েছে ৬৮৭টি জেলায় জেলা-স্তরের কভারেজের পরিমাণ ২৬. শতাংশ থেকে ৬৯. শতাংশ পর্যন্ত।

পাঁচটি অগ্রাধিকারমূলক কর্মসূচির লক্ষ্য অর্জনের জন্য বার্ষিক ১৫৪,৫৭৪ কোটি টাকা প্রয়োজন - অসংক্রামক রোগ, যক্ষ্মা, মানসিক স্বাস্থ্য এবং আঘাত এবং পোড়া - যা দেশের রোগের বোঝার ৬৬ শতাংশ। তবে ২০২২-২৩ সালে, এই অগ্রাধিকারমূলক কর্মসূচির সঙ্গে যুক্ত কেন্দ্রীয় এবং রাজ্য ব্যয়ের পরিমাণ ছিল ৫০,৪৭৭ কোটি টাকা, যা ১০৪,০৯৭ কোটি টাকার চেয়ে কম।

জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা রিসোর্স সেন্টারের ২০২৫ সালের আর্থিক ঘাটতি বিশ্লেষণে একটি আদর্শিক ব্যয় পদ্ধতি ব্যবহার করে অনুমান করা হয়েছে যেপাঁচটি অগ্রাধিকারমূলক কর্মসূচির লক্ষ্য অর্জনের জন্য বার্ষিক ১৫৪,৫৭৪ কোটি টাকা প্রয়োজন - অসংক্রামক রোগযক্ষ্মামানসিক স্বাস্থ্য এবং আঘাত এবং পোড়া - যা দেশের রোগের বোঝার ৬৬ শতাংশ। তবে ২০২২-২৩ সালেএই অগ্রাধিকারমূলক কর্মসূচির সঙ্গে যুক্ত কেন্দ্রীয় এবং রাজ্য ব্যয়ের পরিমাণ ছিল ৫০,৪৭৭ কোটি টাকাযা ১০৪,০৯৭ কোটি টাকার চেয়ে কম। এর পাশাপাশি নানাবিধ অনুমান দর্শিয়েছে যেনতুন প্রযুক্তি গ্রহণ এবং প্রতিরোধ সুস্থতার উপর আরও বেশি মনোযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য-সম্পর্কিত স্থিতিশীল উন্নয়ন লক্ষ্য (এসডিজিঅর্জনের জন্য ভারতের অতিরিক্ত ১৫৬ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে।

অল্প তহবিলের পরিমাণ বিবেচনা করে ভারতের জনস্বাস্থ্য অগ্রাধিকার এবং অবকাঠামোগত ঘাটতিকে পর্যাপ্ত ভাবে সমর্থন করার জন্য সরকারি অর্থায়ন অপ্রতুল থাকার সম্ভাবনা রয়েছে। তা ছাড়াবিশ্বব্যাপী স্বাস্থ্যের জন্য বিদেশি উন্নয়ন সহায়তা হ্রাসের প্রেক্ষাপটেভারতে স্বাস্থ্যসেবা প্রধানত অভ্যন্তরীণ ভাবে অর্থায়ন করা হলেওবৈদেশিক সহায়তায় সামান্য ক্ষতিও তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হতে পারে। সম্মিলিত ভাবেএটি জনস্বাস্থ্যের অগ্রাধিকারঅবকাঠামোগত উন্নয়ন এবং স্বাস্থ্য উদ্ভাবনের জন্য অতিরিক্ত সম্পদ এবং ব্যক্তিগত মূলধন সংগ্রহের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে।

স্বাস্থ্যের জন্য বেসরকারি মূলধন সংগ্রহ: সুযোগ এবং চ্যালেঞ্জ

২০১৩ সালে ভারত প্রথম দেশ হিসেবে সিএসআর ব্যয় (৫০০ কোটি টাকা বা তার বেশি মূল্যের নেট ওয়ার্থযুক্ত সংস্থা, ,০০০ কোটি টাকা বা তার বেশি টার্নওভারযুক্ত সংস্থা এবং কোটি টাকা বা তার বেশি নেট লাভযুক্ত সংস্থাগুলির জন্য পূর্ববর্তী তিন বছরের গড় মোট মুনাফার দুই শতাংশ) বাধ্যতামূলক  করেছেযা তখন থেকে স্বাস্থ্য অর্থায়নের একটি উল্লেখযোগ্য উৎস হয়ে উঠেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে স্বাস্থ্যসেবা খাতে সিএসআর বরাদ্দের পরিমাণ ছিল ,১৫০.৮১ কোটি টাকাযা মোট সিএসআর ব্যয়ের ২০.৪৮ শতাংশ। এই আইন মানব উন্নয়নের জন্য অতিরিক্ত তহবিল তৈরি করতে এবং স্বচ্ছতা উন্নত করতে সাহায্য করলেও রাষ্ট্রপুঞ্জের শিক্ষাবৈজ্ঞানিক সাংস্কৃতিক সংস্থা (ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন) উল্লেখ করেছে যেএর সঙ্গে আসে নানাবিধ প্রতিকূলতা এই চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে তহবিল বিতরণে সরকারি নির্দেশনার অভাবরাজ্যগুলিতে তহবিলের অসম বণ্টনসামাজিক প্রভাবের উপর ব্যয় লক্ষ্যমাত্রার উপর মনোযোগ দেওয়া এবং বৃহত্তর তদারকি  প্রয়োগকারী ব্যবস্থার প্রয়োজনীয়তা।

সর্বোপরিভারতের এনএইচপি ২০১৭ পিপিপিগুলিকে উৎসাহিত করে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পিপিপিগুলির জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা রিসোর্স সেন্টারের ২০২১ সালের পর্যালোচনায় দেখা গিয়েছে যেভারতের স্বাস্থ্যসেবা খাতে পিপিপিগুলি মূলত মূলধন সংগ্রহের হাতিয়ার হিসাবে নয়বরং সরকার-অর্থায়িত পরিষেবা চুক্তি হিসাবে কাজ করে। চুক্তিতে অস্পষ্টতাউদ্দেশ্যের পার্থক্যসীমিত কর্মক্ষমতা পর্যবেক্ষণ এবং বিভিন্ন পক্ষের মধ্যে অপ্রতুল ক্ষমতা বৃদ্ধি তাদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে। তবে পর্যালোচনাটিতে পিপিপিগুলিকে ভারতে অপরিহার্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যেআরও সম্প্রসারণের আগে কিছু সংশোধনের প্রয়োজন।

ভারতে মিশ্র অর্থায়ন বাজার ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে আটগুণ বৃদ্ধি পেয়েছে। এই মিশ্র অর্থায়ন বাজারের মধ্যে সরকারি এবং জনহিতকর উৎস থেকে ছাড়কৃত মূলধনের কৌশলগত ব্যবহার সম্পৃক্ত, যাতে বাণিজ্যিক বিনিয়োগকারীদের কাছ থেকে উচ্চ উন্নয়ন প্রভাব সম্ভাবনাময় কিন্তু সীমিত বাণিজ্যিক কার্যকারিতা সম্পন্ন প্রকল্পগুলিকে সমর্থন করার জন্য বেসরকারি মূলধন সংগ্রহ করা যায়।

চিরাচরিত বেসরকারি অবদানের ঊর্ধ্বে উঠে উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থার উদ্ভব শুরু হয়েছে। ইমপ্যাক্ট ইনভেস্টরস কাউন্সিল (আইআইসিনথিভুক্ত করে যে২০২৪ সালে ভারতীয় স্বাস্থ্য খাতে বিনিয়োগ ৬৪৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছেযা এটিকে তৃতীয় বৃহত্তম প্রভাব বিনিয়োগকারী খাত হিসেবে স্থান দিয়েছে এবং যা মোট প্রভাব বিনিয়োগ প্রবাহের ১৩. শতাংশ। তবে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে বেশির ভাগ বিনিয়োগ নির্ণয়  সিদ্ধান্তমূলক সহায়তাফার্মাসি (অনলাইন এবং অফলাইন উভয়) এবং চিকিৎসা ডিভাইসের মতো উপ-ক্ষেত্রে পরিচালিত হয়েছিলযেখানে প্রাথমিক মাধ্যমিক স্বাস্থ্যসেবা উল্লেখযোগ্য ভাবে কম বিনিয়োগ পেয়েছে।

ভারতে মিশ্র অর্থায়ন বাজার ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে আটগুণ বৃদ্ধি পেয়েছে। এই মিশ্র অর্থায়ন বাজারের মধ্যে সরকারি এবং জনহিতকর উৎস থেকে ছাড়কৃত মূলধনের কৌশলগত ব্যবহার সম্পৃক্তযাতে বাণিজ্যিক বিনিয়োগকারীদের কাছ থেকে উচ্চ উন্নয়ন প্রভাব সম্ভাবনাময় কিন্তু সীমিত বাণিজ্যিক কার্যকারিতা সম্পন্ন প্রকল্পগুলিকে সমর্থন করার জন্য বেসরকারি মূলধন সংগ্রহ করা যায় এক দশকে ভারতে মিশ্র অর্থায়ন লেনদেন থেকে তহবিলের পরিমাণ প্রায় বিলিয়ন মার্কিন ডলারযার মধ্যে স্বাস্থ্যকেন্দ্রিক খাতগুলি ১৫ শতাংশ অর্জন করেছে এবং যা মূলত অবকাঠামো  পরিষেবা সরবরাহ সমাধানের দিকে পরিচালিত হয়েছে। জরুরি প্রতিক্রিয়ার জন্য স্বাস্থ্যসেবা কর্মীদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে অতিমারি-পরবর্তী সময়ে জলবায়ু-স্বাস্থ্য সংযোগে অতিরিক্ত বিনিয়োগের পাশাপাশি উল্লেখযোগ্য তহবিলও লক্ষ করা গিয়েছে।

তবে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ক্ষেত্রে মিশ্র অর্থের ব্যবহার এখনও অপ্রতুল। নীতি আয়োগ তুলে ধরেছে যেবেসরকারি খাতের বিনিয়োগকে একত্রিত করার কৌশলের অভাবইনপুট-ভিত্তিক বাজেট থেকে ফলাফল-ভিত্তিক তহবিলে স্থানান্তরিত হওয়ার প্রয়োজনীয়তাউচ্চ লেনদেন ব্যয় এবং মিশ্র অর্থ সমাধান গঠনে দীর্ঘ সময়সীমা আসলে ছাড়কৃত মূলধন সরবরাহকারী  বেসরকারি বিনিয়োগকারীদের মধ্যে সীমিত স্বচ্ছতা  একটি অনুন্নত বাস্তুতন্ত্র তৈরি করে

সামাজিক বন্ড (ক্রেডিট সিকিউরিটিজযা সামাজিক প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করে) এবং ইমপ্যাক্ট বন্ড (ফলাফল-ভিত্তিক চুক্তিযা পরিষেবা সরবরাহের জন্য অগ্রিম মূলধন কভার করার জন্য বেসরকারি তহবিল ব্যবহার করে এবং কেবল ফলাফল অর্জন করলেই বিনিয়োগকারীদের তা পরিশোধ করা হয়) স্বাস্থ্যের জন্য অর্থায়নের হাতিয়ার হিসেবে আবির্ভূত হতে শুরু করেছে। ২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে ভারত থেকে ক্রমবর্ধমান সারিবদ্ধ সামাজিক বন্ডের পরিমাণ ছিল . বিলিয়ন মার্কিন ডলারযার মধ্যে . বিলিয়ন মার্কিন ডলার শুধুমাত্র ২০২৪ সালে জারি করা হয়েছিল। স্বাস্থ্যসেবা সামাজিক বন্ডের মোট আয়ের শতাংশের জন্য দায়ী। একই সঙ্গে ভারতীয় ব্যাঙ্ক-বহির্ভূত আর্থিক সংস্থাগুলি ২০২৪ সালে প্রায় . বিলিয়ন মার্কিন ডলার লেবেলযুক্ত সামাজিক ঋণ সংগ্রহ করেছেযা ক্ষুদ্র ঋণসাশ্রয়ী মূল্যের আবাসন এবং শিক্ষা-সহ অন্যান্য ক্ষেত্রে সহায়তা করার জন্য নির্ধারিত ছিল। তবে স্বাস্থ্যসেবা এখানে প্রতিনিধিত্ব করে না।

উৎকৃষ্ট ইমপ্যাক্ট বন্ড - রাজস্থানে মাতৃ নবজাতকের স্বাস্থ্যের জন্য বিশ্বের প্রথম ইমপ্যাক্ট বন্ড - এবং পাহালের যক্ষ্মা ইমপ্যাক্ট বন্ডের মতো স্বাস্থ্য-কেন্দ্রিক ইমপ্যাক্ট বন্ডগুলিও ফলাফলের জন্য অর্থ প্রদানের কাঠামোর অধীনে মূলধন সংগ্রহে সহায়তা করেছে। তবে ফলাফলের জন্য অর্থ প্রদানের চুক্তি পরিকল্পনা এবং পরিচালনা করার সীমিত সরকারি ক্ষমতাউচ্চ লেনদেন এবং নকশা ব্যয় এবং শক্তিশালী ডেটা সিস্টেমের প্রয়োজনীয়তার কারণে তাদের সম্ভাবনা মূলত অবাস্তব রয়ে গিয়েছে

এর পাশাপাশি২০২০ সালের ৪২২টি প্রভাবশালী উদ্যোগের আইআইসি বিশ্লেষণ অনুসারে,৫৬৪ কোটি টাকা (প্রায় ২১৬ মিলিয়ন মার্কিন ডলার) আনুমানিক ঋণ অর্থায়নের ব্যবধান রয়েছেযা ইঙ্গিত করে যেপ্রভাব ঋণের চাহিদা সরবরাহের চেয়ে উল্লেখযোগ্য ভাবে বেশি। বিশেষ করে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই ব্যবধান ১৬৬ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। ইমপ্যাক্ট এন্টারপ্রাইজগুলির জামানত সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণে অক্ষমতাআর্থিক প্রতিবেদন এবং ঋণযোগ্যতা মূল্যায়নের জন্য তরুণ উদ্যোগগুলির ব্যবস্থাপনা এবং ডেটা সিস্টেমে দুর্বলতা  ইমপ্যাক্ট বিনিয়োগকে একটি স্বতন্ত্র সম্পদ শ্রেণি হিসাবে সংজ্ঞায়িত করে এমন একটি নিয়ন্ত্রক কাঠামোর অনুপস্থিতির মতো বাধাগুলি এই খাতের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। গবেষণায় আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে স্বাস্থ্যসেবা ঋণ এবং ইক্যুইটি ইমপ্যাক্ট বিনিয়োগ উভয় দ্বারা পরিবেশিত শীর্ষ তিনটি ক্ষেত্রের মধ্যে রয়েছে। তবেএটি আরও উল্লেখ করে যে বিনিয়োগকারীরা ঋণের চেয়ে উদীয়মান ইমপ্যাক্ট এন্টারপ্রাইজগুলিতে মালিকানা ইক্যুইটিকে বেশি পছন্দ করেন। 

তা সত্ত্বেওএকসঙ্গে বিবেচনা করলে দেখা যাবে যেবার্ষিক জনস্বাস্থ্য অর্থায়নের ব্যবধান ১০৪,০৯৭ কোটি টাকা এবং স্বাস্থ্য-সম্পর্কিত স্থিতিশীল উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য অতিরিক্ত ১৫৬ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় বেসরকারি মূলধন সংগ্রহের পরিমাণ কম থাকে। আন্তর্জাতিক তহবিল হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের জনস্বাস্থ্য লক্ষ্য অর্জনের জন্য বেসরকারি মূলধন সংগ্রহের প্রচেষ্টা বৃদ্ধি করা অপরিহার্য।

ভবিষ্যতের পথ

বেসরকারি মূলধন সংগ্রহের মাত্রায়নের জন্য ভারতকে একটি প্রাতিষ্ঠানিক এবং নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠা করতে হবেযা জনস্বাস্থ্য অগ্রাধিকারের দিকে বেসরকারি সম্পদ পরিচালনার ভিত্তি স্থাপন করবে। এর জন্য স্বচ্ছতা  জবাবদিহিতা তৈরির পাশাপাশি বিশ্বাসযোগ্য প্রভাব-কেন্দ্রিক সত্তাগুলিকে আলাদা করতেতথ্যের অসামঞ্জস্যতা কমাতে এবং মূলধন প্রবাহের দক্ষতা উন্নত করতে মানসম্মত মানদণ্ডের বিকাশ প্রয়োজন। এর পাশাপাশিসিএসআর ব্যবহারের নির্দেশিকা সংশোধন করেউদ্ভাবনী অর্থায়ন কাঠামোর মাধ্যমে এই সম্পদগুলিকে আরও দক্ষতার সঙ্গে ব্যবহার করা যেতে পারে।

বেসরকারি মূলধন সংগ্রহ স্বাস্থ্যসেবার জন্য উপলব্ধ তহবিল বৃদ্ধিতে সাহায্য করতে পারে বিশ্ব ব্যাঙ্কের ২০২৫ সালের একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যেস্বাস্থ্য এবং ইউএইচসি-তে দ্রুত অগ্রগতি অর্জনের জন্য - বিশেষ করে উচ্চ ওওপিই- ফলে উদ্ভূত আর্থিক কষ্ট কমাতে - জনসাধারণের সম্পদ বৃদ্ধি মৌলিক।

উপরন্তুপিপিপি মডেলগুলি বর্তমানে প্রাথমিকভাবে সরকার-অর্থায়িত পরিষেবা চুক্তি হিসেবে ব্যবহৃত হয়। ফলাফলের জন্য অর্থ প্রদানের কাঠামোর মধ্যে কর্মক্ষমতা-সংযুক্ত ফলাফলের চারপাশে পিপিপি পুনর্গঠন করা তাদের দক্ষতা উন্নত করতে সাহায্য করতে পারে। সর্বোপরিমূলধন সংগ্রহের হাতিয়ার হিসাবে পিপিপিগুলি এখনও অপ্রয়োজনীয়যা সক্রিয় ভাবে উৎসাহিত করা উচিত। বর্তমানে ভারতের প্রভাব বন্ডগুলি প্রাথমিক পর্যায়ে রয়েছেতবে তার মাত্রায়ন করা যেতে পারে এর জন্য নিবেদিতপ্রাণ প্রাতিষ্ঠানিক কাঠামোশক্তিশালী পর্যবেক্ষণ ব্যবস্থা এবং মানসম্মত ফলাফল কাঠামোর প্রয়োজন হবে।

প্রভাবশালী উদ্যোগগুলিতে ঋণ অর্থায়নের ব্যবধানটিও অপ্রতুল ঝুঁকিমুক্তকরণ ব্যবস্থাকে প্রতিফলিত করেযা চিরাচরিত ঋণদাতাদের বাধা দেয়। জোড়া-ঋণদান মডেলকেযেখানে ছাড়মূলক উন্নয়ন ব্যাঙ্ক ঋণ বাণিজ্যিক ঋণের সঙ্গে মিলে যায় - স্বচ্ছ মূল্য নির্ধারণের মানদণ্ড (ক্রেডিটযোগ্যতা এবং সামাজিক প্রভাব মেট্রিক্সের সঙ্গে আবদ্ধ) এবং নমনীয় ঋণ কাঠামোর সঙ্গে সমন্বিত হওয়া উচিত। নিয়ন্ত্রক কাঠামোগুলিকে আনুষ্ঠানিকভাবে প্রভাব ঋণকে একটি স্বতন্ত্র সম্পদ শ্রেণি হিসাবে স্বীকৃতি দিতে হবে। প্রথম ক্ষতির বিধান এবং পোর্টফোলিও গ্যারান্টি হিসাবে রিং-ফেন্সিং সিএসআর বরাদ্দগুলি একই সঙ্গে প্রচলিত ঋণদাতাদের ঝুঁকিমুক্ত করবে এবং বন্ধক সংক্রান্ত ব্যবধানগুলির মোকাবিলা করার পাশাপাশি সিএসআরকে অনুদান তৈরির যন্ত্রের পরিবর্তে অনুঘটক মূলধনে রূপান্তরিত করবে।

তবে  কথা অবশ্যই মনে রাখতে হবে যেবেসরকারি মূলধন সংগ্রহ স্বাস্থ্যসেবার জন্য উপলব্ধ তহবিল বৃদ্ধিতে সাহায্য করতে পারে বিশ্ব ব্যাঙ্কের ২০২৫ সালের একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যেস্বাস্থ্য এবং ইউএইচসি-তে দ্রুত অগ্রগতি অর্জনের জন্য - বিশেষ করে উচ্চ ওওপিই- ফলে উদ্ভূত আর্থিক কষ্ট কমাতে - জনসাধারণের সম্পদ বৃদ্ধি মৌলিক। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যেসরকারি উৎস থেকে বেশির ভাগ তহবিল সরবরাহ না করে কোনও দেশ উচ্চ স্তরের স্বাস্থ্য কভারেজ অর্জন করতে পারেনিযা স্বাস্থ্যসেবা সংক্রান্ত উদ্বেগ থেকে উদ্ভূত আর্থিক ঝুঁকি কার্যকর ভাবে মোকাবিলা করার এবং ইক্যুইটি প্রচার করার জন্য সরকারের ক্ষমতাকেই প্রতিফলিত করে। বেসরকারি খাতের ভূমিকা থাকলেও উদ্দেশ্যের পার্থক্য বিদ্যমান সোজা কথায় বললেসরকারের প্রাথমিক দায়িত্ব হল বেসরকারি মূলধনকে অর্থায়নের পরিপূরক উৎস হিসেবে সংগ্রহ করা।

 


নিমিশা চাড্ডা অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের সেন্টার ফর নিউ ইকোনমিক ডিপ্লোমেসির রিসার্চ অ্যাসিস্ট্যান্ট

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.