Author : Anusha Guru

Published on Nov 21, 2025 Updated 0 Hours ago

সাইবার নিরাপত্তা, নীতিশাস্ত্র বাস্তবায়ন সম্পর্কে উদ্বেগ তৈরির পাশাপাশি এআই সামুদ্রিক নজরদারিতে রূপান্তর ঘটাচ্ছে রিয়েল-টাইম পর্যবেক্ষণ, অন্ধকারে জাহাজ সনাক্তকরণ এবং পূর্বানুমান ক্ষমতা বৃদ্ধি করে

সামুদ্রিক নজরদারিতে এআই: ব্যবহার, ঝুঁকি ও বিবেচনা

মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস (এমডিএ)-‌এর কেন্দ্রবিন্দুতে আছে সামুদ্রিক নজরদারি, যা সম্ভাব্য হুমকি সনাক্ত ট্র্যাক করার জন্য সামুদ্রিক কার্যকলাপ পর্যবেক্ষণ, বিশ্লেষণ পূর্বাভাস প্রদান করে। জাহাজের গতিবিধি ট্র্যাক করার জন্য অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) এবং রাডারের মতো ঐতিহ্যবাহী সরঞ্জামগুলি অপরিহার্য। তবে, সীমিত সেন্সরের উপর নির্ভরতা, মানবিক তদারকি, এবং ঘন ঘন সনাক্তকরণ বিলম্বের কারণে তাদের কার্যকারিতা সীমাবদ্ধ, যা  আধুনিক নিরাপত্তা উদ্বেগ মোকাবিলায় এগুলিকে অপ্রতুল করে তোলে। এটি বিশেষভাবে সত্য, কারণ উপকূলীয় সীমান্ত জুড়ে বিস্তৃত বিশাল সামুদ্রিক অঞ্চল, এক্সক্লুসিভ ইকনমিক জোন (ইইজেড), এবং কৌশলগত চোকপয়েন্টগুলি পর্যবেক্ষণ করা আবশ্যক।

মানব-নেতৃত্বাধীন নজরদারি হিমসিম খায় আয়তন পর্যবেক্ষণের ফাঁকের কারণে। ‘‌অন্ধকার জাহাজ’‌গুলি ইচ্ছাকৃতভাবে নিজেদের জিপিএস-ভিত্তিক এআইএস-‌অক্ষম করে রাখে এবং সেই কারণে তাদের সঠিকভাবে সনাক্ত করা যায় না, যা তাদের প্রচলিত নজরদারি ব্যবস্থার কাছে প্রায় অদৃশ্য করে তোলে। তাদের মোকাবিলা করার সময়ও এই ত্রুটিগুলি স্পষ্ট হয়ে ওঠে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, চোরাচালান এবং জলদস্যুতার মতো অবৈধ অপরাধমূলক কার্যকলাপগুলি আরও জটিল হয়ে উঠছে রাষ্ট্রীয় এবং -রাষ্ট্রীয় খেলোয়াড়সহ বিভিন্ন চরিত্র সনাক্তকরণ এড়াতে ক্রমবর্ধমানভাবে এই অন্ধকার নৌবহর ব্যবহার করায়। উদাহরণস্বরূপ, রাশিয়া তার তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ১৪০০ টিরও বেশি অন্ধকার জাহাজ পরিচালনা করছে বলে অনুমান করা হচ্ছে। এই ধরনের গোপন অভিযানগুলি প্রচলিত  সামুদ্রিক নজরদারি কাঠামোর দুর্বলতাগুলিকে কাজে লাগায়, যা এমন উন্নত সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দেয় যা সমুদ্রে আরও অভ্রান্ততা দ্রুততার সঙ্গে কার্যকলাপ সনাক্ত এবং পর্যবেক্ষণ করতে পারে।


ভারত তার সামুদ্রিক নজরদারি কাঠামোকে শক্তিশালী করার জন্য এআই-চালিত উদ্যোগও গ্রহণ করছে, যেমন এআই-সক্ষম সোয়ার্ম ড্রোন সিস্টেমগুলিকে একীভূত করা যা স্বয়ংচালিতভাবে বিশাল অঞ্চলগুলিতে টহল দেয়, অসঙ্গতিগুলি সনাক্ত করে, এবং পরিস্থিতিগত সচেতনতা বৃদ্ধির জন্য স্থলভিত্তিক সিস্টেম, উপরিভাগের জাহাজ এবং আকাশ প্ল্যাটফর্মগুলিতে রিয়েল-টাইম ডেটা রিলে করে।



এই আলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এই ফাঁকগুলি পূরণ করার জন্য নতুন সুযোগ প্রদান করে, এবং এমডিএ শক্তিশালী করার জন্য রিয়েল-টাইম ডেটা ইন্টিগ্রেশন, অসঙ্গতি সনাক্তকরণ এবং পূর্বাভাসমূলক বিশ্লেষণ সক্ষম করে। ভারত তার সামুদ্রিক নজরদারি কাঠামোকে শক্তিশালী করার জন্য এআই-চালিত উদ্যোগও গ্রহণ করছে, যেমন এআই-সক্ষম সোয়ার্ম ড্রোন সিস্টেমগুলিকে একীভূত করা যা স্বয়ংচালিতভাবে বিশাল অঞ্চলগুলিতে টহল দেয়, অসঙ্গতিগুলি সনাক্ত করে, এবং পরিস্থিতিগত সচেতনতা বৃদ্ধির জন্য স্থলভিত্তিক সিস্টেম, উপরিভাগের জাহাজ এবং আকাশ প্ল্যাটফর্মগুলিতে রিয়েল-টাইম ডেটা রিলে করে। যাই হোক, এআই গ্রহণ তার সীমাবদ্ধতা, নির্ভরযোগ্যতা, জবাবদিহিতা এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। তাই কার্যকর স্থাপনা নিশ্চিত করার জন্য এই সমস্তগুলির মধ্য দিয়ে সাবধানে এগোতে হবে।

ঐতিহ্যবাহী নজরদারি কৌশল

সামুদ্রিক নজরদারির জন্য মৌলিক প্রযুক্তিগুলির মধ্যে সাধারণত এআইএস এবং রাডার সিস্টেম অন্তর্ভুক্ত থাকে। প্রথমটি জাহাজের পরিচয়, অবস্থান এবং গতিবিধি সম্পর্কে উপকূলীয় কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ করে, যা নেভিগেশন সুরক্ষা এবং সংঘর্ষ এড়াতে সাহায্য করে। তবে, নিরাপত্তার জন্য এর মূল্য সীমিত, কারণ এআইএস সংকেতগুলি জালিয়াতির শিকার হতে পারে, এর হেরফের করা যেতে পারে বা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া যেতে পারে, যা চোরাচালানকারী, পাচারকারী এবং অবৈধ জেলেদের অজ্ঞাত অবস্থায় কাজ করতে এবং বৈধ বাধা এড়াতে সক্ষম করে। একইভাবে, রাডার সিস্টেমগুলি বস্তুর উপর তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ বাউন্স করে জাহাজগুলিকে ট্র্যাক করে সংঘর্ষ এড়াতে চলাচলে সহায়তা করে। তবুও, ছোট বা নিম্ন-প্রোফাইল জাহাজ সনাক্ত করার ক্ষমতা অপ্রতুল থাকে, যা ঘনিষ্ঠ-পরিসরের সনাক্তকরণে উল্লেখযোগ্য অন্ধ দাগ দ্বারা আরও জটিল হয়।

উভয় সিস্টেমই জনবল এবং মানবিক পর্যবেক্ষণের উপর ব্যাপকভাবে নির্ভর করে, এবং এইভাবে মানব ত্রুটি ক্লান্তির ঝুঁকির মধ্যে পড়ে। তারা ব্যাপক কভারেজ এবং রিয়েল-টাইম আপডেট প্রদান করতে ব্যর্থ হয়। জলদস্যুতা চোরাচালান থেকে শুরু করে ড্রোন, ক্ষেপণাস্ত্র সাইবার আক্রমণ পর্যন্ত বিস্তৃত বিপদের জটিল প্রকৃতির কারণে বিলম্বিত বিপদ সনাক্তকরণের বড় প্রতিক্রিয়া হতে পারে, যার মধ্যে রয়েছে ক্রু সদস্যদের বিপন্ন করা, পণ্যসম্ভারের ক্ষতি করা, জাহাজের সময়সূচি ব্যাহত করা, এবং জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করা। ঐতিহ্যবাহী ব্যবস্থাগুলি প্রায়শই অপরাধীদের বিকশিত কৌশলগুলির চেয়ে পিছিয়ে থাকে, যার ফলে শুধুমাত্র মানুষের হস্তক্ষেপের উপর নির্ভরতা অপ্রতুল হয়ে পড়ে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য সামুদ্রিক নিরাপত্তার প্রশ্নে আরও প্রযুক্তিগতভাবে উন্নত সমাধানের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন।


জিওস্পেশিয়াল এআই বিদ্যমান নজরদারি সরঞ্জামগুলির একটি শক্তিশালী পরিপূরক হিসেবে আবির্ভূত হচ্ছে। স্যাটেলাইট চিত্র, রাডার, এআইএস ডেটা এবং পরিবেশগত ইনপুটগুলিকে একত্রিত করে এটি সামুদ্রিক কার্যকলাপের একটি গতিশীল, বহু-স্তরীয় চিত্র তৈরি করে।



সামুদ্রিক নজরদারিতে এআই

এআই প্রথাগত সরঞ্জামগুলির ক্ষমতার চেয়ে উন্নত ক্ষমতা প্রদান করে সামুদ্রিক নজরদারিতে বিপ্লব ঘটাচ্ছে। এআই-এর একটি প্রধান শক্তি হল রিয়েল-টাইমে বিস্তৃত ডেটা বিশ্লেষণ করার ক্ষমতা মেশিন লার্নিং (এমএল) অ্যালগরিদমগুলি প্রবণতা এবং বহিরাগত ঘটনাগুলি সনাক্ত করে, যা প্রায়শই প্রচলিত মানব বিশ্লেষণে ধরা পড়ে না। এই ক্ষমতা ক্রমাগত রিয়েল-টাইম পর্যবেক্ষণ এবং অসঙ্গতি সনাক্তকরণ, অনিয়মিত জাহাজের গতিবিধি বা ওপেন-সোর্স বুদ্ধিমত্তা থেকে সংগৃহীত সন্দেহজনক কার্যকলাপের মতো বিপদ সনাক্ত করতে সক্ষম করে। উন্নত বস্তু চিহ্নিতকরণ ট্র্যাকিংয়ের মাধ্যমে, এআই সামুদ্রিক সত্তাগুলিকে শ্রেণিবদ্ধ করতে, জাহাজের ধরনের মধ্যে পার্থক্য করতে, এবং ধ্বংসাবশেষ বা বিপজ্জনক তরঙ্গের মতো নেভিগেশনাল বিপদ সনাক্ত করতে উন্নত অভ্রান্ততা প্রদান করে।

জিওস্পেশিয়াল এআই বিদ্যমান নজরদারি সরঞ্জামগুলির একটি শক্তিশালী  পরিপূরক হিসেবে আবির্ভূত হচ্ছে। স্যাটেলাইট চিত্র, রাডার, এআইএস ডেটা এবং পরিবেশগত ইনপুটগুলিকে একত্রিত করে এটি সামুদ্রিক কার্যকলাপের একটি গতিশীল, বহু-স্তরীয় চিত্র তৈরি করে। উন্নত অ্যালগরিদমগুলি সুরক্ষিত অঞ্চলে অননুমোদিত মাছ ধরা জাহাজ চলাচলের মতো অসঙ্গতিগুলি সনাক্ত করে। অন্ধকার জাহাজ সনাক্তকরণ উন্নত করার মধ্যে একটি বিশেষ রূপান্তরকারী প্রয়োগ রয়েছে। এই তথাকথিত ‘‌ভূতুড়ে জাহাজ’‌ অবৈধ মাছ ধরা, চোরাচালান এবং জলদস্যুতার মতো গোপন কার্যকলাপ পরিচালনার একটি মূল হাতিয়ার।

এআই-

এআই অ্যাপ্লিকেশন  

মেরিটাইম সার্ভেল্যান্স ডাইমেনশন

কোম্পানি দেশ

বিশদ বিবরণ

সিগাল নজরদারি

পরিস্থিতিগত সচেতনতা এবং অসঙ্গতি সনাক্তকরণ

ব্রেনক্রিয়েটরস, নেদারল্যান্ডস

ব্রেনক্রিয়েটরস, নেদারল্যান্ডস এআইএস ডেটা, আবহাওয়া এবং সমুদ্রযাত্রার রেকর্ড একীভূত করে; শেভেনিংগেন বন্দরে r কার্যকর; যুক্তরাজ্যেও বিস্তৃত

স্যাটশিপএআই

স্যাটেলাইট চিত্র ব্যবহার করে ভেসেল  ট্র্যাকিং

নোডালপয়েন্ট সিস্টেমস, গ্রিস

জাহাজের গতিবিধি ট্র্যাক করতে এবং অবৈধ কার্যকলাপ সনাক্ত করতে স্যাটেলাইট ডেটা ব্যবহার করে; আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করেই উন্নয়ন, পাইলট পর্যায়ে রয়ে গেছে

স্কাইলাইট সিস্টেম

অন্ধকার জাহাজ সনাক্তকরণ

অ্যালেন ইনস্টিটিউট ফর এআই, ইউএসএ

 আচরণগত ধরণ বিশ্লেষণ এবং ভবিষ্যদ্বাণীমূলক মডেলিংয়ের মাধ্যমে অবৈধ কার্যকলাপ সনাক্ত করতে নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং ম্যাক্সার টেকনোলজিস-‌এর তথ্য বিশ্লেষণ করে

আর্টিফিশিয়াল ইনট্যালিজেন্স রিট্রেনিং ইন স্পেস  (এআইআরআইএস)

 উপগ্রহ-ভিত্তিক বস্তু সনাক্তকরণ

মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ  (এমএইচআই), জাপান

পৃথিবীর পৃষ্ঠের ছবি তুলেছে এবং লক্ষ্যবস্তু ধারণকারী এলাকাগুলিকে স্বায়ত্তশাসিতভাবে সনাক্ত করেছে। বর্তমানে জাক্সা-‌ রেজ- উপগ্রহে প্রদর্শনের জন্য প্রস্তুত।

গ্লোবাল ফিশিং ওয়াচ

অবৈধ মাছ ধরা পর্যবেক্ষণ

আন্তর্জাতিক এনজিও (গ্লোবাল ফিশিং ওয়াচ)

 অবৈধ মাছ ধরার রিয়েল-টাইম সনাক্তকরণের উদ্দেশ্যে রাডার অপটিক্যাল স্যাটেলাইট চিত্র প্রক্রিয়াকরণের জন্য  এআই সফটওয়্যার ব্যবহার করে ৬৫,০০০ টিরও বেশি জাহাজ ট্র্যাক করে, যার মধ্যে নন-এআইএস জাহাজও রয়েছে। 

বর্ধিত ডেটা উৎসগুলি চলাচলের ধরন পরীক্ষা করে এবং সন্দেহজনক আচরণের পূর্বাভাস দিয়ে তাদের সনাক্তকরণকে সমর্থন করতে পারে। এআই-চালিত প্ল্যাটফর্মগুলির বাস্তব-বিশ্বের প্রয়োগগুলি ইতিমধ্যেই তাদের রূপান্তরকারী সম্ভাবনা প্রদর্শন করছে। নিচের সারণিতে মূল উন্নয়নগুলির সারসংক্ষেপ দেওয়া হয়েছে:

এছাড়াও, এআই/এমএল-এর অগ্রগতি অত্যাধুনিক স্বয়ংচালিত জাহাজের বিকাশের সুযোগ করে দেয়। আনম্যানড সারফেস ভেসেল (ইউএসভি) এবং অটোনমাস আন্ডারওয়াটার ভেহিকেলস (এইউভি) বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে, যেমন উচ্চ-ঝুঁকিপূর্ণ বা পৌঁছনো কঠিন এমন অঞ্চলে জলের নিচে নজরদারি, ম্যাপিং ডেটা সংগ্রহ। এআই মডেলগুলি প্রতিক্রিয়া লুপ এবং রিয়েল-টাইম পুনঃপ্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে বিকশিত হতে থাকায় অন্ধকার বহর সনাক্তকরণ যেমন উন্নত হতে চলেছে, তেমনই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রচেষ্টা জোরদার করা এবং সমুদ্র শাসন উন্নত করা সম্ভব হচ্ছে।


ভারতের অগ্রগতি

ভারত তার সামুদ্রিক নজরদারি স্থাপত্যে এআই সংহত করার ক্ষেত্রেও অগ্রগতি অর্জন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক ২০২৩ সালের ডিসেম্বরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ছয়টি এআই-সজ্জিত টহল জাহাজের জন্য ,৬০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় এআই সংহতকরণের গুরুত্বকে স্বীকৃতি দেয়। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই জাহাজগুলি নজরদারি উন্নত করতে, সামুদ্রিক আইন প্রয়োগ করতে, অনুসন্ধান উদ্ধার অভিযান পরিচালনা করতে, এবং মানবিক সহায়তা প্রদানে সহায়ক হবে। একই সঙ্গে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ভারতীয় নৌবাহিনীর নজরদারি মিশনের জন্য সক্রিয়ভাবে এইউভি ইউএসভি তৈরি করছে নৌবাহিনী সোয়ার্ম ড্রোন প্রযুক্তি এবং ট্রিপওয়্যার বস্তু সনাক্তকরণ, মুখ কণ্ঠস্বর চিহ্নিতকরণ এবং পরিধি (‌পেরিমিটার)‌ নজরদারির জন্য এআই-ভিত্তিক ক্যামেরার মতো হার্ডওয়্যারের মাধ্যমে সামুদ্রিক নজরদারি বাড়ানোর জন্য এআই ব্যবহারের কথা বিবেচনা করছে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি)-‌ চলছে, ভারত ইলেকট্রনিক্স এবং ব্লার্গস ইনোভেশনস যৌথভাবে এআই-চালিত ট্রাইডেন্ট সিস্টেম তৈরি করছে, যা নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর দ্বারা সমুদ্রের জলে অস্বাভাবিক কার্যকলাপের কার্যকর পর্যবেক্ষণের জন্য মাল্টি-সেন্সর ফিউশন, রিয়েল-টাইম অ্যানালিটিক্স এবং ভবিষ্যদ্বাণীমূলক মডেলিং ব্যবহার করে। তা সত্ত্বেও, ভারতের এই প্রযুক্তির কার্যকরী ব্যবহার প্রাথমিক পর্যায়ে রয়েছে। এআই-এর আরও অন্তর্ভুক্তি দেশকে প্রতিক্রিয়ানির্ভর থেকে ভবিষ্যৎমুখী সামুদ্রিক  নিরাপত্তা অবস্থানে রূপান্তরিত করতে সক্ষম করবে।



ভারতের এই প্রযুক্তির কার্যকরী ব্যবহার প্রাথমিক পর্যায়ে রয়েছে। এআই-এর আরও অন্তর্ভুক্তি দেশকে প্রতিক্রিয়ানির্ভর থেকে ভবিষ্যৎমুখী সামুদ্রিক নিরাপত্তা অবস্থানে রূপান্তরিত করতে সক্ষম করবে।



চ্যালেঞ্জ ভবিষ্যতের পথ

এআই ইন্টিগ্রেশন সামুদ্রিক শিল্পের জন্য বেশ কয়েকটি চ্যালেঞ্জ তৈরি করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাইবার আক্রমণের ঝুঁকি বৃদ্ধি। এআই-চালিত সরঞ্জামগুলি বিপদ সনাক্ত প্রশমিত করতে পারে, তবে প্রতিপক্ষরা অত্যন্ত পরিশীলিত আক্রমণ চালানোর জন্য, প্রযুক্তিটি ব্যবহার করতে পারে, যার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় সাইবার আক্রমণ, সফটওয়্যার নির্ভরতা কাজে লাগানো, এবং এই এআই মডেলগুলির প্রশিক্ষণ ডেটা হেরফের করা। সুতরাং, নতুন এবং ক্রমবর্ধমান হুমকি থেকে সামুদ্রিক পরিকাঠামো রক্ষা করার জন্য সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এআই গ্রহণ গুরুত্বপূর্ণ নৈতিক এবং নিয়ন্ত্রক উদ্বেগ উত্থাপন করে, বিশেষ করে তত্ত্বাবধানহীন স্বয়ংচালিত জাহাজ দ্বারা গৃহীত সিদ্ধান্তের জন্য জবাবদিহিতা, যার মধ্যে রয়েছে নেভিগেশন, রুট পরিকল্পনা এবং সংঘর্ষ এড়ানো। সীমিত মানব তত্ত্বাবধানের ত্রুটির ক্ষেত্রে দায়িত্ব অর্পণ জটিল হয়ে ওঠে। অতিরিক্তভাবে, অটোমেশনের উপর অতিরিক্ত নির্ভরতা অপারেটরদের আত্মতুষ্টির দিকে চালিত করতে পারে, এআই সিস্টেমের ব্যর্থতা বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে তাদের ক্ষমতা হ্রাস করতে পারে।


এটি সামুদ্রিক কর্মীদের ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দেয়, যাতে তারা এই প্রযুক্তিগুলিকে কার্যকরভাবে পরিচালনা এবং পরিপূরণ করতে পারে, যার ফলে অতিরিক্ত নির্ভরতা হ্রাস পায়। অপারেশনাল চ্যালেঞ্জগুলি কার্যকর এআই ব্যবহারকেও বাধাগ্রস্ত করতে পারে, কারণ চরম আবহাওয়া, সমুদ্র স্রোত এবং জলের নীচের ভূখণ্ড সিস্টেমের কার্যকারিতা ব্যাহত করতে পারে। এটি বৃহত্তর নির্ভরযোগ্যতা এবং কার্যকারিতার জন্য সেন্সর, নেভিগেশন সিস্টেম এবং অ্যালগরিদম উন্নত করার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করে, ভারতীয় নৌবাহিনী সক্রিয়ভাবে তার কর্মীদের এআই/এমএল প্রশিক্ষণ দিচ্ছে ভারতের অগ্রগতির পথে অভ্যন্তরীণ গবেষণা এবং উন্নয়নে টেকসই বিনিয়োগ অন্তর্ভুক্ত করা উচিত। আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতা জোরদার করা সমানভাবে গুরুত্বপূর্ণ যাতে সেরা অনুশীলনগুলি ভাগ করে নেওয়া যায় এবং নিয়ন্ত্রক মান গঠন করা যায়। সামুদ্রিক বিপদগুলি আরও জটিল হয়ে ওঠার সাথে সাথে মোকাবিলার কৌশলগুলিকেও আরও বিকশিত হতে হবে, এবং তার জন্য উদ্ভাবন, অভিযোজনযোগ্যতা এবং উন্নত প্রযুক্তিগত সমাধান গ্রহণ করা উচিত।



অনুশা গুরু অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের রিসার্চ
ইন্টার্ন।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.