Author : Srishti V Sinha

Published on Dec 19, 2025 Updated 0 Hours ago

এআই চ্যাটবটগুলি যদি দায়িত্ব সহকারে ডিজাইন করা হয় এবং ভারতের টেলি-মেন্টাল স্বাস্থ্য ব্যবস্থায় একীভূত করা হয়, তা হলে তা কিশোর-কিশোরীদের কাউন্সেলিং পরিষেবাগুলিতে সেই সুযোগ প্রসারিত করে, গোপনীয়তা রক্ষা করে এবং মানব সেবায় সময়োপযোগী বৃদ্ধি নিশ্চিত করে গুরুত্বপূর্ণ ব্যবধানগুলি পূরণ করতে সহায়তা করতে পারে।

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের জন্য এআই চ্যাটবট: ভারতের কাউন্সেলিং পরিষেবা বৃদ্ধি

ভূমিকা

কৈশোর বয়সটির মানসিক স্বাস্থ্য ভারতে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ  হিসেবে আবির্ভূত হয়েছে। তরুণদের মধ্যে রোগের বোঝার একটি উল্লেখযোগ্য অংশ মানসিক স্বাস্থ্য ব্যাধি তবুও সীমিত সম্পদ এবং অপ্রতুল প্রাথমিক হস্তক্ষেপ ব্যবস্থা সঙ্কটকে আরও জটিল করে তুলছে। ভারতে ১৫-১৯ বছর বয়সি কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যা মৃত্যুর চতুর্থ প্রধান কারণ, যা যত্নের বৃহত্তর ধারাবাহিকতার অংশ হিসাবে প্রাথমিক, লব্ধ সহায়তা এবং কাউন্সেলিং পরিষেবার নির্ভরযোগ্য পথের অপূর্ণ প্রয়োজনীয়তাকে তুলে ধরে।

এআই-সক্ষম চ্যাটবটগুলি একটি নিম্ন-প্রান্তিক সহায়তা ব্যবস্থা হিসেবে আবির্ভূত হচ্ছে, যা তাৎক্ষণিক, সাশ্রয়ী মূল্যের এবং সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা প্রদান করে।

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পেশাদারদের অভাব সমস্যাটিকে আরও জটিল করে তোলে। ভারতে সারা দেশে ৫০ জনেরও কম শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন, যার অর্থ প্রতি ১০০,০০০ কিশোর-কিশোরীতে ০.০২ জনেরও কম মনোরোগ বিশেষজ্ঞ। বিশেষজ্ঞদের সংখ্যা এত কম থাকায়, স্কুল-ভিত্তিক স্ক্রিনিং, মনোশিক্ষা এবং প্রাথমিক নাক্তকরণের মতো মূল প্রতিরোধমূলক কার্যক্রমগুলি অসম্পূর্ণ থাকে এবং অন্য দিকে সাহায্যপ্রার্থী কিশোর-কিশোরীদের দীর্ঘ অপেক্ষা এবং রেফারেল বিলম্বের সম্মুখীন হতে হয়। মানসিক স্বাস্থ্যের বোঝা এবং যোগ্য পেশাদারদের অভাবের স্বীকৃতিস্বরূপ টেলি-মানস এবং ই-সঞ্জীবনীর মতো সরকারি টেলিহেলথ উদ্যোগগুলি চালু করা হয়েছিল। তাদের স্তরযুক্ত শৃঙ্খলগুলি ব্যবহারকারীদের কাউন্সেলর এবং মনোরোগ বিশেষজ্ঞদের কাছে নিয়ে যায়, অভাব এবং দূরত্বের বাধা দূর করে তবুও তা অপ্রতুল থাকে। এই মঞ্চগুলি এআই চ্যাটবটগুলিকে একীভূত করার জন্য সু-অবস্থানে রয়েছে যা প্রবেশাধিকার প্রশস্ত করতে পারে, যদি তার প্রয়োগ প্রেক্ষাপট এবং সংস্কৃতির প্রতি সংবেদনশীল হয়। স্পষ্ট সুরক্ষা প্রদান, বয়সোচিত সম্মতি এবং অন্তর্ভুক্তিমূলক ভাষা নকশা-সহ চ্যাটবটগুলি সহানুভূতিশীল শ্রবণ এবং মোকাবিলা সহায়তা প্রদান করে কাউন্সেলরদের পরিপূরক হতে পারে। এআই-সক্ষম চ্যাটবটগুলি একটি নিম্ন-প্রান্তিক সহায়তা ব্যবস্থা হিসেবে আবির্ভূত হচ্ছে, যা তাৎক্ষণিক, সাশ্রয়ী মূল্যের এবং সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা প্রদান করে।

কিশোর মানসিক স্বাস্থ্যে এআই চ্যাটবটের ক্ষেত্রে সমস্যা

ভারতের কিশোর-কিশোরীরা মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একাধিক বাধার সম্মুখীন হয়। কলঙ্ক, আর্থিক খরচ, ভৌগোলিক বৈষম্য এবং স্বাধীন ভাবে পরিষেবা খোঁজার সীমিত ক্ষমতা প্রায়শই সঙ্কট দেখা না দেওয়া পর্যন্ত সাহায্য চাওয়া বিলম্বিত করে। মুক্ত ধরনের উত্তর তৈরি করে এমন জেনারেটিভ এআই চ্যাটবটগুলি ক্রমবর্ধমান ভাবে মানসিক সহায়তা এবং আত্ম-আবিষ্কারের জন্য ব্যবহৃত হচ্ছে ব্যবহারকারীরা প্রায়শই এগুলিকে একটি আবেগময় আশ্রয়স্থল, অন্তর্দৃষ্টিপূর্ণ নির্দেশনা এবং সংযোগের অনুভূতি প্রদানকারী হিসাবে বর্ণনা করেএই সাধনীগুলি প্রাথমিক সহায়তা প্রদান করতে পারে এবং হেল্পলাইন বা স্কুল কাউন্সেলিং-এর মতো বিদ্যমান পরিষেবাগুলিকে পরিপূরণ করতে পারে।

ওয়াইসা-কে মাত্র পাঁচ দিনের মধ্যে একটি থেরাপিউটিক জোট গড়ে তুলতে দেখা গিয়েছে এবং ব্যবহারকারীরা পছন্দ, সম্মান এবং যত্ন নেওয়ার অনুভূতি প্রকাশ করেছেন।

কথোপকথনের মাধ্যমে সমস্যা মোকাবিলার চেষ্টা করেন যাঁরা, তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উপর গবেষণা ইঙ্গিত দেয় যে, এঁদের প্রয়াসে প্রাথমিক বা হালকা রোগলক্ষণযুক্ত কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক চাপের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। ভারতে ইতিমধ্যেই অর্ধ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে সেবা প্রদানকারী বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য চ্যাটবট ওয়াইসা-কে মাত্র পাঁচ দিনের মধ্যে একটি থেরাপিউটিক জোট গড়ে তুলতে দেখা গিয়েছে এবং ব্যবহারকারীরা পছন্দ, সম্মান এবং যত্ন নেওয়ার অনুভূতি প্রকাশ করেছেন। ভারত থেকে প্রাপ্ত প্রমাণগুলি এই গতিপথের প্রতিধ্বনি করে ইয়ুথ পালস সমীক্ষায় দেখা গিয়েছে যে, ৮৮ শতাংশ স্কুল শিক্ষার্থী মানসিক চাপের সময় এআই সাধনীগুলির দিকে ঝুঁকেছিল এবং পরিচয় গোপন রাখাকে কিশোর-কিশোরীদের আনুষ্ঠানিক পরিষেবার চেয়ে অংশগ্রহণে বেশি আগ্রহী হওয়ার একটি মূল কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। এক সঙ্গে এই গতিশীলতাগুলি চ্যাটবটগুলির এমন জনসংখ্যার প্রতি সহায়তা প্রদানের ক্ষমতা তুলে ধরে যারা অন্যথায় সাহায্য-প্রার্থনা বিলম্বিত করতে পারে বা এড়িয়ে যেতে পারে।

চ্যালেঞ্জ এবং নীতিগত পথ

সুরক্ষা ডেটা সুরক্ষা

প্রধান চ্যালেঞ্জ হল বিষয়টি নিশ্চিত করা যে, এআই চ্যাটবটগুলি প্রেক্ষাপট-উপযুক্ত সহায়তা প্রদান করে। একটি বাস্তব পথ হল আত্ম-ক্ষতি নাক্তকরণ এবং বৃদ্ধির জন্য ডব্লিউএইচও এমএইচগ্যাপ-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রাক-স্থাপন পরীক্ষা করা এবং সুরক্ষা, তদারকি, ন্যায্যতা অন্তর্ভুক্তির ক্ষেত্রে ২০২৩ সালের আইসিএমআর এআই-ইন-হেলথ নীতিগুলি মেনে চলা। লঞ্চের পর চাপ সংক্রান্ত পরীক্ষা এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন বাস্তব-বিশ্বের ব্যর্থতা যেমন অনিরাপদ আশ্বাস, পক্ষপাত, ডেটা ফাঁস অথবা সিস্টেম আচরণে পরিবর্তন যা নির্ভরযোগ্যতা হ্রাস করে, তা সামনে আনতে পারে। ইন্ডিয়াএআই সেফটি ইনস্টিটিউটের মতো একটি জাতীয় সমন্বয়কারী পরীক্ষাগুলিকে মানসম্মত করতে পারে, মূল্যায়নকারীদের স্বীকৃতি দিতে পারে এবং স্বাস্থ্য প্রসঙ্গে এআই সুরক্ষার জন্য জাতীয় মানদণ্ড প্রদান করতে পারে। গোপনীয়তার ক্ষেত্রে, ডিজিটাল ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সম্মতি কাঠামোর মধ্যে স্থাপনাগুলিকে নোঙর করতে হবে। বাস্তবে, এর অর্থ হল কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসগুলি সংগ্রহ করা, সীমিত ধারণ প্রয়োগ করা, বিষয়বস্তু থেকে শনাক্তকারীকে আলাদা করা এবং অডিট ট্রেল-এর মাধ্যমে নিরাপদ পরিচালনা নিশ্চিত করা। উন্নতি বা মূল্যায়নের জন্য চ্যাট ডেটা ব্যবহারের জন্য স্পষ্ট, প্রত্যাহারযোগ্য অপ্ট-ইন, স্বাধীন তদারকি এবং ন্যূনতম ডেটা প্রয়োজন। জরুরি প্রকাশ আসন্ন ক্ষতির জন্য একটি সঙ্কীর্ণ ব্যতিক্রম হওয়া উচিত একই সঙ্গে এই ব্যবস্থাগুলি কিশোর-কিশোরীদের গোপনীয়তা রক্ষা করে সিস্টেমের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীল মাত্রাকে সক্ষম করে।

ভাষা এবং সাংস্কৃতিক অন্তর্ভুক্তি

ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য ন্যায়সঙ্গত ভাবে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সহায়তার ক্ষেত্রে একটি প্রধান বাধা। আঞ্চলিক ভাষা, উপভাষা বা কথ্যভাষায় প্রায়শই দুর্দশার প্রকাশ দেখা যায়, যা মূলধারার ডেটাসেটগুলি খুব কমই ধারণ করে, যার ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিশোর-কিশোরীদের বাদ দেওয়ার ঝুঁকি তৈরি হয়। ভারতের ভাষিণী উদ্যোগ এই বৈচিত্র্যের মধ্যে দুর্দশার সঙ্কেত নাক্ত করতে সক্ষম বহুভাষিক মডেল তৈরির সুযোগ প্রদান করে। এই ধরনের প্রচেষ্টা জোরদার করার জন্য, ব্যবহারযোগ্যতা পরীক্ষার মাধ্যমে যাচাই করা কিশোর-কিশোরীদের দুর্দশার চিহ্নগুলির অভিধান তৈরি করা নাক্তকরণের নির্ভুলতা উন্নত করতে এবং ভুল শ্রেণিবিভাগ হ্রাস করতে সহায়তা করবে। সমান রকমের গুরুত্বপূর্ণ হল বিভিন্ন সাংস্কৃতিক এবং ভাষা গোষ্ঠীর কিশোর-কিশোরীদের সাথে এই সিস্টেমগুলির সহ-নকশা করা এবং এমন অংশগ্রহণ নিশ্চিত করা যা বয়স-উপযুক্ত এবং অর্থপূর্ণ। ইউনিসেফের এনগেজড অ্যান্ড হার্ড! এবং নিরাপদ চ্যাটবটস উদ্যোগগুলি এই প্রক্রিয়ার জন্য ব্যবহারিক নির্দেশিকা প্রদান করে, পাইলট পরীক্ষায় তরুণদের সম্পৃক্ত করার উপর জোর দেয়, বাক্যাংশ সংশোধন করে এবং প্রতিক্রিয়া গঠন করে, যাতে সেগুলি খাঁটি, সহানুভূতিশীল সহজে প্রাপ্তিযোগ্য বলে মনে হয়।

মানব প্রতিক্রিয়া ক্ষমতা

এআই চ্যাটবটগুলির কার্যকারিতা মানব প্রতিক্রিয়া ব্যবস্থার শক্তির উপর নির্ভর করে। ২০২২ সালে চালু হওয়া টেলি-মানস ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৪ লক্ষ কল পরিচালনা করেছে। তবে ৪০ শতাংশ বাজেট কমানো এবং মাত্র ১,৯০০ জন কাউন্সেলরের কর্মীবলের কারণে উচ্চ-ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার জন্য এটির সম্পদের অভাব রয়েছে। বিশ্বাসযোগ্য বৃদ্ধি নিশ্চিত করার জন্য ক্লিনিক্যাল অনুশীলন এবং সাংস্কৃতিক সূক্ষ্মতা উভয় ক্ষেত্রেই প্রশিক্ষিত কাউন্সেলরদের প্রয়োজন। একই সময়ে অটোমেশন ঝুঁকি ট্রাইএজ অ্যালগরিদম ব্যবহার করে জরুরি ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে এবং কল-রাউটিং সিস্টেমগুলিকে আরও দক্ষতার সঙ্গে কাজের চাপ বিতরণের মাধ্যমে মাত্রা বৃদ্ধি করতে পারে, যা ম্যানুয়াল ওভারহেড হ্রাস করে এবং কাউন্সেলরদের সময় মতো নাক্তকরণ রেফারেল উন্নত করে এমন পরিষেবা সরবরাহের উপর মনোনিবেশ করার সুযোগ দেয়। আরও বিস্তৃত ভাবে দেখলে, কর্মীদের অপ্টিমাইজেশন ডেটা-চালিত হওয়া উচিত, ঐতিহাসিক চাহিদা প্রবণতা এবং আঞ্চলিক মরসুমি কল স্পাইকের মতো পরিসংখ্যানগত ধরনগুলির উপর ভিত্তি করে চাপের পয়েন্টগুলি অনুমান করা এবং কার্যকর ভাবে সম্পদ বরাদ্দ করা। এই ব্যবস্থাগুলি অন্তর্ভুক্ত করলে বৃদ্ধির পথগুলির নির্ভরযোগ্যতা আরও শক্তিশালী হবে এবং সময়োপযোগী উপযুক্ত যত্নের দিকে পরিচালিত হবে।

কিশোরীদের সুরক্ষা এবং এআই-সক্ষম মানসিক স্বাস্থ্য পরিষেবাগুলিতে জনসাধারণের জবাবদিহিতা বজায় রাখার জন্য শক্তিশালী তদারকি অপরিহার্য।

শাসন ও তদারকি

কিশোরীদের সুরক্ষা এবং এআই-সক্ষম মানসিক স্বাস্থ্য পরিষেবাগুলিতে জনসাধারণের জবাবদিহিতা বজায় রাখার জন্য শক্তিশালী তদারকি অপরিহার্য। টেলি-মানসিক স্বাস্থ্যের জন্য নোডাল সেন্টার নিমহানস, চ্যাটবট পাইলটদের সেক্টর-নির্দিষ্ট অডিট পরিচালনা করার জন্য উপযুক্ত স্থানে রয়েছে, যা ক্লিনিক্যাল গুণমান, বর্ধিতকরণ নির্ভুলতা, ডেটা সুরক্ষা সম্মতি এবং ব্যবহারকারীর ফলাফলের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই অডিটগুলি স্বচ্ছ ভাবে প্রকাশিত হওয়া উচিত এবং স্বাধীন বিশেষজ্ঞ পর্যালোচনা প্যানেল এবং কিশোর-কিশোরী পরামর্শদাতাদের প্রতিক্রিয়া দ্বারা পরিপূরক হওয়া উচিত, যাতে বাস্তব অভিজ্ঞতাগুলি ধরা যায়। ইন্ডিয়াএআই নিরাপদ এবং বিশ্বস্ত AI’ কাঠামোর মধ্যে এই তদারকি ব্যবস্থাগুলিকে একীভূত করা জাতীয় মানদণ্ড স্থাপন করবে, রাজ্যগুলিতে ধারাবাহিকতা নিশ্চিত করবে এবং চ্যাটবট প্রশাসনকে ভারতের বৃহত্তর এআই সুরক্ষা অ্যাজেন্ডার সঙ্গে সংযুক্ত করবে। এই ধরনের পদক্ষেপগুলি তদারকি উন্নতির একটি ধারাবাহিক চক্র তৈরি করবে, নিশ্চিত করবে যে এআই চ্যাটবটগুলি মানব-নেতৃত্বাধীন যত্নকে সমর্থন করে এবং কিশোর-কিশোরীদের সুস্থতা রক্ষা করে এমন জবাবদিহিতামূলক সাধনী হিসাবে থাকবে।

উপসংহার

ভারতে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের চাহিদা চিরাচরিত পরিষেবাগুলিকে  ছাড়িয়ে যাচ্ছে এবং এমন একটি স্থায়ী ব্যবধান তৈরি করছে, যা বিদ্যমান পদ্ধতিগুলি পূরণ করতে পারে না। দৈনন্দিন সরঞ্জাম এবং জনসেবার অংশ হয়ে ওঠার সাথে সাথে, মানসিক স্বাস্থ্য কর্মসূচির মধ্যে কিশোর-কিশোরীদের জন্য চ্যাটবটগুলিকে একীভূত করা কভারেজ সম্প্রসারণের একটি সম্ভাব্য ভবিষ্যমুখী উপায় প্রদান করে। এই সরঞ্জামগুলি পরামর্শদাতাদের বিকল্প নয় তবে যখন তাদের মূলে সুরক্ষা, গোপনীয়তা এবং অন্তর্ভুক্তিমূলকতা দিয়ে পরিকল্পনা করা হয়, তখন এগুলি দুর্লভ পেশাদারদের নাগাল প্রসারিত করতে পারে এবং সহায়তার জন্য পূর্ববর্তী স্পর্শবিন্দু তৈরি করতে পারে। ভারত কতটা কার্যকর ভাবে প্রযুক্তিগত উদ্ভাবনকে মানব ক্ষমতা, শাসন এবং বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য করে, তা নিশ্চিত করবে যে, চ্যাটবটগুলি দায়িত্বশীল সেতু হিসেবে কাজ করবে, যা তরুণদের আরও সময়োপযোগী, নির্ভরযোগ্য যত্ন খুঁজে পেতে সহায়ক হবে। 

 


সৃষ্টি সিনহা অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের ডিজিটাল সোসাইটিজ ইনিশিয়েটিভের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট।

 


নিবন্ধে প্রকাশিত মতামত লেখক(দের) ব্যক্তিগত।

The views expressed above belong to the author(s). ORF research and analyses now available on Telegram! Click here to access our curated content — blogs, longforms and interviews.